Bake a cake

Bake a cake -Baking helps me express myself,it is a form of mindfulness & an act of creativity.

Chocolate cake
20/06/2025

Chocolate cake

18/12/2024
18/12/2024

স্পন্জ কেকের ১ থেকে ১০ ডিমের সহজ একটি চার্ট:- হাফ পাউন্ড থেকে ৫ পাউন্ড কেকের ওজন :-

✅কেক তৈরি:-
১.ময়দা + কর্নফ্লাওয়ার +বেকিং পাউডার চেলে নিব।
২.ডিম+ চিনি বিট করে নিব। ভ্যানিলা এসেন্স + তেল দিয়ে বিট করবো। ১নং শুকনো উপকরণ দিয়ে হাতে মেশাবো।

✅বেকিং প্রক্রিয়া:-
১.ওভেনকে প্রিহিট করুন ১৭০°C তাপমাত্রায়।
২.উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ ব্যাটার তৈরি করুন।
৩ গ্রিজ করা কেক টিনে ব্যাটার ঢেলে ২৫-৩০ মিনিট বেক করুন (কেকের আকার অনুযায়ী সময় একটু কম বা বেশি হতে পারে)
✅ওজনের ব্যাখ্যা:
১.কেকের বেস: কেক বেক করার পর প্রতিটি ডিমের জন্য কেকের ওজন আনুমানিক ১০০-১২০ গ্রাম (ক্রিম ছাড়া)।
২.ক্রিমের ওজন: পুরো কেকের ওজনের সাথে ক্রিম যোগ করার পর ওজন ২৫-৩০%বৃদ্ধি পায়।

‼️নোট:-
১.কর্নফ্লাওয়ার ময়দার পরিমাণ কমিয়ে যোগ করা হয়। এটি কেকের টেক্সচার নরম করে।
২.ডিম যত বেশি হবে, কেক তত বেশি নরম এবং স্পঞ্জি হবে।
৩.যদি কেক আরও ময়েশ্চারযুক্ত চান, তবে বেক করার পরে কেকের ওপর সামান্য দুধ বা চিনি সিরাপ ব্রাশ করতে পারেন।
৪.ওভেনের তাপমাত্রা ও বেকিং সময় আপনার ওভেন অনুযায়ী একটু পরিবর্তন হতে পারে।

🔹ড্রীম_কেক🔹বর্তমান সময়ে সবচেয়ে পপুলার হচ্ছে এই ড্রীম কেক।এই কেকের অনেক রেসিপি ই দেখছি নিজের মন মতো যা ইচ্ছে বানিয়ে নিচ্ছ...
18/12/2024

🔹ড্রীম_কেক🔹
বর্তমান সময়ে সবচেয়ে পপুলার হচ্ছে এই ড্রীম কেক।
এই কেকের অনেক রেসিপি ই দেখছি নিজের মন মতো যা ইচ্ছে বানিয়ে নিচ্ছে ‼️

৫টি লেয়ারের উপর এই ড্রীম কেক তৈরি হয়।
১. প্রথম লেয়ার চকলেট ময়েস্ট বা স্পঞ্জ কেক+কফি সুগার সিপার
২. চকলেট মুজ
৩.চকলেট গানাশ
৪.চকলেট হার্ড শেল
৫. ডাস্ট করা কোকো পাউডার দিয়ে।

🍫🔹চকলেট ময়েস্ট কেকের জন্যঃ

◾রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ১ টি ডিম

◾১/৩ কাপ চিনি

◾২ টেবিল চামচ বাটার বা তেল
◾১/৪ কাপ জ্বাল করা ঘন দুধ

◾চকলেট ইমালশন/এসেন্স ১/২চা.চামচ

◾ময়দা ১/২ কাপ

◾কোকো পাউডার ১/৪ কাপ

◾বেকিং পাউডার ১/২ চা.চামচ

◾লবন সামান্য

◾গরম পানি ১/৪ কাপ + কফি পাউডার ১/২ চা.চামচ

🔹প্রস্তুত প্রনালীঃ

🔹প্রথমে ওভেন 180C এ 10 মিনিটের জন্য প্রিহিট করুন।
একটি 5/6 ইঞ্চি রাউন্ড মোল্ড এ তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে রাখুন।

একটি বাটিতে ডিম, চকলেট ইমালশন/এসেন্স, চিনি, তেল এবং দুধ একসাথে মিশিয়ে নিন। হ্যান্ড হুইস্ক দিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিন।

এখন এতে শুকনো উপাদানগুলো চেলে দিয়ে দিন ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার এবং লবণ। হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিন।

শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে সাথে সাথেই এর মধ্যে আমরা গরম কফি দিয়ে দিবো। বয়লিং হট ওয়াটার বলতে আমরা যা বুঝি সে রকম গরম পানিতে কফি মিশিয়ে নিবো।
গরম এই কফির মিশ্রণ কেকের ব্যাটারে দিয়ে দিবো।
খুব ভালোভাবে মিশিয়ে কেকের ব্যাটার মোল্ডে নিয়ে, হালকা ট্যাপ করে ওভেনে বেক করে নিবো।
এই কেক চুলাতে বেশি একটা ভালো হবেনা,ভেতরে কাচা থাকার সম্ভাবনা আছে।

