Basic Agro

Basic Agro Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Basic Agro, Food Delivery Service, চারমাথা বাস টার্মিনাল-নিশিন্দারা-বগুড়া, Puran Bogra.

আমরা আমাদের নিজেদের পারিবারের পাশাপাশি আপনাদের পরিবারের জন্যও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি। আমরা আপনার ও আপনার পরিবারের সুন্দর মুহূর্তের সাক্ষী হতে চাই।

WhatsApp: 01622898963

         #চিনাবাদাম  #দেশী
24/09/2026

#চিনাবাদাম #দেশী

গুড়ের গুণাগুণ - আখের গুড়নামা। #আখের_গুড়
23/09/2026

গুড়ের গুণাগুণ - আখের গুড়নামা।

#আখের_গুড়

শুনেছিলাম দাদী আমার মাকে বলেছিল বাচ্চাটাকে গরু-ছাগলের মগজ খাওয়াস, তাহলে অনেক বুদ্ধিমান হবে। ওর বাবাকে কিনে আনতে বলিস। তা...
22/09/2026

শুনেছিলাম দাদী আমার মাকে বলেছিল বাচ্চাটাকে গরু-ছাগলের মগজ খাওয়াস, তাহলে অনেক বুদ্ধিমান হবে। ওর বাবাকে কিনে আনতে বলিস। তারপর বড় হয়ে ঘাঁটাঘাঁটি শুরু করলাম, আসলেইকি মগজে বুদ্ধি বাড়ে? যা জানলাম, এতে বেশ অবাক হয়ে গেলাম।

মগজে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড বা ডিএইচএ (DHA) স্মৃতিশক্তি বাড়াতে এবং শিশুর মস্তিষ্কের সঠিক বৃদ্ধিতে সহায়তা করে। উচ্চমাত্রার ভিটামিন বি-১২ স্নায়ু ও মস্তিষ্কের কোষ মেরামত এবং সুস্থ রাখতে কাজ করে। এটি শরীরের পেশি গঠন ও ক্ষয়পূরণে প্রয়োজনীয় প্রোটিন সরবরাহ করে।এতে থাকা পুষ্টি উপাদান শরীরের শক্তি ও দৈনন্দিন কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে।

সেদিন বউ বলল,—আমার কিছু একটা খাইতে মন চাচ্ছে।সাজিদ সাহেব মোবাইলটা নামিয়ে বলল,—কী খাবে বলো?বউ সাহেবা কিছুক্ষণ চুপ করে থেক...
21/09/2026

সেদিন বউ বলল,
—আমার কিছু একটা খাইতে মন চাচ্ছে।

সাজিদ সাহেব মোবাইলটা নামিয়ে বলল,
—কী খাবে বলো?

বউ সাহেবা কিছুক্ষণ চুপ করে থেকে বলল,
—জানি না!

—জানি না মানে? কিছু একটা তো খেতে মন চাচ্ছে, আবার কী খাবে সেটাই জানো না?

—হুম।

—ভাত?

—না।

—ফুচকা?

—না।

—চটপটি?

—না।

—মিষ্টি?

—না… আবার হ্যাঁ-ও!

সাজিদ সাহেব এবার একটু বিরক্ত হয়ে বলল,
—তুমি আসলে খেতে চাচ্ছটা কী?

বউ মুচকি হেসে বলল,
—এমন কিছু… যেটা একসাথে টক, একটু ঝাল, আবার একটু মিষ্টি।

সাজিদ সাহেব কিছুক্ষণ বউয়ের দিকে তাকিয়ে রইল।
তারপর হঠাৎ উঠে গিয়ে রান্নাঘরের আলমারি খুলে একটা বয়াম বের করল।

বউ অবাক হয়ে বলল,
—ওটা কী?

সাজিদ ঢাকনা খুলে এক টুকরো আমসত্ত্বের আচার তুলে বউয়ের হাতে দিয়ে বলল,
—এই নাও। তোমার মনের মতো একটা জিনিস খুঁজে পেয়েছি।

বউ এক কামড় দিতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল।
—আহা! এইটাই তো খাইতে মন চাচ্ছিল!

সাজিদ হেসে বলল,
—তোমার মন কী চায়, সেটা তুমি না জানলেও আমি জানি।

বউ একটু চুপ করে থেকে বলল,
—সবসময় কি এমন বুঝতে পারবে?

সাজিদ এবার একটু নরম গলায় বলল,
—চেষ্টা করব। কারণ সংসারে সব কথা মুখে বলতে হয় না… কিছু কথা চোখেও লেখা থাকে।

বউ আর কিছু বলল না।
শুধু আচারের বয়ামটা নিজের কাছে টেনে নিয়ে বলল,
—তাহলে এটা তুমি আর খাইও না। এটা এখন আমার!

সাজিদ হেসে বলল,
—এই তো! পাঁচ মিনিট আগেও জানতাম না কী খেতে মন চাচ্ছে, এখন দেখি পুরো বয়ামটাই তোমার মন চাচ্ছে!

