Call Directions

KC Agro KC AGro always believes in quality ❣️

07/09/2026

জরুরী ভিত্তিতে গাভীটি হাতবদল করা হবে।
বর্তমানে সকাল বিকেল মিলিয়ে প্রতিদিন দুধ পাওয়া যায় ৩.৫কেজি+।
★বাচ্চা দেওয়ার প্রথম ২০ দিন থেকে দুধ পেয়েছিলাম ৯ কেজি। বাচ্চা দেওয়ার ৮ দিন আগেই ম্যাসটাইটিসে এটার একটা বাট নষ্ট হয়ে যায়। অন্যথায় এটা ১২ কেজি+ এর গরু★

বর্ষার সময় বাচ্চাটা মারা গেছে।
মাংশের ওজন পাচ মণের আশে পাশে।
মাংশের জন্যও নিতে পারেন, গাভী হিসেবে লালন-পালনের জন্যও নিতে পারেন।
দাম: ১,৫৫,০০০ টাকা
যোগাযোগ: 01863-354980
খামারের লোকেশন: জান আলী হাট, রাউজান, চট্টগ্রাম।

07/09/2026

জরুরী ভিত্তিতে গাভীটি হাতবদল করা হবে।
সকাল বিকেল মিলিয়ে প্রতিদিন দুধ পাওয়া যায় ৪.৩থেকে ৪.৫ কেজি।
মাংশের ওজন সাড়ে চার মণের আশে পাশে।
দাম: ১,৪০,০০০ টাকা
যোগাযোগ: 01863-354980
খামারের লোকেশন: জান আলী হাট, রাউজান, চট্টগ্রাম।

✅ **গরুর খাঁটি দুধ – আপনার সুস্বাস্থ্য ও পরিবারের জন্য প্রাকৃতিক উপহার**📍 উৎপাদনকারী: **KC Agro**🥛 **খাঁটি দুধ কেন গুরুত...
29/09/2025

✅ **গরুর খাঁটি দুধ – আপনার সুস্বাস্থ্য ও পরিবারের জন্য প্রাকৃতিক উপহার**
📍 উৎপাদনকারী: **KC Agro**

🥛 **খাঁটি দুধ কেন গুরুত্বপূর্ণ?**

খাঁটি দুধে থাকে –

* প্রাকৃতিক **ক্যালসিয়াম** যা হাড় ও দাঁত মজবুত করে।
* **প্রোটিন** যা শিশু, কিশোর, গর্ভবতী মা ও বৃদ্ধ – সবার জন্য সমান উপকারী।
* **ভিটামিন A, D, B12** যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
* কোনো প্রকার কেমিক্যাল, পানি মেশানো বা ক্ষতিকর পদার্থ ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক।

🌿 **KC Agro-র প্রতিশ্রুতি**
আমরা আমাদের ফার্মের প্রতিটি গরুকে প্রাকৃতিক খাবার ও যত্ন দিয়ে লালন করি। এজন্য আমাদের দুধ হয় বিশুদ্ধ, সুস্বাদু এবং স্বাস্থ্যকর।

💡 **কেন KC Agro-র দুধ বেছে নেবেন?**
✔ খাঁটি ও টাটকা দুধ সরাসরি ফার্ম থেকে
✔ কোনো ভেজাল বা কেমিক্যাল নেই
✔ ন্যায্যমূল্যে খাঁটি দুধ সরবরাহ
✔ স্বাস্থ্য সচেতন পরিবারের জন্য ১০০% নির্ভরযোগ্য

💰 **দুধের মূল্য :**
১০০০ মি.লি(১ লিটার) = ১০০ টাকা
৫০০ মি.লি(১/২ লিটার) = ৫০ টাকা

💰 **টক দইয়ের মূল্য:**

১০০০ গ্রাম (১ কেজি) টক দই = ২০০ টাকা
৫০০ গ্রাম (১/২ কেজি) টক দই = ১১০ টাকা
আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যেন আপনি সেরা মানের খাঁটি দুধ সঠিক মূল্যে পান।

