Northern Agro Products Limited

Northern Agro Products Limited Northern Agro products, Country wide locally produced pure variety of desi agro products under one roof in exchange of just value for money.

নিজস্ব ফ্যাসিলিটি থেকে সরাসরি ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ মানের দেশী কৃষি পণ্য |

🇧🇩 Pesticide Free Best Variety of Mangoes from Exportable Orchards Directly to Consumers.

🇧🇩 And even lots of Spices...

| BSTI | GAP | DAE | GMP | Health Certified |

14/06/2026

চাঁপাইনবাবগঞ্জের 'ক্ষিরশেপাতি', 'ল্যাংড়া', 'ব্যানানা', 'গৌরমতি' এবং সাপাহার-নওগাঁর 'আম্রপালি' বাগান থেকে সরাসরি ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ ২৫/৩০ হাজার কেজি সরবরাহ করা হবে 🇧🇩

আমরা আগামীকাল ১৪/০৬/২০২৬,  চাঁপাইনবাবগঞ্জ রপ্তানিমুখী বাগানের এই সিজনের বিভিন্ন আম, স্থানীয় ভোক্তা পর্যায়ে সরবরাহ শুরু ক...
13/06/2026

আমরা আগামীকাল ১৪/০৬/২০২৬, চাঁপাইনবাবগঞ্জ রপ্তানিমুখী বাগানের এই সিজনের বিভিন্ন আম, স্থানীয় ভোক্তা পর্যায়ে সরবরাহ শুরু করছি ইনশাআল্লাহ।

বাংলাদেশ শুভেচ্ছা ও সৌহার্দ্যের কূটনৈতিক নিদর্শন হিসেবে ২ হাজার কেজি বাংলাদেশি আম কাঠমান্ডুতে অবস্থানরত নেপালের রাষ্ট্রপ...
13/06/2026

বাংলাদেশ শুভেচ্ছা ও সৌহার্দ্যের কূটনৈতিক নিদর্শন হিসেবে ২ হাজার কেজি বাংলাদেশি আম কাঠমান্ডুতে অবস্থানরত নেপালের রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্য, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বাংলাদেশের জনগণের ঘনিষ্ঠ বন্ধু এবং শুভানুধ্যায়ীদের নিকট উপহার হিসেবে পাঠিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের ২ টি বাগান থেকে সদ্য সংগ্রহ করা এই আম গুলো জিআই সনদপ্রাপ্ত জনপ্রিয় ‘ক্ষীরশাপাত’ জাতের আম, যা দক্ষিণ এশিয়ার অন্যতম সুস্বাদু আম হিসেবে ব্যাপকভাবে সমাদৃত।

এই উদ্যোগ বাংলাদেশ ও নেপালের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন।

এই সামান্য শুভেচ্ছা উপহার উভয় বন্ধুত্বপূর্ণ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে উষ্ণতা, সদিচ্ছা ও কূটনৈতিক সৌহার্দ্যের প্রতীক।

অর্গানিক বলা বিক্রেতার বিজ্ঞাপনে বিভ্রান্ত হবেন না। স্বাস্থ্যের ব্যাপারে নিজেদের সচেতন মনে করা মানুষ গুলো অর্গানিক পণ্যে...
13/06/2026

অর্গানিক বলা বিক্রেতার বিজ্ঞাপনে বিভ্রান্ত হবেন না।

স্বাস্থ্যের ব্যাপারে নিজেদের সচেতন মনে করা মানুষ গুলো অর্গানিক পণ্যের দিকে ঝুকে পড়ছে। দাম বেশী হলেও কিনছেন সেই কথিত অর্গানিক খাদ্য পণ্য। বাজারেও এখন এমন পণ্য বেশ সহজলভ্যও বলা যায়।

তবে লেভেলে অর্গানিক লেখা থাকলেই কি সব পণ্য অর্গানিক? একটি পণ্য অর্গানিক হওয়ার পূর্বশর্তগুলো কি ঠিকমতো মানছে এসব পণ্য? অর্গানিক খাবার কী?

