Farzad food

Farzad food √ You can't control everything in your life, but you can control what you put in your body
So eat

02/04/2022

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। রমজানের মহিমা আরো বৃদ্ধি পাবে যদি সবাইকে সাথে নিয়ে চলি৷ আশেপাশের অন্তত একজন অভুক্ত মানুষকে খাওয়ানোর চেষ্টা করি।

ইফতারে বাচ্চারা খাওয়া দাওয়া নিয়ে অনেক চুজি হয়। তাদের জন্য এবং বরদের জন্য ও দারুণ একটা আইটেম হতে পারে হাফমুন পাই৷ বাচ্চাদ...
02/04/2022

ইফতারে বাচ্চারা খাওয়া দাওয়া নিয়ে অনেক চুজি হয়। তাদের জন্য এবং বরদের জন্য ও দারুণ একটা আইটেম হতে পারে হাফমুন পাই৷

বাচ্চাদের জন্যই আমি মিনি হাফমুন পাই ও করি। সফট এবং ভেতরের ফিলিং ক্রিমি হওয়ার কারণে এটা বাচ্চারা ভীষণ পছন্দ করে।

✅ মূল্য ----

👉 মিনি হাফমুন পাই ১৬ পিস - ২২০ টাকা।
👉রেগুলার হাফমুন পাই ১২ পিস - ২৫০ টাকা।

আমি ভেতরে ফিলিং হিসেবে ব্যবহার করি চিকেন, পেয়াজ ও ক্যাপসিকাম।
ভেতরের পুর ঝাল কম বা বেশি কাস্টমাইজড। কেননা অর্ডার নেয়ার পরেই রেডি করা হয়। আগে থেকে কিছুই রেডি রাখা হয়না।

🚛 এছাড়া পুরো রমজান মাস সমস্ত রকম কেনাকাটায় পাচ্ছেন ১০% ডিসকাউন্ট। ডেলিভারি চার্জ ওজন অনুযায়ী ৮০ থেকে ১০০ টাকা।

অন্থন ইফতারে খুব বেশি প্রচলিত। ভাজাভুজি হিসেবেও, আবার স্যুপের সাথেও খাওয়া হয়। যেমন আমি নিজে ইফতারে প্রায় স্যুপ + অন্থন খ...
31/03/2022

অন্থন ইফতারে খুব বেশি প্রচলিত। ভাজাভুজি হিসেবেও, আবার স্যুপের সাথেও খাওয়া হয়।

যেমন আমি নিজে ইফতারে প্রায় স্যুপ + অন্থন খেতে পছন্দ করি৷ ইফতার যদি হয় হোমমেইড স্বাস্থ্যকর খাবারের সাথে তাহলে খেতেও দুশ্চিন্তা হয়না।

আর দাম ❓প্রতিটা উপকরণের দাম কেমন আপনারাও জানেন। একটু বসে ক্যালকুলেশন করলেই দেখবেন প্যাকেটজাত ফ্রোজেন খাবার থেকে হোমমেইড ফ্রোজেন আইটেম তুলনামূলক অনেকটা সাশ্রয়ী।

✅ মূল্য ---

* ভেজিটেবল চিকেন অন্থন ১৫ পিস -- ১৮০ টাকা।
* চিকেন অন্থন ১২ পিস -- ২৪০ টাকা।

ভেতরের পুর ঝাল কম বা বেশি কাস্টমাইজড। কেননা অর্ডার নেয়ার পরেই রেডি করা হয়। আগে থেকে কিছুই রেডি রাখা হয়না।

🚛 এছাড়া পুরো রমজান মাস সমস্ত রকম কেনাকাটায় পাচ্ছেন ১০% ডিসকাউন্ট। ডেলিভারি চার্জ ওজন অনুযায়ী ৮০ থেকে ১০০ টাকা।

