28/11/2024
আসসালামু আলাইকুম।
সূরা ইয়াসিন পাঠ করলে কি কি ফজিলত আছে জেনে নেই।
১।সকালে " সূরা ইয়াসিন" পাঠকারী সারাদিনের প্রয়োজন পূরণ হয়ে যাবে।
২।"সূরা ইয়াসিন " মৃত্যু যন্ত্রণা লাঘব করে দেয়।
৩।হযরত আনাস (রাঃ) বর্ণনা করেন,হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,প্রত্যেক জিনিষের একটি দিল থাকে। কোরআন শরীফের দিল হল সূরা ইয়াসিন।কেউ একবার সূরা ইয়াসিন পাঠ করলে তার জন্য দশবার কোরআন খতমের সওয়াব লেখা হয়।
৪।হযরত মাকাল ইবনে ইয়াসার মুযানী ( রাঃ) বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাহার পূর্বের সকল গোনাহ মাফ হয়ে যায়।সুতরাং তোমরা তোমাদের মুর্দাদের উপর এই সূরা পাঠ কর।
৫।রাতে " সূরা ইয়াসিন" পাঠ করার পর কেউ মারা গেলে, সে শহীদ হবে।
৬।" সূরা ইয়াসিন এবং সূরা দুখান- ক্ষমা প্রাপ্তির আমল।
❤️❤️মহান রব্বুল আলামিন সবাইকে সূরা ইয়াসিন পাঠ করার তৌফিক দান করুন।❤️
আমিন🤲