Lucky Zone

Lucky Zone This is Lucky

Heart ❤️
16/04/2026

Heart ❤️

6.5 month pre mature baby.
23/03/2026

6.5 month pre mature baby.

জাতীয় হৃদরোগ ইন্সটিউটের সিসিউতে ভয়ানক কয়েক ঘন্টা।বুধবার রাত ১১ টা। হঠাৎ করে হাসপাতালের সিসিইউ রুমের গেটের দিকে শোরগোল। দ...
22/10/2025

জাতীয় হৃদরোগ ইন্সটিউটের সিসিউতে ভয়ানক কয়েক ঘন্টা।
বুধবার রাত ১১ টা।

হঠাৎ করে হাসপাতালের সিসিইউ রুমের গেটের দিকে শোরগোল। দ্রুত ট্রলি নিয়ে ছুটলেন কয়েকজন সেদিকে। তাতে তুলে আনা হল মাঝবয়েসি এক যুবককে। পরনের জামা-কাপড় দেখে বুঝা গেল দরিদ্র ঘরের সন্তান। হার্ট অ্যাটাক করেছে তার। মৃত্যুর একেবারে কাছাকাছি সে। ডাঙায় পড়ে যাওয়া পুটি মাছের মতো তরপাচ্ছিল সে। বাঁচবে যে, তেমন আশাও নেই।

ইতোমধ্যে স্বজনরাও মহাকান্নাকাটি শুরু করে দিয়েছে। নার্স-ডাক্তাররা কয়েকজন রুম থেকে বের করে দিলেন সেই স্বজনদের। এরপর যা শুরু হল, তা দেখে একজন সুস্থ্য মানুষও অজ্ঞান হবার দশা। একজন জওয়ান পুরুষ নার্স তার বুকের ওপর ইয়া শব্দ করে আঘাত শুরু করলেন। একজন সুস্থ মানুষকে ওভাবে আঘাত করলে সে নির্ঘাত দম বন্ধ হয়ে মারা যেতো।
যাই হোক, এই ধুরুমধারুম আঘাত চলল মিনিট দশেক। এরপর কাজ না হওয়াতে নিয়ে আসা হল কাপড় ইস্ত্রি করার মতো দুটি শক দেবার যন্ত্র। এই জিনিস আমি শুধু সিনেমাতেই দেখেছি। এরপর সেটি দিয়েও চলল ‘’নির্যাতন’’। একদিকে যমে টানছে যুবককে, আরেক দিকে বাংলাদেশের হাসপাতালের কয়েকজন অসহায় নার্স। তাদের নেতৃত্বে একজন ডাক্তার।

এ কাজ করতে গিয়ে ঘেমে নেয়ে একাকার সবাই। বাইরে পাল্লা দিয়ে চলল যুবকটির পরিবারের কান্না।

আমি অনেক শক্ত মানসিকতার মানুষ। কিন্তু তারপরও বারবার ভেতরে ভেতরে চুরমার হচ্ছিলাম। কিন্তু বুঝতে দিচ্ছিলাম না। কারণ আমার পাশেই আমার নিজের রোগি আছে। তিনি আমার শ্বাশুড়ি। তিনি যদি বুঝতে পারেন আমার নিজেরই এই অবস্থা, তিনি ভেঙে পড়বেন। তাকে সাহস যোগালাম।

এদিকে শুনতে পেলাম নার্সরা বলাবলি করছে, এ যাত্রা বেঁচে গেলো ছেলেটি। আমিও স্বস্তির নিঃশ্বাস ফেললাম।

আমি তখন চিকিৎসক ভলান্টিয়ার দলটির দিকে তাকালাম। দেখলাম সবার মুখে বিজয়ের হাসি চিকচিক করছে। মনে হচ্ছিল তারা এই মাত্র এভারেস্টের চূড়া জয় করে ভোরের তাজা আলোর আভা সারা মুখে মেখেছে। জানতে পারলাম এভাবেই সারারাত ধরে নতুন কোনো রোগির সেবায় দৌড় শুরু করে তারা।

