Mou's Cooking Corner

Mou's Cooking Corner only for food lovers......��

22/04/2026
ফ্রিজে খাবার সতেজ রাখার কিছু টিপস🥦 সবজি পলিথিনের ব্যাগে রাখবেন না। সবজি রাখুন কাগজের প্যাকেটে কিংবা খবরের কাগজ দিয়ে মুড়ে...
23/02/2024

ফ্রিজে খাবার সতেজ রাখার কিছু টিপস

🥦 সবজি পলিথিনের ব্যাগে রাখবেন না। সবজি রাখুন কাগজের প্যাকেটে কিংবা খবরের কাগজ দিয়ে মুড়ে। অনেকদিন সতেজ থাকবে।

🌶️ মরিচের বোঁটা ফেলে রাখবেন, শাক কেটে না ধুয়ে রাখবেন, ধনে পাতা রাখবেন গোড়া ফেলে। শাকের পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখার উপায় হচ্ছ একটু ভাপিয়ে রাখা। বেগুনের গায়ে মেখে রাখতে পারেন সামান্য একটু তেল।

🥗 ফ্রিজের গায়ের সাথে লাগিয়ে কোন খাবার রাখবেন না। বিশেষ করে কোন রকমের তাজা ফলমূল বা সবজি তো একেবারেই না।

🍣 মাখন তো ফ্রিজে রাখতেই হয়, ঘি-কেও ফ্রিজে রাখতে পারেন অনেকদিন ভালো রাখার জন্য। তবে দুটিই রাখবেন একদম এয়ার টাইট পাত্রে।

🥃 গুঁড়ো দুধ কিংবা চানাচুর, বিস্কিটের মত খাবার ফ্রিজে একদম সতেজ ও মুচমুচে থাকে। এক্ষেত্রে সবচাইতে ভালো হবে প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ করলে।

🍱 ফ্রিজে যাই রাখুন না কেন, প্লাস্টিকের এয়ার টাইট বাক্সে সংরক্ষন করুন। এবং ফ্রিজে সর্বদা এক টুকরো কাটা লেবু রাখুন। মাঝে মাঝে বেকিং সোডা মেশানো পানি দিয়ে ফ্রিজ মুছে নিন। এতে এক খাবারের গন্ধ অন্য খাবারে প্রবেশ করবে না। ফ্রিজেও দুর্গন্ধ হবে না।

🍗 ফ্রিজে যেমন মাংসই রাখুন না কেন, সেগুলো অবশ্যই ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে রাখুন। এতে মাংসে বাজে গন্ধ হবে না, অনেকদিন পর্যন্ত সতেজ থাকবে, স্বাদ থাকবে অক্ষুণ্ণ।

🦐 মাছ ফ্রিজে রাখার আগে ভালো করে কেটে বেছে, লবণ পানি দিয়ে ধুয়ে তবেই রাখুন। এতে স্বাদে কোন হেরফের হবে না। আঁশটে গন্ধ ওয়ালা মাছে সামান্য একটু ভিনেগার মাখিয়ে রাখুন।

🧅 ফ্রিজে কাটা পেঁয়াজ রাখতে চাইলে পেঁয়াজ একটি এয়ার টাইট বাক্সে রেখে সামান্য লবণ ছিটিয়ে দিন। তারপর বাক্সটি মুখ বন্ধ করে প্লাস্টিকের ব্যাগে ভরে নিন। ব্যাগটি সিল করে ফ্রিজে রাখুন।

🥚 ফ্রিজে ডিম রাখার সময় মোটা অংশটি নিচের দিকে ও সরু অংশটি ওপরে রাখুন। ডিম হাতলে না রেখে বাটিতে করে ফ্রিজের ভেতরে রাখুন। অনেকদিন ভালো থাকবে।

🫔 ফ্রিজের ভিতরের আঁশটে গন্ধ দূর করতে ফ্রিজে এক টুকরো কাঠ কয়লা রেখে দিন।

🐳 মাছ কেটে ধুয়ে পানি ঝড়িয়ে তাতে লবন লেবুর রস এবং হলুদ গুড়ো মাখিয়ে প্যাকেট করে ফ্রিজে রাখলে মাছে একদম গন্ধ হবে না।

খাবারের সুন্দর সুগন্ধি  বাড়ানোর কয়েকটি উপায়!🔸গরুর মাংসে হাল্কা রাঁধুনির মশলা ব্যবহার করবেন। মাংসে শুকনা মরিচ কুচি দিলে আ...
21/09/2023

খাবারের সুন্দর সুগন্ধি বাড়ানোর কয়েকটি উপায়!