১৮০°তে ৩০মিনিট বেক করলেই ময়েস্ট কেকটা সুন্দরভাবে হয়ে যাবে।

প্রথম লেয়ারের ময়েস্ট কেকের জন্য সুগার সিরাপ। চাইলে এই সুগার সিরাপ পুরোপুরি স্কীপ করতে পারেন

2 টেবিল চামচ চিনি+ ১/৪ কাপ গরম পানি + সামান্য পরিমানে কফি পাউডার একসাথে মিশিয়ে ঠান্ডা করে নিলেই সুগার সিরাপ রেডি।

🔹২য় লেয়ার চকোলেট মুজ, কিন্তু এই মুজ তৈরির আগেই আমরা ৩য় লেয়ার চকলেট গানাশ রেডি করবো, কারণ ২য় লেয়ার মুজ তৈরির জন্য আমাদের গানাশ প্রয়োজন।

🍫চকোলেট গানাশ:
▪️১২০ গ্রাম প্রিমিয়ার ডার্ক চকলেট
▪️৫০ গ্রাম মিল্ক চকলেট
▪️১০০ গ্রাম গরম হেভি/কুকিং ক্রীম বা হুইপড ক্রীম।

🔹ডাবল বয়েল প্রসেস এ হেভি হুইপিং ক্রিম গরম করুন। গরম হয়ে গেলে এর মধ্যে ডার্ক এবং মিল্ক চকলেট ঢেলে দিন। 5-10 মিনিটের জন্য ঢেকে রাখুন এবং তারপর একসাথে মেশান। তারপরও না গলে গেলে কয়েক সেকেন্ডের জন্য আবার গরম করুন।

এই গানাশটাকে আমরা ২ ভাগে ভাগ করবো। ১ ভাগ গানাশ হিসেবে, আরেকভাগ চকলেট মুজ এ ইউজ করবো।

🍫চকলেট মুজ
বরফ ঠান্ডা হেভি হুইপিং ক্রীম বা কুকিং ক্রীম ১/২ কাপ বিট করে ফোম করে নিতে হবে।
১/৪চা.চামচ চকলেট ইমালশন এবং রুম টেম্পারেচার এ থাকা অর্ধেকটা চকলেট গানাশ মিশিয়ে নিতে হবে।

🔹চতুর্থ স্টেপ: চকোলেট হার্ড শেল

100 গ্রাম মিল্ক চকলেট ডাবল বয়েল প্রসেস এ মেল্ট করে নিবো। এর সাথে আর কোনো কিছু এড করা যাবেনা। টপার এর জন্য ঠিক যেভাবে মেল্ট করে থাকি সেভাবে।

🔹৫ম স্টেপ:
১/২ চা. চামচ কোকো পাউডার ডাস্ট করা।

ড্রীম কেকের জন্য সবগুলো স্টেপ রেডি এখন শুধু লেয়ার করে নিবো।

বক্সের মধ্যে চকলেট ময়েস্ট কেকটি দিয়ে দিন,এর উপর কফি সিরাপ দিয়ে দিন।

পাইপিং ব্যাগের সাহায্য এ চকলেট মুজ এর লেয়ার চারদিকে সমান করে দিন।

এর উপরে ঠাণ্ডা চকলেট গানাশ ঢেলে দিন। ড্রীম কেক বক্স ঘুরিয়ে চারদিকে ছড়িয়ে দিন।
গানাশ দেওয়ার পর কেকটি কমপক্ষে ৩০ মিনিট এর জন্য ফ্রিজের নরমালে রেখে ঠান্ডা করে নিন।

৩০ মিনিট পর ফ্রীজ থেকে বের করে মেল্ট করে নেওয়া মিল্ক চকলেট এর উপরে সমান ভাবে দিয়ে দিতে হবে।

চকলেট শক্ত হওয়ার জন্য কিছুটা সময় দিতে হবে।
এখন সবশেষে এর উপর ১/২ চা.চামচ কোকো পাউডার ডাস্ট করে দিন।

➡️ দারুণ মজার ড্রীম কেক এখন পুরোপুরি রেডি।
হুবহু এভাবে তৈরি করে দেখবেন কী যে মজা এটা খেতে।

-অবশ্যই ভালো মানের প্রিমিয়াম
চকলেট ব্যবহার করবেন।

-কোকো পাউডার ও ভালোমানের ব্যবহার করবেন।

মিল্ক চকলেট+ডার্ক চকলেট মিলিয়ে করলে স্বাদ খুব ভালো আসে।
আপনি চাইলে শুধু ডার্ক চকলেট বা শুধু মিল্ক চকলেট দিয়েও গানাশ করতে পারেন।

Cp

বেকিং আইটেম সংরক্ষণ নিয়ে অনেকেই অনেক ঝামেলায় পরেন।কোথায় কী সংরক্ষণ করবেন দেখে নিন🥰ভিভো হোয়াইটঃ রুম টেম্পারেচার এ, রোদ যা...
12/12/2024

