Daradi64 Foods Ltd.

Daradi64 Foods Ltd. Daradi64 Foods Limited have been involved in business in Bangladesh since 1998.

Daradi64 Tea Limited (A concern of Daradi64 Foods Limited) is the largest tea trading company in the country, dominates Tea market.

26/09/2024

সেশান ১৫২
ব্যাচ ২৭
যে কোন কাজে কোন তাড়াহুড়া নয়, নো শর্ট কাটস।
অনেকেই সারা বছর পড়া লিখা না করে পরীক্ষার আগে সাজেশান খোঁজেন – কিভাবে কম পড়ে পরীক্ষায় পাশ করা যায়। পরে দেখা যায় প্রশ্ন কমন পরে নাই কারণ সে শর্টকাট খুঁজেছে।
শর্টকাটে চাকরী, শর্টকাটে প্রেম অতো সময় দেয়া যাবে না, দ্রুত টাকা কামাই করতে হবে, অল্প সময়ে বিত্তশালী হতে হবে – এ যেন এক সর্বনাশা অস্থির প্রতিযোগিতা। আর এই অসুস্থ প্রতিযোগিতা মানুষকে লোভী ও ভুল পথে পা বাড়াতে প্ররোচিত করে। যা কখনো টিকে না এবং সর্বনাশ ডেকে আনে।
কে অতি দ্রুত কি করে ফেলেছে – এটা কোন উদাহরণ হতে পারে না। কিছু দিন পরে দেখবেন ভেঙে পড়েছে, কারণ তিনি ফাউন্ডশন ছাড়াই ছুটেছেন। তাড়াহুড়া করে বা শর্টকাটে কোন কিছু টেকে না।
রাতারাতি কোন ফল পেতে চাইলে, সেটা কাঁচা থাকে, তাতে ফরমালিন বা ভেজাল দিতে হয় পাকানোর জন্য কিন্তু ওটা কখনো সুস্বাদু হয় না, শরীরের জন্য ক্ষতিকারক হয়। জীবনের ক্ষেত্রেও তাই যতটুকু সময় দরকার তা ধৈর্য নিয়ে পরিশ্রম করে, মেধা ও দক্ষতা দিয়ে সফলতা পেতে হয়।
লাইফে শর্ট কাট বলে কিছু নেই, এটা একটা ল......ম্বা রেস, দ্রুত দৌড়ে দম শেষ করে ফেলা যাবে না।
- ইকবাল বাহার
#সাধারণ_থেকে_অসাধারণ_হয়ে_উঠার_চর্চা


#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন

24/09/2024

সেশান ১৫০
ব্যাচ ২৭
না পাওয়ার জন্য আজকের দিনটিই শেষ দিন নয়...
আমরা কোন কিছু পাবার আকাঙ্খা থেকে, সেটা না পেলে খুব অল্পতেই হতাশ হয়ে যাই। ধরে নেই আমার বোধয় সব কিছু শেষ হয়ে গেলো, আমার জীবন শেষ, আমার স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেলো... শুরু হয়ে যায় ব্যাপক হতাশা!
আবার অন্য কেউ কিছু পেলেও কারো কারো কষ্ট লাগে, আমি কেন পেলাম না ! এগুলো সাধারনের মতো আচরণ। আপনার ভুল ও কমতি গুলো চিহ্নিত করে আবার কাজ শুরু করেন।
সমান ২ জন যোগ্য মানুষেরও যে কোন প্রাপ্তি আগে পরে হতে পারে। অন্যের ভালো দেখলে খুশী হওয়া শিখতে হবে। এটা অসাধারণদের মতো অনুভূতি।
মানুষ প্রতিদিন নতুন করে জন্মায়, নতুন করে স্বপ্ন দেখে আবার নতুন করে শুরু করে। আপনি যদি ঐ একটা না পাওয়াকে হতাশার আবরণ দিয়ে আঁকড়ে ধরে রাখেন, আপনি কখনো আর নতুন স্বপ্ন দেখতে পারবেন না।
স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে এবং আবার শুরু করতে উদ্দীপনা যোগায়। স্বপ্নহীন মানুষ মৃত প্রায়...
আজকে কিছু হয়নি তো কি হয়েছে, আগামীকাল হবে, না হয় ১ মাস পর হবে, কিংবা ৬ মাস, হয়তো ১ বছর... ৫ বছরও লাগতে পারে – দরকার ধৈর্য ও লাগাতার কাজ করে যাওয়া...
সুতরাং না পাবার জন্য আজকের দিনটিই শেষ নয়, আবারও স্বপ্ন দেখে সাহস করে শুরু করে লেগে থাকলে... আপনার কাঙ্খিত সফলতা ও খুশী আসবেই।
- ইকবাল বাহার
#সাধারণ_থেকে_অসাধারণ_হয়ে_উঠার_চর্চা


