Foodluster.bd

Foodluster.bd An organic foods provider.

আলহামদুলিল্লাহ 🤍আজ সকাল ৬:২০ মিনিটে ৯০ জনের একটি শিক্ষা সফর/পিকনিকের সকালের নাস্তার ডেলিভারি সফলভাবে সম্পন্ন করেছি।মেন্য...
26/12/2025

আলহামদুলিল্লাহ 🤍

আজ সকাল ৬:২০ মিনিটে
৯০ জনের একটি শিক্ষা সফর/পিকনিকের সকালের নাস্তার ডেলিভারি সফলভাবে সম্পন্ন করেছি।
মেন্যু ছিল—
🥐 চিকেন উইথ ভেজিটেবল ক্রাম্ব রোল
🥪 চিকেন স্যান্ডউইচ
🧁 মাফিন কেক
💧 মিনারেল ওয়াটার
সময়মতো ও সুন্দরভাবে অর্ডার পৌঁছে দিতে পেরে সত্যিই ভালো লাগছে।
যারা আমাদের উপর ভরসা রেখেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
দোয়া করবেন, যেন সবসময় এমন সৎ ও সুন্দরভাবে কাজ চালিয়ে যেতে পারি। 🤲

আলহামদুলিল্লাহ 🤍আজকে ভালোবাসা আর যত্ন দিয়ে ডেলিভারি সম্পন্ন করেছি—✨  #অন্থন✨  #সমুচা✨  #ডালপুরি✨  #আলুরচাপ✨ #চিকেনফ্রাইআ...
23/12/2025

আলহামদুলিল্লাহ 🤍
আজকে ভালোবাসা আর যত্ন দিয়ে ডেলিভারি সম্পন্ন করেছি—
✨ #অন্থন
✨ #সমুচা
✨ #ডালপুরি
✨ #আলুরচাপ
✨ #চিকেনফ্রাই
আপনাদের বিশ্বাস আর দোয়ার কারণেই প্রতিদিন নতুন উৎসাহ পাই।
আল্লাহ তায়ালা যেন এই ছোট্ট প্রচেষ্টায় বরকত দান করেন এবং সবাইকে হালাল রিজিকের পথে রাখেন—আমিন 🤲
সবাই দোয়ায় রাখবেন 💕
ধন্যবাদ Sultana Nargis
Joinab Mobasshira Noha

আলহামদুলিল্লাহ 🤍আজকের ডেলিভারি সম্পন্ন হয়েছে🫰🍗  #চিকেনসজেস 🍗  #চিকেননাগেটস 🥞  #পরোটা Jakira Akter অর্ডার করার জন্য  আন্ত...
17/12/2025

আলহামদুলিল্লাহ 🤍
আজকের ডেলিভারি সম্পন্ন হয়েছে🫰
🍗 #চিকেনসজেস
🍗 #চিকেননাগেটস
🥞 #পরোটা

Jakira Akter অর্ডার করার জন্য আন্তরিক ধন্যবাদ।
সবার দোয়া ও ভালোবাসায় কাজটা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে।
আগামীর অর্ডারের জন্য ইনবক্স খোলা আছে ইনশাআল্লাহ 🤲
#আলহামদুলিল্লাহ #

আলহামদুলিল্লাহ
14/12/2025

আলহামদুলিল্লাহ

✨ আজকের ডেলিভারি আপডেট ✨ #আলহামদুলিল্লাহ আজকে ডেলিভারিতে পাঠানো হচ্ছে আমাদের স্পেশাল আইটেমগুলো—🥮 হাফমুন পাই 🍗 চিকেন কাটল...
14/12/2025

✨ আজকের ডেলিভারি আপডেট ✨
#আলহামদুলিল্লাহ
আজকে ডেলিভারিতে পাঠানো হচ্ছে আমাদের স্পেশাল আইটেমগুলো—

🥮 হাফমুন পাই
🍗 চিকেন কাটলেট
🥟চিকেন সমুছা
🌮চিকেন অন্থন

বাসায় তৈরি, স্বাস্থ্যসম্মত ও স্বাদের নিশ্চয়তা ইনশাআল্লাহ 🤍
অর্ডার করতে ইনবক্সে মেসেজ দিন।

ধন্যবাদ সবাইকে 💐

02/12/2025

Ameen🤲🏻

02/12/2025
রিজিকে বরকত দান করার জন্য কুরআন-হাদীসের আলোকে কিছু সহজ ও গ্রহণযোগ্য আমল নিচে দিলাম। এগুলো নিয়মিত করলে ইনশাআল্লাহ রিজিকে...
29/11/2025