ইফতারের টেবিলে নানান রকম স্ন্যাকস আমরা সবাই খেতে পছন্দ করি। স্পেশালি ঝাল আইটেমের উপর সবার ক্রেভিং অনেক বেশি। স্প্রিং রোল...
30/03/2022

ইফতারের টেবিলে নানান রকম স্ন্যাকস আমরা সবাই খেতে পছন্দ করি। স্পেশালি ঝাল আইটেমের উপর সবার ক্রেভিং অনেক বেশি।

স্প্রিং রোল বা ব্রেডক্রাম কোটেট রোল ইফতারের টেবিলে ভীষণ জনপ্রিয়। শেইপের কারণে তেলটাও তুলনামূলক কম লাগে ভাজতে। বিশেষত স্প্রিং রোল অনেকটা কম পরিমাণ তেল দিয়ে ভেজে নেয়া যায়। এবং এটাতে তেল ও ছেড়ে দেয় তাড়াতাড়ি।

রোলের ভেতরের পুরটা বিভিন্নভাবে করা যায়। আর ঝাল কম বেশি এটা এমনিতেও কাস্টমাইজড কাজ করি। সবার পছন্দ অনুযায়ীই তৈরি করে দিই।

স্প্রিং রোল ---

* ভেজিটেবল স্প্রিং রোল ১৫ পিস - ১৭০ টাকা
* ভেজিটেবল চিকেন স্প্রিং রোল ১৫ পিস - ২০০ টাকা
* চিকেন স্প্রিং রোল ১২ পিস - ২৫০ টাকা।

ব্রেডক্রামে কোট করা সফট রোল -

* ভেজিটেবল ও চিকেন মিক্স ১২ পিস - ২৫০ টাকা

✅পুরো রমজান মাস জুড়ে থাকছে সকল পরিমাণ কেনাকাটায় ১০% ছাড়। ডেলিভারি চার্জ ওজন অনুযায়ী ৮০ থেকে ১০০ টাকা।

এই ছবিটা আমার ভীষণ পছন্দের। আমারই একজন কাস্টমারের তোলা ছবি। ছবির সস আর চিকেন ভেজ রোল আমার কাছ থেকে নেয়া। আপুটি সময় নিয়ে ...
29/03/2022

এই ছবিটা আমার ভীষণ পছন্দের। আমারই একজন কাস্টমারের তোলা ছবি। ছবির সস আর চিকেন ভেজ রোল আমার কাছ থেকে নেয়া। আপুটি সময় নিয়ে সুন্দর করে ফটোগ্রাফি করে পাঠিয়েছিল।

আজকে এতোদিন পর আবার শেয়ার করতে ইচ্ছে করলো। কেননা রমজানের জন্য অর্ডারের চিকেন ভেজ রোল করছি। ইফতারে খাওয়ার জন্য বেসিক কিছু ফ্রোজেন ফুড আছে আমার উদ্যোগে। ১০% ডিসকাউন্ট ও দিচ্ছি পুরো রমজান জুড়ে।

#ঈদস্পেশাল

আসছে রমজানের জন্য ফুডের কাজে এক্টিভিটি বাড়াবো। কেননা এটাই হচ্ছে সবচেয়ে স্বস্তির জায়গা। ফুডের কাজের শান্তিটা হচ্ছে কেউ যখ...
25/03/2022

আসছে রমজানের জন্য ফুডের কাজে এক্টিভিটি বাড়াবো। কেননা এটাই হচ্ছে সবচেয়ে স্বস্তির জায়গা।

ফুডের কাজের শান্তিটা হচ্ছে কেউ যখন বলে আপু অনেক মজা ছিল তখন মনে হয় কাজের আসল প্যাশনটা এই লাইনটি শোনার জন্য। ❤️

বাচ্চার পরীক্ষা প্রায় শেষ হতে আসলো। এমন সময় থেকে রমজান পুরোটা যতটা পারি কাজ করবো। আর ২ ভাবে কাজের মাধ্যমে সবার কাছে পৌঁছাতে চায়।

