Road to Halal

Road to Halal বিসমিল্লাহির রহমানির রহিম
একদিন আমরা হালাল আয় দিয়ে হালাল একটি সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ

আমাদের দেশে নানাবিধ প্রব্লেম!!! আপনি কি জানেন কম্বোডিয়ায় আমাদের মানুষ কাজ করতে যায়?বলে রাখি আমাদের অর্থনীতি তাদের থেকে ভ...
05/08/2026

আমাদের দেশে নানাবিধ প্রব্লেম!!! আপনি কি জানেন কম্বোডিয়ায় আমাদের মানুষ কাজ করতে যায়?বলে রাখি আমাদের অর্থনীতি তাদের থেকে ভাল,অথচ তাদের দেশে কেনো যায়!আমাদের প্রব্লেম টা কোথায়? আমাদের মূল প্রব্লেম হলো রাজনৈতিক অস্থিরতা, এক জটিল আমলাতান্ত্রিক ব্যাবস্থা। ভুঙ্গুর শিক্ষা ব্যাবস্থা।

আর আমাদের অর্থনীতির মূল তিনটি উৎস এর মাঝে কৃষি একটি।এটাও কোনো দক্ষতা আর টেকনোলজি ছাড়াই শুধু মাত্র কৃষকের ভালবাসা আর অন্য পেশায় যেতে না পারার জন্য চলছে।আর আমরা নামে শিক্ষিত মানুষেরা কি করছি-নিচের ছবিটি দেখে বুজার চেষ্টা করুন।এই কৃষকদের তিলেতিলে মেরে ফেলার ব্যাবস্থা করছি।ভাবুন ত এরা যদি এই পেশা ছেড়ে দেয়,আপনার টাকার মূল্য কোথায়???এই যে টাকা কামানোর ধান্ধায় কৃষকদের মেরে ফেলতেছেন!!

আমরা RTH চেষ্টা করছি,বিষমুক্ত চাষাবাদ এর।আল্লাহ ভরসা।এবার আমরা কলা চাষ করবো।কোনো ধরনের রাসায়নিক ছাড়া জমি তৈরি করছি।আল্লাহ ভরসা।

Road to halal
Low investment, Low risk,Halal profit.

আস সালামু আলাইকুমজুম্মা মোবারক!!আমাদের RTH এর খামারে সাইনবোর্ড লাগানো হয়েছে।আগষ্ট এ আমাদের ৩ বছর হতে চললো।এত দিন আমাদের ...
17/07/2026

আস সালামু আলাইকুম
জুম্মা মোবারক!!

আমাদের RTH এর খামারে সাইনবোর্ড লাগানো হয়েছে।আগষ্ট এ আমাদের ৩ বছর হতে চললো।এত দিন আমাদের কোনো সাইনবোর্ড ছিলো না।আসলে আমাদের ইনভেষ্টররা-ই আমাদের সাইনবোর্ড।

সাইনবোর্ড লাগানোর পিছনে একটি মজার কাহিনি আছে।

কোরবানির ঈদের পর,আমাদের এক ইনভেষ্টর খামার দেখতে আসে।কিন্তু সে খামারে গিয়েও খামার খুজে পাচ্ছিলো না।

আসলে ওনি কাওকে না জানিয়ে একা একা খামারের খুজে গিয়েছিলেন।ওনি খামার পর্যন্ত ঠিকঠাক গিয়েছেন ও,এমনকি ওনি খামারেও গিয়েছেন।

খামারে গিয়ে কাজের লোককে জিজ্ঞেস করতেছে,এটা কি RTH এর খামার!!
কাজের লোক বলে-না RTH এর খামার না।মজার ব্যাপার হচ্ছে,ঈদের ছুটিতে আমাদের নিয়মিত কাজের লোক।একজন নতুন লোক কাজ করছিলো।আর আমি,রুবেল,মনির বের হয়েছি গাভী দেখতে যাবো।

ওইলোক ওখানেই ঘুরাঘুরি করতেছিলো,প্রাইমারি স্কুলের পাশে দোকানদার কে একই প্রশ্ন করেন,RTH এর খামার কোথায়।সামনের খামার কাদের,দোকানদার উত্তর দেয় এটা ত রকিদের খামার।এটা আরেক বিপত্তি। কারন মনির কে এলাকায় রকি নামে চিনে।ইনভেষ্টর রা রকি কে জানে না😆😆।

শেষ পর্যন্ত রুবেল কি কাজে খামারে যায়,গিয়ে ওনাকে পায়,আমার সাথেও দেখা হয়।মানে ইজ্জত যাওয়ার উপক্রম হয়েছিলো।

