PTK Molla Agro Farm

PTK Molla Agro Farm PTK Molla Agro Farm is a cattle based farm.our prime target is to supply our clients with the best possible cows,ox,Goat,bull,bhutti rams etc.

05/06/2025

🌙 ঈদুল আযহা ২০২৫-এর শুভেচ্ছা! 🌙
পিটিকে মোল্লা এগ্রো ফার্ম-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

ত্যাগ, সহানুভূতি ও মানবতার অম্লান বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল আযহা।
এই পবিত্র দিনে আপনার জীবন হোক শান্তিময়, পরিবারে আসুক আনন্দ ও সমৃদ্ধি।
আল্লাহ্‌র রহমত ও বরকতে ভরে উঠুক আপনার প্রতিটি মুহূর্ত।

🌾 পিটিকে মোল্লা এগ্রো ফার্ম-এর পক্ষ থেকে ঈদ মোবারক! 🌾
ঈদুল আযহা ২০২৫ হোক আনন্দ, ত্যাগ ও কল্যাণের প্রতীক।

02/03/2025

With Relive Care Services – I just got recognized as one of their top fans!

 #বস্তায়  #আদা  #চাষ  #পদ্ধতি A to Z জেনে চাষ শুরু করুন!নতুন উদ্যোক্তাদের জন্য সহায়ক পোস্ট।Description:  #আদার_প্রচলিত...
02/03/2025

#বস্তায় #আদা #চাষ #পদ্ধতি A to Z জেনে চাষ শুরু করুন!
নতুন উদ্যোক্তাদের জন্য সহায়ক পোস্ট।

Description:
#আদার_প্রচলিত_জাত_সমূহ:
বারি আদা-১,বারি আদা-২,বারি আদা-৩, রংপুরী,খুলনা,টেঙ্গুরী

#আদা_চাষ_পদ্ধতি:
সরাসরি জমিতে ও বস্তায় আদা চাষ করা সম্ভব। বস্তায় আদা চাষে রোগ বালাই আক্রমণ কম হয়।

#আদা_বপনের_সময়:
আদা চাষের উত্তম সময় হলো চৈত্র মাস। তবে বর্তমানে জৈষ্ঠ্য মাস পর্যন্ত আদা বপন করলেও আদা হবে।

#আদা_চাষের_স্থান:
সরাসরি রৌদ্রের চেয়ে সুনিষ্কাশিত, উঁচু এবং হালকা ছায়াযুক্ত স্থানে আদা উৎপাদন ভালো হয়।

#আদা_বীজের_আকার_ও_রোপণ_দূরত্ব:
৪৫-৫০ গ্রাম ওজনের দুই চোখ বিশিষ্ট কন্দ খণ্ড সারিতে বপন করতে হয়। সারির দূরত্ব ২-৩ ফিট গাছ হতে গাছের দূরত্ব ১৫-২০ সেন্টিমিটার। স্থান ও জাতভেদে দূরত্ব কমবেশি হতে পারে।

্ধতি:
বস্তায় আদা চাষের ক্ষেত্রে প্রতি বস্তায় ২-৩ টুকরো আদা বপন করতে হয়।
অথবা বীজ আদা অন্ধকার স্থানে ১৫-২০ দিন রেখে দিলে আদা থেকে গাছ বের হয় তখন সেই গাছ জমিতে অথবা বস্তায় বসিয়ে দিলেই হয়।
সরাসরি জমিতে চাষাবাদ এর ক্ষেত্রে সুতা ধরে সারিতে বীজ আদা রেখে কোদাল দিয়ে দুইপাশের মাটি দিয়ে ঢেকে দিলে বেড় তৈরি হয়ে যাবে।

#বস্তায়_মাটি_তৈরি:
তিন ভাগ মাটি, একভাগ বালি, এক ভাগ পচা গোবর সার এবং প্রতি কেজি মাটির জন্য ১ গ্রাম রাগবি অথবা ১ গ্রাম "বায়ো নেমেসিস" দানাবিষ।