রিজিকে বরকত দান করার জন্য কুরআন-হাদীসের আলোকে কিছু সহজ ও গ্রহণযোগ্য আমল নিচে দিলাম। এগুলো নিয়মিত করলে ইনশাআল্লাহ রিজিকে আল্লাহ বরকতময় করবেন—মনে প্রশান্তি, ঘরে শান্তি, আর জীবনে সহজতা আসবে।

রিজিকে বরকত দানের আমল

১. প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা

রাসূল ﷺ বলেছেন:
“যে কাজে আল্লাহর নাম নেওয়া হয় না, সে কাজে বরকত থাকে না।”

২. প্রতিদিন সকালে সূরা ওয়াকিয়া তিলাওয়াত

অনেক সাহাবা বলতেন—সূরা ওয়াকিয়া রিজিকের সংকট দূর করে।
সময় না পেলে দিনে বা রাতে যে কোনো সময়ে পড়তে পারেন।

৩. সালাত (নামাজ) নিয়মিত আদায় করা

রিজিকের বরকতের সবচেয়ে বড় চাবি হলো সালাত।

আল্লাহ বলেন:
“নামাজ আদায় করো… আল্লাহ তোমাদের রিজিক দেবেন।”

৪. প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ইস্তেগফার করা

“অস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দায়ম্বিন ওয়া আতুবু ইলাইহি”
এটা বেশি বেশি পড়লে রুজিতে বরকত, বিপদমুক্তি—দুই-ই আসে।

৫. বাবা-মায়ের দোয়া নেওয়া

বাবা-মায়ের দোয়া রিজিকের দরজা খুলে দেয়। যদি তাঁরা জীবিত থাকেন—মুখে হাসি রাখুন, তাঁদের সন্তুষ্ট করুন। না থাকলে তাঁদের জন্য দোয়া করুন।

৬. দান-সদকা করা (যতটুকু পারেন)

রাসূল ﷺ:
“দান করলে সম্পদ কমে না; বরং বাড়ে।”

৭. সকাল সকাল কাজ শুরু করা

হাদীস:
“আমার উম্মতের জন্য সকাল বেলায় বরকত রাখা হয়েছে।”

সকাল ৭টার আগে কাজ শুরু করলে রিজিকে বিশেষ বরকত আসে।

৮. ঘরে শান্ত পরিবেশ রাখা

ঝগড়া-বিবাদ, অভিযোগ, পরনিন্দা — এগুলো রিজিক থেকে বরকত সরিয়ে নেয়।
ঘরে কুরআন তিলাওয়াত চালু রাখুন।

🤲 রিজিকে বরকত চাওয়ার দোয়া

“اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك”
উচ্চারণ: আল্লাহুম্মাকফিনী বিহালালিকা আন হারামিকা, ওয়া আগনিনী বিফাদলিকা আম্মান সিওয়াক।
অর্থ: হে আল্লাহ! আপনি আমাকে আপনার হালাল দ্বারা হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহে আমাকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করুন।
আমিন🤲🏻🤲🏻🤲🏻

একজন মুসলমানের প্রতি আরেক মুসলমানের ছয়টি দায়িত্ব (হক) হাদিসে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে।রাসূলুল্লাহ ﷺ বলেছেন:মুসলমানের ...
26/11/2025

একজন মুসলমানের প্রতি আরেক মুসলমানের ছয়টি দায়িত্ব (হক) হাদিসে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

মুসলমানের ওপর মুসলমানের ছয়টি হক আছে—

১️⃣ সালাম দেওয়ার জবাব দেওয়া

যখন কোনো মুসলমান তোমাকে সালাম দেয়, তুমি তার সুন্দরভাবে উত্তর দেবে।
"আসসালামু আলাইকুম" — এর জবাব “ওয়া আলাইকুমুস সালাম"।

২️⃣ অসুস্থ হলে খোঁজ-খবর নেওয়া

যদি কোনো মুসলমান অসুস্থ হয়, তার কাছে যাওয়া, খবর নেওয়া, সান্ত্বনা দেওয়া—এটা তার উপর তোমার দায়িত্ব।

