Badhon Food

Badhon Food Food Delivery service
(1)

আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় ও সুস্বাদু ফলগুলোর একটি হলো আম। একে ফলের রাজা বলা হয়, কারণ এর স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণ সবকিছু...
04/05/2026

আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় ও সুস্বাদু ফলগুলোর একটি হলো আম।

একে ফলের রাজা বলা হয়, কারণ এর স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণ সবকিছুই অসাধারণ। ছোট বড় সকলের পছন্দের ফলের তালিকায় তাই আম সেরা মৌসুমী ফল।

গ্রীষ্মকালে পাকা আমের মিষ্টি স্বাদ যেমন মন ভরিয়ে দেয়, তেমনি কাঁচা আম দিয়ে তৈরি হয় আচার, ভর্তা ও বিভিন্ন মুখরোচক খাবার।

আম শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও ভরপুর। এতে ভিটামিন A, C এবং E থাকে, যা আমাদের চোখ, ত্বক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া আমে থাকা আঁশ হজমে সহায়তা করে এবং শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুরসহ বিভিন্ন অঞ্চলে নানা জাতের আম উৎপাদিত হয়। যেমন—হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালি ইত্যাদি। প্রতিটি আমের স্বাদ ও গন্ধ আলাদা, যা আমাদের ফলের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে।

সব মিলিয়ে, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও আনন্দের একটি অংশ। গ্রীষ্ম এলেই আমের ঘ্রাণে চারপাশ ভরে ওঠে, আর সেই সাথে মনে আসে এক অন্যরকম প্রশান্তি।

রান্নাঘরের গুরুত্বপূর্ণ উপাদান মসলা। আর সেটি যদি হয় মানসম্পন্ন, তাহলে রাঁধুনির আর চিন্তা থাকেনা। আলহামদুলিল্লাহ, দেশের ব...
03/05/2026

রান্নাঘরের গুরুত্বপূর্ণ উপাদান মসলা। আর সেটি যদি হয় মানসম্পন্ন, তাহলে রাঁধুনির আর চিন্তা থাকেনা।

আলহামদুলিল্লাহ, দেশের বিভিন্ন জেলায় পৌছে গেল বাঁধন ফুডের গুড়ো মসলা।

আলহামদুলিল্লাহ, শুভ রাত্রি
02/05/2026

আলহামদুলিল্লাহ, শুভ রাত্রি

খুব শীঘ্রই আসতে চলেছে সবার পছন্দের  কাঁচা মিঠা আম।
02/05/2026

খুব শীঘ্রই আসতে চলেছে সবার পছন্দের কাঁচা মিঠা আম।

রাজ্য নেই প্রজা আছেনাইবা থাকুক কাজকাম দেশের সেরা জেলা শহর রাজশাহী তার  নাম হাতি নেই ঘোড়া নেই, বাদশাহী তার নাম পরিচ্ছন্ন ...
25/04/2026

রাজ্য নেই প্রজা আছে
নাইবা থাকুক কাজকাম
দেশের সেরা জেলা শহর
রাজশাহী তার নাম

হাতি নেই ঘোড়া নেই,
বাদশাহী তার নাম
পরিচ্ছন্ন সবুজ শহর
আছে শুধু আম

ম্যাংগোসিটি রাজশাহী থেকে শুভ রাত্রি সবাইকে
18/04/2026

ম্যাংগোসিটি রাজশাহী থেকে
শুভ রাত্রি সবাইকে

খাঁটি দেশী সরিষার তেল, ঘ্রাণ ও ঝাঁঝেই যার পরিচয়।
04/04/2026

খাঁটি দেশী সরিষার তেল,
ঘ্রাণ ও ঝাঁঝেই যার পরিচয়।

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।ঈদ মোবারক 💐💐
20/03/2026

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

ঈদ মোবারক 💐💐

চলছে আমাদের পুকুরে মাছের খাদ্য দেবার কাজ!
20/02/2026

চলছে আমাদের পুকুরে মাছের খাদ্য দেবার কাজ!

বিলুপ্ত হয়ে যাওয়া কিছু দেশী শাক সবজী! যা এখন আর তেমন দেখা যায়না। গ্রামাঞ্চলে যা পাওয়া যায় তা খুবই অপ্রতুল। তো চলুন কোন ক...
10/02/2026

বিলুপ্ত হয়ে যাওয়া কিছু দেশী শাক সবজী! যা এখন আর তেমন দেখা যায়না। গ্রামাঞ্চলে যা পাওয়া যায় তা খুবই অপ্রতুল। তো চলুন কোন কোন দেশী শাকসবজী আর তেমন পাওয়া যায়না জেনে আসি 👇

নটে খটে শাক
হিঙে শাক
খইশা শাক
সুনশুনি শাক
গিমা শাক
বন কলমি
মানকচু
খারকোল
ওলকচু
বন কচু
মেটে আলু
আলতা সুন্দরী আলু
কাঁকরোল (দেশি জাত)

এছাড়াও প্রায় সকল শাকসবজী এখন হাইব্রিড। ফলন ভালো, চকচকে এবং মোটাতাজা সবজী গুলোর মধ্যে দেশীয় স্বাদ আর পাওয়া যায়না।

মাহবুবা আক্তার জাহান বাঁধন
রাজশাহী

আমাদের কৃষি নির্ভর বাংলাদেশে অনেক খাদ্যশস্য আছে যা আজ বিলুপ্তির পথে। উন্নত প্রযুক্তি ও উন্নত খাদ্যের নামে দেশী কিছু খাদ্...
09/02/2026

আমাদের কৃষি নির্ভর বাংলাদেশে অনেক খাদ্যশস্য আছে যা আজ বিলুপ্তির পথে। উন্নত প্রযুক্তি ও উন্নত খাদ্যের নামে দেশী কিছু খাদ্য পন্য যেগুলো প্রায় বিলুপ্ত এখন সেসব খাদ্যশস্য যেমন 👇

কালোজিরা চাল
কাঠারি ভোগ
বাসমতি দেশি
শাইল ধান
লাল আতপ চাল
কাউন চাল
চীনা কাউন
খেসারি চাল
বার্লি (যব)

কারা কারা পরিচিত এই খাদ্য পন্য গুলোর সাথে জানাবেন।

Address

Rajshahi
6100

Telephone

+8801737561978

Website

Alerts

Be the first to know and let us send you an email when Badhon Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share