#সারের_মাত্রা_প্রতি_শতকে:
১) পঁচা গোবর ৩০-৪০ কেজি
২) ইউরিয়া ১-১.৫ কেজি
৩) টিএসপি ১-১.৫ কেজি
৪) এম‌ওপি ১-১.৫ কেজি
৫) জীপসাম ৫০০-৬০০ গ্রাম
৬) জিংক ১০০ গ্রাম
৭) ম্যাগনেসিয়াম ১০০ গ্রাম
৮) ভার্মি কম্পোস্ট ২-৩ কেজি
সম্পূর্ণ গোবর এবং টিএসপি, জিপসাম, দস্তা এবং অর্ধেক এমওপি (পটাশ) ও সকল সার শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। অর্ধেক ইউরিয়া, অর্ধেক ভার্মি কম্পোস্ট ও বাকী পটাশের অর্ধেক ৫০ দিন পর প্রয়োগ করতে হবে। অবশিষ্ট ইউরিয়া, বাকী ভার্মি কম্পোস্ট ও পটাশ ৮০ দিন ও ১০০ দিন পর সমান দুই কিস্তিতে উপরি প্রয়োগ করতে হবে।

#পোকামাকড়‌_ও_দমন_পদ্ধতিঃ
আদার কান্ড ছিদ্রকারি পোকা অথবা পাতা মোড়ানো লেদা পোকা দমনে সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক (যেমন: রিপকর্ড ১০ ইসি বা রেলোথ্রিন ১০ ইসি)প্রতি ১০ লিটার পানিতে ১০ মিলি মিশিয়ে ১০ দিন পর পর ২-৩ বার ভালভাবে স্প্রে করুন।

#রোগবালাই_ও_দমন_ব্যবস্থাপনাঃ
আদার কন্দপচা রোগ দমনের জন্য সালফার জাতীয় ছত

আসুন জেনে নেই মুরগির ডিমের প্রোডাকশন কিভাবে বৃদ্ধি করবেন। ফাওমি মুরগি থেকে কিভাবে বেশি বেশি ডিম সংগ্রহ করবেন। লেখাগুলো ম...
15/12/2024

আসুন জেনে নেই মুরগির ডিমের প্রোডাকশন কিভাবে বৃদ্ধি করবেন। ফাওমি মুরগি থেকে কিভাবে বেশি বেশি ডিম সংগ্রহ করবেন। লেখাগুলো মনোযোগ দিয়ে পড়ুন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন।
ডিম পাড়া মুরগি থেকে ডিমের ভালো প্রোডাকশন পেতে হলে। সর্বপ্রথম আপনার মুরগিগুলোকে সঠিক আদর্শ কোয়ালিটিল ভালো কোম্পানির লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াতে হবে।এরপরে ডিম পাড়া মুরগিকে প্রতি মাসে ভিটামিন ade3 ক্যালসিয়াম( calplex জিংক,(zis vet এই তিনটা ওষুধ কম্বাইন্ড করে প্রতি মাসে সাতদিন করে খাওয়াতে হবে। তাছাড়াও ফিডের পাশাপাশি আপনারা চাইলে আপনাদের মুরগিগুলোকে ধান গম ভুট্টা, ভাতের মার ধানের গুড়া, ইত্যাদি উপাদান গুলো খাওয়াতে পারেন।
তাহলে খাদ্যের খরচ টা কিছুটা কমে আসবে।
এবং যদি দেশি মুরগি পালন করেন,ভালো জাতের মুরগি দিয়ে প্যারেন্টস তৈরি করার চেষ্টা করবেন।
তাহলে ভালো ডিমের প্রোডাকশন পাবেন। আর বিশেষ করে ডিম পাড়া মুরগিকে কোনক্রমে অতিরিক্ত পরিমাণে চাউল খাওয়াবেন না,অতিরিক্ত পরিমাণে গম খাওয়াবেন না।তাহলে পেটে চর্বি হয়ে যেতে পারে।
এবং রানিং ডিম পাড়া মুরগিকে মাঝেমধ্যে পানির সাথে লেবুর রস মিক্স করে খাওয়াবেন হালকা পরিমাণে চিনি দিয়ে। তাহলে মুরগিটা সুস্থ থাকবে এবং ভালো একটি ডিমের প্রোডাকশন মুরগি থেকে সংগ্রহ করতে পারবেন।

 #রসুন_আবাদে_বিঘা_ও_শতক_প্রতি_সারের_পরিমানঃ #সারের_পরিমানঃ বিঘা প্রতি ৩৩ শতকে ইউরিয়া ৩০ কেজি টিএসপি ৩৩ কেজিপটাশ ৪০ কেজিজ...
24/11/2024

