Anamul lslam

Anamul lslam i am amirul

গাছের ডালে বাঁধলো বাসা একটা চড়ুই পাখি কিচিরমিচির গান শুনিয়ে সঙ্গি নিলো ডাকি।পুরুষ পাখি বউ পেল আর নারী পেল বর ভালোবাসায...
06/07/2025

গাছের ডালে বাঁধলো বাসা একটা চড়ুই পাখি
কিচিরমিচির গান শুনিয়ে সঙ্গি নিলো ডাকি।

পুরুষ পাখি বউ পেল আর নারী পেল বর
ভালোবাসায় উঠল ভরে তাদের ছোট ঘর।

ক দিন পরেই দুটি ছানা আসলো তাদের ঘরে
ঘরটি তাদের ভরে গেল এক মুঠো রোদ্দুরে।

সুখের আলোয় আলোয় ভরা তাদের সোনার ঘর
এক পলকে উড়িয়ে নিলো অচেনা এক ঝড়।

খাবার খোঁজে মা পাখিটা সেই যে গেল উড়ে
দিন ফুরিয়ে সন্ধ্যা এলো তাও এলো না ফিরে।

কেমন করে আসবে সে তো আটকে গেছে ফাঁদে
মা হারিয়ে ছানা দুটি একলা ঘরে কাঁদে।

সারাটা দিন খায়নি ওরা পায়নি মায়ের দেখা
রাত দুপুরে ও অন্ধকারে কাঁদছে একা একা ।

দিন ফুরালো রাত ফুরালো আসলো না তাও মা
অনাহারেই মরে গেল ছোট্ট দুটি ছা।

ছা মরিলো মা মরিলো ভেঙ্গে গেল ঘর
মানুষেরাই এই সর্বনাশের আসল কারিগর।

পাখি শিকার
ফেরদৌস আহমেদ

Address

Mymensingh
Mymensingh
2220

Telephone

+8801886306084

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anamul lslam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category