Power Of Safe Water

Power Of Safe Water বিশুদ্ধ পানির অপর নাম জীবন- Pure Water Is Another Life Of Water

05/04/2025
19/08/2024
09/08/2024
"""আসুন একটি করে সবাই গাছ লাগাই """ সামান্য জ্ঞানের জন্য হিট অফিসার বা আলপনার দরকার নাই-----------একদিনে পাঁচ কোটি গাছ ল...
22/04/2024

"""আসুন একটি করে সবাই গাছ লাগাই """ সামান্য জ্ঞানের জন্য হিট অফিসার বা আলপনার দরকার নাই-----------

একদিনে পাঁচ কোটি গাছ লাগিয়ে বিশ্বরেকর্ড করেছিল ভারত। তারপর খুব সম্ভবত দুই হাজার উনিশ সালে এই রেকর্ড ভেঙে একদিনে বিশ কোটি গাছ লাগায় ইথিওপিয়া। বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতের কোটি। গাছ লাগাতে ধর্ম, বর্ণ, জাত, শিক্ষা, ডিগ্রি, পদ কিচ্ছু লাগে না। সবার জন্য সহজ।

একটা দিন ঠিক করেন। গিনেজ রেকর্ড কর্তৃপক্ষকে ডাক দেন। তারপর একজনে পাঁচটা করে গাছ লাগান। একটা দিন অন্তত শুধু আমরা গাছ লাগাব রাস্তায় আলপনা রেকর্ড না করে গাছ লাগান বর্তমান এবং আগামীর জন্য ।
যত তাড়াতাড়ি সম্ভব ইভেন্ট খুলেন। আয়োজন করেন। শুভকাজে দেরী করতে নাই।
গাছ লাগান পরিবেশ বাঁচান সাথে নিজেদেরকেও ভবিষ্যৎ প্রজন্মকেও বাঁচান।

বায়ুদূষণে ঢাকার স্থান ১১তম , দ্বিতীয় স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৫৫।বায়ুদূষণে  সোমবার সকাল ৯টার দিকে বিশ্বের ১০০টি...
25/09/2023

বায়ুদূষণে ঢাকার স্থান ১১তম , দ্বিতীয় স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৫৫।

বায়ুদূষণে সোমবার সকাল ৯টার দিকে বিশ্বের ১০০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১১তম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ঢাকার স্কোর ছিল ৯৯। বাতাসের এই মান ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ হিসেবে বিবেচনা করা হয়।

গত মঙ্গলবার অনেক দিন পর বায়ুর মান ‘ভালো ছিল’। ঢাকার স্কোর ছিল ৪৮। বায়ুর মান শূন্য থেকে ৫০ পর্যন্ত হলে তাকে ‘ভালো’ বলা হয়।

বর্ষাতেও ঢাকায় ছিল বায়ুদূষণ, বেড়েছে শ্বাসকষ্টের রোগ, কেন এই অবস্থা?

দুই কোটি মানুষের নগর ঢাকার রাস্তাঘাটে বর্ষার জল-কাদা পরিচিত বিষয়। এর সঙ্গে যুক্ত হয়েছে বায়ুদূষণ। বর্ষার সময় সাধারণত বায়ুদূষণ কম থাকে। কিন্তু এবার বর্ষা মৌসুম বা জুলাই-আগস্টে বায়ুর দূষণ স্বাভাবিকের চেয়ে বেশি। এমনকি গত আগস্টে বায়ুদূষণ আট বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এ বায়ুদূষণ ঢাকার মানুষের স্বাস্থ্য পরিস্থিতিকে নাজুক করে তুলছে। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইডিসিএইচ) এক হিসাবে দেখা গেছে, গত বছরের জুলাই ও আগস্টের তুলনায় এ বছর ঢাকায় শ্বাসকষ্টের রোগীর সংখ্যা বেড়েছে।

ঢাকার বায়ুর মান নিয়মিত বিশ্লেষণ করে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)। প্রতিষ্ঠানটি ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাওয়া বায়ুমান সূচক (একিউআই) বিশ্লেষণ করে এবারের আগস্টের বায়ুর এ অবস্থা তুলে ধরেছে।

১. যখন ঘামছেন: ঘাম হওয়া মানেই শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যাওয়া। তাই ঘাম হলেই পানি ও তরল খাবার খেতে হবে।২. শরীরচর্চায়: শ...
20/09/2023

১. যখন ঘামছেন:

ঘাম হওয়া মানেই শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যাওয়া। তাই ঘাম হলেই পানি ও তরল খাবার খেতে হবে।

২. শরীরচর্চায়:

শরীরচর্চার সময় ১০ থেকে ১৫ মিনিট অন্তর ১৫০ থেকে ৩০০ মিলিলিটার পানি পান করা প্রয়োজন। শরীরচর্চা শেষে আরও ৪০০ থেকে ৫০০ মিলিলিটার পানি পান করতে হবে।

Address

Dhaka
Mirpur
1216

Telephone

+8801733240742

Website

Alerts

Be the first to know and let us send you an email when Power Of Safe Water posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Power Of Safe Water:

Share