#রসুন_আবাদে_বিঘা_ও_শতক_প্রতি_সারের_পরিমানঃ
#সারের_পরিমানঃ বিঘা প্রতি ৩৩ শতকে
ইউরিয়া ৩০ কেজি
টিএসপি ৩৩ কেজি
পটাশ ৪০ কেজি
জিপসাম ২৫ কেজি
বোরন ১.৫০ কেজি
জিংক ১ কেজি (আলাদাভাবে)
্রতি_সারের_পরিমানঃ
ইউরিয়া ৯১০ গ্রাম
টিএসপি ১০০০ গ্রাম
পটাশ ১২০০ গ্রাম
জিপসাম ৭৫০ গ্রাম
বোরন ৪৫ গ্রাম
জিংক ৩০ গ্রাম (আলাদাভাবে)
#সার_প্রয়োগ_পদ্ধতিঃ
সম্পূর্ণ গোবর+টিএসপি+জিপসাম+বোরন+জিংক (আলাদাভাবে) ও অর্ধেক ইউরিয়া ও পটাশ সার জমি তৈরির শেষ চাষে প্রয়োগ করতে হবে।
বাকি অর্ধেক ইউরিয়া ও পটাশ সার দুই কিস্তিতে
২৫ দিন বয়সে ও ৫০ দিন বয়সে প্রয়োগ করতে হবে।
রসুন আবাদে ৩ বছর পরপর শতকে ৪ কেজি ডলোচুন এক চাষ দিয়ে ছিটিয়ে দিয়ে ১২-১৪ দিন পরে সব ধরনের রাসায়নিক সার দিয়ে ২৪ ঘন্টা পরে রসুন রোপন করবেন।
এছাড়াও রসুনের জমিতে ছাই প্রয়োগ করলে মাটি আলগা থাকে ও ফলন বেশি হয়।
মোঃ ফরিদুল ইসলাম
উপসহকারী কৃষি কর্মকর্তা
ব্লকঃ ভোটমারী, কালিগঞ্জ, লালমনিরহাট।

গরুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : সরিষা খৈল।গরুর খাদ্য হিসাবে সরিষা খৈল : উচ্চ মানের ক্রুড প্রোটিনের উপস্তিতির কারনে মাস্...
20/11/2024

গরুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : সরিষা খৈল।
গরুর খাদ্য হিসাবে সরিষা খৈল : উচ্চ মানের ক্রুড প্রোটিনের উপস্তিতির কারনে মাস্টার্ড অয়েল মিল বা সরিষা খৈল বিশ্বব্যাপী গরুর জন্য জনপ্রিয় খাদ্য উপাদান। তেলবীজ থেকে আহরিত প্রোটিন উৎসের মধ্যে গরুর জন্য খাদ্য উপাদান হিসাবে ব্যবহারের পরিমানের দিক থেকে সয়াবিন মিলের পরেই সরিষা খৈলের অবস্থান। উচ্চ মাত্রার ক্রুড প্রোটিন ও মিনারেলের উপস্থিতি, সহজ প্রাপ্যতা এবং স্বল্প মাত্রায় স্টার্চের উপস্থিতির কারনে আমাদের দেশে গরুর জন্য তেলবীজের বাই প্রোডাক্টের মধ্যে সরিষা খৈলের ব্যবহার সবচে বেশী হয়ে থাকে। সরিষা খৈলে রয়েছে গড়ে ড্রাই ম্যাটারের ৩৫% ক্রুড প্রোটিন এবং প্রতি কেজি খৈলের মধ্যে প্রায় ২০ মেগাজুল গ্রস এনার্জি।
সরিষা খৈলের গড় পুষ্টি উপাদান :-
(%/ড্রাই ম্যাটার)
ড্রাই ম্যাটার : ৮৯.৪
হজম যোগ্য শক্তি : ৮৬.৯
ক্রুড প্রোটিন : ৩৪.৯
ক্রুড ফাইবার : ৭.১
ক্রুড ফ্যাট (ইথার এক্সট্রাক্ট) : ৯.৪
অ্যাশ (ছাই) : ৮.৩
গ্রস এনার্জি : ২০.৩ মে.জুল
মিনারেলস (খনিজ উপাদান) :-
ক্যালসিয়াম : ০.৫ গ্রাম/কেজি
ফসফরাস : ১১.১ "
পটাসিয়াম : ২৩.৭ "
ক্ষতিকর উপাদান :
টক্সিক উপাদান যা থাইরয়েডের সমস্যা সৃষ্টি করতে পারে।
মাত্রা ও সতর্কতা : দুধের গরুকে দৈনিক দানাদার খাদ্যে সর্বোচ্চ ৪০% এবং ষাঁড় গরুকে সর্বোচ্চ ৫০% সরিষা খৈল দেয়া যেতে পারে। তবে স্বাভাবিকভাবে দৈনিক দানাদারের ৩০% পর্যন্ত সুষম পরিমান হিসাবে ধরা হয়। গরুর প্রধান স্বাথ্যসম্মত ও পুষ্টিকর খাবার হচ্ছে ঘাস ও খড় এবং মাত্রাতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার গরুর রুমেনের স্বাভাবিক পি এইচ মাত্রা নষ্ট করে এবং বদ হজম ও অম্লত্ব (এসিডিটি) সৃষ্টি করে।

