15/08/2023
ভিয়েতনামি কৈ মাছের পুকুর প্রস্তুতি
Call For Order Ours Helpline
01752192256/01969882096
imo/Whatsapp-01752192256
Telegram-01969882096
মাছ চাষ সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন-https://www.youtube.com/channel/UC52gmW-b32maPs2kI8NiNxw?Sub_confirmation=1
মৎস্য চাষী ভাই ও বন্ধুরা নিত্যনতুন উন্নত মানের মাছ ক্রয় করতে আমাদের ইনস্টাগ্রাম লিঙ্কে প্রবেশ করুন-https://www.instagram.com/fish_fram_bangladesh/
দেশ ও দেশের বাহিরে সকল প্রকার মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া হয়। অর্ডার করতে এই লিঙ্কে প্রবেশ করুন-https://www.facebook.com/Online-FishmarketBd-107164814443063/
ঘরে বসে সকল প্রকার মাছ পেতে চাইলে আমাদের এই ফেসবুক লিংকে প্রবেশ করুন-https://www.facebook.com/Online-Fishsell-bd-100295425123037/
দেশি শিং, দেশি মাগুর, পাবদা, গুলশা, ভিয়েতনামি কৈ, ভিয়েতনামি শোল, আইড় মাছ, তারা বাইম, এই সকল প্রকার মাছ সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি নিতে আমাদের এই লিঙ্কে প্রবেশ করুন-https://www.linkedin.com/in/মাছের-খামার-বাংলাদেশ-0259891b1
ময়মনসিংহ এসে সরাসরি মাছের পোনা ক্রয় করতে আমাদের ফেসবুক পেইজ এ প্রবেশ করুন-https://www.facebook.com/মাছের-খামার-ময়মনসিংহ-104219461463252/
মাছ চাষ করে উন্নতি হতে ও ভালো উন্নত মানের মাছের পোনা ক্রয় করতে আমাদের ফেসবুক লিংকে প্রবেশ করুন-https://www.facebook.com/মাছের-খামার-বাংলাদেশ-104770104641454/
কৈ মাছের পুকুর প্রস্তুতি:
* প্রথমে পুকুরকে সেচের মাধ্যমে শুকিয়ে ফেলা প্রয়োজন। পুকুর শুকানো সম্ভব না হলে প্রতি শতাংশে প্রতি ফুট গভীরতার জন্য ১৮-২৫ গ্রাম রোটেনন পাউডার দিয়ে সব ধরনের মাছ অপসারণ করা যায়।
* পুকুরের তলায় কাদা হওয়ার বেশি সম্ভাবনা থাকলে হালকা করে কিছু বালি (দালান-কোঠা নির্মাণের জন্য যে বালু ব্যবহৃত হয়) ছিটিয়ে দেয়া যেতে পারে। এর ফলে পুকুরের তলায় গ্যাস হবে না, পানি পরিষ্কার এবং পরিবেশ ভাল থাকবে।
* রোটেনন প্রয়োগের ২-৩ দিন পর শতাংশ প্রতি ১ কেজি হারে পাথুরে চুন প্রয়োগ করতে হবে। তবে চুন ছাড়াও জিওলাইট (প্রতি শতকে ১ কেজি) পুকুর প্রস্তুতির সময় প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়।
* উৎপাদনশীলতা বৃদ্ধি তথা প্রাকৃতিক খাদ্যে বৃদ্ধির জন্য সার প্রয়োগ করা হয়ে থাকে। পুকুর প্রস্তুতির শেষ ধাপে সার প্রয়োগ করা হয়। চুন প্রয়োগের ৪-৫ দিন পর শতকে ৮০ গ্রাম ইউরিয়া এবং ৪০ গ্রাম টিএসপি সার প্রয়োগ করা হয়।
পুকুরে বেষ্টনি প্রদান ও পোনা মজুদ:
* কই মাছ অতিরিক্ত শ্বসন অঙ্গ দিয়ে বাতাস থেকে অক্সিজেন নিয়ে পানির উপরে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। বৃষ্টির সময় এরা কানকুয়া ব্যবহার করে দ্রুত চলতে পারে। সেজন্য পুকুর পাড় অবশ্যই নাইলনের ঘন জাল/টিন সীট দ্বারা ঘিরতে হবে।
* ছোট ফাঁসযুক্ত জাল/টিন সীট দ্বারা পুকুরটি ঘেরার পর প্রতি শতাংশে ১-১.৫ ইঞ্চি মাপের ৩০০-৩২৫টি কই-এর (থাই/ভিয়েতনামি কই) পোনা মজুদ করতে হবে।
* একই সাথে ব্যবস্থাপনার সুবিধার্থে নিবিড় কৈ চাষের ক্ষেত্রে শতাংশ প্রতি ৩-৫ টি কাতলা মাছের পোনা ছাড়া যেতে পারে।
* কৈ মাছের সাথে শতকে ২০টি মাগুর অথবা ১০টি শিং মজুদ করা যেতে পারে।
* পরিবহন জনিত কারণে পোনার শরীরে ক্ষত হতে পারে তাই বালতিতে ১০ লি. পানি নিয়ে এর মধ্যে ২০০ গ্রাম খাবার লবণ অথবা ১ চা চামচ KMnO4 মিশাতে হবে। অতঃপর বালতির উপর একটি ঘন জাল রেখে তার মধ্যে ২০০-৩০০টি পোনা ছাড়তে হবে।
* যদি সম্ভব হয় পোনা ছাড়ার সময় থেকে ১০-১২ ঘন্টা পুকুরে হালকা পানির প্রবাহ রাখতে হবে।
বায়োফ্লক পদ্ধতিতে ভিয়েতনামি কৈ ও যেকোন মাছের পোনা চাষ করতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন-01752192256
আমাদের ঠিকানা-ধলা, ত্রিশাল, ময়মনসিংহ।