07/08/2025
গত সপ্তাহে ইনবক্সে একটা ম্যাসেজ পেলাম। এক আপু লিখেছেন — “আপু, আমি আপনাদের Cheese Stuffed Chicken দিয়ে জীবনে প্রথমবার মনে করেছি, আমি আসলেই কিছু একটা পারি!”
আমরা থমকে গেলাম! একটা সামান্য snacks দিয়ে এমন অনুভব? আমরা ওনাকে জিজ্ঞেস করলাম, “আপনার এমন মনে হলো কেন?”
উনি তার গল্পটা আমাদের শেয়ার করলেন। আমরা ওনার অনুমতি নিয়ে আজ সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপুর লিখাটা ছিলো কিছুটা এরকম,
"বিয়ের পর প্রথমবার আমার শ্বশুরবাড়ির ছোট একটা গেট টুগেদার ছিল। একদম হুট করেই সবাই বাসায় চলে এলো— শ্বশুর, শ্বাশুড়ি, বড় ভাই-ভাবি। বাসায় তেমন কিছুইছিল না। আর আমার মাথায় তখন একটাই ভয়। আমি কি পারবো সবাইকে কিছু তৈরি করে খাওয়াতে?! তখনই মনে পড়ল, Mr. Dodoo’র Cheese Stuffed Chicken নিয়ে ফ্রিজে রেখেছিলাম কয়েকদিন আগে। দেরি না করে ঝটপট কিচেনে ঢুকে তেল গরম করে ফ্রাই করা শুরু করলাম। ভেতরটা হয়ে উঠলো নরম আর cheesy, বাহিরটা একদম crispy.
টেবিলে খাবার দিলাম ঠিকই,
কিন্তু মনে ভীষণ টেনশন! কে কি বলবে?
খাওয়া শেষে ভাবি বললেন, ‘তুমি বানিয়েছো!? দারুণ হয়েছে!’
স্বামী শুধু হেসে তাকাল আমার দিকে।। আমি কিছু বললাম না, শুধু মাথা নেড়ে হ্যাঁ বললাম। সেইদিন আমি শুধু snacks বানাইনি— একটা অন্যরকম অনুভূতি পেয়েছিলাম। যেই অনুভূতি অনেকদিন ধরে খুজে যাচ্ছিলাম।
সেই দিনই ঠিক করলাম, আমি আপনাদের লিখবো।কারণ সেই দিন প্রথমবার মনে হয়েছিল, আমি আসলেই পারি!
আর এই “পারার অনুভূতি” খুব দরকার ছিল আমার।
এই গল্পটা একা ওই আপুর না। অনেক মেয়ের রান্নার শুরু হয় ভয় থেকে, আর সেই ভয় জয় করার জন্য কখনও কখনও দরকার হয় একটা ছোট্ট জিনিসের ।
তাদের কাছে এই ছোট্ট একটা Cheese Stuffed Chicken হয়ে উঠতে পারে...
✅ আত্মবিশ্বাসের শুরু
✅ প্রশংসা পাওয়ার প্রথম সুযোগ
✅ নিজের গল্প গড়ার একটা ছোট্ট উপলক্ষ
ফ্রিজে যদি থাকে এক প্যাক Cheese Stuffed Chicken! তাহলে খাবার শুধু পেট নয়, আত্মবিশ্বাসও বাড়াবে ।
এক প্লেট খাবার দিয়ে কারো মন যেমন জিতে নেওয়া যায়, তেমনি নিজের আত্ববিশ্বাস বাড়িয়ে নেওয়া যায়।
আপনিও কি এরকম অনুভূতির সাক্ষী হতে চান? তবে ইনবক্স করুন এখনই। আমরা আছি আপনার অপেক্ষাই।
কারণ আমরা বিশ্বাস করি— প্রত্যেক মেয়ের গল্প শুরু হওয়া উচিত এক টুকরো সাহস দিয়ে। 💛