ছাগলের খামার ছোট থেকে বড় করার কৌশলঃ1) খামারের সবচেয়ে ভালো ও স্বাস্থ্যবান ছাগল গুলোকে বাচ্চা উৎপাদনের জন্য নির্বাচন করতে ...
10/11/2024

ছাগলের খামার ছোট থেকে বড় করার কৌশলঃ

1) খামারের সবচেয়ে ভালো ও স্বাস্থ্যবান ছাগল গুলোকে বাচ্চা উৎপাদনের জন্য নির্বাচন করতে হবে। কারণ ভালো মানের বাচ্চা পাওয়ার জন্য ভালো জাতের ছাগল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই বাচ্চা উৎপাদনের জন্য নির্দিষ্ট কিছু পালন করে ভালোভাবে যত্ন নিতে হবে।

2) খামারে ছাগলের বাচ্চা উৎপাদনের জন্য যে পাঁঠা দিয়ে ব্রিড করানো হবে সেই পাঁঠার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হবে। এছাড়াও ঐ পাঁঠা দিয়ে আগে যেসব বাচ্চা উৎপাদন হয়েছে সেই বাচ্চাগুলো কেমন হয়েছে সেই বিষয়েও তথ্য সংগ্রহ করতে হবে।

3) খামারের যেই ছাগি গুলোর মাধ্যমে বাচ্চা উৎপাদন করা হবে সেগুলোর বাচ্চা দেওয়ার হার থাকতে হবে দুইটি। ছাগি গুলোকে সময় মতো হিটে আসতে হবে ও বাচ্চার জন্য পর্যাপ্ত পরিমাণ দুধের যোগান দিতে সক্ষম হতে হবে। সবার আগে মনে রাখতে হবে ফার্মিং এর সফলতা নির্ভর করবে ভালো গুনাগুন সম্পন্ন মা ছাগলের উপর।

4) খামারে যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস চলাচল করতে পারে এমন ভাবে অবকাঠামো নির্মাণ করতে হবে কারন অবকাঠামো নির্মাণ এর ভুল হলে ছাগল ঠান্ডা কাশি, ম্যাসটাইটিস, কৃমি, সহ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। আর ছাগল সুস্থ না থাকলে খামারের উৎপাদন কমে যাবে এবং খামারের খরচ বৃদ্ধি পাবে।

5) খামারে তুলনামূলকভাবে সহজলভ্য খাদ্য উপকরণ দিয়ে ছাগল এর খাদ্য তালিকা তৈরি করতে হবে। আর যদি সম্ভব হয় তাহলে যে খাদ্য তালিকা তৈরি করছেন তার পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হবে।

6) ছাগলের চিকিৎসায় নিকটস্থ পশু হাসপাতাল এর উপর নির্ভর করতে হবে। ছাগলের যেকোনো রোগ প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হবে। আর প্রাথমিক চিকিৎসাগুলো দ্রুত আয়ত্ব করতে হবে। প্রতিকার এর আগে অবশ্যই প্রতিরোধ করা সবচেয়ে ভালো।

7) খামারের ছাগলগুলোকে বিভিন্ন রোগের টিকা সময়মতো দিতে হবে। সময়মতো ছাগলের টিকা প্রদান করা না হলে ছাগল নানা জটিল রোগের দ্বারা আক্রান্ত হতে পারে।