[আমরা যারা প্রতিদিন মজা করে ঘুমাই, ঠিক সেই মূহুর্তে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের সিসিইউতে প্রতি রাতে চলে জীবন-মৃত্যু নিয়ে ’’দরকষাকষির এই খেলা’’। প্রতিরাতে গড়ে কমপক্ষে চারজন মারা যায়। আমরা কখনো কখনো সে কথা পত্রিকায় পড়ি। কিন্তু আমাদের ডাক্তার-নার্সদের অক্লান্ত পরিশ্রমে যে আরও ২০/৩০ জন বেঁচে যায়, তাদের কথা কীভাবে যেন পত্রিকার পাতায় ঠাঁই পায় না।]

ভালোবাসা এ সমস্ত নিবেদিত প্রান ডাক্তার নার্সদের প্রতি..

( বাস্তবিক ঘটনা একজন ডাক্তারের লেখা অনূভুতি)

20/10/2025

📌 গর্ভফুল বুকে উটে মা মারা গেছে।অনেকের কাছে এই কথা শুনবেন।
কিন্তু গর্ভফুল বুকে উঠে মা মারা যাইনি। মা মারা গেছে মূলত গর্ভফুল নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে বের করতে না পাড়ায়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে।

আপনাদের ভাষায় আগের দিনে বাড়িতে ডেলিভারি হতো না?? হুম হতো কিন্তু এইতো তারা গর্ভফুল বের করতে না পাড়ায় রক্তক্ষরণ হতো মা মারা যেত।আর বলতো বুকে উঠে গেছিলো মা মারা গেছে।

গর্ভফুল স্বাভাবিক ভাবে নিজে থেকে বের হয়ে আসবে, শুধুমাত্র বাচ্চা হওয়ার পর মাকে একটা ইনজেকশন দিতে হবে ১ মিনিটের মধ্যে তাছাড়া আর কোন কিছুর প্রয়োজন নেই। চাপ দেওয়া,বমি করা,মুখে চুল ঢুকিয়ে দেওয়া কোন কিছুর প্রয়োজন নেই, আছে শুধু কিছু টেকনিকে Umbilical cord অর্থাৎ নাভীরজ্জুকে ধরে রাখা।

গর্ভফুল নিজে থেকে বের হওয়ার সর্বোচ্চ সময় হচ্ছে বাচ্চা হওয়ার পর ৩০ মিনিট। এর মধ্যে বের না হলে অন্য পদ্ধতি আছে সে পদ্ধতিতে বের করা আর সেটি যতো তাড়াতাড়ি সম্ভব। কারণ তাছাড়া মায়ের জরায়ুরমুখ বন্ধ হয়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।

📌 এখন বাড়িতে ডেলিভারি করলেন ৩০ মিনিটে বের হলোনা কি করলো হাত দিয়ে সামনের টুকু ছিড়ে বের করলো ভেতরের টা থেকে গেলো কি হবে রক্তক্ষরণ শুরু হবে।আবার দেখা গেছে হাত দিয়ে এমন ভাবে টান দিলো মায়ের জরায়ু বের করে ফেললো বা জরায়ু উল্টিয়ে দিলো তখন ও কিন্তু মা মারা যায় এমন অনেক ঘটনা আমাদের দেখা।

হুম না বের হলে হাত ঢুকিয়ে দিয়ে বের করতে হবে কিন্তু তা টানা যাবেনা, টেকনিক আছে সেটা অনুযায়ী বের করতে হবে কারণ গর্ভফুল জরায়ুর গায়ে লেগে থাকে। টান দিলে হয় জরায়ু সহ বের হয়ে যাবে নাহলে উল্টিয়ে যাবে। যার দুটোই কিন্তু মায়ের মৃতুর কারণ।

📌 মনে করলেন ৩০ মিনিট বাড়িতে দেখলেন তারপর বের হলোনা হাসপাতালে আসলেন। হাসপাতালে আসতে সময় লাগবে,ভর্তি হতে ওয়ার্ডে যেতে সময় লাগবে, আর যাওয়ার সাথে সাথেই তো চিকিৎসা শুরু হবেনা তাকে রেডি করতে সময় লাগবে এতে মায়ের রক্তক্ষরণ শুরু হয়ে মার রক্তশূন্যতা দেখা দিবে,মা সকে চলে যেতে পারে, মায়ের জরায়ুমুখ বন্ধ হয়ে যেতে পারে।

