Anik Agro

Anik Agro Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anik Agro, Organic Grocery Store, Puthia, Rajshahi.
(12)

☺️আসসালামু আলাইকুম অনিক এগ্রো পক্ষে থেকে আমাদের পেইজে ভিজিট করার জন্য ধন্যবাদ, আমাদের কাছে সাদ ও মাঠ বাগান এর জন্য ১০০% আরজিনাল জাত এর ফল ঔষধি এবং মসলা চারা পাবেন এবং গেরেটি জাত সহ🥰

বস্তায় আদা চাষের জন্য মার্চের শেষ সপ্তাহ বীজ লাগানোর উপযুক্ত সময়।তাই যারা বস্তায় আদা চাষ  করতে চান, তারা এই সপ্তাহ হতেই ...
28/07/2026

বস্তায় আদা চাষের জন্য মার্চের শেষ সপ্তাহ বীজ লাগানোর উপযুক্ত সময়।

তাই যারা বস্তায় আদা চাষ করতে চান, তারা এই সপ্তাহ হতেই মাটি রেডি করে বস্তায় ভরে রাখার কাজ শুরু করতে পারেন।

মাটি তৈরি:

একটি বস্তায় তিন ঝুড়ি মাটি, এক ঝুড়ি বালি, এক ঝুড়ি পচা গোবর সার, এক কেজি পরিমাণ ছাই ও ২৫ গ্রাম ফিউরাডন লাগবে। বালি পানি নিষ্কাশনে সাহায্য করে, ফিউরাডন উইপোকার উপদ্রব থেকে রক্ষা করবে। মাটির সঙ্গে গোবর, বালি ও ফিউরাডন ভালোভাবে মিশিয়ে সিমেন্টের বস্তায় ভরে ঝাঁকিয়ে নিন তাতে মিশ্রনটি ভালোভাবে চেপে যাবে। আলাদা একটি বালি ভর্তি টবে টুকরো অঙ্কুরিত আদা পুঁতে দিন। ২০-২৫ দিন পর ওই আদা থেকে গাছ বের হবে। তখন আদার চারা সাবধানে তুলে বস্তায় মাটির ভিতরে ২ থেকে ৩ ইঞ্চি গভীরে লাগিয়ে দিতে হবে। বীজ লাগানোর পর মাটি দ্বারা ঢেকে দিতে হবে।
যে কোন পরিত্যাক্ত জায়গায়, বসত বাড়ির চারদিকে ফাঁকা জায়গা, লবনাক্ত এলাকা, বাড়ির ছাদে, ফল বাগানে সহজেই চাষ করা যায়। কয়েক সপ্তাহের মধ্যে আদা গাছ বাড়তে থাকবে। চারা লাগানোর দু’মাস পরে ৪ চা চামচ সরিষার খৈল এবং আধা চামচ ইউরিয়া প্রয়োগ করুন মাটিতে। মাঝে খুঁড়ে মাটিটা একটু আলগা করে দিলে ভালো হয়।

ফসল সংগ্রহ:

সাধারনত জানুয়ারি- ফেব্রুয়ারি মাসে বস্তা থেকে আদা উঠানো হয়। আদা পরিপক্বতা লাভ করলে গাছের পাতা ক্রমশ হলুদে হয়ে কা- শুকাতে শুরু করে। এ সময় তুলে মাটি ঝেড়ে ও শিকড় পরিস্কার করে সংরক্ষণ করা হয়।

রাম্বুটান এক সময়ে ভালো হবে আমার দেশে,, কারণ ইদুর বাদুড়ের ভয় রাম্বুটানে নাই,, শুধু একটু যত্ন করে ৩ বছর পার করতে পারলেই র...
27/07/2026

রাম্বুটান এক সময়ে ভালো হবে আমার দেশে,, কারণ ইদুর বাদুড়ের ভয় রাম্বুটানে নাই,, শুধু একটু যত্ন করে ৩ বছর পার করতে পারলেই রাম্বুটান গাছ বাইচা যাবে।

কলার কাদি বড় বা লম্বা করতে চাইলে ২০ দিন পর পর জমিতে TSP, পটাশ, জিপসাম, এবং ডিএপি দিতে হবে। কাদি বের হবার সময় TSP, পটাশ জ...
27/07/2026

কলার কাদি বড় বা লম্বা করতে চাইলে ২০ দিন পর পর জমিতে TSP, পটাশ, জিপসাম, এবং ডিএপি দিতে হবে। কাদি বের হবার সময় TSP, পটাশ জিপসাম ডিএপির সাথে হিউমিক এসিড এবং ম্যাগনেসিয়াম দিতে হবে। এই সময় স্প্রে খুব গুরুত্বপূর্ণ। কাদি বের হবার সময় চিলেটেড জিংক প্রতি লিটার পানিতে ০.৭ গ্রাম হারে, থিওভিট ৫ গ্রাম হারে বোরন ১ গ্রাম হারে এবং প্রোটোজিম প্রতি লিটার পানির জন্য ১ মিলে হারে স্প্রে করলে দূর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে।