8) যদি সম্ভব হয় ছাগলের গলায় দড়ি না দিয়ে চারন ভুমির ব্যবস্থা করতে হবে। কারণ ছাগলকে পর্যাপ্ত চলাফেরা ও খেলাধুলার জায়গা করে দিতে পারলে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ছাগল শারীরিকভাবে সুস্থ ও স্বাস্থ্যবান হবে।

শেষাংসে বলব সঠিক পরিকল্পনা আর সঠিক ব্যবস্থাপনাতেই আপনার খামারের দিন দিন উন্নতি হবে ইনশাআল্লাহ।

 #বস্তায়_বা_মাটিতে_আদা_চাষের_জন্য_স্প্রে_সিডিউল #আদার চারা গজানোর ৭-১০ দিন বয়স হলে  ৭-১০ দিন পরপর স্প্রে করতে পারেন। #প্...
09/10/2024

#বস্তায়_বা_মাটিতে_আদা_চাষের_জন্য_স্প্রে_সিডিউল
#আদার চারা গজানোর ৭-১০ দিন বয়স হলে ৭-১০ দিন পরপর স্প্রে করতে পারেন।
#প্রথম_স্প্রেঃ
#বায়োডার্মা_পাউডার (ইস্পাহানী কোম্পানি) প্রতি লিটার পানিতে ৩ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।
#দ্বিতীয়_স্প্রেঃ
#কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক
#নোইন৫০ডাব্লিপি/
#অটোস্টিন৫০ডাব্লিপি/
#এমকোজিম৫০ডাব্লিপি/
#ফরাস্টিন৫০ডাব্লিপি যে কোন একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন #আদা
সাথে
(এবামেকটি+এবামেকটিন বেনজোয়েট) গ্রুপের কীটনাশক যেমন
#সিয়েনা৫ডাব্লিউডিজি বা
#নেইমার৬ডাব্লিডিজি যে কোন একটি কীটনাশক প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে দিবেন।
#তৃতীয়_স্প্রেঃ
#কপার_হাইড্রোঅক্সাইড গ্রুপের বালাইনাশক যেমন
#জিবাল৭৭ডাব্লিউপি/
#চাম্পিয়ন৭৭ডাব্লিউপি/
#ডলফিন৭৭ডাব্লিউপি/
#প্যারাসল৭৭ডাব্লিউপি যে কোন একটি বালাইনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন
#চতুর্থ_স্প্রেঃ
(মেনকোজেব+ কার্বেন্ডাজিম) গ্রুপের ছত্রাকনাশক
#ম্যানসার৭৫ডাব্লিউপি/
#কম্প্যনিয়ন৭৫ডাব্লিউপি/
#কারকোজেব৭৫ডাব্লিউপি যে কোন একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে
সাথে
#কার্বোসালফান গ্রুপের কীটনাশক যেমন
#মারশাল২০ইসি/
#এডভান্টেজ২০ইসি/
#মিমসালফান২০ইসি/
#সানসালফান২০ইসি যে কোন একটি কীটনাশক প্রতি লিটার পানিতে ৩ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।
#পঞ্চম_স্প্রেঃ
#বায়ো_শিল্ড (ইস্পাহানি কোম্পানী)
প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন
#ষষ্ঠ_স্প্রেঃ
(মেনকোজেব+মেটালেক্সিল) গ্রুপের ছত্রাকনাশক
#রিডোমিল্ড_গোল্ড৬৮ডাব্লিউডিজি/
#করমিলএমজেড৬৮ডাব্লিউডিজি/
#মেটারিল৬৮ডাব্লিউডিজি/
#নাজাহ৬৮ডাব্লিউডিজি/
#সান্ডোমিল৬৮ডাব্লিউডিজি যে কোন একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।
সাথে
ক্লোরোপাইরিফস+সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক যেমন
#নাইট্রো৫০৫ইসি
#এসিমিক্স৫৫ইসি
#ক্লোরসাইরিন৫৫ইসি
#সেতারা৫৫ইসি
#সাবসাইড৫৫ইসি যে কোন একটি কীটনাশক প্রতি লিটার পানিতে ২মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।
#সপ্তম_স্প্রেঃ
(কাসুগাইসিন৪%+কার্বেন্ডাজিম৫০%) গ্রুপর বালাইনাশক
#নেকসুমিন৫৪ডাব্লিউপি
#সানপুমা৫৪ডাব্লিউপি
#কাসুগার৫৪ডাব্লিউপি যে কোন একটি বালাইনাশক প্রতি লিটার পানিতে ৩ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।
সাথে
#এমামেকটিন_বেনজোয়েট গ্রুপর কীটনাশক
#প্রোক্লেম৫এসজি
#সাহাম৫এসজি
#শার্পার৫এসজি
#প্রোটেক্ট৫এসজি
#নীল৫এসজি যে কোন একটি কীটনাশক প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন
#বিশেষ_দ্রষ্টব্যঃ
স্প্রে করার সময় গাছের গোড়া সহ পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে।
রোগবালাইয়ের আক্রমণের তীব্রতা বেড়ে গেলে ডোজ বাড়াতে হবে। এবং ৪-৫ দিন পরপর স্প্রে করতে হবে।
মোঃ ফরিদুল ইসলাম
উপসহকারী কৃষি কর্মকর্তা
ব্লকঃ ভোটমারী,কালিগঞ্জ, লালমনিরহাট।