#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন

23/09/2024

সেশান ১৪৮
ব্যাচ ২৭
কিছুটা মেনে ও খানিকটা মানিয়ে একসাথে চলতে পারা একটা বিরাট যোগ্যতা !
জীবনে চলার পথে পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, সমাজ, কলেজ মেট, ইউনিভার্সিটি মেট, অফিস কলিগ, বিজনেস মেট, নিজের প্রতিষ্ঠানের সহকর্মী, বিভিন্ন কাজের টীম সবাইকে দরকার হয়।
আপনি ভালো করছেন, আপনি যে এগিয়ে যাচ্ছে, আপনি যে একজন ভালোমানুষ – এটা কে বলবে?
এই মানুষ গুলোই বলবে।
আপনি বিপদে পরলে, এরা কেউ না কেউ পাশে দাঁড়াবে এবং একইভাবে আপনাকেও তাঁদের পাশে দাঁড়াতে হবে তাঁদের জন্য।
চলতে গেলে, কাজ করতে গেলে, মিশতে গেলে – সবাই এক রকম হয় না। আপনার মতো করে সব কিছু হবে না, চলবেও না। কিছুটা ছাড় দিয়ে ও ত্যাগ স্বীকার করে চলতে হয়।
বড়দেরকে একটু বেশী ছাড় দিতে হয়। কিছুটা মেনে ও খানিকটা মানিয়ে একসাথে চলতে পারা একটা বিরাট শক্তি !
- ইকবাল বাহার
#সাধারণ_থেকে_অসাধারণ_হয়ে_উঠার_চর্চা


#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন

22/09/2024

সেশান ১৪৭
ব্যাচ ২৭
নিজের পরিচয়ে যখন আপনি ঘুরে দাঁড়াবেন, তখন সবাই আপনার দিকে মুখ তুলে তাকাবে, পায়ের মুড়ি উঁচু করে দেখবে !
আপনি যখনই ভিন্ন কিছু বা সাহসী কিছু করতে যাবেন আশেপাশে সবাই আপনাকে উৎসাহ না দিয়ে, বলবে তুমি পারবে না, এটা করা ঠিক হবে না, তুমি ফেইল মারবে, আমাদের পরিবারে কেউ কোনদিন এমন কাজ করে নাই...
কেউ কেউ পারলে আপনাকে কিভাবে টেনে নীচে নামানো যায় তার সকল ব্যবস্থা নিবে।
আপনি তাঁদের কথা শুনবেন? নিজের হৃদয় কে শুনেন, নিজের স্বপ্নের পিছনে ছোটেন...
কোন কাজই ছোট নয়। যাই করেন তাতে সফল হবার জন্য নিজের সব শক্তি, শ্রম, মেধা ও দক্ষতা উজার করে ঢেলে দিন।
একদিন যখন আপনি সফল হবেন, ঐ তারাই বলবে “আমরা জানতাম তুমি এরকম কিছু একটা করে ফেলবে”, তারাই আপনাকে দেখবে, পায়ের মুড়ি উঁচু করে দেখবে এবং বাহবা দিবে। তারা আপনার কাছে এখন বুদ্ধি পরামর্শের জন্য আসবে।
বাধা ও আঘাত কখনো কখনো জিদ ও শক্তিতে পরিণত হয়।
- ইকবাল বাহার
#সাধারণ_থেকে_অসাধারণ_হয়ে_উঠার_চর্চা