দুজনেই হেসে উঠল।

কিছু খাবার শুধু জিভের স্বাদ মেটায় না।
কিছু খাবার পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়,
কিছু খাবার প্রিয় মানুষটার সঙ্গে ছোট্ট একটা মুহূর্ত তৈরি করে।

বাবা যখন নিজেরা খাওয়ার জন্য বাসায় কাঁচা ১ কেজি ভুড়ি কিনে নিয়ে আসে ৩৫০ টাকায়। আমার মা' এর পরিষ্কার করে টুকরো টুকরো করতে ঘ...
20/09/2026

বাবা যখন নিজেরা খাওয়ার জন্য বাসায় কাঁচা ১ কেজি ভুড়ি কিনে নিয়ে আসে ৩৫০ টাকায়। আমার মা' এর পরিষ্কার করে টুকরো টুকরো করতে ঘণ্টা ২ এর মত সময় লাগে। তারপরে কখনো শখের বসে ওজন করার পর দেখা যায় ১ কেজি কাঁচা ভুড়ি ফুল প্রসেস করার পর ৩০০-৩৫০ গ্রাম টেকে। সবার বাড়িতেই এরকম। তাহলে মাঝখানে আপনার নিজের পরিশ্রমের পরেও কেজি প্রতি প্রায় ১০০০ টাকা খরচ পড়বে।

আমরা একদম প্রত্যন্ত গ্রাম থেকে ফুল প্রসেস করে নিয়ে এসে, পানি ঝরিয়ে ভ্যাকিউম প্যাকেট করে আপনার হাতে পৌঁছে দিব। ফলে আপনার পরিশ্রমও হবেনা, আবার স্বাদ এবং মান পাবেন অক্ষুন্ন। তাও আবার মাত্র......... টাকায়।

দেখতেও যেমন সুন্দর, খাইতেও তেমনি সুস্বাদু। হলফ করে বলতে পারি এই কোয়ালিটির বাদাম আপনি সচরাচর পাবেননা বললেই চলে। বিশ্বাস আ...
19/09/2026

দেখতেও যেমন সুন্দর, খাইতেও তেমনি সুস্বাদু। হলফ করে বলতে পারি এই কোয়ালিটির বাদাম আপনি সচরাচর পাবেননা বললেই চলে। বিশ্বাস আমাদের মুখের কথায় করতে হবেনা। কোয়ালিটির গ্যারান্টি। আপনি খেয়ে খারাপ লাগলে, ডেলিভারী ম্যানের হাতেই ফেরত দিয়েন।

আপনার পরিবারের সুরক্ষার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।
18/09/2026

আপনার পরিবারের সুরক্ষার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।

অধিকাংশ মানুষই জানেননা গাওয়া ঘি এর ৩ টা ক্যাটাগরির কথা। জালানোর উপর নির্ভর করে ঘি কে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা যায়- কড়া ...
17/09/2026

অধিকাংশ মানুষই জানেননা গাওয়া ঘি এর ৩ টা ক্যাটাগরির কথা। জালানোর উপর নির্ভর করে ঘি কে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা যায়- কড়া জাল, মিষ্টি কড়া জাল আর হালকা জাল।

কড়া জালের ঘিতে তীব্র, ভাজা ভাজা একরকম ঘ্রাণ থাকে। মিষ্টি কড়া জালের ঘিতে কড়া জালের সেই চেনা সুগন্ধের পাশাপাশি হালকা মিষ্টি ও মোহনীয় সুবাস পাওয়া যায়, যা রান্নায় বা খাবারে ছড়ায় দারুণ একটা ঘ্রাণ। আর হালকা জ্বালের ঘিয়ে তেমন সুঘ্রাণ নেই এবং টেক্সার খুবই তরল হয়।

সবথেকে বেশি প্রচলিত ঘি হচ্ছে মিষ্টি কড়া জ্বালেরটা। আর সেটা যদি হয় পাবনার দক্ষ কারিগরের তৈরী এবং খাঁটি; তাহলেতো স্বাদের সাথে সঠিক পুষ্টিরও নিশ্চয়তা থাকে।

চাঁপাইনবাবগঞ্জের 'অমৃত' জাতের আখের রস জ্বালিয়ে তৈরী এই গুড় গরমের প্রশান্তি। এক গ্লাস ঠান্ডা পানিতে পরিমাণমত গুড় নিয়ে একট...
16/09/2026

চাঁপাইনবাবগঞ্জের 'অমৃত' জাতের আখের রস জ্বালিয়ে তৈরী এই গুড় গরমের প্রশান্তি। এক গ্লাস ঠান্ডা পানিতে পরিমাণমত গুড় নিয়ে একটু লেবুর রস নিয়ে খাইবেন, আর প্রতিটি চুমুকে মিলবে 'আহ শান্তি☺️'।

পদ্মার চরের অরিজিনাল দেশীয় মিষ্টি জাতের লাল চিনা বাদাম ভাজা দিয়ে মুড়ি মাখিয়ে দেখুন, স্বাদে মুড়ি শেষ হলেও খাওয়ার ক্রেভিংস...
15/09/2026

পদ্মার চরের অরিজিনাল দেশীয় মিষ্টি জাতের লাল চিনা বাদাম ভাজা দিয়ে মুড়ি মাখিয়ে দেখুন, স্বাদে মুড়ি শেষ হলেও খাওয়ার ক্রেভিংস শেষ হবেনা☺️

Address

চারমাথা বাস টার্মিনাল-নিশিন্দারা-বগুড়া
Puran Bogra
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Basic Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share