 #আলু চাষে করণীয় : ======================================= #জলবায়ু:আলু চাষের জন্য উপযোগী তাপমাত্রা  ১৫°-২০° ডিগ্রি সে. উ...
01/09/2024

#আলু চাষে করণীয় :
=======================================
#জলবায়ু:
আলু চাষের জন্য উপযোগী তাপমাত্রা ১৫°-২০° ডিগ্রি সে. উপযুক্ত।
#জমি নির্বাচন:
আলু ফসল যে কোন মাটিতে হতে পারে। তবে আলু চাষের জন্য বেলে দো-আঁশ, দো-আঁশ মাটি সবচেয়ে ভালো। জমি অবশ্যই রৌদ্র উজ্জ্বল হতে হবে। মাঝারি উচু ও উচু হতে হবে। যাতে সেচ ও নিষ্কাশনের ব্যবস্থা থাকে।
#জাত নির্বাচন:
আলুর জনপ্রিয় উচ্চ ফলনশীল জাত সমূহ
#ডায়ামন্ট/ #কার্ডিনাল/ #গ্রানোলা/ #এসটারিক্স/ #কারেজ/ #এলুয়েট/ #ক্যারেলাস ইত্যাদি
#জমি তৈরি:
আলুর জমি কমপক্ষে আড়াআড়ি ভাবে ৪-৫ (ট্রাকটার) চাষ দিতে হবে। যাতে মাটিতে কোন ঢেলা না থাকে মাটি ঝুরঝুরে ও সমতল করে নিতে হবে।
#বীজ সংগ্রহ ও পরিচর্যা:
কোল্ড স্টোরেজ থেকে বীজ আলু বের করার পর ৪৮ প্রি হিটিং রুমে রাখতে হবে বীজ আলু বাড়িতে আনার ২৪ ঘন্টার মধ্যে বস্তা খুলে ছড়িয়ে আবহাওয়ার সাথে খাপ খাওয়ানের জন্য বাতাস চলাচল করে এমন ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। তা না হলে বস্তায় আলু ঘেমে পঁচে যেতে পারে।
#বীজ শোধন:
প্রতি লিটার পানিতে ৩০ গ্রাম বরিক এসিড মিশিয়ে ১০-১৫ মিনিট চুবিয়ে পরে ছায়াতে শুকাতে হবে। অথবা পলিথিন সিটের উপর আলু ছড়িয়ে দিয়ে বরিক এসিড মিশ্রিত পানি স্প্রে করা যেতে পারে।
#বীজের সাইজ/আকার:
আলু ফসলের জন্য ৩০-৪০ গ্রাম ওজনের আস্ত আলু বীজ হিসেবে উত্তম। কেটেও বীজ লাগানো যেতে পারে। আড়াআড়িভাবে না কেটে লম্বালম্বিভাবে কাটতে হবে যাতে কমপক্ষে প্রতিটি অংশে কমপক্ষে দুটি চোখ/কুঁড়ি থাকে। কাটা আলু ২-৩ দিন ছায়াযুক্ত স্থানে রাখতে হবে।
#আলু আবাদের উপযুক্ত সময়/মৌসুম:
অক্টোবর মাসেও আলু রোপন করা যায়। তবে নভেম্বর মাস আলু লাগানোর উপযুক্ত সময়। নভেম্বরের পরে আলু রোপন করলে ফলন কমে যায়।
#রোপণ দূরত্ব:
আস্ত আলুর সারির দুরত্ব ৬০ সে:মি: বীজের দুরত্ব ২৫ সে. মি.
কাটা আলুর সারির দুরত্ব ৬০সে:মি: বীজের দুরত্ব১৫ সে: মি:
#বীজের হার:
হেক্টরে প্রতি ১.৫ টন।
বিঘা প্রতি ২০০ কেজি
শতক প্রতি ৬ কেজি
#সারের পরিমাণ: (বিঘা প্রতি)
ইউরিয়া ৩৩ কেজি
টিএসপি ২৬.৪ কেজি
এমওপি ২৮ কেজি
(জিপসাম) ১৬ কেজি
জিংক (দস্তা ) ১.৫ কেজি
বোরন (বোরন) ১ কেজি
গোবর ১৩২০ কেজি
#প্রতি শতকে)
ইউরিয়া ১০০০ গ্রাম
টিএসপি ৮০০ গ্রাম
এমওপি ৮৫০ গ্রাম
(জিপসাম) ৪৮৫ গ্রাম
জিংক (দস্তা ) ৪৬ গ্রাম
বোরন (বোরন) ৩০ গ্রাম
গোবর ৪০ কেজি
#সার প্রয়োগ পদ্ধতি:
গোবর ও জিংক সালফেট জমি তৈরির সময় মিশিয়ে দিতে

