Astha Fresh Food

Astha Fresh Food Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Astha Fresh Food, Health Food Shop, P. K. Saha Road, Dilalpur, Pabna.

এটি একটি পারনার প্রতিষ্ঠান, 2000 সাল থেকে আমারা আপনাদের আস্থা ও ভালবাসা নিয়ে যাত্রা শুরু করে "আস্থা- Astha" যার প্রধান লক্ষ্য প্রতিটি ঘরে নিরাপদ খাবার ন্যায্য মূল্যে পৌঁছে দেয়া।

04/04/2025

দুগ্ধজাত খাবারের মধ্যে অন্যতম ঘি, আমাদের ঘি ১০০ ভাগ বিশুদ্ধ ও নিরাপদ কারণ দুধ সংগ্রহ থেকে উৎপাদনের সকল পর্যায় আমাদের থাকে নিবির পর্যবেক্ষণ ।
#ঘী #পাবনারঘি

09/02/2025

শিশুদের জন্য ঘিঃ

ঘি চর্বির জন্য একটি হেলদি উৎসএবং দৈহিক শক্তির জন্য উত্তম উৎস যা শৈশবের সময় দৈহিক বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজন।
শৈশব থেকে সুসাস্থের অধিকারী হবার জন্য ঘি অন্যতম। এতে থাকা প্রাকৃতিক চর্বি এবং এনার্জি সঠিক গ্রোথ এবং ডেভেলপমেন্টে কাজ করে। সাধারনত জন্মের সময়ের ওজন ১ বছরে তিনগুন হয় এটাই স্বাভাবিক। কাজেই ৬ মাসের পর থেকে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবারে একটু ঘি শিশুর সঠিক ওজন ধরে রাখতে সাহায্য করে।
যেহেতু শৈশবের সময় গ্রোথ রেট হাই থাকে তাই বাচ্চার শরীর বেশী পরিমানে ক্যালোরি চায়। ১ গ্রাম ঘিতে ৯ ক্যালোরি থাকে। কাজেই খাবারে ঘির পরিমান যোগ করা যেমনি সহজ তেমনি শিশুকে একটিভ রাখার স্বাস্থ্যকর উপায়।
প্রথম এক বছর শিশুর মস্তিক গঠনের জন্য গুরুত্বপূর্ণ সময়। সুস্থ পরিবেশ এবং পুষ্টিকর খাবার মস্তিক গঠনে সাহায্য করে। আর এই মস্তিস্কের ৬০% তৈরি হয় ফ্যাট থেকেই। Docosahexaenoic acid (DHA) এক ধরনের হেলদি ফ্যাট যা ব্রেন গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য দায়ি। এবং রিসার্চে পাওয়া গেছে যে বাড়িতে তৈরি করা ঘিতে প্রচুর পরিমানে DHA বিদ্যমান থাকে। তাই খাবারে ঘি যোগ করে শিশুর ব্রেন ডেভেলপমেন্ট প্রসেসকে বুস্ট করবে। শুধু তাই নয় এই ডিএইচএ ব্রেন ডেভেলপমেন্টের সাথে সাথে চোখের জুতি বাড়াতে সাহায্য করে।
Ghee-For-Babies

এছাড়া ঘি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সমূহের একটি দারুণ উৎস। অতএব আপনার শিশুর খাদ্যে ঘি যোগ করা মানে সংক্রমণ এবং রোগের সূত্রপাত রোধ করা।
ঘি ভিটামিনে থাকা দ্রবণীয় চর্বি শোষণ করতে সাহায্য করে। যদি খাবারে ঘি যোগ করা হয় তবে শিশু সহজে ভিটামিন এ, ডি, ই এবং কে শোষণ করতে পারে। এই ভিটামিন পরিপূর্ণ শোষণের ফলে শিশুর হেলদি গ্রোথ ডেভেলপমেন্টের পাশাপাশি ইমিউন সিস্টেমকে বুস্ট করে ঘি।

১০০ ভাগ বিশুদ্ধ ঘি পেতে আস্থাতে আস্থা রাখুন, ইনশাআল্লাহ্‌ আপনার আস্থার অমর্যাদা কখনই হবে না। #ঘি #পাবনাঘি