#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন

Free consultency for you're tea leaf trading business
08/09/2024

Free consultency for you're tea leaf trading business

22/08/2024

Bangladesh Air Force বন্যাকবলিত মানুষকে উদ্ধারে ২টি AW-139 MSAR বিশেষায়িত হেলিকপ্টার, ৪ টি Mi-171sH, ৪টি Bell -212 হেলিকপ্টার নিয়োজিত করেছে। এছাড়া প্রয়োজনে ব্যবহার করবার জন্যে আরো ৪টি হেলিকপ্টার সার্বক্ষনিক প্রস্তুত রয়েছে।
বিমানবাহিনীর হটলাইন
+8801769990011
শুধুমাত্র নোয়াখালী-ফেনী-সোনাগাজী-পশুরাম এলাকার আটকে পড়া মানুষদের প্রয়োজনে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।

22/08/2024

কারো ভোট লাগলে আমাকে জানান কনো টাকা লাগবে নাহ আমার কাছে বোট আছে এইটা আমার নাম্বার 01615006607 যোগাযোগ করেন 🥺

22/08/2024

আমাদের ফেনী ক্লাবের দুইটি টিম ২টি স্পিডবোট নিয়ে পরশুরামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন মোঃ আরাফাত-01836-889812

Yeasin Sharif Mazumder

22/08/2024

বাংলাদেশ বিমান বাহিনীর ১০টি হেলিকপ্টার ফেনী ও নোয়াখালী বন্যার্তদের উদ্ধারে যোগ দিয়েছে..!
যোগাযোগ করুন +8810769990011

06/08/2024

👉পরিচিতি:

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
নোবেল বিজয়ী বাংলাদেশী অর্থনীতিবিদ
♻️♻️♻️

ড. মুহাম্মদ ইউনূস জন্ম: ২৮ জুন, ১৯৪০ সাল,
পরিবারের নয় ভাইবোনের মধ্যে উনি হল তৃতীয়,

গ্রামের বাড়ী : অধ্যাপক ড.মোহাম্মদ ইউনূসের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে।

তিনি একজন বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী, ব্যাংকার ও অর্থনীতিবিদ।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন।
তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত।
অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
ড. মুহাম্মদ ইউনূস এবং উনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

তিনিই প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন।

একটি প্রতিষ্ঠান যেটি তার ক্লায়েন্টদের ঋণযোগ্যতা প্রতিষ্ঠা করতে সাহায্য করার জন্য ক্ষুদ্রঋণ (কোনও জামানত নেই এমন দরিদ্র লোকদের ছোট ঋণ) প্রদান করে। এবং আর্থিক স্বয়ংসম্পূর্ণতা।

তিনি একজন বাংলাদেশী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসাবে সমাদৃত।

ড. মোহাম্মদ ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।

✅কাজের ক্ষেত্র:
ক্ষুদ্রঋণ, কল্যাণমূলক অর্থনীতি, নীতিবিদ্যা
✅ শিক্ষায়তন:
💦ঢাকা বিশ্ববিদ্যালয়
💦কলোরাডো বিশ্ববিদ্যালয়
💦ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়
✅অবদানসমূহ:
☑️গ্রামীণ ব্যাংক
☑️ক্ষুদ্রঋণ
✅পুরস্কার:
▶️ স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৮৭)
▶️ বিশ্ব খাদ্য পুরস্কার (১৯৯৪)
▶️ প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম (২০০৯)
▶️ আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার (২০০০)
▶️ ভলভো পরিবেশ পুরস্কার (২০০৩)
▶️ নোবেল শান্তি পুরস্কার (২০০৬)
▶️ কংগ্রেশনাল গোল্ড মেডেল (২০১০)