আলহামদুলিল্লাহ ২ মাসে হাড্ডিসার গরু মোটাতাজাকরণ ৪২৬ কেজি খাদ্য তৈরী করলাম। প্রতি কেজি খাদ্যে খরজ হলো মাত্র ""৪১ ""টাকা।_...
28/08/2024

আলহামদুলিল্লাহ ২ মাসে হাড্ডিসার গরু মোটাতাজাকরণ ৪২৬ কেজি খাদ্য তৈরী করলাম। প্রতি কেজি খাদ্যে খরজ হলো মাত্র ""৪১ ""টাকা।
_____=______=______=______=______=_____=____

❇️খাদ্যর মূল উপকরণ সমূহ ❇️

🔷1. ভুট্টা গুড়া - ২৪০ কেজি =৭৯২০ টাকা
🔷2.সয়ামিল খৈল - ২০ কেজি =১২৮০ টাকা
🔷3. সরিষার খৈল - ৩০ কেজি = ১৫০০ টাকা
🔷4. লাইমস্টন - ১২ কেজি = ১৪৪ টাকা
🔷5.এমাইনোপ্রোট- ৬ কেজি = ৭৮০ টাকা
🔷6.নাইচকুড়া / ব্রান - ৬০কেজি = ১২০০ টাকা
🔷7. লবন - 6 কেজি = ১২০ টাকা
🔷8. ধানের কুড়া - 40 কেজি = ৬০০ টাকা
🔷9.মেডিসিন(২৪ প্রকার)-১২কেজি= ৪২০০ টাকা ____________________________________________
মোট ওজন ৪২৬ কেজি ✴️মোট মূল্য ১৭৭৪৪ টাকা ।

💠{প্রতি কেজি খাদ্য তৈরিতে খরজ হলো 💠 ✴️(১৭৭৪৪÷৪২৬)টাকা } =✴️ ৪১ টাকা ৬৫ পয়সা ✴️

❇️ মেডিসিন সামগ্রী ❇️
1.লাইসিন - ৬০০গ্রাম = ১৫৬ টাকা
2.মিথিওনিন - ৬০০ গ্রাম = ২২৮ টাকা
3. টক্সইন - ৪০০গ্রাম = ১৪০ টাকা
4. জাইম - ৪০০ গ্রাম = ২০০ টাকা
5. ক্যালসিয়াম - ২০০গ্রাম = ১০০ টাকা
6. সোডিয়াম - ৪০০ গ্রাম = ২৮ টাকা
7.রুমেন ই - ২০০ গ্রাম = ১১০ টাকা
8. মিনারেল- ৬০০গ্রাম = ২৪০ টাকা
9. ম্যাগনিসিয়াম - ১ কেজি = ৪০০ টাকা
10. হাই ভিটামিন প্রিমিক্স-১২০০ গ্রাম = ৩৩৬ টাকা
11 . এম সি পি - ১ কেজি = ২০০ টাকা
12. ফাইটেস - ৮০০গ্রাম = ১০২ টাকা
13. অক্সি - ২০০গ্রাম = ১২০ টাকা
14. মুল - ২০০গ্রাম = ১২০ টাকা
15. আর হ্যাল - ১২০গ্রাম = ৯৬ টাকা
16. স্যালাইন - ৬ooগ্রাম = ৯০ টাকা
17. ডি জি টন - ৮০০গ্রাম = ২০০ টাকা
18. জেডএম - ৪০০গ্রাম = ১৮৮ টাকা
19.গ্রোয়ার - ১ কেজি = ১৮০ টাকা
20.কিউমিট বিসি - ১০০গ্রাম = ১৪০ টাকা
21.ফ্যাট - ১ কেজি = ৪০০ টাকা
22.হেফাসেট - ২০০ গ্রাম = ১৬০ টাকা
23. স্যালটস প্

