Bhuiyan Enterprise

Bhuiyan Enterprise For any kind of Crockery, Electric & Household items. You can also visit our shop at Muradpur, Ctg
(1)

অনেক কাস্টোমার আছেন যারা প্রতি সপ্তাহেই আমাদেরকে বিভিন্ন আইটেমের দাম জানার জন্য নক দেন বা কমেন্ট করেন। তবে কখনোই কেনাকাট...
23/08/2026

অনেক কাস্টোমার আছেন যারা প্রতি সপ্তাহেই আমাদেরকে বিভিন্ন আইটেমের দাম জানার জন্য নক দেন বা কমেন্ট করেন। তবে কখনোই কেনাকাটা করেন না। সত্যি বলতে আমরা কখনোই এতে বিরক্ত হই না। হয়তো রিপ্লাই দিতে লেট হয়ে যায়, তবে রিপ্লাই অবশ্যই পাবেন। অর্ডার না করলেও কোন সমস্যা নেই, ইনবক্সে নক করলে রিপ্লাই পাবেন।

তবে মাঝেমধ্যে কিছু কাস্টোমার নক দিলে সীন করার পরে আমরা কাজের প্রেশারে রিপ্লাই দিতে ভুলে যাই। বা অনেক কাস্টোমারের সাথে চ্যাট করার কারণে আইডি অনেক নিচে চলে গেলে আর খেয়াল করা হয়না। যার ফলে রিপ্লাই দিতে মনে থাকে না। যদি রিপ্লাই পেতে দেরী হয় তাহলে অবশ্যই আবার নক করবেন। রিপ্লাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ 💕

❝ভাইয়া অমুক পেইজে তো ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে, আপনারা চার্জটা ফ্রি করে দিলে অর্ডার করবো❞কথা হচ্ছিলো কাচের ডিশ সেট নিয়ে...
21/08/2026

❝ভাইয়া অমুক পেইজে তো ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে, আপনারা চার্জটা ফ্রি করে দিলে অর্ডার করবো❞

কথা হচ্ছিলো কাচের ডিশ সেট নিয়ে।
৩ পিসের ওভেনপ্রুফ ডিশ সেটটা আমরা ২২৫০ টাকায় সেল করছি। চট্টগ্রামের বাহিরে হলে ডেলিভারি চার্জ ১৫০ টাকা।

একই আইটেম আরেকটা পেইজ ২৭৫০ টাকায় সেল করছে তবে ডেলিভারি চার্জ ফ্রি।

একটা প্রোডাক্ট-এর দাম পেইজ ভেদে ৫০/১০০/২০০ টাকা কম-বেশি হতেই পারে। হয়তো আমাদের পেইজে বেশি, আবার আমাদের থেকেও কমে সেল করে এমন পেইজও আপনি খুজে পাবেন।
তবে পন্যের দাম অত্যধিক মাত্রায় বাড়িয়ে দিয়ে ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া কিংবা ফ্রি গিফট দেওয়া - এধরণের সিস্টেম আমরা কখনোই করিনি এবং আগামীতেও করার চিন্তাভাবনা নেই।

এক কাস্টোমার পানি সিদ্ধ করার জন্য কিয়ামের একটু বড় সাইজের ভাতের পাতিল নিয়েছিলেন। পানি সিদ্ধ করতে দিয়ে উনার আর খেয়াল ছিলো ...
19/08/2026

এক কাস্টোমার পানি সিদ্ধ করার জন্য কিয়ামের একটু বড় সাইজের ভাতের পাতিল নিয়েছিলেন। পানি সিদ্ধ করতে দিয়ে উনার আর খেয়াল ছিলো না, এদিকে পানি শুকিয়ে পাতিল পুড়ে কাবাব হয়ে পাতিলের তলা গায়েব হয়ে গিয়েছে!

“পাতিলের তলা পুড়ে ছিদ্র হয়ে গেলো কেন?”
এখন কাস্টোমার ফোন দিয়ে আমাদের দোষ দিচ্ছেন!!!
🙂🙂🙂

(২ বছর আগের ঘটনা)

গত মাসের একটা ঘটনা শেয়ার করি... আমাদের পেইজের এক রেগুলার কাস্টোমার, এখন পর্যন্ত প্রায় ৩/৪ বার অর্ডার করেছেন। গতমাসে তিনি...
17/08/2026