🔸গরুর মাংসে হাল্কা রাঁধুনির মশলা ব্যবহার করবেন। মাংসে শুকনা মরিচ কুচি দিলে আলাদা একটা মজা আসে।

🔸ক্যপসিকাম, লেমন গ্রাস, বড় চিংড়ি মাছ এবং মুরগিতে ব্যবহার করবেন।

🔸এলাচ গুঁড়া, ডিমের কেক তৈরিতে আর চা তে ব‍্যবহার করবেন।

🔸সবজি তে শুকনা মরিচ , রসুন আলাদা তেলে ভেজে টেলে দিবেন। দারুন একটা স্মেল বের হবে।

🔸মুগডাল এ নামানোর সময় ঘি তে চিনি পুড়িয়ে লাল করে দিবেন ।

🔸বিরিয়ানি তে স্টার আনিস ব্যবহার করবেন।
লাউ বা সবজি হাই হিটে রান্না করলে রং সুন্দর থাকে।

🔸সুজির হালুয়া করার সময় গুড় ব্যবহার করবেন। কাজু ঘি তে ভেজে এলাচ গুড়া সাথে দিবেন।

🔸তরকারি রান্নার শুরুতে পেঁয়াজ তেলে দিবেন, এরপরে হলুদ দিয়ে, লবন দিবেন, রং টা অনেক ভালো আসবে।

🔸বেশি ভাত রান্না করতে হলে একটু তেল দিবেন।

🔸পাউরুটি একটু ঘি তে হাল্কা চিনি লবন দিয়ে ভেজে পাউডার দুধ দিয়ে পরিবেশন করবেন খেতে মজা লাগে।

🔸পুদিনা পাতার মরিচ ভর্তা মাখাবেন অনেক মজা।

🔸ছানার ডাল রান্না করলে নারকেল কোরা দিবেন।
ঘি মৌরি ফোড়ন দিলেও ঘ্রাণ টা ভালো আসে ।

🔸 ডাল সিদ্ধের সময় হলুদের গুড়া, মরিচের গুড়া হাল্কা, রসুন পেয়াজ একটু তেল দিবেন।সিদ্ধ হয়ে আসলে শুকনা মরিচ, হিং, পেয়াজ, রসুন দিবেন। একটু ঘি দিতে পারেন। ডালে লেবু পাতা দিলে সেই মজা।

🔸আলু ভাজি করার সময় পোলাও পাতা দিবেন অনেক মজা লাগে।

লেখা কৃতজ্ঞতাঃ সংগ্রহিত

ছবিঃ কালেক্টেড

মনোহারী পাবদাউপকরণঃ- পাবদা মাছ (৫০০/৬০০ গ্রাম মাঝারি সাইজ), হলুদ গুঁড়া (১ চা-চামচ), সাদা সর্ষে (১ চা-চামচ), কালো সর্ষে (...
14/11/2022

মনোহারী পাবদা

উপকরণঃ- পাবদা মাছ (৫০০/৬০০ গ্রাম মাঝারি সাইজ), হলুদ গুঁড়া (১ চা-চামচ), সাদা সর্ষে (১ চা-চামচ), কালো সর্ষে (১ চা-চামচ), কাঁচালঙ্কা (৩ টি), আদা (১ ইঞ্ছি), নারকেলের দুধ (আধ কাপ), নুন (স্বাদ্মতো), জিরে বাটা (ভাজা) (আধ চা-চামচ), শুকনো লঙ্কা (২ টি), ধনেপাতা বাটা (১ চা-চামচ), গোটা কালোজিরে (১ চা-চামচ), সর্ষের তেল আর সাদা তেল (পরিমাণমতো), কাঁচালঙ্কা চেরা (২-৩ টি)।

