20/05/2026
যেই জিনিস আমার নিজের খেতে ভালো লাগে না, সেই জিনিস কখনোই আমার কাস্টমারদের খাওয়াতে চাই না। ❤️
আমের সিজনে সাধারণত হিমসাগর আমের জনপ্রিয়তা সবচেয়ে বেশি থাকে। বর্তমানে অনলাইন এবং অফলাইনে সাতক্ষীরার হিমসাগর আম অনেক বিক্রি হচ্ছে। ওই অঞ্চলের হিমসাগর আম একটু ভিন্নধর্মী, যেটা প্রায় ১ মাস আগেই বাজারে চলে আসে।
আমরাও চাইলে ঈদের আগেই সাতক্ষীরার হিমসাগর আম আপনাদের হাতে পৌঁছে দিতে পারতাম। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, আবহাওয়া ও অঞ্চলভেদে আমের স্বাদ, গন্ধ এবং মিষ্টতার পার্থক্য হয়।
সত্যি কথা বলতে, মানুষ সাধারণত নাটোর–চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের হিমসাগর আমের স্বাদের সাথেই বেশি পরিচিত। আর যারা এখনই সাতক্ষীরার হিমসাগর আম কিনে খেয়েছেন, তারা এটার কোয়ালিটির ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন।
আমাদের কাছে ব্যবসার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে কোয়ালিটি আর কাস্টমারের সন্তুষ্টি। তাই শুধু আগে বিক্রি করার জন্য এমন আম দিতে চাই না, যেটা খেয়ে পরে আপনাদের মনে হয় — “আরও ভালো হওয়া উচিত ছিল।”
তাই যারা সিজনের সবচেয়ে মজাদার, পরিপক্ক হিমসাগর আমের আসল স্বাদ পেতে চান, তাদের ঈদ পর্যন্ত একটু অপেক্ষা করতেই হবে। 😊
ঈদের পরে কুরিয়ার ওপেন হলেই ইনশাআল্লাহ সিজনের প্রথম পরিপক্ক নাটোরের হিমসাগর আম আপনাদের বাসায় পৌঁছে দেওয়া হবে।
আমরা ইতোমধ্যে বিখ্যাত এই হিমসাগর আমের প্রি-অর্ডার নেওয়া শুরু করেছি। 🥭
🎁 আর ঈদের আগ পর্যন্ত যারা প্রি-অর্ডার করবেন, তাদের জন্য থাকছে—
✅ ফ্রি হোম ডেলিভারি
✅ অর্ডারের ওপর ভিত্তি করে ফ্রি আম
তাই সবার আগে সিজনের সবচেয়ে মজাদার হিমসাগর আম খেতে এবং অফারটি লুফে নিতে দ্রুত ইনবক্স করুন।