15/10/2023
সকালে কি নাস্তা করবো ভাবতে ভাবতে চুলায় ফ্রাই প্যান দিলাম।
তারপর কি দিয়ে কি বানানো যায় এই চিন্তা করতে করতে সামান্য তেল দিয়ে তাতে রসুন কুচি দিয়ে দিলাম।
তেলে রসুন কুচি নাড়ছি আর ভাবছি পেয়াজ কি দিবো না কি দিবো না। নাহ একটা পেয়াজ কুচি দিয়েই দিলাম।
সামান্য লবন আর মরিচের গুড়াও দিলাম।
এবার কি দিবো সেটা নিয়ে ভাবতে ভাবতে দুইটা ডিম দিয়ে দিলাম।
তেল, রসুন কুচি, পেয়াজ কুচি, লবন, মরিচের গুড়া, ডিম সব একসাথে নাড়তে নাড়তে মহা চিন্তায় পরে গেলাম। এরপর কি দিবো?
ধূর এতো ভেবে কি হবে? ভাত দিলেই তো হয়
দিলাম ভাত।
সব কিছু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামানোর আগে আবার চিন্তায় পরে গেলাম। আর কি দিলে ভালো লাগবে?
মরিচ আর ধনেপাতা।
এখন? এখন কি করবো এইটা নিয়ে ভাবতে ভাবতে খেয়ে শেষ করলাম সকালের নাস্তা।
আসল কথা কি জানেন?
শেফ হওয়ার অনেক যন্ত্রনা আছে। সাধারন ডিম ভাজা দিয়ে ভাত খাইতে গেলেও দুনিয়ার কাহিনী করতে মন চায়