👉 কাস্টমারদের জন্য থাকবে ১০% ছাড়।
👉 আরো ১০℅ যাবে অভুক্ত রোজাদারবাসীদের জন্য।

আল্লাহ তাআলা আমার এই নিয়তকে পরিপূর্ণ করুক।

সুতরাং আপনাদের জন্য এখন থেকেই থাকবে সমস্ত রকম কেনাকাটায় ১০% ছাড়। সামনে ইফতারে খাওয়া যায় ফ্রোজেন আইটেম নিয়ে পোষ্ট দিবো।

আসছে রমজানের প্রস্তুতি হিসেবে অনেক তোড়জোড় চলছে সবার ঘরে ঘরে। আমি একটু সামান্য ঢিমেতালে আছি, সময়ের অভাবে। রমজান মাসে ইনশা...
23/03/2022

আসছে রমজানের প্রস্তুতি হিসেবে অনেক তোড়জোড় চলছে সবার ঘরে ঘরে। আমি একটু সামান্য ঢিমেতালে আছি, সময়ের অভাবে। রমজান মাসে ইনশাআল্লাহ হাতে সময় পাবো অনেকখানি। তাই রমজানে আপনাদের জন্য কিছু করতে চায়।

গত রমজান পুরোটা কঠোর লকডাউনে ছিল, অনেকগুলো এরিয়ায় ডেলিভারি সার্ভিস বন্ধ ছিল। আমার ভাইয়ারা পুরো ফ্যামিলি ও আক্রান্ত ছিল। এসবের মাঝে অনেক স্ট্রেসড থাকলেও অনেকগুলো ডেলিভারি দিয়েছিলাম। ইমার্জেন্সি রাইডারকে নিজের থেকে টাকা দিয়েও ডেলিভারি পৌছানোর চেষ্টা করেছি। কেননা রমজান মাস বছরে একবারই আসে। আর ঔ টাকা থেকে খানিকটা অভুক্ত মানুষদের সহায়তায় অল্প হলেও দিতে পেরেছিলাম। শোকর আলহামদুলিল্লাহ।

এবার ও আপনাদের জন্য ছোট করে হলেও অফার রাখবো। জিনিসপত্রের দাম অনেক বাড়তি। তারপরও এক দুইটা জিনিসের দাম ধীরে ধীরে কমছে। আমিও ছোট্ট অফার নিয়ে আসবো। ইনশাআল্লাহ চেষ্টা করবো ৫ টা টাকা হলেও আপনাদের সাশ্রয় করতে।

ফুড নিয়ে কাজটা একটু কমিয়ে দিতে হয়েছে। ইচ্ছে করেনা না, বাধ্য হয়ে। ফুডের কাজে নিজের অনেকটা সময় দিতে হয়। যেটা বর্তমানে আমার...
11/03/2022

ফুড নিয়ে কাজটা একটু কমিয়ে দিতে হয়েছে। ইচ্ছে করেনা না, বাধ্য হয়ে।

ফুডের কাজে নিজের অনেকটা সময় দিতে হয়। যেটা বর্তমানে আমার হাতে খুবই কম। আর অর্ডারের কোন কাজ কখনোই আমি কাউকে দিয়ে করায়নি। প্রতিটা কাজই নিজের হাতে করি, একারণে সময়ের প্রয়োজন অনেক।

আর দ্বিতীয়ত প্রতিটা উপাধানের দাম এতোটা বেশি যে, মনটাই ভেঙে যায় কাজ করতে গেলে। পার্সোনালি আমি নিজেও ঘরে রান্না বান্না অনেকটা চেইঞ্জ করে ফেলেছি। সে কথা আরেকদিন বলছি।

এরপরও রিপিট কাস্টমারেরা নিজ থেকে এসে অর্ডার দেয়। শুধুমাত্র শুক্রবারটা রাখি কাজ করার জন্য। ১-২ অর্ডার নিয়ে একদিনেই দেয়ার চেষ্টা করি।