31/01/2025

পাবনার ঘি তৈরিতে ব্যাবহার করা হয়, পদ্মার চড়ে প্রাকৃতিক ঘাসের উপর নির্ভর করে পালিত দেশী গাভির খাঁটি দুধ। এই দুধ এক কথায় সত্যি অসাধারন।
#ঘি #গাওয়াঘি #পাবনা

✅ কালোজিরা ফুলের প্রাকৃতিক RAW মধুর ৬ টি বৈশিষ্ট্যঃ (মধু কেনার আগে অবশ্যই এই তথ্য গুলো জেনে নেওয়া উচিত)➞ দেখতে কালচে রঙে...
25/01/2025

✅ কালোজিরা ফুলের প্রাকৃতিক RAW মধুর ৬ টি বৈশিষ্ট্যঃ (মধু কেনার আগে অবশ্যই এই তথ্য গুলো জেনে নেওয়া উচিত)

➞ দেখতে কালচে রঙের হয় (Dark Amber)।

➞ খেতে একেবারে খেজুরের গুড়ের মত স্বাদ লাগে।

➞ ঘ্রাণ টাও খেজুরের গুড়ের সাথে মিলে যায়।

➞ মধুর ঘনত্ব কম বা বেশি হতে পারে।

➞ মধু পাতলা হলে ফেনা হতে দেখা যায়। আর ঘনত্ব বেশি হলে ফেনা হতে দেখা যায় না।

➞ সাধারণত কালোজিরা ফুলের খাটি মধু জমে যেতে দেখা যায় না। তবে ধনিয়া ফুল সহ অন্যান্য ফুলের মধুর মিশ্রনের ফলে অনেক সময় সামান্য জমতে দেখা যায়।

@ Note: খাঁটি বা ভেজাল মধু চেনার ঘরোয়া সহজ কোনো পরীক্ষা নেই। হয় ল্যাবে টেস্ট করতে হবে অথবা প্রচলিত কুসংস্কার বা ভুল পরীক্ষা থেকে বিরত থাকতে হবে। এটা মেনেই আমাদের মধু অর্ডার করতে হবে।

১০০ % গুণগতমান নিশ্চিত করতে আস্থা ফ্রেস ফুডের ঘি দেশি গরুর খাঁটি দুধ থেকে উৎপন্ন ক্রিম দিয়ে নিজস্ব প্রোডাকশন হাউজে তৈরী ...
21/01/2025

১০০ % গুণগতমান নিশ্চিত করতে আস্থা ফ্রেস ফুডের ঘি দেশি গরুর খাঁটি দুধ থেকে উৎপন্ন ক্রিম দিয়ে নিজস্ব প্রোডাকশন হাউজে তৈরী করা হয়।
আর তাই আস্থা ফ্রেস ফুডের ঘি স্বাদে ও ঘ্রানে অনবদ্য।
অর্ডার করতে কল করুন ০১৭৫০ ৩৬৭৩২০

✋ সুন্দরবনের প্রাকৃতিক RAW মধুর ৭ টি বৈশিষ্ট্যঃ✅ দেখতে সাধারণত Light Amber রঙের হয় (তবে সময় ও ফুল ভেদে কিছুটা Light বা...
20/01/2025

✋ সুন্দরবনের প্রাকৃতিক RAW মধুর ৭ টি বৈশিষ্ট্যঃ

✅ দেখতে সাধারণত Light Amber রঙের হয় (তবে সময় ও ফুল ভেদে কিছুটা Light বা Dark হতে পারে)।
✅ খেতে খুবই সুস্বাদু, হালকা টকটক মিষ্টি লাগে।
✅ কিছু মানুষের কাছে- সুন্দরবনের মধু অনেকটা আখের রসের মতো লাগে।
✅ মধুর ঘনত্ব সবসময় পাতলা হবে (আমরা কখনই সুন্দরবনে ঘন মধু পাইনি)।
✅ সুন্দরবনের মধুর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে- একটু ঝাঁকি লাগলেই প্রচুর পরিমাণে ফেনা হয়ে যাবে।
✅ সুন্দরবনের খাটি মধু আমরা কখনই জমতে দেখনি। হোক সেটা ফ্রিজের ভেতরে বা বাইরে।
✅ এই মধুর আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে- হাতে চাক কাটা পদ্ধতিতে সংগ্রহ করা মধুর উপরে হলুদ রঙের পোলেন জমা হয়। এটাকে অনেকে গাদ জমা বলে থাকেন।