👉ড. মোহাম্মদ ইউনূস কেন নোবেল পুরস্কার পান?
"দরিদ্রের ব্যাঙ্কার" হিসাবে পরিচিত ইউনূস এবং তিনি যে গ্রামীণ ব্যাঙ্ক প্রতিষ্ঠা করেছিলেন, তিনি ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন যে গ্রামীণ দরিদ্রদের মনোযোগ আকর্ষণ করার জন্য খুব দরিদ্রদের জন্য $100 এর কম অর্থের ক্ষুদ্র ঋণ প্রদান করে লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্য থেকে তুলে আনতে সাহায্য করেছে। ঐতিহ্যবাহী ব্যাংক ।

👉মুহাম্মদ ইউনূস কিভাবে বিশ্বকে বদলে দিয়েছিলেন?

"দরিদ্রের জন্য ব্যাংকার" হিসাবে পরিচিত ড. ইউনুস ক্ষুদ্রঋণের ক্ষেত্রে অগ্রগামী । এই পদ্ধতিটি, যা নিম্ন আয়ের ব্যক্তিদের ছোট ব্যবসার ঋণ প্রদান করে, বাংলাদেশে ডাঃ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক 1976 সালে বাঁশের মল ব্যবসা শুরু করার জন্য একদল মহিলাকে 27 ডলার ঋণ দিয়ে প্রথম প্রবর্তন করেছিল।

👉ক্ষুদ্র ঋণের জনক কে?
ড. মুহাম্মদ ইউনুস - মাইক্রোক্রেডিট ও সোশ্যাল বিজনেসের জনক সারা বিশ্বে পরিচিত।

🌿🌿🌿
যারা ড. মোহাম্মদ ইউনুস কে জানেন না তারা নানা কথা বলেন। ড ইউনুস এতটাই নীতিতে অটল যে উনি তার হাতে গড়া প্রতিষ্ঠানের ১ টি টাকা লাভ নেননি। যে গ্রামীন ব্যাংকের বাজার মূল্য ৯৩০০০০ কোটি টাকা!! তাহলে উনি সুদ খোর হলেন কিভাবে? উনি তার জীবন নির্বাহের জন্য সামান্য বেতনভুক্ত কর্মচারী ছিলেন মাত্র! গ্রামীণ ব্যাংকের সবটাকার মালিক দরিদ্র নারীরা। এমনকি ওনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নাই। উনি ব্যক্তিগত সম্পত্তি বিশ্বাস করেন না। বহু অর্থ লাভের সুযোগ পেয়েও উনার জীবনযাপন অতি সাধারণ। উনার সব কিছু না জেনে উনাকে আপনি সুদখোর বলছেন?
♻️নোবেল লরিয়েট প্রফেসর ইউনুসের একটা পরিচয়, না, উনার অনেক গুলো পরিচয়, পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটা পুরস্কার হল:

১। নোবেল।

২। অ্যামেরিকার প্রসিডেন্সিয়াল এওয়ার্ড।

৩। মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড।

ইতিহাসে এই তিনটা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র ১২ জন। তার মধ্যে প্রফেসর ইউনুস একজন।

মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন, আক্ষরিক ভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনুসের সাথে ছবি তুলতে।

♻️বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল আলিম্পক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে। আলিম্পক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন (প্রধান অতিথি) আলিম্পক মশাল বাহক। ২০২০ সালের জাপান আলিম্পকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনুস। ভাবা যায়!? পৃথিবীর ইতিহাসে Olympic Laurel দেয়া হয়েছে মাত্র দুই জন কে তার মধ্যে ড. ইউনূস একজন।

♻️২০২৪ সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ফ্রেঞ্চদের মত নাকউঁচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ড. ইউনুসের ছবি!! ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল।

♻️প্রফেসর ইউনুসের ব্রেইন চাইল্ড ক্ষুদ্র ঋন, সামাজিক ব্যবসা, এবং থ্রি জিরো, এই তিনটি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহন করেছে। এই তিনটা তত্ত্বের তিনটাই যে খুব ভাল, আমি এমনটা মনে করি না। যেকোন সুদ ভিত্তিক পদ্ধতি ভাল হতে পারে না। তবে পয়েন্ট হল সারাবিশ্ব এটাকে গ্রহন করেছে। সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো— এই দুইটা খুবই জনহিতকর তত্ত্ব, এটা নিয়ে বিতর্ক নেই।