গত মাসের একটা ঘটনা শেয়ার করি...
আমাদের পেইজের এক রেগুলার কাস্টোমার, এখন পর্যন্ত প্রায় ৩/৪ বার অর্ডার করেছেন। গতমাসে তিনি একটা কাচের ডিশ সেট কিনতে চান। আমরা কাচের ডিশ সেট এখন ২২৫০ টাকায় সেল করছি। তবে সেই আপু ফেসবুকে একটা পেইজে ১৪৯০ টাকায় ডিশ সেট পেয়েছেন। আমি অবশ্য পুরানো কাস্টোমার হিসেবে উনাকে ওয়ার্নিং দেই যে প্রতারিত হতে পারেন। তবে আপুটা সেটা শুনেন নাই।

তিনি সেদিন আমাদের কাছে অর্ডার করেন নাই।
কিছুদিন আগে উনি আবার নক দিয়ে জানালেন যে তিনি ঐ পেইজে ডিশ সেট কেনার জন্য ডেলিভারি চার্জ অগ্রিম বাবদ ৫০০ টাকা দিয়েছিলেন। এরপর থেকে ঐ পেইজ উনার কল রিসিভ করে না, পার্সেলও পাঠায় না। এখন কি করা যায়? মানে কম দামে কিনতে গিয়ে পুরো টাকাই ধরা!

পরে অবশ্য কাচের সেটটা তিনি আমাদের কাছ থেকেই নিয়েছিলেন ২২৫০ টাকা দিয়ে। সাথে ডেলিভারি চার্জ ছিল ১৫০ টাকা।

যাইহোক,
অনলাইনে কেনাকাটায় আরো সাবধান হোন।
দাম কম দেখলেই ঝাপিয়ে পড়বেন না।

আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে অভ্যস্ত না হয়ে থাকেন তাহলে সরাসরি আমাদের দোকানে এসেও কেনাকাটা করতে পারবেন। আমাদের দোকানের...
14/08/2026

আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে অভ্যস্ত না হয়ে থাকেন তাহলে সরাসরি আমাদের দোকানে এসেও কেনাকাটা করতে পারবেন।

আমাদের দোকানের ঠিকানা-
ভূঁইয়া এন্টারপ্রাইজ / ভূঁইয়া কিচেনওয়্যার
জলিল বিল্ডিং, নির্মাণাধীন ফিনলে সিরাজ সেন্টারের পাশে।
মুরাদপুর মোড়, চট্টগ্রাম।
✆ 01812-370632
(দোকানের ছবি পোস্টের শেষে দেওয়া হয়েছে)

✪আমাদের দোকান শুক্রবার ও সরকারি ছুটির দিন বন্ধ থাকে।
✪সকাল ১১টা থেকে রাত ৯.৩০ পর্যন্ত খোলা।

📌 দোকানে আসার সময় পুরাতন এলুমিনিয়াম এবং পুরাতন ননস্টিক আইটেম নিয়ে এসে এক্সচেঞ্জ করে নতুন যেকোনো প্রোডাক্ট নিতে পারবেন। এক্সচেঞ্জ এর ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে কমেন্টে দেওয়া লিংকটা চেক করুন।

ফ্রাইপ্যান কালো হয় কেন?ধরুন আপনি একটা নতুন ফ্রাইপ্যানে ডিম ভাজলেন। এরপর প্যানে অল্পকিছু তেল রয়ে গিয়েছে যেই তেলে পরবর্তীত...
11/08/2026

ফ্রাইপ্যান কালো হয় কেন?
ধরুন আপনি একটা নতুন ফ্রাইপ্যানে ডিম ভাজলেন। এরপর প্যানে অল্পকিছু তেল রয়ে গিয়েছে যেই তেলে পরবর্তীতে ডিম বা অন্য কিছু ভাজবেন বা রান্না করবেন জন্য রেখে দিলেন।

🫵 আর এটাই প্যান কালো হবার প্রধান কারন 🫵

তেল রেখে দিলে কিন্ত প্যান কালো হবে না। প্রথমবার ডিম ভাজার সময় কিছু তেল প্যানের ভিতর ও বাইরে ছড়িয়ে গিয়েছিলো। সেটা পরিষ্কার না করে দ্বিতীয়বার আগুনের হিট পাওয়া মাত্রই সেই তেলগুলা পুড়ে প্যানের সাথে লেগে যায়। প্রথম প্রথম হলদে হয়, পরে আস্তে আস্তে কালো হয়ে যায়। এই কালচে দাগটা পরবর্তীতে এমন অবস্থায় চলে যায় যে প্যানটা আর ব্যবহার করার অবস্থায় থাকে না।

এটার একমাত্র সমাধান প্রতিবার রান্না বা ভাজার পর ভাল করে প্যানের গা থেকে তেল পরিষ্কার করে ফেলা। আপনার শখের জিনিসের যত্ন আপনাকেই করতে হবে। 💕

