Ghorei Bazar BD

Ghorei Bazar BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ghorei Bazar BD, Grocers, Nabiganj.

সাতক্ষীর-রাজশাহীর প্রিমিয়াম আম ও লিচু সরাসরি বাগান থেকে সংগ্রহ করা হয়। আপনার সুস্থতার জন্য ভেজালমুক্ত ফ্রেশ প্রডাক্ট আমরা সাশ্রয়ী মূল্যে পৌছে দিতে চাই।
#ঘরে_বসে_বাজারে_সাশ্রয়ী_সময়ে

৯০৳ করে তিনদিনের জন্য প্রিমিয়াম হিমসাগর🔥সিজনে হয়তো এরকম অফার আর পাবেন না।(স্টক থাকা সাপেক্ষে, ৫ কেজির উপরে অর্ডারে), কনফ...
03/06/2026

৯০৳ করে তিনদিনের জন্য প্রিমিয়াম হিমসাগর🔥
সিজনে হয়তো এরকম অফার আর পাবেন না।

(স্টক থাকা সাপেক্ষে, ৫ কেজির উপরে অর্ডারে), কনফার্ম করে নিশ্চিত করে রাখুন অসাধারণ স্বাদের হিমসাগর আম।

আলহামদুলিল্লাহ, গোডাউনে ৪০ ক্যারেট হিমসাগর আম আম স্টকে আসছে। সাইজে আগের চাইতে বড় ও শেষ সময়ের হিমসাগর আম স্বাদে রসগোল্লা😋।

নবিগঞ্জ ও সিলেট ফ্রি ডেলিভারি(পয়েন্ট)🔥

#ফ্রেশ_পন্য_সুস্থতার_জন্য
Ghorei Bazar BD
যোগাযোগ: 01893937759 (ওয়াটসেপ/কল)

আজকে নবীগঞ্জ দোকানে রাজশাহীর স্পেশাল বোম্বে লিচু😋সাইজে সেরা🔥সামান্য কিছু অতিরিক্ত আছে, যারা কনফার্ম করে রাত ৯ টার ভিতর ন...
01/06/2026

আজকে নবীগঞ্জ দোকানে রাজশাহীর স্পেশাল বোম্বে লিচু😋

সাইজে সেরা🔥
সামান্য কিছু অতিরিক্ত আছে, যারা কনফার্ম করে রাত ৯ টার ভিতর নিতে পারবেন তারাই শুধু পাচ্ছেন।

20/05/2026

আলহামদুলিল্লাহ, সেরা কোয়ালিটির বোম্বাই লিচু🍒 আসতেছে। লিচু এক্সট্রা তেমন রাখা হয়না কেননা, একদিনের বেশি ভালো থাকে না। তাই প্রি অর্ডারে কনফার্ম করে রাখুন।

#ফ্রেশ_পন্য_সুস্থতার_জন্য
Ghorei Bazar BD
যোগাযোগ: 01893937759 (ওয়াটসেপ/কল)

আলহামদুলিল্লাহ, আপনাদের আমানিত, প্রায় ১২০০ কেজি আম নবীগঞ্জ ও সিলেট আসার জন্য প্রস্তুত। মাশাল্লাহ লিখে যাবেন, বদনজর কিন্ত...
19/05/2026

আলহামদুলিল্লাহ, আপনাদের আমানিত, প্রায় ১২০০ কেজি আম নবীগঞ্জ ও সিলেট আসার জন্য প্রস্তুত।
মাশাল্লাহ লিখে যাবেন, বদনজর কিন্তু সত্য।

আমরা সরাসরি বাগান থেকে বাচাই করে ভালো কোয়ালিটির আনগুলোই শুধু দেই, তাই যারা বেজালের ভীড়ে গার্ডেন ফ্রেশ আম নিবেন দ্রুত কনফার্ম করে রাখুন, অতিরিক্ত স্টক কিন্তু সীমিত।

সারাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসে আম পাঠানো হয়।

#ফ্রেশ_পন্য_সুস্থতার_জন্য
Ghorei Bazar BD
যোগাযোগ: 01893937759 (ওয়াটসেপ/কল)

Ghorei Bazar BD থেকে আম না নিলে তো এমন হবেই... রাগ করলা? 🙂বল, বিসমিল্লাহ! 🙂©নবীগঞ্জ ও সিলেট ফ্রি ডেলিভারি(পয়েন্ট)🔥সাশ্রয়...
19/05/2026

Ghorei Bazar BD থেকে আম না নিলে তো এমন হবেই...

