16/08/2026
আল্লাহর রাসূল (সাঃ) এর বকরী চরানো ও বকরী পালনে উপদেশঃ👍
রাসূলে মাকবুল সাঃ শৈশবে হালীমা সাদিয়ার প্রতিপালনে থাকাকালে যেরূপ দুধভাইদের সাথে বকরী চরিয়েছেন, তেমনি যুবক বয়সেও বকরী চরিয়েছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাঃ তেমনি যুবক বয়সেও বকরী চরিয়েছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাঃ বর্ণনা করেন, ' মাকামে জাহরান ' নামক স্থানে আমরা ক'জন নবী কারিম সাঃ এর সাথে ছিলাম। আমরা সেখানে পিলু গাছের পাকা ফল কুড়াতে শুরু করলে রাসূলুল্লাহ সাঃ বললেন, কালো দেখে বেছে নিবে,এগুলো বেশী স্বাদের ও মিষ্টি হবে। আমরা এ কথা শুনে বললাম, হে আল্লাহর রাসূল,! আপনি কি বকরী চরাতেন? ( কারণ, জংলী গাছগাছালির কোনটি কেমন এগুলো সাধারণত যারা ময়দানে জঙ্গলে জন্তু চরায় তারা ভালোভাবে বলতে পারে)। রাসূলুল্লাহ সাঃ বললেন, হ্যাঁ। জগতে যত নবী এসেছেন তাদের প্রত্যেকেই বকরী চরিয়েছেন। ( #বুখারি -কিতাবুল আতইমাহ)👌
আবু হুরাইরা রাঃ বলেন, রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করেছেন, জগতে এমন কোন নবী আসেননি যিনি বকরী চরাননি। এ কথা শুনে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, আপনিও! নবী সাঃ বললেন, হ্যাঁ আমিও মক্কাবাসী লোকজনের বকরী চরিয়েছি। ক্বীরাত হিসেবে এর বিনিময় নিয়েছি। ( #বুখারি, কিতাবুল ইজারাহ ১/৩০১)
*তাইতো আল্লাহর রাসূল সাঃ তার উম্মাতকে বকরী পালনে উৎসাহিত করেছেন।❤️
উম্মু হানী(রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে বলেনঃ তুমি ছাগল-ভেড়া (ঘরে) পালন কর। কারন তাতে বরকত রয়েছে। ( #সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ২৩০৪)👌
[ #সীরাতে #মুস্তফা -১ম খন্ড-৮৮পৃষ্ঠা]