✋ নিজে খাঁটি মধু বা ভেজাল মধু চেনা শিখতে হলে কি কি করতে হবে? ✋✅ শুধু মাত্র মধুর ক্ষেত্রে না, পৃথিবীর যে কোনো কিছু চিনতে ...
19/01/2025

✋ নিজে খাঁটি মধু বা ভেজাল মধু চেনা শিখতে হলে কি কি করতে হবে? ✋

✅ শুধু মাত্র মধুর ক্ষেত্রে না, পৃথিবীর যে কোনো কিছু চিনতে হলে, বুঝতে হলে বা দক্ষতা অর্জন করতে হলে ওই জিনিষ নিয়ে সঠিক নিয়মে লেগে থাকতে হবে। যেমনঃ

➡️বিভিন্ন সিজনে ভিন্ন ভিন্ন ফুলের অনেক প্রকার মধু আমাদের দেশে উৎপাদন হয়। মধু উৎপাদনের ওই সময় নিজে সরজমিনে উপস্থিত থেকে মধু সংগ্রহ করতে হবে। তারপরে ওই মধু রং, স্বাদ, ঘ্রাণ, ঘনত্ব কেমন হয় তা গভীর মনোযোগের সাথে জানা এবং বুঝার চেষ্টা করতে হবে ও তা মনে রাখতে হবে।
➡️এভাবে প্রত্যেক ফুলের সিজনে ভিন্ন ভিন্ন যায়গা থেকে একাধিকবার মধু সগ্রহ করার অভিজ্ঞতা অর্জন করতে হবে।
➡️যারা মধু গবেষক আছেন বা মধুর আসল-নকলের ব্যাপারে সঠিক জ্ঞান রাখেন অবশ্যই তাদের শরণাপন্ন হতে হবে এবং তাদের তত্ত্বাবধায়নে জ্ঞান অর্জনে লিপ্ত থাকতে হবে।
➡️বাজারে প্রচুর পরিমাণে ভেজাল বা নকল মধু পাওয়া যায়। ভিন্ন ভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন দোকান বা কোম্পানি থেকে ওই সমস্ত নকল বা কৃত্তিম মধু সংগ্রহ করতে হবে। তারপরে আপনার সংগৃহীত ১০০% খাঁটি মধুর সাথে তুলনা করতে হবে।
➡️ এভাবে একটানা কয়েকবছর সঠিকভাবে লেগে থাকলে আপনি অবশ্যই খাঁটি মধু এবং ভেজাল মধু চিনতে পারবেন ইনশাআল্লাহ।

18/01/2025

আস্থা ফ্রেশ ফুড খাঁটি ও মানসম্মত পণ্য প্রদান করতে বদ্ধ পরিকর , আর তাই গত চার বছর ধরে বিশ্বস্ততার সাথে আপনার জন্য প্রাকৃতিক চাক থেকে সংগৃহিত খাঁটি মধু দিচ্ছে আস্থা ফ্রেশ ফুড। আপনার অনুপ্রেরণাই আস্থা ফ্রেস ফুডের পাথেয়।
প্রাকৃতিক ভাবে সংগৃহীত চাকের খাঁটি মধুর জন্য যোগাযোগ করুন : ০১৭৫০৩৬৭৩২০

জেনে নিন কীভাবে তৈরি করবেন নারকেল তেল-মাঝারি আকৃতির দুটি নারকেল নিয়ে কুড়িয়ে নিন। কোড়ানো নারকেল সামান্য পানি দিয়ে ভালো কর...
17/01/2025

জেনে নিন কীভাবে তৈরি করবেন নারকেল তেল-

মাঝারি আকৃতির দুটি নারকেল নিয়ে কুড়িয়ে নিন। কোড়ানো নারকেল সামান্য পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করুণ। চাইলে পাটায় বেটেও নেওয়া যায়। সেক্ষেত্রে বাটার পর তারপর গরম পানির সঙ্গে মেশাবেন নারকেলের পেস্ট। ব্লেন্ড করার পর নারকেলের মিশ্রণ ছেঁকে নিন। হাতের সাহায্যে চেপে চেপে সবটুকু পানি বের করে আবারও ব্লেন্ডারে এক থেকে দেড় কাপ পানি দিয়ে ব্লেন্ড করুন। একইভাবে আবার ছেঁকে নারকেলের অবশিষ্ট অংশ ফেলে দিন।