অর্গানিক ফুডের বাংলা জৈব খাদ্য। সাধারণত যেসব খাদ্য উৎপাদনে কোনো ধরণের রাসায়নিক সার, অ্যান্টিবায়োটিক, হরমোন বা কীটনাশক ব্যবহার হয় না তাদের অর্গানিক ফুড বলা হয়। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এসব পণ্য উৎপন্ন করা হয়।

অর্গানিক পণ্য জেনিটিক্যালি মোডিফাইড অর্গানিজম (জিএমও) নয়। অর্গানিক পণ্যের তালিকায় যেমন তাজা সবজি বা ফল রয়েছে, তেমনি আছে মাংস এবং দুগ্ধজাত পণ্য। ক্র্যাকার, পানীয়, ফাংশনাল ফুড এবং হিমায়িত খাবার।

অর্গানিক হওয়ার পূর্বশর্ত কী?
খাবারের গায়ে অর্গানিক লেখা থাকা মানেই কিন্তু সেগুলো অর্গানিক নয়। দ্য টেলিগ্রাফে ২৩৭টি গবেষণার রিভিউ নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়। এতে দেখা যায়, বাজারের সব অর্গানিক খাদ্য শতভাগ কেমিক্যালমুক্ত নয়। সাধারণভাবে উৎপন্ন ফল আর সবজির চেয়ে অর্গানিক ফল-সবজিতে মাত্র ৩০ ভাগ কীটনাশক কম পাওয়া গেছে। তার মানে কীটনাশক ব্যবহৃত হয় না এ ধারণা ভুল।

তবে কি শতভাগ অর্গানিক খাদ্যের বিষয়টি কেবলই মিথ? না। একটু কঠিন হলেও অর্গানিক ফুড উৎপন্ন করা সম্ভব।

অর্গানিক হওয়ার মানদণ্ডগুলো পূরণ করলে তাকে অর্গানিক ফুড বলতে পারেন। বাংলাদেশ অর্গানিক প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের বলছে, জৈব প্রক্রিয়ায় চাষের জন্য প্রধানত পাঁচটি মানদণ্ড মানা জরুরি যদিও বৈশ্বিক মানদণ্ড এর তুলনায় যথেষ্ট নয়।

১। কমপক্ষে ৫ বছর জমি রাসায়নিকমুক্ত থাকতে হবে।
২। আশেপাশের ১০+ মিটার জমি রাসায়নিকমুক্ত হতে হবে।
৩। সার ব্যবহার করা হলে তা হতে হবে পরিবেশবান্ধব।
৪। সেচ পদ্ধতি নিরাপদ হতে হবে।
৫। বীজও হতে হবে অর্গানিক।

চাষাবাদে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহৃত হয়নি মানেই পণ্যটি অর্গানিক। চাষাবাদে রাসায়নিক সার অথবা কীটনাশক ব্যবহৃত হয়নি- কেবল এই দিকটিই একটি কৃষিপণ্যের অর্গানিক হওয়ার জন্য যথেষ্ট নয়।

কোনো বিল বা ওয়াটারবডি তে প্রাকৃতিক উপায়ে মাছ চাষ করা হয়। কিন্তু এর পাশে থাকা শস্যখেতে রাসায়নিক সার ব্যবহার করা হয়। আর বৃষ্টিতে সেই সার এসে মেশে বিলে। তাহলে কিন্তু এই মাছকে অর্গানিক বলা যাবে না।

আসল অর্গানিক খাবার চেনা যাবে কীভাবে?

