14/07/2026
🚨 মাননীয় উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করছি।
মিরপুর শেওড়াপাড়ার শাপলা সরনি এলাকার ড্রেনেজ খালটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। খালটি এখন ময়লা-আবর্জনায় ভরাট হয়ে দুর্গন্ধের উৎসে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, মশা-মাছির উপদ্রব বেড়ে যায় এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। রাস্তার নিরাপদ যাতায়াত ব্যবস্থা না থাকায় মানুষের চলাচলের জীবনের ঝুঁকি থাকে । ময়লা স্রোত ড্রেনেজ খালের মধ্যে পরে গিয়েছে এমন অনেক ঘটনা আছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, এই অস্বাস্থ্যকর পরিবেশে ছোট শিশু, বয়স্ক মানুষ এবং সাধারণ পরিবারগুলো প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে।এর আগে অনেকবার আবেদন করার পরও কোন ব্যবস্থা নেয়া হয় নি।
খালটি শেওড়াপাড়া শাপলা সরনি হয়ে ওলিমিয়ার টেক হয়ে কল্যানপুর গিয়েছে আর ঢাকার মেইন একটি ঘনবসতি জায়গায় মানুষ কতটা কষ্ট পাচ্ছে তা এই এলাকার মানুষই জানে।এতোদিন কেউ গুরুত্বসহকারে দেখেনি কিন্তু আমি বিশ্বাস করি এইবার এর ব্যবস্থা কর্তৃপক্ষ গুরুত্ব দিবেন।
আমরা আর অবহেলা নয়, একটি স্থায়ী সমাধান চাই।
আমাদের জোরালো দাবি:
✅ পরিত্যক্ত ড্রেনেজ খালটি দ্রুত খনন ও পরিষ্কার করা হোক।
✅ জনসাধারণের নিরাপদ চলাচলের জন্য প্রয়োজনীয় স্থানে একটি মজবুত কালভার্ট নির্মাণ করা হোক।
এটি কোনো ব্যক্তি বা একটি পরিবারের দাবি নয়—এটি পুরো এলাকার মানুষের স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপনের দাবি।
মাননীয় কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন, বিষয়টি জরুরি ভিত্তিতে পরিদর্শন করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। আজকের একটি সঠিক সিদ্ধান্ত হাজারো মানুষের দুর্ভোগকমাতে পারে।
🙏 এলাকাবাসীর প্রতি অনুরোধ:
এই দাবির সঙ্গে একমত হলে পোস্টটি শেয়ার করুন, মন্তব্যে আপনার মতামত জানান এবং সবাই মিলে আমাদের ন্যায্য দাবি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিন। ঐক্যবদ্ধ কণ্ঠস্বরই পারে আমাদের এলাকার এই দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে।
"পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ চলাচল—এটাই হোক আমাদের সবার অধিকার।"
আশা করি মিরপুর শেওড়াপাড়া, পীরেরবাগ,ওলিমিয়ার টেক,কল্যানপুরবাসি আমার সাথে একাত্বতা প্রকাশ করবেন।
এই কিছুদিনের বৃষ্টিতে খালের পাশের বাড়ির মানুষের কিছু দৃশ্য উপস্থাপন করলাম। ড্রেনের পানি ঘরে চলে এসেছে।ঢাকার প্রানকেন্দ্রের মত স্থানে এই অবস্থায় নিন্ম আয়ের মানুষ কতটা কষ্টে দিন পার করছে এইটাই দেখানোর চেষ্টা করেছি।
মানবিকদিক বিবেচনা করে স্বশরীরে যদি এসে দেখতেন তাহলে বুজতে পারতেন দুর্ভোগের চরম পর্যায়ে রয়েছি।
#ড্রেনেজ_খাল_খনন_চাই #কালভার্ট_নির্মাণ_চাই #জনস্বার্থে #পরিচ্ছন্ন_পরিবেশ #এলাকাবাসীর_দাবি