২ বছরে ৩ বার কলা পাওয়ার সম্ভাবনাখাটো জাতের উচ্চ ফলনশীল কলা চারাদ্রুত বৃদ্ধি, শক্ত গাছ, বড় কাঁদিকম জায়গায় বেশি উৎপাদনের স...
26/07/2026

২ বছরে ৩ বার কলা পাওয়ার সম্ভাবনা
খাটো জাতের উচ্চ ফলনশীল কলা চারা
দ্রুত বৃদ্ধি, শক্ত গাছ, বড় কাঁদি
কম জায়গায় বেশি উৎপাদনের সুযোগ
সঠিক পরিচর্যায় লাভজনক কলা চাষের নির্ভরযোগ্য শুরু.
#কলা_চাষ #বাগান #কৃষি

সতর্কতা: যারা প্রথমবার কলার কাটিং রোপণ করবেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য।
কাটিং হাতে পাওয়ার পর এটি ছবির মতো এতটা উজ্জ্বল ও সতেজ নাও থাকতে পারে। পরিবহন ও প্যাকেজিংয়ের কারণে কাটিংয়ের উপরের অংশের অধিকাংশই কালচে বা শুকনো দেখাতে পারে।

26/07/2026

আমাদের আরজিনাল কলম এর বিভিন্ন জাত এর লংগান বেগ সেটাপ বা ছোট চারা নিতে যোগাযোগ করুন ছোট্ট গাছ আর গাছ ভরা ফল 🥰

26/07/2026

পার্সিমন ফল সহ বাদে বেগ সেটাপ আরজিনাল জাত গেরেটি গাছ নিতে যোগাযোগ করুন

26/07/2026

এফোরার মেন্ডারিন 😍😍
ছোট্ট গাছ আর গাছ ভরা ফল বেগ সেটাপ ফল সহ বাদে ছোট আরজিনাল জাত এর চারা নিতে যোগাযোগ করুন আমাদের সাথে

🌧️ বর্ষাকালে সবজি গাছ ঝিমিয়ে মারা যাচ্ছে? জেনে নিন কার্যকর সমাধান! 🌱বর্ষাকালে টমেটো, বেগুন, লাউ, মরিচসহ বিভিন্ন সবজি গা...
24/07/2026

🌧️ বর্ষাকালে সবজি গাছ ঝিমিয়ে মারা যাচ্ছে? জেনে নিন কার্যকর সমাধান! 🌱

বর্ষাকালে টমেটো, বেগুন, লাউ, মরিচসহ বিভিন্ন সবজি গাছ হঠাৎ ঝিমিয়ে পড়ে এবং ধীরে ধীরে মারা যায়। এর প্রধান কারণ সাধারণত ২টি—

🦠 ১. ব্যাকটেরিয়াজনিত রোগ
🍄 ২. ছত্রাকজনিত রোগ

সঠিক সময়ে সঠিক স্প্রে করলে এ সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

✅ কার্যকর স্প্রে শিডিউল

🔹 প্রথম স্প্রে

* কিমিয়া (বিসমার্থিওজল + কাসুগামাইসিন গ্রুপের ব্যাকটেরিয়ানাশক) – ২ গ্রাম/লিটার পানি
* অটোস্টিন (কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক) – ২ গ্রাম/লিটার পানি

দুটি একসাথে মিশিয়ে গাছের পুরো অংশে ভালোভাবে স্প্রে করুন।

⏳ ৫–৭ দিন পর

🔹 দ্বিতীয় স্প্রে

* কপার ব্লু (কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক) – ৩ গ্রাম/লিটার পানি

⏳ ৩–৫ দিন পর

🔹 তৃতীয় স্প্রে

* ট্রাইকোডার্মা / বায়োডার্মা / ট্রাইকস্ট – ৩ গ্রাম/লিটার পানি

এভাবে ধারাবাহিকভাবে স্প্রে করলে ইনশাআল্লাহ গাছ দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং নতুন বৃদ্ধি শুরু করবে।

🌿 অতিরিক্ত পরামর্শ

✅ জমিতে বা টবে পানি জমতে দেবেন না।
✅ আক্রান্ত গাছের শুকিয়ে যাওয়া পাতা ও ডাল অপসারণ করুন।
✅ স্প্রে করার সময় সকাল বা বিকেলের ঠান্ডা সময় বেছে নিন।
✅ রোগের লক্ষণ দেখা দিলেই দ্রুত ব্যবস্থা নিন।

আল্লাহর রহমতে সঠিক পরিচর্যা ও এই স্প্রে শিডিউল অনুসরণ করলে বর্ষাকালে সবজি গাছকে সুস্থ রাখা অনেক সহজ হবে। 🌱💚

মোঃ আক্তার হোসেন
উপসহকারী কৃষি কর্মকর্তা
কোম্পানীগঞ্জ, সিলেট

#সবজিচাষ #বর্ষাকাল #মরিচচাষ #বেগুনচাষ #লাউচাষ #টমেটোচাষ #ছত্রাকরোগ #ব্যাকটেরিয়ারোগ #কৃষিপরামর্শ