পরে আমরা সিদ্ধান্ত নেই একটা সাইনবোর্ড লাগানোর।আল হামদু লিল্লাহ সাইনবোর্ড লাগানো হয়েছে।এখন যে কেও আমাদের না জানিয়েও খামারে যেতে পারবেন। খুজে পেতে আর ঝামেলা হবে না।

আর এখন চলছে লটকনের মৌসুম। যারা একদিনের ট্যুর দিতে চান,ঘুরে যেতে পারেন,আমাদের নরসিংদী। খামার ও দেখলেন,ঘুরাঘুরি ও হলো।

আজ জুম্মাবার। সূরা কাহাফ আপনাকে ফিতনা থেকে বাঁচাবে আর বেশি বেশি দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি।

আল হামদু লিল্লাহ আমাদের ব্যাচ-৬ এর ইনভেস্টমেন্ট গ্রহন আজ শেষ হয়েছে।যারা আমাদের এই পথ চলায় নতুন জয়েন করেছেন,তাদের মোবারকব...
09/07/2026

আল হামদু লিল্লাহ
আমাদের ব্যাচ-৬ এর ইনভেস্টমেন্ট গ্রহন আজ শেষ হয়েছে।
যারা আমাদের এই পথ চলায় নতুন জয়েন করেছেন,তাদের মোবারকবাদ।
যারা আমাদের বিশ্বাস করে শুরু থেকে এখনো হাটতেছেন।তাদের প্রতি কৃতজ্ঞতা।
ইন শা আল্লাহ আমাদের এই পথচলা দীর্ঘ হবে।জাযাকাল্লাহ খাইরান।।

মাননীয় শিক্ষামন্ত্রী যদি RTH এর ডিরেক্টর হতেন তাহলে যা বলতেন!!! তা পোষ্টারে।আর আমরা যা বলি,সময় কিন্তু নেই ৯ জুলাই শেষ হচ...
05/07/2026

মাননীয় শিক্ষামন্ত্রী যদি RTH এর ডিরেক্টর হতেন তাহলে যা বলতেন!!! তা পোষ্টারে।

আর আমরা যা বলি,সময় কিন্তু নেই ৯ জুলাই শেষ হচ্ছে।।

আজকের দিন ও কিন্তু চলে গেলো!!!

Last date 5 July
29/06/2026

Last date 5 July

25/06/2026

এই সিজনে খড়ের দাম বেশি থাকে,আবার পাওয়াও যায় কম।তারউপর এবার ত আগাম অতিবৃষ্টিতে জমিতেই খড় পচে গিয়েছে।

আমরা এবার অল্প খড় কিনতে পেরেছি।এখন গরুকে খাওয়াতেত হবে!!আমাদের ঘাস আছে,তারপরেও ঘাসের সংকট হয়ে যায়।

উপায়!!এবার আমরা সাইলেজ কিনেছি ৬০০০ কেজি,ট্রায়াল হিসেবে নিয়েছি।আগে কখনো খাওয়ায়নি।যদি খায় ঠিকমতো আরো নিবো।

আর আমরা মানের ব্যাপারে ১০০% নিশ্চিত না হয়ে কাজ করি না।আমরা বাজারে অনেক কোম্পানির সাইলেজ পাওয়া যায়,নিয়েছি ACI থেকে।

আমরা প্রস্তুত ব্যাচ-৬ নিয়ে,তো আপনার অপেক্ষা কিসের!!!সময় যাচ্ছে চলে,মিস হয়ে গেলে কিন্তু আরো ৬ মাসের অপেক্ষা। ৫ জুলাই পর্যন্ত সময় পার্টনারশিপ কনফার্ম করার।

Road to Halal
Low investment, Low risk, Halal profit.

আল হামদু লিল্লাহ আমাদের ব্যাচ-৬ এর বুকিং নেওয়া শেষ হয়েছে। ১০ তারিখ থেকে টাকা নেওয়া শুরু হবে ইন শা আল্লাহ। যারা বুকিং দিয়...
08/06/2026

আল হামদু লিল্লাহ
আমাদের ব্যাচ-৬ এর বুকিং নেওয়া শেষ হয়েছে। ১০ তারিখ থেকে টাকা নেওয়া শুরু হবে ইন শা আল্লাহ। যারা বুকিং দিয়েছেন সবাইকে স্বাগতম।

