28/05/2024
৪৫ টাকা কেজি আম?
গতকাল আমার একটা পোস্টে এই লিখা লিখে একটা নির্দিষ্ট কমিউনিটির মানুষ খুব হেনস্থা করে। তারা কারা সেটা আমি বলবা। কিন্তু আমি সারাটা জীবন আল্লাহর দয়া ও পরিশ্রমের উপর বিশ্বাসী। আম বিক্রি করতে গিয়ে গত বছরেও আমাকে খুব হেনস্থা করে এই কমিউনিটি, গত কাল থেকে আমার আম বিক্রিতে ঈর্শ্বান্বীত হয়ে এটা শুরু করেছে আবার।
ভাই লুকানোর কিছু নাই, আমি ১০ দিন ১০ রাত খেটে কিছু টাকা নিয়ে ঢাকায় ফিরতে চাই।
সাতক্ষীরায় আম ব্যবাস্থাপনায় খরচের কথা বলি।
ঘড় ব্যাবস্থাপনার জন্য এখানে প্রতি ১০ কেজির বক্সে ২০ টাকা নেয়, প্রতিটি বক্স ও বস্তা শেলাই করতে ২৫ টাকা নিচ্ছে, ৩০ টাকার কাগজ নিচ্ছে ৮০ টাকা কেজি, ১০ টাকার বস্তা ২৩ টাকা পিস নিচ্ছে, ১৫০ টাকার ক্যারেট ২১০ টাকা নিচ্ছে, কখনো ২৩০ টাকা নিচ্ছে।
৩০০ টাকার ভ্যান ভাড়া ৬০০-৭০০ টাকার নীচে নড়ে না। রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে খাজনা টিম, গাড়ি আঁটকিয়ে তারা ২% খাজনা চায়। কুড়িয়ার বিল প্রতি কেজিতে ঢাকায় ১২ টাকা নেয়, ঢাকার বাহিরে প্রতি কেজিতে ১৬ টাকা নেয়, ঢাকায় হোম ডেলিভারি ২২ টাকা প্রতি কেজি, ঢাকার বাহিরে হোম ডেলিভারি ২৫ টাকা কেজি, স্টীড ফাস্ট কুরিয়ার এ একটু খোঁজ নিন।
একটা রুম ভাড়া নিছি দুজনের থাকার, সেখানেও ৬০০ টাকার রুম ভাড়া দৈনিক ১২০০ টাকা নিচ্ছে, সেটাও গ্রাহককে বহন করতে হবে।
এই সব মিলায়ে দিন রাত খেটে কিছু টাকা হাতে নিয়ে ফিরতে চাই, এই আমের সিজনের জন্য সারা বছর অপেক্ষা করি যে এই সময় রাত দিন খেটে কয়েক মাস কাজ না করে রাজনীতিতে সময় দেব।
এবার আসি অনলাইনে অন্যরা কত দরে সেল করছে। অনলাইনে ১৪০ থেকে ১৫০ টাকা দরে সেল হচ্ছে। সেখানে আমি দর দিয়েছি ১৩৫ টাকা প্রতি কেজি।
আমি আপনাদের কি আশ্বাস দিতে চাইঃ
আমি বড় আম বলে ছোট আম আপনাদের দেব না, আমার আম গুলো কিছু ৩ টায় এক কেজি হবে, বেশিরভাগ ৪ টায় এক কেজি হবে, অল্প কিছু ৫ টায় এক কেজি হবে। আম মিষ্টির ক্ষেত্রে গ্যারান্টি করা মিষ্টি হবে। আমি মিষ্টি নিশ্চিত না হয়ে আম খরিদ করি না বাগান হতে।
তৃতীয় নিশ্চয়তা, আমার আম নিরাপদ আম, এখানে এক ফোটাও কার্বাইড, ইথাইল বা ফরমালিন প্রয়োগ করতে দেই না। এটা যদি কেউ প্রমান করতে পারেন আমার আমে এসব প্রয়োগ করেছি আমি তাকে ১০ হাজার টাকা পুরস্কৃত করব।
*ঢাকা ও ঢাকার বাহিরে পয়েন্ট ডেলিভারি*
১০ কেজি ১৩৫০ টাকা
২০ কেজি ২৭০০ টাকা
৩০ কেজি ৪০৫০ টাকা
৪০ কেজি ৫৪০০ টাকা
*ঢাকার ভিতরে হোম ডেলিভারি*
১০ কেজি ১৪৫০ টাকা
২০ কেজি ২৯০০ টাকা
৩০ কেজি ৪৩৫০ টাকা
৪০ কেজি ৫৮০০ টাকা