ব্যস্ততার কারণে আগে যেখানে প্রতিদিন একটা পোস্ট করতাম, সেখানে এখন ২/৩ দিন পরপর একটা পোস্ট করা হয়। পোস্ট কম করলেও আল্লাহর ...
09/08/2026

ব্যস্ততার কারণে আগে যেখানে প্রতিদিন একটা পোস্ট করতাম, সেখানে এখন ২/৩ দিন পরপর একটা পোস্ট করা হয়। পোস্ট কম করলেও আল্লাহর রহমতে অর্ডার কমেনি।

নতুন কাস্টোমারের চেয়ে আমাদের পুরানো কাস্টোমার থেকেই অর্ডার বেশি আসে। আজকেও অর্ধেকের বেশি অর্ডার ছিলো পেইজের পুরাতন কাস্টোমার থেকেই ❤️

শুক্রবার এলেই চিন্তা করি যে আজ একটু দেরী করে ঘুম থেকে উঠবো। এজন্য আজকে সকাল ৯ টা থেকে কাস্টোমার আর ডেলিভারি ম্যানের কল দ...
07/08/2026

শুক্রবার এলেই চিন্তা করি যে আজ একটু দেরী করে ঘুম থেকে উঠবো। এজন্য আজকে সকাল ৯ টা থেকে কাস্টোমার আর ডেলিভারি ম্যানের কল দেওয়ার বাতিক উঠসে 🤧

"ভাই কাস্টোমার কল রিসিভ করে না"
"ভাইয়া পেইজে নক দিসি, চেক করুন"
"ভাইয়া ডেলিভারি চার্জ বিকাশ করসি, রিপ্লাই দেন"
"ভাইয়া আমার পার্সেলটা কবে পাবো?"

যাইহোক,
শুক্রবার আমাদের দোকান বন্ধ থাকে।
আর ইনবক্সের রিপ্লাই এবং অন্যান্য কার্যক্রম জুমা'র পর থেকে শুরু হয়।

রাতের ১টায় রিপ্লাই না পেয়ে এক আপু কমেন্ট করলো-❝মনে হচ্ছে ভু*য়া, কোন কমেন্টস এর উত্তর নেই❞ কিরে বইনা, রাতের ১টায় যদি আপনা...
05/08/2026

রাতের ১টায় রিপ্লাই না পেয়ে এক আপু কমেন্ট করলো-
❝মনে হচ্ছে ভু*য়া, কোন কমেন্টস এর উত্তর নেই❞

কিরে বইনা, রাতের ১টায় যদি আপনাকে রিপ্লাই দেই তাহলে গাল্পেন রাগ করবে না? 😒

এক স্পেশাল কাস্টোমারের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে ডেলিভারি চার্জ এডভান্স চাওয়ায় তিনি জানালেন যে-❝আমি তো সবসময় ক্যাশ অন...
03/08/2026

এক স্পেশাল কাস্টোমারের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে ডেলিভারি চার্জ এডভান্স চাওয়ায় তিনি জানালেন যে-
❝আমি তো সবসময় ক্যাশ অন ডেলিভারি নেই। আপনি মাল পাঠাই দেন, আমি রিসিভ করে নিবো❞

পরে উনার নাম্বার চেক করে দেখি
তিনি শুধু স্টেডফাস্ট কুরিয়ারে ৫৪ টা অর্ডার করেছেন।
তার মাঝে মাত্র ২টা পার্সেল রিসিভ করেছেন।
আর ৫২ টা পার্সেল তিনি রিটার্ন করেছেন।
এরমাঝে উনার নামে ৩টা রিপোর্ট ও আছে!!!

পরে উনাকেই উনার আমলনামার স্ক্রিনশট তুলে পাঠালাম।
এরপর দেখি আমাদেরকে ব্লক করে দিলো।

আশ্চর্য... আপুটি এরকম রেগে গেলো কেন বুঝলাম না! 🙄

আমলনামা দেখতে চাইলে পোস্টের শেষের ছবিটা চেক করুন।

Address

Jalil Building, Beside Finlay Siraj Center, Muradpur Mor
Muradpur

Opening Hours

Monday 11:00 - 23:00
Tuesday 11:00 - 22:00
Wednesday 11:00 - 22:00
Thursday 11:00 - 22:00
Saturday 23:45 - 22:00
Sunday 11:00 - 22:00

Telephone

+8801812370632

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhuiyan Enterprise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bhuiyan Enterprise:

Shortcuts

Share