নারিকেল থেকে যে পানিটা বের হয়েছে সেটা একটি প্যানে নিন। প্যান চুলায় দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। পানি শুকিয়ে গেলে তেল বের হতে শুরু করবে। তেল বের হলে চুলা বন্ধ করে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ছেঁকে কাচের পরিষ্কার বোতলে নিয়ে নিন তেল। এবার ইচ্ছেমতো ব্যবহার করুন খাঁটি নারকেল তেল। ভেজাজমুক্ত নারিকেল তেল আমাদের চুলকে মজবুত করে।

এরপর চাইলে এই তেলকে চুলের জন্য পুষ্টিগুণসম্পন্ন করতে কিছু প্রাকৃতিক উপাদান যেমন- পেয়াঁজ, অ্যালোভেরা, জবা ফুল, আমলকি, কারিপাতা, নিমপাতা, মেথি মিশিয়ে নিতে পারেন।

যে কারণে এসব উপাদান ব্যবহার করবেন:

- পেয়াঁজ চুল পড়া কমায় ও নতুন চুল গজাতে সাহায্য করে
- অ্যালোভেরা চুলের খুশকির সমস্যা দূর করে ও চুল মসৃণ রাখে
- জবা ফুল চুল পড়া কমায়
- আমলকী চুলে পুষ্টি জোগায় ও গোড়া থেকে চুলকে মজবুত করে
- কারি পাতা চুলের খুশকি দূর করে চুলকে মজবুত করে
- নিমপাতা মাথার ত্বক পরিষ্কার রাখে ও চুলকানির সমস্যা নিরাময় করে
- মেথি চুলকে উজ্জ্বল এবং স্বাস্থ্যসম্মত ও চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে।

ঘরে তেল বানানোর জন্য উল্লিখিত সব উপাদান একসঙ্গে ব্যবহার করা যায় আবার আলাদা করেও ব্যবহার করা যায়।

যেভাবে এ উপাদানগুলো তেলে যোগ করবেন:

চুলায় পাত্র গরম করে পরিমাণমতো নারকেল তেল দিয়ে নিন। নারকেল তেল হালকা গরম হয়ে এলে সব কটি বা কয়েকটি উপাদান এক এক করে দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। যতক্ষণ পর্যন্ত সব কটি উপাদানে ভাজা ভাজা ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত নেড়ে তেলটি বানাতে হবে। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে।

এ তেল অবশ্যই কাচের পাত্রে সংগ্রহ করতে হবে। নিয়মিত এ তেল ব্যবহারে চুলের পরিবর্তন লক্ষ করতে পারবেন।

ঘি এর গন্ধ-স্বাদ এর প্রস্তুতিতে ব্যবহৃত হওয়া দুধ এবং ঘি এর রং নির্ভর করে জ্বাল দেয়ার সময়ের ওপর নির্ভর করে, ঘি যত বেশি...
15/01/2025

ঘি এর গন্ধ-স্বাদ এর প্রস্তুতিতে ব্যবহৃত হওয়া দুধ এবং ঘি এর রং নির্ভর করে জ্বাল দেয়ার সময়ের ওপর নির্ভর করে, ঘি যত বেশি জালাবেন এর রং কাঁচা হাল্কা থেকে ডিপ বাদামী রং ধারণ করেতে থাকবে। বাঙ্গালিরা গরুর দুধ থেকে তৈরি গাওয়া ঘি কে সবচেয়ে উৎকৃষ্ট ঘি বিবেচনা করে। খাঁটি ঘি রেফ্রিজারেটরে না রেখেও দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, তবে সংরক্ষণ পাত্রটি কাঁচের এবং বায়ুরোধক হতে হবে।
পাবনার খাঁটি ঘি অর্ডার করতে কল করুন ০১৭৫০৩৬৭৩২০


#মধু #চাকেরমধু #ঘি #গাওয়াঘি

Address

P. K. Saha Road, Dilalpur
Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when Astha Fresh Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share