রাগ করলা? 🙂
বল, বিসমিল্লাহ! 🙂
©

নবীগঞ্জ ও সিলেট ফ্রি ডেলিভারি(পয়েন্ট)🔥
সাশ্রয়ী মূল্যে সেরা কোয়ালিটি।

#ফ্রেশ_পন্য_সুস্থতার_জন্য

বাজারের আমে ক্যামিকেল দেয়, তারপরও দাম কম… আর অনলাইনের আম তুলনামূলক বেশি-এই বিষয়টা নিয়ে ইদানীং অনেক কথাই হচ্ছে। কেউ বলে অ...
19/05/2026

বাজারের আমে ক্যামিকেল দেয়, তারপরও দাম কম…
আর অনলাইনের আম তুলনামূলক বেশি-এই বিষয়টা নিয়ে ইদানীং অনেক কথাই হচ্ছে। কেউ বলে অনলাইন ব্যবসায়ীরা ক্রেতাদের বোকা বানায়
কেউ আবার হাসিঠাট্টাও করে। তাই মনে হলো এই বিষয়টা একটু খোলাখুলি ভাবে বলা দরকার।

প্রথমেই একটা বাস্তব কথা বলা দরকার-

যারা অনলাইনে আম কিনে, তারা অনেকেই আগে বাজার বা ফুটপাত থেকে আম কিনেছে। হয়তো ভালো অভিজ্ঞতা হয়নি, বা ক্যামিকেলের ভয় পেয়েছে। আর এটা অস্বীকার করার সুযোগ নেই যে এখন বাজারের অনেক আমেই দ্রুত পাকানোর জন্য এবং সুন্দর রঙ আনার জন্য বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করা হয়।

এই কারণেই অনেক ক্রেতা বাজারের ওপর আস্থা হারিয়ে অনলাইনের দিকে ঝুঁকে পড়ে।

এখন আসল প্রশ্ন-
অনলাইনে আমের দাম বেশি কেন?
যেহেতু অনলাইন বিক্রেতারা স্প্রে করে না, তাহলে তো দাম কম হওয়ার কথা, তাই না?

আপাতদৃষ্টিতে বিষয়টা সহজ মনে হলেও, বাস্তবটা একটু ভিন্ন।

আম আসলে একটা পচনশীল ও ন্যাচারালি পাকা ফল। সব আম একসাথে পাকে না। একটা বাগানে ধাপে ধাপে আম পরিপক্ক হয়।

যারা একসাথে পুরো বাগান হারভেস্ট করে বা সময়ের আগেই আম তুলে ফেলে, তাদের জন্য সমস্যা হলো-
সব আম একসাথে ঠিকভাবে পাকবে না, অনেকগুলো নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

এই ঝুঁকি কমাতে অনেকেই দ্রুত পাকানোর জন্য স্প্রে ব্যবহার করে। এতে আম দেখতে সুন্দর লাগে এবং পচে যাওয়ার চান্স কম।

আর যেসব আম মানে কম, যত্ন কম-সেগুলোই সাধারণত বাজারে কম দামে চলে আসে।তবে সবাই যে খারাপ আম আনে তা কিন্তু নয়।তবে অধিকাংশ মানুষই স্প্রে ইউজ করে।

অন্যদিকে অনলাইন ব্যবসার ক্ষেত্রে বিষয়টা উল্টোভাবে কঠিন।
(যদিও সব অনলাইন ব্যাবসায়ী সমান না)

এখানে প্রতিটা আম বেছে বেছে নেওয়া লাগে।
অপরিপক্ক আম গেলে সেটা আর ঠিকভাবে পাকবে না, বরং নষ্ট হয়ে যাবে-পুরো রিস্ক।

এই কারণে ভালো মানের আম আলাদা করে সংগ্রহ করতে হয়, যা সময় ও খরচ দুইটাই বাড়ায়।
এভাবে বাগান থেকে সরাসরি বাছাই করে আনা আমের জন্য স্বাভাবিকভাবেই প্রতি মণে ৫০০–১০০০ টাকা পর্যন্ত বেশি খরচ পড়ে যায়...
আপনার বিশ্বাস নাহলে একদিন সরাসরি এসে যাচাই-বাছাই করতে পারেন।

এর সাথে যোগ হয় আরও কিছু খরচ।

* ক্যারেট/প্যাকেজিং খরচ।প্রতি ক্যারেট এখন ২০০+ টাকা।
* হোম ডেলিভারিতে কেজি প্রতি কুরিয়ার চার্জ (প্রায় ২৫ টাকা বা তার বেশি)
* লেবার খরচ
* সর্টিং ও গ্রেডিং খরচ
সব মিলিয়ে অনলাইনে আম আনার বাহ্যিক খরচ অনেক বেশি।

তবুও অনলাইন ব্যবসার একটা বড় দিক আছে
ক্রেতা এখানে শুধু আমই পায় না,
বরং পায় মানের নিশ্চয়তা ও রিফান্ড সাপোর্ট।
আম খারাপ হলে বিক্রেতা দায়িত্ব নেয়,
বা সমাধান দেয়। এই রিস্কটাও ব্যবসায়ীর কাঁধে থাকে।
তো আর কি চাই??

সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়-
এত রিস্ক, এত বাছাই, এত খরচ, এত দায়ভার
এই সব কি বাজারে পাওয়া সাধারণ দামে যোগ করা সম্ভব?
কেউ দিবে?
পাবেন ক্যামিকেল মুক্ত আমের নিশ্চয়তা??