বর্তমানে জীবিত লিডিং ইন্টালেকচুয়ালের যেকোন তালিকাতে প্রফেসর ইউনুস টপ ৫ এর মধ্যে।

☘️☘️☘️☘️☘️

সারা বিশ্বে পরিচিত বাংলাদেশের একজন সম্মানিত ব্যাক্তিকে বাংলাদেশের বর্তমান দুর্যোগ পরিস্থিতিতে সরকারের প্রধান হিসেবে সিলেকশন করায় আমরা গর্বিত ও আশাবাদী,
জাতীর এই সংকট মুহূর্তে সঠিক সিদ্ধান্ত ও পরামর্শের মাধ্যমে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে দেশের অর্থনীতি ও সামাজিক নিরাপত্তায় বিশেষ অবদান রাখবে ইনশাল্লাহ।

উনার জন্য সব সময় দোয়া ও শুভকামনা রইল।
🌿🌿🌿🌿

09/07/2024

"প্রতিদিন" এবং "বিনামূল্য" উদ্যোক্তা ও দক্ষতা বিষয়ে "প্রশিক্ষণ" - এটা আমাদের অনন্য বৈশিষ্ট্য, যা বাংলাদেশে আর কেউ করছে না। এখানেই আমরা ব্যতিক্রম ও সবার চেয়ে আলাদা।

আমার মূল কাজ শেখানো এবং ধারাবাহিকভাবে শিখিয়ে যাওয়া। আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট তৈরি করা।

যারা শিক্ষাটাকে কাজে লাগাতে পারে ও লেগে থাকতে পারে তাঁদের জীবন বদলে যায়। ইতিমধ্যে হাজারো মানুষের জীবন বদলে গেছে, জীবন মান পরিবর্তন হয়েছে - এটাই আমার প্রাপ্তি!

08/07/2024

২৬ তম ব্যাচ
সেশন ৮২...

“নিজের বলার মতো একটা গল্প” প্লাটফর্ম বাংলাদেশে ভালোমানুষদের একটা ব্র্যান্ড

ভালোমানুষ তাঁকেই বলে...

১। যে নিজেকে সুন্দর রাখে এবং যে অন্যকে ভাল রাখে, অন্যের ভালো দেখলে খুশী হয় এবং নিজেও এগিয়ে যাবার অনুপ্রেরণা পায়।

২। যে সবসময় পজিটিভ চিন্তা করে, নেগেটিভিটি থেকে দূরে থাকে। যার মেলা মেশার সার্কেল পজিটিভ মানুষদের সাথে।

৩। যে সততার সাথে নিজেকে পরিচালিত করে এবং কমিটমেন্ট ঠিক রাখে।

৪। যে কখনো অন্যের বিরক্তের কারণ হয়ে দাঁড়ায় না। যে সবসময় অন্যদেরকে সম্মান করে ও সম্মান দিয়ে কথা বলে, বিশেষ করে নারীদেরকে।

৫। যে মানুষের উপকার করতে ভালবাসে, উপকার করতে না পারলে নীরব থাকে কিন্তু জীবনে কখনো কারো ক্ষতির কারণ হয় না।

৬। যে কখনো নিজে একা বড় হবার চিন্তা করে না, আশাপাশের মানুষকে ও পরিবারকে নিয়ে বড় হতে চায়।

৭। যার মাঝে পারিবারিক এবং সামাজিক দায়িত্ববোধ আছে এবং যে মা-বাবাকে যত্ন করে।

আসুন নিজের সাথে মিলাই...

#উদ্যোক্তা

#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন

Address

113, Jane Alam Market (3rd Floor) SK. Mujib Road, Chattogram
Patenga

Alerts

Be the first to know and let us send you an email when Daradi64 Foods Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daradi64 Foods Ltd.:

Share