বাজার থেকে কোনো অর্গানিক ফুড কেনার আগে তা সরকারের ন্যাশনাল প্রোগ্রাম ফর অরগানিক প্রোডাকশন (NPOP) এর স্বীকৃত কোনো সংস্থার দ্বারা পরীক্ষা করার পর প্রশংসাপত্র সার্টিফিকেট পেয়েছে কি না তা দেখতে হবে। যদি পণ্যটি এই সার্টিফিকেট পেয়ে থাকে তবে লেভেলে ইউএসডিএ অর্গানিক (USDA organic) লোগো থাকবে। কিংবা যে সংস্থা সার্টিফিকেট দিয়েছে তার লোগো থাকবে। খাঁটি অর্গানিক পণ্যের ইইউ এবং জ্যাস সনদ থাকবে।

অর্গানিক ফুড বা পণ্য কেনার সময় এই বিষয়গুলো খেয়াল রাখলে সহজেই খাঁটি পণ্য কিনতে পারবেন 🇧🇩

13/06/2026

ইদানীং কৃষিতে বিশেষায়িত জ্ঞান না থাকার পরও কৃষি বিষয়ক পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ীরা। অর্গানিক এবং ক্যামিকেলমুক্ত শব্দগুলো ব্যবহার করছেন ব্যবসায়িকভাবে। অথচ অর্গানিক পণ্য লিখতে হলে সার্টিফাইড হতে হয় এবং এই চর্চাটা বেশ জটিল। আজকে এক লোককে দেখলাম ব্যাগিং আমকে ক্যামিক্যাল টিটেড বলছে, অথচ ব্যাগিং করার ৪৫ দিন পর্যন্ত কোন ক্যামিকেলই দেয়া হয় না।

কিছু দিন আগে সরকারি একটি সংস্থা প্রাণীজ ফরমালিন মাপার মেশিন দিয়ে ফরমালিন পরীক্ষা করে মনকে মন আম নষ্ট করেছে পরে প্রমাণ হলো তাদের পরীক্ষা পদ্ধতি ভুল। বছর খানেক আগে ইউটিউবারদের কারণে ড্রাগন ফলচাষী পথে বসার যোগার হয়েছিল।

আগে সাইন্স জানুন, তারপর ফতোয়া দেন।

আমরা সবসময়ই বলি সার এবং কীটনাশকের জুডিশিয়াল ব্যবহারের কথা। আর যততত্র পিজিআর ব্যবহার না করার কথা। নিজের ফল ব্যবসা প্রসারের জন্য ঢালাওভাবে অন্যের বদলাম না করি। আর একটা কথা জেনে নিন যারা অর্গানিক পণ্য বিক্রয় করেন তাদেরকে জিজ্ঞেস করবেন তারা অর্গানিক সার্টিফাইড কিনা। শুধুমাত্র অল্পকিছু জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করলেই তা অর্গানিক হয় না।

সবাইকে ধন্যবাদ।

🤿 লেখক : মোহাম্মদ আরিফুর রহমান ,
প্রজেক্ট ডিরেক্টর ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

জাস্ট আম। রপ্তানিমুখী বাগানের। চাঁপাইনবাবগঞ্জ থেকে 🇧🇩
08/06/2026

জাস্ট আম। রপ্তানিমুখী বাগানের। চাঁপাইনবাবগঞ্জ থেকে 🇧🇩

🇧🇩 আমাদের সাথে থাকুন নিশ্চয়ই নিরাশ হবেন না।  প্রতারিত হবেন না। ঠকবেন না। যা বলবো বা দেখাবো ঠিক তা-ই পাবেন। কোন অজুহাত দে...
07/06/2026

🇧🇩 আমাদের সাথে থাকুন নিশ্চয়ই নিরাশ হবেন না। প্রতারিত হবেন না। ঠকবেন না। যা বলবো বা দেখাবো ঠিক তা-ই পাবেন। কোন অজুহাত দেখাবো না 🇧🇩
যে সব ক্রেতা বা ভোক্তা প্রথম দিন থেকেই আমাদের উৎসাহ যুগিয়েছেন পাশে থেকেছেন তাদের প্রতি আমাদের বিনম্র কৃতজ্ঞতা সবসময়।
আমাদের কাছে তারা কেবল কাস্টমার নন, আমরা বলি ব্যবসায় সহযোগী। ভবিষ্যতের জন্য আমরা বর্তমান কোন ক্রেতাকেই হারাতে চাই না। এজন্য TQM বা প্রতিনিয়ত পণ্যের মান উন্নয়নে আমরা আপোষহীন।
ধন্যবাদ আপনাদের ❤️
Northern Fruits

