01/01/2026
আলহামদুলিল্লাহ
সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা!
বিগত সাত বছর যাবৎ আপনারা আমাদের সাথে ছিলেন
অনেক অনেক ভলোবাসা ও সাপোর্ট দিয়ে গেছেন
যারা কোয়ালিটি এবং স্বাদ কোনটাতেই কম্প্রোমাইজ করতে রাজি নন তারাই আমাদের সাথে ছিলেন এবং আলহামদুলিল্লাহ আমরা তা শতভাগ নিশ্চিত করার ও চেষ্টা করেছি!
আমার ব্যাবসা শুরুতে যারা ছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ও তাদের পেয়েছি!বাচ্চার এক বছর থেকে সাত বছর অব্দি কেইক আমরা দিয়েছি!
এটা আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয় এবং সাথে তা আমাদের মানও নিশ্চিত করে।
কিন্তু আজকে ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে জানাতে হচ্ছে আমরা হয়তো আর আপনাদেরকে সার্ভিস দিতে পারবো না আপনাদের সবার পছন্দের ক্রিমি ক্রিয়েশন খুব জলদিই বন্ধ হতে যাচ্ছে!
এই ব্যাবসাকালীন সময়ে অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি অনেক ভালো সম্পর্ক হয়েছে যদিও খারাপ অভিজ্ঞতা খুবই কম তারপরও কারোও সাথে কোন ভুল বুঝাবুঝি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমাদের জন্য দোয়া করবেন এবং চেষ্টা করবো আমাদের স্বাদ ও মান অক্ষুন্ন রেখে যে কোন মাধ্যমে হলেও আপনাদেরকে সেবা দিতে!
ধন্যবাদ
ফি আমানিল্লাহ!!!