প্রণালীঃ- মাছ ধুয়ে জল ঝরিয়ে নুন-হলুদ মাখিয়ে সাদা তেল গরম করে ভেজে তুলে নিন। সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচালঙ্কা আর আদা সামান্য জল দিয়ে একত্রে মিহি করে বেটে নিন। বাটা মশলা আধ কাপ জলে গুলে ছেঁকে রাখুন। এবার মাছ ভাজার প্যানে পরিমাণমতো সর্ষের তেল গরম করে কালোজিরে, শুকনো লঙ্কা আর কাঁচালঙ্কা চেরা দিয়ে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে তাতে নারকেলের দুধ আর নুন দিয়ে ফুটতে দিন। ফুটে উঠলে ভেজে তুলে রাখা পাবদা মাছ আর ভেজে বেটে নেওয়া জিরে গুঁড়ো দিয়ে হালকা হাতে মিশিয়ে কম আঁচে ঢেকে ৩-৪ মিনিট রান্না করুন। এবার ঢাকা খুলে ধনেপাতা বাটা গ্রেভিতে মিশিয়ে মাছ উল্টে দিন। ঢেকে আঁচ বন্ধ করে কিছুক্ষণ মজতে দিন। সাদা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

মাছের কচুরিউপকরণঃ-   রুই মাছ, সর্ষের তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন-চিনি (স্বাদ মতো), ময়দা, সাদ...
13/11/2022

মাছের কচুরি

উপকরণঃ- রুই মাছ, সর্ষের তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন-চিনি (স্বাদ মতো), ময়দা, সাদা তেল।

প্রণালীঃ- মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে, সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে থাকুন। এক একে ওর মধ্যে দিন লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও নুন-চিনি। পুরোটাতে রঙ ধরলে ওর মধ্যে সেদ্ধ করা মাছটা দিয়ে নেড়েচেড়ে আঁচ থেকে নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে বেটে নিন। এবার ময়দায় সাদা তেল আর নুন দিয়ে জল দিয়ে মাখুন। ময়দার লেচি কেটে ওর মধ্যে মাছের পুর ভরে বেলে ছ্যাঁকা তেলে ভেজে তুলে নিন। রেডি মাছের কচুরি।

চকোলেট সুইস রোলউপকরণঃ– ময়দা (৪০ গ্রাম), ডিম (৪টি), গুঁড়ো চিনি (৮০ গ্রাম), তেল (৩০ মিলি), কোকো পাউডার (৩০ গ্রাম), বেকিং...
13/11/2022

চকোলেট সুইস রোল

উপকরণঃ– ময়দা (৪০ গ্রাম), ডিম (৪টি), গুঁড়ো চিনি (৮০ গ্রাম), তেল (৩০ মিলি), কোকো পাউডার (৩০ গ্রাম), বেকিং পাউডার (১ চা-চামচ), ভ্যানিলা এসেন্স (১ চা-চামচ), সাদা চকোলেট (১০০ গ্রাম), হুইপিং ক্রিম (১ কাপ)।

প্রণালীঃ– প্রথমে ডিম, গুঁড়ো চিনি একসঙ্গে মিশিয়ে ভাল করে ৫ মিনিট বিট করে নিন। এবার তেল আর ভ্যানিলা এসেন্স মিশিয়ে বিটার বন্ধ করে দিন। এবার একসঙ্গে ঢেলে রাখা ময়দা, কোকো পাউডার এবং বেকিং পাউডার আস্তে আস্তে স্প্যাচুলা দিয়ে মেশান। মিশ্রণটি ৯*১৩ ইঞ্চি বাটার পেপার লাগানো বেকিং ট্রে-তে ঢালুন । এবার ১৮০ ডিগ্রি প্রি-হিটেড ওভেনে ১০-১২ মিনিট বেক করুন। বেক হলে ওভেন থেকে বের করে কেকটি রোল করে ফ্রিজে ঠাণ্ডা করুন। ঠাণ্ডা হয়ে গেলে পরে রোল খুলুন। তার ভেতর হুইপিং ক্রিম আর চকোলেট একসঙ্গে ভাল করে ফেটিয়ে ভেতরে লাগিয়ে আবার কেকটি রোল করে ফ্রিজে ২ ঘণ্টার জন্য রাখুন । ঠাণ্ডা হয়ে গেলে গোল গোল টুকরো করে কেটে পরিবেশন করুন।

Address

Mymensingh
2416

Alerts

Be the first to know and let us send you an email when Mou's Cooking Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share