🥭 টবের আম গাছে সারাবছর ফুল-ফল চান? 🌿২ বছর বা তার বেশি বয়সী কলমের আম গাছের সঠিক পরিচর্যা করলে টবেও দারুণ ফলন পাওয়া সম্ভ...
24/07/2026

🥭 টবের আম গাছে সারাবছর ফুল-ফল চান? 🌿

২ বছর বা তার বেশি বয়সী কলমের আম গাছের সঠিক পরিচর্যা করলে টবেও দারুণ ফলন পাওয়া সম্ভব।

✅ প্রতি ১৫ দিনে একবার
১ লিটার পানিতে—
🍌 ২৫০ মি.লি. কলার খোসার তরল সার + ৭৫০ মি.লি. পানি মিশিয়ে প্রতি গাছে ১ লিটার করে গোড়ায় প্রয়োগ করুন।

✅ প্রতি ৩০–৪৫ দিনে
🌱 ৩–৪ মুঠো ভার্মি কম্পোস্ট টবের মাটিতে মিশিয়ে দিন।

✅ ব্যবহারের উপযুক্ত সময়
📅 ফেব্রুয়ারি–এপ্রিল এবং জুলাই–সেপ্টেম্বর নিয়মিত প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়।

✅ টব নির্বাচন
🛢️ ১০০–১২০ লিটারের হাফ ড্রাম বা বড় টব ব্যবহার করুন, যাতে শিকড় ভালোভাবে বিস্তার করতে পারে।

✅ অতিরিক্ত যত্ন
☀️ প্রতিদিন ৬–৮ ঘণ্টা সরাসরি রোদ নিশ্চিত করুন।
💧 টবে কখনো পানি জমতে দেবেন না; ভালো নিষ্কাশনের ব্যবস্থা রাখুন।

🌿 নিয়মিত এই পরিচর্যা করলে গাছে নতুন কুঁড়ি, বেশি ফুল এবং সুস্থ-সবল আম পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

🥭 আপনার টবের আম গাছের বয়স কত? কমেন্টে জানাতে ভুলবেন না!

#ছাদবাগান #আমচাষ #টবেবাগান #জৈববাগান

🎃 আগাম মিষ্টিকুমড়া চাষে মিলতে পারে অধিক লাভআগাম মৌসুমে মিষ্টিকুমড়া চাষ করলে বাজারে চাহিদা ও দাম—দুটোই বেশি থাকে। তাই স...
22/07/2026

🎃 আগাম মিষ্টিকুমড়া চাষে মিলতে পারে অধিক লাভ

আগাম মৌসুমে মিষ্টিকুমড়া চাষ করলে বাজারে চাহিদা ও দাম—দুটোই বেশি থাকে। তাই সঠিক সময়ে চাষ ও পরিচর্যা করলে ভালো ফলনের পাশাপাশি লাভও বাড়ানো সম্ভব।

🌱 চাষের উপযুক্ত সময়
আগস্ট থেকে সেপ্টেম্বর মাস আগাম মিষ্টিকুমড়া চাষের জন্য উপযুক্ত সময়।

🌿 জমি নির্বাচন
• উঁচু ও পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা রয়েছে এমন জমি নির্বাচন করুন।
• ৪–৫ বার চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিন।

🪴 বীজ বপন
• প্রতি মাদায় ২–৩টি বীজ বপন করুন।
• চারা গজানোর পর সুস্থ ১–২টি চারা রেখে বাকিগুলো তুলে ফেলুন।

📏 মাদা থেকে মাদার দূরত্ব
• ২.৫–৩ মিটার দূরত্ব বজায় রাখুন, যাতে লতা সহজে বিস্তার লাভ করতে পারে।

💧 পরিচর্যা
✅ নিয়মিত আগাছা পরিষ্কার করুন।
✅ মাটিতে রসের ঘাটতি হলে সেচ দিন, তবে পানি যেন না জমে।
✅ সুষম সার ধাপে ধাপে প্রয়োগ করুন।
✅ প্রয়োজনে মাচার ব্যবস্থা করলে ফল পরিষ্কার ও রোগের আক্রমণ কম হয়।

🐛 রোগ-পোকা ব্যবস্থাপনা
• ক্ষেত নিয়মিত পর্যবেক্ষণ করুন।
• আক্রান্ত পাতা ও ফল দ্রুত অপসারণ করুন।
• প্রয়োজনে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী অনুমোদিত বালাইনাশক ব্যবহার করুন।

🎃 সঠিক পরিচর্যা ও সময়মতো ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে আগাম মিষ্টিকুমড়া চাষে মিলবে অধিক ফলন, উন্নত মানের ফল এবং ভালো বাজারদর।

#মিষ্টিকুমড়া #আগাম_চাষ #সবজি_চাষ #কৃষি #লাভজনক_চাষ #বাংলাদেশ_কৃষি

Address

Puthia
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Anik Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anik Agro:

Shortcuts

Share