বেকিং আইটেম সংরক্ষণ নিয়ে অনেকেই অনেক ঝামেলায় পরেন।
কোথায় কী সংরক্ষণ করবেন দেখে নিন🥰
ভিভো হোয়াইটঃ রুম টেম্পারেচার এ, রোদ যাতে না লাগে। খোলার ৪৮ ঘন্টা আগে ফ্রিজের নরমালে।
আর খোলার পর ২০-২৫ দিন ফ্রিজের নরমালে রেখেই ইউজ করবেন।

ট্রপিকাল /ইন্সটা হুইপঃ খোলার আগে পরে সবসময় ই ডীপে

ভিভো রেড/ এভার হুইপঃ খোলার আগে ফ্রিজের নরমালে, খোলার পর অবশ্যই ডীপ এ। চাইলে খোলার আগেও ফ্রিজের ডীপে রাখতে পারেন।

কুকিং ক্রীমঃ খোলার আগে রুম টেম্পারেচার এ,খোলার পর ফ্রীজের নরমালে, অবশ্যই ৭-১০ দিনের মধ্যে শেষ করতে হবে।

চকলেটঃ ফ্রিজের নরমালে। রুম টেম্পারেচার এও রাখতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই ঠান্ডা স্থানে রাখতে হবে।

বেকিং পাউডার /বেকিং সোডা/টারটারঃ রুম টেম্পারেচার এ

ইমালশন/এসেন্সঃ রুম টেম্পারেচার এ, ফ্রিজের নরমালেও রাখতে পারেন, সেক্ষেত্রে কেকে ইউজ করার আগে রুম টেম্পারেচার এ নিয়ে আসতে হবে।

বাটারঃ ডিপে বা নরমালে

কোকো পাউডারঃ রুম টেম্পারেচার এ

ফ্রুট/পাই ফিলিংঃ ডিপে বা নরমালে

ইস্টঃ প্যাকেট খোলার আগে রুম টেম্পারেচার, খোলার পর বক্সে করে ডিপে

কর্নসিরাপ,গ্লুকোজ,গ্লিসারিনঃ রুম টেম্পারেচার / ফ্রিজের নরমালে।

পাইপিং জেলঃ ফ্রিজের নরমালে বা রুম টেম্পারেচার এ

স্প্রিংকেলঃ রুম টেম্পারেচার এ

কালারঃ রুম টেম্পারেচার এ

কিছু বাদ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন🥰

1….বেসনের লাড্ডু👇উপকরণ: বেসন (১ কাপ), চিনি (১ কাপ), ঘি (১ কাপ), ছোট এলাচের গুঁড়ো (সামান্য), ছোটো ছোটো টুকরো করে কাটা নান...
02/12/2024

1….বেসনের লাড্ডু👇
উপকরণ: বেসন (১ কাপ),
চিনি (১ কাপ),
ঘি (১ কাপ),
ছোট এলাচের গুঁড়ো (সামান্য),
ছোটো ছোটো টুকরো করে কাটা নানা ধরনের বাদাম (১/২ কাপ)

পদ্ধতি: সবার প্রথমে চিনি আর ১/২ কাপ জল নিয়ে গ্যাসে বসান। যখন ফুটে তা গাঢ় হয়ে আসবে তখন আঁচ বন্ধ করে নামিয়ে একটি পাত্রে ঢেলে নিন। সেই রসের মধ্যে যদি বাড়িতে জাফরান থাকে তাহলে সামান্য মিশিয়ে দিতে পারেন। না দিলেও চলবে অবশ্যই।
এবার ননস্টিক ফ্রাইপ্যানে পরিমাণমতো বেসন নিয়ে একদম কম আঁচে নাড়াচাড়া করুন। তারপর বেসনের মধ্যে বাদামের কুচি আর এলাচের গুঁড়ো দিয়ে দিন। নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর বেসন থেকে হালকা সুগন্ধ বেরোতে শুরু করলে অল্প অল্প করে ঘি মেশান, কিন্তু সাবধানে করবেন।
ঘি পুরোটা মিশে গেলে রসটাও একইভাবে মিশিয়ে দিন। তবে চিনির রস কিন্তু খুব গরম হয়, তাই সাবধানে সব কাজ করবেন। এবার একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে ভালো করে মেশাতে হবে সমস্ত কিছু। যাতে করে বেসনের গুঁড়ো কোথাও অবশিষ্ট না থাকে। আর বেসন জমাট বেঁধে না থাকে। পাত্রের ধার দিয়ে ঘি ভেসে উঠলেই বুঝবেন মিশ্রণ রেডি হয়ে গিয়েছে। নামিয়ে নিয়ে অল্প ঠান্ডা হতেই হাতে অল্প ঘি মাখিয়ে নিয়ে গোল গোল লাড্ডুর মতো বানিয়ে নিন।

Address

Happy House
Narayanganj
1421

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bake a cake posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share