৩️⃣ মৃত্যু হলে জানাজায় অংশ নেওয়া

কোনো মুসলমান মারা গেলে তার জানাজায় অংশ নেওয়া ও দাফন প্রক্রিয়ায় সহযোগিতা করা।

৪️⃣ দাওয়াত করলে গ্রহণ করা

কোনো মুসলমান যদি হালাল কোনো কাজে তোমাকে দাওয়াত দেয়, সেই দাওয়াত গ্রহণ করা তার অধিকার।

৫️⃣ হাঁচি দিলে “আলহামদুলিল্লাহ” বলা হলে “ইয়ারহামুকাল্লাহ” বলা

মুসলমান হাঁচি দিয়ে “আলহামদুলিল্লাহ” বললে, জবাবে “ইয়ারহামুকাল্লাহ” বলা সুন্নত।

৬️⃣ উপদেশ বা নসিহত চাইলে তা দেওয়া

যখন কোনো মুসলমান পরামর্শ বা উপদেশ চাইবে, তাকে সৎ ও ন্যায় উপদেশ দেওয়া।

23/11/2025

আমিন আমিন আমিন

একবার এক গাধা অসাবধানতাবশত একটি কুয়ার মধ্যে পড়ে গেল। বিপদ থেকে রক্ষা পাবার জন্য প্রাণীটি জোরে জোরে ডাক ছাড়তে লাগল।ডাক ...
20/11/2025

একবার এক গাধা অসাবধানতাবশত একটি কুয়ার মধ্যে পড়ে গেল। বিপদ থেকে রক্ষা পাবার জন্য প্রাণীটি জোরে জোরে ডাক ছাড়তে লাগল।

ডাক শুনে গাধার মালিক গাধাটিকে উদ্ধারের জন্য কিছুক্ষণ নামমাত্র চেষ্টা করে। একপর্যায়ে হাল ছেড়ে দিয়ে লোকটি ভাবে, গাধাটি বুড়ো, একে দিয়ে তো কোনো কাজ হয় না। কুয়াটিও শুকিয়ে হয়ে গেছে, এখান থেকে এখন আর পানি পাওয়া যায় না। কুয়া থেকে গাধাকে তোলার যে খরচ, তাতে লাভের চেয়ে লসই বেশি! অতএব, কুয়াটি মাটি ফেলে বুজিয়ে ফেলাই সঠিক সিদ্ধান্ত।

দেরি না করে তখনই সে গ্রামবাসীদেরকে কুয়ার ধারে ডেকে আনে। গ্রামবাসীরা গাধার মালিকের কথায় সম্মত হয় এবং কোদালের সাহায্যে কুয়ার মধ্যে মাটি ফেলা শুরু করে।

কি ঘটছে বুঝতে পেরে গাধাটি স্তম্ভিত হয়ে যায়। যে মালিকের জন্য সে সারা জীবন হাড়ভাঙা পরিশ্রম করে গেছে, তার অকৃতজ্ঞতায় গাধাটির চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে।

গাধাটি অবশ্য হাল ছেড়ে না দিয়ে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়। প্রতিবার মাটির ঢেলা নিচে ফেলার সাথে সাথে সে গা থেকে ঝেড়ে ফেলে সেই মাটির ওপর চড়ে বসে। খুব শীঘ্রই সবাই অবাক হয়ে দেখে প্রাণীটি কুয়ার মুখে পৌঁছে গেছে।

গাধাটি এরপর ছোট্ট একটি লাফ দিয়ে কুয়া থেকে বের হয়ে আসে এবং ঘৃণাভরে তার মালিকের দিকে একবার তাকিয়ে বাকি জীবনটা স্বাধীনভাবে বাঁচার জন্য জঙ্গলের দিকে হাঁটা দেয়।

শিক্ষা:
১. যখন আপনি ভাবেন আপনার সামনে আর কোনো উপায় নেই, তখনও আপনার সামনে কোনো না কোনো পথ খোলা থাকে। তাই কোনো পরিস্থিতিতেই জীবনে আশা ত্যাগ করবেন না।

২. আপনি যাদের জন্য এতকিছু করছেন, প্রয়োজন ফুরিয়ে গেলে তারাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, বিপদের দিনে আপনার পাশে না দাঁড়িয়ে উল্টো আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তাই ওই লোকগুলোর মুখাপেক্ষী না হয়ে আজ থেকে নিজের মতো করে বাঁচুন।

Address

Mohammadpur, Chittagong
Mohammadpur
4211

Telephone

+8801945770180

Website

Alerts

Be the first to know and let us send you an email when Foodluster.bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Foodluster.bd:

Share