07/06/2026

প্রায় রেডি। ২/১ দিনের মধ্যেই দেশে ডেলিভারি শুরু করা হবে...চলবে আগামী ৩ মাস ইনশাআল্লাহ।

05/06/2026

১. প্রতি ১ কেজি আম পাঠাতে ১০/- থেকে ২৬/- টাকা কুরিয়ার চার্জ দিতে হয়।

২. প্রতি ১০ বা ২০ কেজি আম পাঠানোর ক্যারেট এর মূল্য প্রায় ১০০ বা ২২০/- টাকা পিস।

৩. প্রতি ক্যারটে যে ২/৩ শত গ্রাম খবরের কাগজ ব্যবহার করা হয় সেইটাও ৭০/- কেজিতে কিনতে হয়। যদিও বাসায় নেয়া খবরের কাগজ ১০/১২ টাকা কেজির বেশীতে বিক্রি করতে পারিনি।

৪. ক্যারেট যে বস্তায় ভরে পাঠানো হয় তার দাম ২০/২৫ টাকা পিস।

৫. আম বাছাই করে প্যাকেজিং করতে ক্যারেট প্রতি শ্রমিকের মজুরি ৩০/- টাকা।

৬. সেই আম বাগান থেকে কুরিয়ার পর্যন্ত পৌঁছাতেও ভ্যান ভাড়া লাগে।

৭. খরচ বেঁচে যায় কেবল কেমিক্যাল এ। যেমন এই আমে কোন ক্যামিকেল যেমন ইথুলিন বা কোন প্রিজারভেটিভ স্প্রে করা হবে না, যা কিনা আম কে দ্রুত হলুদ রঙে পাকিয়ে দিয়ে আম কে পঁচতে দেবে না।

আমাদের পাঠানো আম ২/৩/৪ দিন ধরে পাকতে থাকবে, ২/৪ পিস পরিবহন জনিত কারনে পঁচে যেতে পারে কিন্তু নিশ্চিত থাকবেন যে আম আমরা নিজেরা খাবো না সেই আম আমরা আজ পর্যন্ত বিক্রি করিনি, করবোও না।

আম-লিচুতে ছেয়ে গিয়েছে পুরা দেশ। সবার আম-ই কড়া মিস্টি। নিজের বাগানের ফ্রেশ আম। টাটকা লিচু।একদম রাসায়নিক মুক্ত। কাস্টমার ক...
30/05/2026

আম-লিচুতে ছেয়ে গিয়েছে পুরা দেশ। সবার আম-ই কড়া মিস্টি। নিজের বাগানের ফ্রেশ আম। টাটকা লিচু।
একদম রাসায়নিক মুক্ত।

কাস্টমার কে দেখায় রাজহাঁস কিন্তু হাতে পেয়ে দেখে মরুভূমির পাতিহাঁস তাও আবার পুষ্টিহীনতায় ভোগা। এইসব কর্মকাণ্ড অনলাইন ক্রেতাদের উপর প্রভাব ফেলে। আস্থার সংকট তৈরি হয়।

আর এই কারনেই হাজার কোটি টাকার আম সহ বিভিন্ন ফল পঁচে নষ্ট হয়ে যাবে। এই ক্ষতি কেবল বাগান বা চাষির নয়, সবার।

দাড়ি টুপির সাথে এরাবিয়ান লেবাস থাকলেই আলেম কামেল নুরানী মাওলানা বিশুদ্ধ ধার্মিক মনে করার কিছু নাই। প্রচুর প্রতারক ঘুষখোর ধান্ধাবাজ শয়তান-ও এখন এই লেবাসে ঢুকে পড়েছে। লেবাস সবসময় ধর্মের পরিচয় বহন করে না। আল্লাহ আমাদের সহায় হউক।

সাধু সাবধান।

📷 : বিভিন্ন প্রতারিত ভোক্তাদের রিভিউ থেকে নেয়া।

Address

Colony Bazar & South Chalkfarid
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when Northern Agro Products Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share