21/08/2026
তুমি না পাওয়াতেই সুন্দর
যদি তোমারে পাইয়া যাইতাম, তাইলে হয়তো
সবার মতো আমিও তোমারে অবহেলা করতাম।
তেমন করে অবহেলা করতাম
যেমন করে মানুষ প্রিয় মানুষ পাওয়ার পরেও অবহেলা করে।
একবার তোমারে পাইয়া গেলে
পৃথিবীতে না পাওয়া বলতে আর কিছু রইতো না।
তোমারে না পাইয়া ভালোই হইছে।
তোমারে পাইয়া গেলে মনের ভেতর ভয় হইতো
যদি হারাইয়া ফেলি।
তুমি আমার না পাওয়াতেই সুন্দর। অন্তত হারানোর ভয় নাই