আমাদের এক ইনভেস্টর খামারে ঘুরতে গিয়েছিলেন, একা-কাওকে না জানিয়ে।কিন্তু ওনি খামারে গিয়েও খামার খুজে পাননি। বিষয়টা ইন্টারেস্টিং না? আরেকদিন বলবো সে গল্প।

শেষ পর্যন্ত আমার সাথেও দেখা হয়েছে। আপনিও আসুন দেখুন বিনিয়োগ করুন।

সিফল প্রধান
Managing Director, Road To Halal

আস সালামু আলাইকুম আমরা ইন শা আল্লাহ ব্যাচ-৬ শুরু করতে যাচ্ছি।এবার যে পরিমাণ বুকিং আসছে,বলে বুঝাতে পারবো না। সব আল্লাহর র...
05/06/2026

আস সালামু আলাইকুম
আমরা ইন শা আল্লাহ ব্যাচ-৬ শুরু করতে যাচ্ছি।
এবার যে পরিমাণ বুকিং আসছে,বলে বুঝাতে পারবো না।
সব আল্লাহর রহমত।।
আমরা কোনো ব্যাচেই সব বুকিং এর শেয়ার নিতে পারি না।এর কারন আমাদের টাকা ইউজ এর ক্যাপাসিটর বাহিরে টাকা নেই না।সারাবছর প্রতিদিনই ত না-ই।
পার্থক্য টা বুজুন,একটা উদাহরণ দেই।
আমরা প্রথম শেড টা যখন করি,অল্প করার পর,বুজতে পারি,এখানে সিকিউরিটি প্রব্লেম হতে পারে।তখন আমাদের প্রথম ব্যাচ ক্লোজ। গরু ছিলো মাত্র ৭ টি।
পরের ২য় ব্যাচের সময় প্রচুর শেয়ার বুকিং হয়।একটা শেড করতে গিয়ে আমাদের হাতের বেশিরভাগ টাকা শেষ হয়ে যায়।এখন আমরা যদি গরু বাড়াতে যাই-বুকিং অনুসারে আমাদের পুরাতন খামার বড় করতে হবে।তখন টেনেটুনে সবার কাছ থেকে টাকা নিয়ে, একটা বারান্দা বাড়িয়ে ২০টি গরুর যায়গা করি।তখনো কিন্তু ইনভেস্টর থেকে টাকা নেইনি।আমরা চাইলে কিছু শেয়ার বাড়িয়ে নিয়ে,ইনভেস্টর এর টাকায় খামার এর কাজ করে ফেলতে পারতাম।আমরা করিনি,এবং প্রচুর বুকিং বাতিল করি।।৩য় ব্যাচে নিবো এই শর্তে। এর পর আমরা নতুন শেড এর কাজ শুরু করি।এবং একটি ভিডিও আছে,যেখানে আমরা বলি,টাকার অভাবে আমরা শেডের কাজ পুরা করতে পারিনি।সিকিউরিটি প্রব্লেম ফিল করায় বাউন্ডারি দিতে চাই,কিন্তু টাকা নাই।
আমরা আমাদের মালিক পক্ষের কাওকে এখনো লাভ দিতে পারিনি।লাভের টাকায় আস্তে আস্তে ইনফ্রাট্রাকচার দাড় করাচ্ছি।
আমরা চাইলেই পারতাম।এক ধাক্কায় করে ফেলতে ইনভেস্টর এর টাকায়।

এবারও যে পরিমাণ বুকিং হয়েছে,জানিনা কতজন কে কনফার্ম করতে পারবো।আপনাদের এই আস্তা-ই আমাদের অর্জন।
জাযাকাল্লাহু খাইরান।

Low risk,Low investment, Hala profit

আস সালামু আলাইকুমআল হামদু লিল্লাহ আমাদের ভাগী-৫ এর হিসাব ক্লোজ করলাম।যদিও ইচ্ছে ছিলো আরো একমাস চালানোর,তবে আল হামদু লিল্...
30/05/2026

আস সালামু আলাইকুম

আল হামদু লিল্লাহ
আমাদের ভাগী-৫ এর হিসাব ক্লোজ করলাম।যদিও ইচ্ছে ছিলো আরো একমাস চালানোর,তবে আল হামদু লিল্লাহ ভাল লাভ এসেছে।

আপনারা জানেন আমাদের দুইটা বকনা প্রেগন্যান্ট অবস্থায় ক্ষতির শিকার হই।যা আমাদের অনেক পিছিয়ে দেয়।কারন মূলধন ই চলে যায় প্রায় ৩.৫ লাখ,আর যদি বিক্রির হিসাব ধরি তাহলে ৭ লাখ প্রায়।তারপরেও আল হামদু লিল্লাহ আমরা ক্ষতি পুষিয়ে উঠে লাভ করতে পেরেছি আল্লাহ রহমতে।