28/08/2024

কেনার দিন এবং বিক্রির সময় ৩ মাস পরের ছবি।
ভুসির থেকে কম দামে খাদ্য তৈরি শিখুন।
এই খাদ্য তৈরি করলে ভূসির থেকে খরচ কম আসবে। এই খাবার ১ কেজি খাওয়ালে ২ কেজি ভুসির সমান রেজাল্ট দিবে ইনশাল্লাহ।

যেকোনো শুকনো গাভী, ষাঁড় অথবা বাছুর মোটাতাজা করার ১০০০ কেজি খাদ্য তৈরির নমুন।
🌽দানাদার আইটেম🐂
১/ভূট্টা ৪০০ কেজি
২/ধানের কুড়া ২০০ কেজি
৩/মসুরির ভূষি ১০০ কেজি
৪/গমের ভূষি ১০০ কেজি
৫/সয়াবিন খৈল ১০০ কেজি
৬/ব্রান/DORB ১০০ কেজি
মোট ১০০০ কেজি
⚠️ডাবল ফলাফল পেতে প্রতি এক হাজার কেজি খাবারে এই প্রয়োজনীয় ভিটামিন গুলো যোগ করতে হবে।
💊ভিটামিন আইটেম🐂
১/এমসিপি ১৫ কেজি
২/প্রিমিক্স ২.৫ কেজি
৩/লাইমস্টোন ১৫ কেজি
৪/ফাইটেজ জাইম ২.৫ কেজি
৫/গ্রথ প্রমোটার ২ কেজি
৬/ভিটামিন মিনারেল ২.৫ কেজি
৭/ফ্যাট ২.৫ কেজি
৮/সিআর ৫০০ গ্রাম
৯/রুমেন ১ কেজি
১০/লাইসিন ২.৫ কেজি
১১/টক্সিন ২ কেজি
১২/মেথিওনিন ২.৫ কেজি
১৩/সোডিয়াম বাই কার্নেট ২.৫ কেজি
১৪/ফিশ প্রটিন ৬২% ২৫ কেজি

✔️এই খাবারগুলো শুধুমাত্র হালকা ঠান্ডা পানি দিয়ে সাধারণ অন্যান্য দানাদার খাবার যেভাবে খাওয়ানো হয় সেভাবে খাওয়াবেন।
▶️প্রতি ১০০ কেজি ওজনের গরুর জন্য সারাদিনে দুই বেলায় দের কেজি পরিমাণ খাদ্য দিতে হবে। গরু বিক্রয়ের আগে সেটা ২ কেজি পরিমাণ পর্যন্ত দিতে হবে।
⚠️আমার কোন কাঁচা খাস নেই তাই আমি সাথে শুধুমাত্র খর খেতে দেই একটা গরুর পেট ভরানোর জন্য যতটুকু প্রয়োজন।

🔴আপনাদের ইচ্ছা হলে এভাবে খাদ্য তৈরি করে দেখতে পারেন।
কেউ যদি নিজ এলাকায় মেডিসিন গুলো খুজে না পান, শুধুমাত্র মেডিসিন গুলোর প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন।
📞 01872558444 (WhatsApp)

♻️গরু থাকলে পোস্টটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিন কাজে লাগবে।

Address

Patuakhali, Pukurjana College Road , PTK Molla Agro Farm
Patuakhali
8600

Alerts

Be the first to know and let us send you an email when PTK Molla Agro Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PTK Molla Agro Farm:

Share

Category