24/08/2026
🌱 আসসালামু আলাইকুম।
আজ আমাদের বাগানে চলছে কলম করার কাজ। কলম করার মাধ্যমে পুরোনো গাছের জাত পরিবর্তন করে নতুন জাতের গাছ তৈরি করা হচ্ছে।
এই গাছগুলো আগে ছিল খিসা বাদামের গাছ। এখন কলম/টেপিং পদ্ধতির মাধ্যমে জাত পরিবর্তন করে এগুলোকে ব্যানানা ম্যাঙ্গোতে রূপান্তর করা হচ্ছে। 🥭🌿
আলহামদুলিল্লাহ, আশা করছি আগামী বছর থেকেই এই গাছগুলোতে ফলন পাবো। ইনশাআল্লাহ, সামনে আপনাদের জন্য আমাদের বাগান থেকেই আসবে সুস্বাদু ব্যানানা ম্যাঙ্গো। ❤️
বাগানের এই পরিবর্তনের পুরো প্রক্রিয়াটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। 🌱🥭
#ব্যানানাম্যাঙ্গো #আমেরবাগান #কলমকরা #চাঁপাইনবাবগঞ্জ