যদি হাসপাতালে ডেলিভারি করতেন তাহলে যে সময়টা এদিকে নষ্ট হলো সেই সময়ে গর্ভফুল বের হয়ে যেত।

তাই মানুষের কথায় সিদ্ধান্ত না নিয়ে, নিজের সুস্থতার কথা ভেবে নিজের সিদ্ধান্ত নিজে নিবেন।মানুষ শুধু উপদেশ দিবে কিন্তু বিপদে পড়লে কেউ এগিয়ে আসবেনা। সাবধান হন। আগের দিনে এটা হতো ঐটা হতো এই ধারণা থেকে প্লিজ বের হয়ে আসুন।

ধন্যবাদ সবাইকে
মিডওয়াইফ আবেদা সুলতানা

#নিরাপদমাতৃত্ব #গর্ভাবস্থা

এইটা দেখে আপনারা একাই ইনজেকশন দিতে যাইয়েন না যেন।🤣 হাড্ডি ফুটা হয়ে যাবিনি কিন্তু।
12/10/2025

এইটা দেখে আপনারা একাই ইনজেকশন দিতে যাইয়েন না যেন।🤣 হাড্ডি ফুটা হয়ে যাবিনি কিন্তু।

স্যার, ডাকুর মরা মোর বউটাক এতো করি কনু যে কাপড় চিপিস না, মোর কতা কি আর শুনে??? যে দেমাক বউটার!!!!! এই জন্যেই তো ছোয়াটা স...
08/10/2025

স্যার, ডাকুর মরা মোর বউটাক এতো করি কনু যে কাপড় চিপিস না, মোর কতা কি আর শুনে??? যে দেমাক বউটার!!!!!
এই জন্যেই তো ছোয়াটা সারা আইত মোচড়া মোচড়ি কচ্ছে আর কি কন্দোন, ওর মাও যে মতোন করি কাপড়া চিপিছে, ঠিক ঠিক সেই মিতিন করি ছোয়াটা মোচড়া মোচড়ি করে।
আজ কাইলকার বউলা কি আর হামার কথা শুনে।😡
হামরা কি ছোয়া মানুষ করি নাই 😡😡😡।

ওর মাও আগা পাত্তে গাও ধুইছে দেখি ছোয়াটার সর্দি নাগছে।

গাওয়া মরাক কনো, সইস্সার তেল আর নুন দিয়া ভাত খা।শুনিল মোর কতা?? দেখতো এলা ছোয়া নেলপা নেলপা হাগেছে। 😡

গায়োত যে খেসরা উটিল!!! তকাই ছাড়া ভাত খাবারে চায় না গবুর মরা।তুই হলু পোয়াতি বেইচ্চা, তুই কেনে তকাই দিয়া ভাত খাবু।

এতো করি কনু, ভিজা চুল নিয়া ছোয়াক খাওয়াইস না। দেখতো এলা গোলামের বেটি, ছোয়ার যে সর্দি নাগিল😡 বুকটা জাম নাগি গেইল।

ছোয়ার মাথাটা টেমা হইছে তো ওর মার জন্যে। এতে করি কনু এ মতন করি শুতাও। শুনছে মোর কথা!!!!

ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।

মানে বাচ্চার যাই হোক না কেন, শুধুমাত্র ও কেবল মাত্র এবং একমাত্র দায়ী হলো বাচ্চার মা। কি এক আজব দুনিয়া। কি এক আদ্ভুত চরিত্র বাঙ্গালি মা ও শাশুড়ীদের। © সাদিক ভাই।

05/10/2025

Figure: Heart ❤️Main organ of the body
20/08/2025

Figure: Heart ❤️
Main organ of the body

Figure of digestive system.
29/07/2025

Figure of digestive system.

26/07/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

Address

RADHANAGAR
Pabna
6600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lucky Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lucky Zone:

Share