এবার আমার রিপিট কাস্টমার আপু রুটি চাইলো। নরমালি আমার মেন্যুতে রুটি নেই। আজকে বানাতে গিয়ে ভাবছি তেল ছাড়া এই জিনিস এড করবো কিনা! যাই হোক সকাল ৮ টার দিকে উড়াল দিলো এই পরোটা আর রুটিগুলো।

Where there is a woman, there creat a magic. ❤️
08/03/2022

Where there is a woman, there creat a magic. ❤️


এর ভেতর ১২০০ গ্রাম টমেটো সস, পাইনআপেল সস ও পরোটার ডেলিভারি দিলাম। ফুডের কাজটা থমকে থমকে করতে হচ্ছে ডেলিভারি ইস্যুর কারণে...
03/03/2022

এর ভেতর ১২০০ গ্রাম টমেটো সস, পাইনআপেল সস ও পরোটার ডেলিভারি দিলাম। ফুডের কাজটা থমকে থমকে করতে হচ্ছে ডেলিভারি ইস্যুর কারণে।

গত ২ বছরে কত রকমের কুরিয়ার যে দেখলাম, ১-২ মাস কাজ স্মুথলি করেই নয়তো অফ করে দেয়, নয়তো শিডিউল ঠিক রাখেনা।এখনও ডেলিভারির কাজ চলছে কোনমতে। একটা কুরিয়ার বর্তমানে পেলাম, অনেক চার্জ নেয়।তাও পেন্ডিং অর্ডার তো দিতে পারছি।

খাবারের প্রতিটি জিনিসের এই দূর্মল্যের বাজারে ও আমি ডেলিভারি চার্জে ডিসকাউন্ট রাখি। ৮০ টাকা নেয় কাস্টমার থেকে। বাকি টাকা আমি দেয়। যেমন আজকেও ছিল ১৪০ টাকা। এটুকু হলেও করতে ইচ্ছে হয় কাস্টমারের জন্য।

সস বানানো হবে। মনমতো টমেটো পেতে কষ্ট হয়ে যায়। সবখানে টক দেশী টমেটো দেখা যাচ্ছে, লাল টুকটুকে টমেটো কমই দেখা যাচ্ছে।
24/02/2022

সস বানানো হবে। মনমতো টমেটো পেতে কষ্ট হয়ে যায়। সবখানে টক দেশী টমেটো দেখা যাচ্ছে, লাল টুকটুকে টমেটো কমই দেখা যাচ্ছে।

প্রায় ২ সপ্তাহ ডেলিভারি নিয়ে আটকে গিয়েছিলাম। অবশেষে একটা সমাধান হলো এবং আজকে একটা কমপ্লিট করলাম।ইনশাআল্লাহ এখন ধীরে ধীরে...
18/02/2022

প্রায় ২ সপ্তাহ ডেলিভারি নিয়ে আটকে গিয়েছিলাম। অবশেষে একটা সমাধান হলো এবং আজকে একটা কমপ্লিট করলাম।ইনশাআল্লাহ এখন ধীরে ধীরে বাকিগুলোও দিয়ে দিবো।

যাই হোক আজকেরটা এতো তাড়াহুড়ো করে কাজ হলো, সময়ের আগে কুরিয়ার উপস্থিত। কেমনে যে কি প্যাকিং করলাম নিজেও জানিনা।স্বস্তির ব্যাপার হলো এই আপুটা আমার একেবারে রেগুলার কাস্টমার। সম্ভবত ১০ বারের উপরে নিয়েছেন। এখন আপুকে আমার ভীষণ চেনাজানা পরিচিত কেউ মনে হয়।এবং প্রতি অর্ডারে পরোটা আর মেয়োনেজ নিবেই। ভালোবাসা আপুর জন্য।

#মেয়োনেজ #সস

Address

Mirpur

Telephone

01836886854

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farzad food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farzad food:

Share