📌 **অর্ডার ও যোগাযোগ:**
📞 01863-354980 (whatsapp, imo)
📞 01769-177188
📍 Jaan Ali Hut, Raozan, Chattogram

✨ **KC Agro – খাঁটি দুধের নির্ভরযোগ্য নাম**

# #চট্টগ্রামের_দুধ #গরুর_দুধ #দেশি_দুধ #খাঁটি_দুধ #দই #খাঁটি_দই
#রাউজান_দুধ #ফার্ম_দুধ #বাংলাদেশ


Big shout out to my newest top fans! 💎 Toursha Khan ChowdhuryDrop a comment to welcome them to our community,  fans
01/07/2025

Big shout out to my newest top fans! 💎 Toursha Khan Chowdhury

Drop a comment to welcome them to our community, fans

 #রাখাল_লাগবেখামারের জন্য একজন অভিজ্ঞ রাখাল নিয়োগ দেওয়া হবে। বয়স ১৬ থেকে ৪৫ বছরের মধ্যে। পরিবার নিয়ে থাকার সুব্যবস্থা আছ...
23/06/2025

#রাখাল_লাগবে

খামারের জন্য একজন অভিজ্ঞ রাখাল নিয়োগ দেওয়া হবে। বয়স ১৬ থেকে ৪৫ বছরের মধ্যে। পরিবার নিয়ে থাকার সুব্যবস্থা আছে।
বেতন: বিবেচনা সাপেক্ষে।
খামারের ঠিকানা: রাউজান, চট্টগ্রাম।
যোগাযোগ : 01863354980
01769177188
★বিশেষ দ্রষ্টব্য : অভিজ্ঞতা বিবেচনায় বয়সসীমা শিথীলযোগ্য।

যে ৫ কারণে প্রতিদিন দুধ পান করা উচিত।দুধ হচ্ছে সুষম খাদ্য। অর্থাৎ, দুধের মধ্যে খাদ্যের ছয়টি উপাদান—কার্বোহাইড্রেট, প্রোট...
21/04/2025

যে ৫ কারণে প্রতিদিন দুধ পান করা উচিত।

দুধ হচ্ছে সুষম খাদ্য। অর্থাৎ, দুধের মধ্যে খাদ্যের ছয়টি উপাদান—কার্বোহাইড্রেট, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি—সঠিক অনুপাতে পাওয়া যায়।

প্রকৃতি থেকে পাওয়া একটি সম্পূর্ণ খাদ্য হচ্ছে দুধ। শতাব্দী ধরে এটি মানুষের অন্যতম প্রধান খাদ্য হিসেবে জায়গা করে নিয়েছে।

এটা শুধু একটি পানীয় নয়, বরং প্রয়োজনীয় প্রায় সকল পুষ্টির একটি উৎস। মানবদেহকে সুস্থ রাখতে এটি অতুলনীয়।
অন্তত পাঁচটি কারণে একজন মানুষের প্রতিদিন দুধ পান করা উচিত।

১. ক্যালসিয়ামের অন্যতম উৎস

হাড় ও দাঁত শক্তিশালী রাখতে ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুধ এই অত্যাবশ্যক খনিজের সেরা উত্সগুলোর মধ্যে একটি। হাড় দুর্বল হয়ে যাওয়া ও ভাঙা যাওয়ার ঝুঁকি তৈরি হওয়া অস্টিওপরোসিস এবং দাঁতের নানা সমস্যা তৈরি হওয়া প্রতিরোধে সহায়তা করে দুধ।

পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ মানব দেহের জন্য জরুরি বিষয়। বিশেষ করে শৈশব ও কৈশোরে যখন হাড়ের বৃদ্ধি হয় তখন ক্যালসিয়াম গ্রহণ বেশি জরুরি। কেননা বেড়ে ওঠার সময় শরীরের হাড় মজবুত না হলে তা সারা জীবনের জন্য সমস্যার কারণ হতে পারে।

