18/09/2026
প্রতিদিনের নাস্তায় বা বিকেলের খাবারে দারুণ পুষ্টিকর একটি পানীয়, সহজ, ঝটপট আর স্বাস্থ্যকর!
উপকরণ:
রাগি আটা (Finger Millet Flour)- ২ টেবিল চামচ
পিনাট বাটার -১ চা চামচ
পাকা কলা- ১টি ( মাঝারি)
খেজুর চিনি - ১ চা চামচ
বাদাম কুচি (আমন্ড/পেস্তা) – গার্নিশের জন্য
প্রস্তুত প্রণালী:
প্রথমে রাগি আটা সামান্য পানি বা দুধে ৫-১০ মিনিট ভিজিয়ে রাখুন, চুলায় দিয়ে জাল দিয়ে ঘন করে নিন, যাতে ভালোভাবে মিশে যায়।
এরপর ব্লেন্ডারে কলা, খেজুর চিনি, ১ চামচ পিনাট বাটার সামান্য পানি যোগ করে, মসৃণ ভাবে ব্লেন্ড করুন।
গ্লাসে ঢেলে উপরে কুচি করা আমন্ড ও পেস্তা ছড়িয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন।
পুষ্টিগুণ: রাগিতে আছে প্রচুর ক্যালসিয়াম ও আয়রন, খেজুর দেয় প্রাকৃতিক এনার্জি, আর কলা ফাইবার ও পটাশিয়ামের ভালো উৎস। 💪