05/02/2026
জীবনে প্রথমবার চোখের সামনে দেখলাম বন্ধুত্বের এমন নিঃস্বার্থ ভালোবাসা।
বাচ্চাটা অসুস্থ—CT স্ক্যান করাতে আনা হয়েছে।
কিন্তু একা সে CT স্ক্যান রুমে ঢুকতেই রাজি নয়।
প্রায় ২–৩ ঘণ্টা ধরে মা–বাবাসহ সবাই বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ।
ভয় আর অসহায়ত্বে শিশুটির চোখ ভরে যাচ্ছিল।
শেষমেশ ডাকা হলো তার সবচেয়ে কাছের মানুষটিকে—তার বন্ধুকে।
বন্ধু আসতেই ভয় যেন অর্ধেক হয়ে গেল।
কিন্তু শর্ত একটাই—
“একসাথে যাব, একসাথেই CT করব।”
আর ঠিক সেই কারণেই আজ এমন একটি দৃশ্য দেখা গেল—
দুজন বন্ধু, পাশাপাশি শুয়ে, ভয়ের মুখোমুখি।
এই ছোট্ট বন্ধুত্ব আমাদের মনে করিয়ে দেয়—
বন্ধু মানে শুধু খেলাধুলা নয়,
বন্ধু মানে ভয়ের সময় হাত ধরে পাশে থাকা।
পৃথিবীর সব বন্ধুত্ব এমনই অটুট থাকুক। 👬💙
ছবি: জোবায়েদ হোসেন।