প্রাপ্তবয়স্করা নিয়মিত ক্যালসিয়াম গ্রহণ করলে হাড়ের ঘনত্ব ঠিক থাকে এবং হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি কমায়।

২. উচ্চ মানের প্রোটিন

মানবদেহের টিস্যু তৈরি ও মেরামত করতে, এনজাইম ও হরমোন তৈরি করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোটিন। এটি একটি অপরিহার্য ম্যাক্রোনিউট্রিয়েন্ট। দুধে থাকে নয়টি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এর কারণে, দুধ সম্পূর্ণ প্রোটিনের একটি উৎস।

প্রতিদিন দুধ পান করলে তা শরীরে প্রোটিনের চাহিদা পরিপূর্ণভাবে মেটাতে সাহায্য করতে পারে। প্রত্যাহিক কাজে এটি খুবই জরুরি।

৩. ভিটামিন ও খনিজের উৎস

দুধ ভিটামিন ডি সমৃদ্ধ, যা ক্যালসিয়াম ধরে রাখে এবং হাড় মজবুত করে।

এ ছাড়া, দুধে রয়েছে ভিটামিন বি১২, যা লোহিত রক্তকণিকা উৎপাদন করে, শরীরের স্নায়বিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দুধে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অপরিহার্য।

পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। দুধে এই উপাদানগুলোও পাওয়া যায়।

৪. ওজন নিয়ন্ত্রণ

প্রতিদিনের খাদ্যতালিকায় দুধ রাখলে তা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। দুধের প্রোটিন ও স্নেহজাতীয় উপাদানের কারণে দীর্ঘ সময় ধরে সেটা পেটে থাকে। ফলে ক্ষুধা কম থাকে। এতে করে অতিরিক্ত খাওয়া কমিয়ে সামগ্রিকভাবে ক্যালোরি গ্রহণ কমাবে।

গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত দুগ্ধজাত খাবার গ্রহণ করেন, তারা স্বাস্থ্যকর ওজন ধরে রাখতে পারেন। এমনকি, সুষম খাদ্য ও নিয়মিত ব্যায়াম করলে তাদের ওজন কমার সম্ভাবনাও বেশি থাকে।

৫. শরীরে তরলের চাহিদা পূরণ

দুধের প্রায় ৯০ শতাংশ পানি। ফলে, শরীরে তরল বা পানির চাহিদা পূরণে এটি খুবই ভালো উত্স।

শরীরে পর্যাপ্ত পানি থাকা বা শরীর হাইড্রেটেড থাকা অত্যাবশ্যক। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, পুষ্টি পরিবহন এবং বর্জ্য বের করে দেওয়ার জন্য এটি জরুরি।

দুধের ইলেক্ট্রোলাইট—যেমন: পটাসিয়াম ও সোডিয়াম—শরীরে তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

সুতরাং, সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন এক গ্লাস দুধ খাওয়ার অভ্যাস করতে পারেন।

13/03/2025

কেসি এগ্রো, জান আলী হাট, প্রসন্ন প্রাইমারী স্কুলের উত্তর পার্শ্বে, সুলতানপুর ইউনিয়ন, রাউজান, চট্টগ্রাম।
যোগাযোগ : 01863-354980
KC Agro #ছাগল #চট্টগ্রাম #রাউজান

12/12/2024

Tag No: GFM2012
তোতাপুরী ক্রস
বয়স ১ বছর।
ঠিকানা: KC Agro , জানালী হাটের পূর্ব পার্শ্বে, রাউজান, চট্টগ্রাম।
মোবাইল: 01863-354980

12/12/2024

Tag No: GFL 2023
ক্রস ছাগী
ঠিকানা: KC Agro , জানালী হাটের পূর্ব পার্শ্বে, রাউজান, চট্টগ্রাম।
মোবাইল: 01863-354980

Address

KC Cottage, Jaan Ali Hut, Near Proshonno Primary School, Raozan
Rajshahi Division
4340

Telephone

+8801863354980

Website

Alerts

Be the first to know and let us send you an email when KC Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share