আর হয়তো এই কারণেই দিনকে দিন অনলাইন আমের বাজারটা বড় হচ্ছে।
©
Ghorei Bazar BD

হিমসাগর বুকিং চলছে।😋🥭নবীগঞ্জ ও সিলেট ফ্রি (পয়েন্ট)ডেলিভারি চার্জ💥Ghorei Bazar BD
19/05/2026

হিমসাগর বুকিং চলছে।😋🥭

নবীগঞ্জ ও সিলেট ফ্রি (পয়েন্ট)ডেলিভারি চার্জ💥
Ghorei Bazar BD

বাহহ চমৎকার কালার চলে আসছে, পরিপক্ব ও হয়ে গেছে। এখন আপনাদের কাছে যাবার পালা। আসলে পচনশীল পন্য নিয়ে কাজ করতে যতটা সহজ মনে...
18/05/2026

বাহহ চমৎকার কালার চলে আসছে, পরিপক্ব ও হয়ে গেছে।

এখন আপনাদের কাছে যাবার পালা।

আসলে পচনশীল পন্য নিয়ে কাজ করতে যতটা সহজ মনে হয়, অতটা সহজ না। বাস্তবে অনেক অনেক কঠিন। হাজার চেষ্টা করার পরও ১০০% গ্রান্টি দিতে মুস্কিল হয়ে যায়।

একটা গাছ থেকে ফল নামানোর পর অনেকগুলো ধাপ পার করতে হয়। আবহাওয়া, প্যাকেজিং, পরিবহন, কুরিয়ার হ্যান্ডেল ইত্যাদি।

আর আপনারা জানেন আমাদের কুরিয়ার ব্যবস্থা কেমন। আপনার ও পেরেশানীতে থাকতে হয় আমাদের ও পেরেশানীতে থাকতে হয়। আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল ছাড়া আর কোন পথ থাকে না।

যাক,কাল থেকে আমাদের ফুল দমে ডেলীভারী শুরু ইনশাআল্লাহ। নবীগঞ্জ ও সিলেট যেকোনো পরিমান ও কুরিয়ারে ১২ কেজি ও ২৪ কেজি।

#হিমসাগর_রসগোল্লা #বুকিং_চলমান
#আম #হিমসাগর োজন

৮০% মানুষ আম সংরক্ষণে যে ভুলটা করেন — আপনিও কি করছেন? #আমের_যত্ন_নিন, স্বাদ পাবেন ঘরে বসেই ভাই, একটু মনোযোগ দিয়ে পড়ুন ...
17/05/2026

৮০% মানুষ আম সংরক্ষণে যে ভুলটা করেন — আপনিও কি করছেন?

#আমের_যত্ন_নিন, স্বাদ পাবেন ঘরে বসেই
ভাই, একটু মনোযোগ দিয়ে পড়ুন — এই কয়টা কথা জানলে আম নিয়ে আর কোনো দিন হতাশ হবেন না।
আমরা যে আমটা আপনার দরজায় পাঠাই, সেটা পরিপক্ব।
মানে গাছ থেকে ঠিক সময়ে নামানো, বাজারের রাসায়নিক-পাকানো আম না।
এই আমটা আপনার ঘরে গিয়ে নিজের মতো করে পাকবে — আর তখন যে মিষ্টি পাবেন, সেটাই আসল আমের স্বাদ।

📦 ক্যারেট খোলার পর প্রথম কাজ
আমগুলো বের করে একটা একটা করে আলাদা করে রাখুন — মেঝেতে বা খাটের নিচে।
একটার উপর আরেকটা চাপা দিলে চলবে না।

❌ এসি রুমে রাখবেন না
❌ ফ্রিজে দেবেন না

ঠান্ডায় আমের স্বাভাবিক পাকার প্রক্রিয়া নষ্ট হয়ে যায় — আম পাকে ঠিকই, কিন্তু স্বাদ আর থাকে না।
শুধু একটা পাটের বস্তা বা পুরনো পেপার দিয়ে হালকা ঢেকে রাখুন। ব্যস, এতটুকুই।

🔍 পেকেছে কিনা বুঝবেন যেভাবে
এখানে একটু সাবধান থাকবেন —
আম টিপে চেক করবেন না।
টিপলে ভেতরে চাপ লাগে, আম টক হয়ে যায়।
তারপর মনে হয় "আম টক কেন?" — আসলে কারণটা ওই টিপাটাই।
সঠিক উপায় হলো —
আঙুল দিয়ে হালকা টোকা দিন।
শব্দ আর অনুভূতি দিয়েই বুঝতে পারবেন আম পেকেছে কিনা।
একটু অভ্যাস হলে এটা একদম সহজ হয়ে যায়।

ভাই, আমরা আম বিক্রি করি — কিন্তু আমাদের আসল চাওয়া হলো আপনি বাসায় বসে সেই আসল গ্রামের আমের স্বাদটা পান।
নিশ্চিন্তে অর্ডার করুন। আমরা আছি।
©

Address

Nabiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ghorei Bazar BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share