আমাদের টিম কে প্রচুর শ্রম দিতে হয়েছে।কেনা বেচা সবসময় চলেছে।এখন খামার যে অবস্থায় এটা চালু-ই থাকবে।সব গরু একবারে সেল করে খামার খালি করা সম্ভব না।আবার এটা বুদ্ধিমানের কাজ ও না।ট্যাকনিক্যালি এটা সম্ভব না।

আর আমাদের দুধ এবং এক্সেভেটর এর ভাড়াও লাভের সাথে যোগ হয়েছে।ইন শা আল্লাহ আমরা এবার আরো এমন কিছু স্ট্যাবল বিজনেজ এর দিকে যাবো।যেহেতু গরু-মহিষ লাইফ প্রডাক্ট, এটা যেকোনো কিছুই হতে পারে।এবার যা হয়েছে।কিছু বাড়তি আয়ের উৎস থাকলে ক্ষতিও হলেও সহজে ওভারকাম করা যাবে ইন শা আল্লাহ। দোয়া চাই।

আল হামদু লিল্লাহ

আল্লাহ রহমতে এবার প্রতি শেয়ার এ লাভ এসেছে ৮২৫৳।

এটা ৪.৫ মাসের ব্যাচ,সে হিসেবে বাৎসরিক লাভের হার ১৪.৬৭%,আল হামদু লিল্লাহ।

হালাল এবং নিরাপদ।। এই লাভ সবসময় এক থাকবে না,কখনো বেশি অথবা কম।হতে পারে লস ও,তবে আমরা লাভ কম হলেও যেন লস না হয়,সেই চেষ্টা করে যাচ্ছি।বরং কিভাবে একটু বেশি লাভ করা যায়,তাই করছি।

আপনাদের ধন্যবাদ আমাদেকে বিজনেস পার্টানার হিসেবে পছন্দ করার জন্য। যাযাকাল্লাহ খায়ের।

হিসাব এর সারসংক্ষেপঃ

মোট সেল:২১১১০৩০০৳
মোট খরচ:১৯৪০৭৫০০৳
লাভ:২১১১০৩০০-১৯৪০৭৫০০
=১৭০২৮০০÷২
=৮৫১৪০০÷১০৩২
=৮২৫/পার শেয়ার
মেয়াদকাল :৪.৫ মাস
বাৎসরিক ROI =১৪.৬৭%

29/05/2026

এটা আমাদের পেপে খেত(জমি)।প্রচুর বৃষ্টির কারনে খেতে পানি জমে গিয়েছে।খামারের পাশেই জমিটা।

প্রতি ঘন্টায় বৃষ্টি হচ্ছে,এক ঘন্টা বিরতি দিয়ে দিয়ে বৃষ্টি হচ্ছে।অতিরিক্ত বৃষ্টিতে গাছের গোড়াতে পানি জমে গিয়েছে।

বাশঁ আছে গাছ নাই। হা হা হা। আল্লাহ রিজিকে যা রাখছে তাই পাবো।

পানি নামার জন্য মাঝখানে ড্রেইন করা হয়েছে।আর খেতের পাশ দিয়ে আগে থেকেই ড্রেইন ছিলো।

তারপরেও কিছু গাছের পাতা হলুদ হয়ে গিয়েছে,যদিও দুইটি করে লাগানো আছে।একটি থাকবে একটি কেটে ফেলা হবে।দেখা যাক আজ রোদ উঠছে,একটা করে টিকলেই হলো।

আর যে গাছ গুলা মারা গেছে,ওখানে নতুন গাছ লাগানো হবে,যেখানে দুইটি করে আছে,ওখান থেকে এনে।

চাড়া এখনো মাটির সাথেই আছে,কিন্তু ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ।
ভাল জাতের পেঁপে চারার বৈশিষ্ট ই এটা।একেবারে গোড়া থেকেই ফলন হয়,মা শা আল্লাহ।

RTH এর এই জমিটি বুনন থেকে এই পর্যন্ত কোনো রাসায়নিক দেওয়া হয়নি।দেখা যাক।ফলন কেমন হয়।শুধু নিজস্ব তৈরিকৃত সার ট্রাইকো কম্পোস্ট দেওয়া হয়েছে।
যাদের ট্রাইকো কম্পোস্ট লাগবে,আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

Address

Belabo
Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Road to Halal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category