Rangpur Food Buzz

Rangpur Food Buzz বাসায় তৈরি স্বাস্থ্য সম্মত খাবার খেতে আজই অর্ডার করুন।
Are You Hungry We Are Ready

28/05/2026

ঈদের সেরা গরু! রাগ করলা?

26/05/2026

02/01/2026

একদিন আপনি, আর্থিকভাবে এতটাই সচ্ছল হয়ে যাবেন যে, মহান আল্লাহ আপনার টাকা অন্যের কল্যাণের জন্য ব্যবহার করবেন!

31/12/2025

2026

08/09/2025

04/09/2025

লেখাটা মন দিয়ে পড়ুন..!

হে আল্লাহ
সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে কোনো অহংকার না জন্ম নেয়, আর দুঃখ দিলে ও ঠিক ততটাই দিও যেনো তোমার উপর থেকে বিশ্বাস না চলে যায়

আল্লাহ্ আমাদের সকল কে দুঃখ কষ্ট এ খারাপ সময়ে ধৈর্য ধরার তৌফিক দান করুক আমীন..!

💠💠☕নীল অপরাজিতা ফুলের চা, যা ব্লু টি নামেও পরিচিত, একটি জনপ্রিয় ভেষজ পানীয়। এটি দেখতে যেমন সুন্দর, তেমনি এর স্বাস্থ্য ...
31/08/2025

💠💠☕নীল অপরাজিতা ফুলের চা, যা ব্লু টি নামেও পরিচিত, একটি জনপ্রিয় ভেষজ পানীয়। এটি দেখতে যেমন সুন্দর, তেমনি এর স্বাস্থ্য উপকারিতাও অনেক।

🔹👉👉অপরাজিতা ফুল থেকে তৈরি এই চায়ে কোনো ক্যাফেইন থাকে না, তাই এটি একটি স্বাস্থ্যকর পানীয়।
নীল অপরাজিতা ফুলের চায়ের কিছু উপকারিতা:
হজমে সাহায্য করে:-👇👇

🔹🔹এই চা হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এবং পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা কমাতে পারে।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে:

🔹🔹অপরাজিতা ফুলের চায়ে উপস্থিত উপাদানগুলি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

🔹👉অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ:
নীল চা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা শরীরের ফ্রি র‌্যাডিক্যালের বিরুদ্ধে যুদ্ধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

🔹👉ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে:
এই চা বিপাকক্রিয়া বাড়াতে সাহায্য করে এবং ওজন কমাতে সহায়ক হতে পারে।

🔹👉ত্বকের স্বাস্থ্য উন্নত করে:
নীল চা ত্বককে ময়েশ্চারাইজ করে এবং বলিরেখা কমাতে সাহায্য করে, যা ত্বককে স্বাস্থ্যকর ও তারুণ্যদীপ্ত করে তোলে।

🔹👉মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়:
এই চা মানসিক চাপ কমাতে এবং মেজাজ ভালো রাখতে সহায়ক হতে পারে।

🔹👉লিভার সুরক্ষা:
নীল চা লিভারের সুরক্ষায় সাহায্য করে এবং লিভারের কার্যকারিতা উন্নত করে।

👇👇নীল অপরাজিতা ফুলের চা বানানোর নিয়ম:
🔹১. প্রথমে, কিছু অপরাজিতা ফুল সংগ্রহ করুন।
🔹২. ফুলগুলো ভালো করে ধুয়ে নিন।
🔹৩. একটি পাত্রে জল ফুটিয়ে নিন।
🔹৪. ফুটন্ত গরম জলে ফুলগুলো দিয়ে দিন।
🔹৫. ৫-৭ মিনিট ফুটিয়ে নিন।
🔹৬. এরপর চা ছেঁকে মধু বা চিনি যোগ করে পান করুন।

💠💠নীল অপরাজিতা ফুলের চা একটি স্বাস্থ্যকর এবং রিফ্রেশিং পানীয়। এটি নিয়মিত পান করে আপনি এর উপকারিতা উপভোগ করতে পারেন।

সংগৃহীত পোস্ট।
ভালো লাগলে সংরক্ষণ করুন। 💙
#উপকারী_পোস্ট

১. সাত আসমান ও জমিন সৃষ্টি এই দিনে🕊️ আধ্যাত্মিক ব্যাখ্যা:মহাবিশ্বের সৃষ্টির সূচনা ১০ মহররম — আল্লাহর “كن” (হও) হুকুমের প...
06/07/2025

১. সাত আসমান ও জমিন সৃষ্টি এই দিনে
🕊️ আধ্যাত্মিক ব্যাখ্যা:
মহাবিশ্বের সৃষ্টির সূচনা ১০ মহররম — আল্লাহর “كن” (হও) হুকুমের প্রকাশ। এটি ইশারা করে আল্লাহর কুদরতের প্রতি আত্মসমর্পণ ও এই দিবসের তাৎপর্য যে, “আসল সৃষ্টি” বাইরে নয়, ভেতরের আত্মার।

🌧️ ২. আকাশ হতে প্রথম পানির বর্ষণ

💧 আধ্যাত্মিক ব্যাখ্যা:
রহমতের প্রথম ফোটা এই দিনে। এটি আত্মার মাঝে আল্লাহর রহমতের প্রথম অনুভূতি — আত্মার শুদ্ধির জন্য দরকার সেই "পবিত্র বারি" যা অন্তরকে ধুয়ে দেয়।

🧬 ৩. আদম (আঃ) সৃষ্টি এই দিনে

🌱 আধ্যাত্মিক ব্যাখ্যা:
আদম হলেন খলিফা — মানবজাতির আত্মা। এই দিনে সৃষ্টি মানে আল্লাহর সাথে মানুষের সম্পর্কের সূচনা। আত্মশুদ্ধি মানে, সেই মূল সম্পর্ককে খুঁজে পাওয়া।

🕌 ৪. জান্নাতে বসবাস এবং বিতাড়ন

⚖️ আধ্যাত্মিক ব্যাখ্যা:
মানব আত্মা জান্নাত থেকে এই দুনিয়ায় প্রেরিত — এটি আত্মার এক পরীক্ষা। নফসের প্রলোভনে আত্মা পথ হারায়, কিন্তু ১০ মহররম স্মরণ করায়, ফিরে যাওয়াই আসল উদ্দেশ্য।

🛐 ৫. তওবা কবুল

🕯️ আধ্যাত্মিক ব্যাখ্যা:
আল্লাহর রহমত এত বিশাল, যে পাপ করা নয় — তওবা না করাই বড় অপরাধ। মহররম শেখায় আত্মার দুঃখ থেকে মুক্তি পেতে হলে তওবায় ফিরে আসতে হয়।

⛵ ৬. নূহ (আঃ)-এর মুক্তি

🌊 আধ্যাত্মিক ব্যাখ্যা:
তুফান থেকে মুক্তি মানে আত্মার মধ্যে জমে থাকা দুঃখ, হতাশা ও নাফরমানির ঝড় থামানো। আত্মা যখন ঈমানের কিস্তিতে উঠে, তখনই শান্তি।

👑 ৭. সোলায়মান (আঃ)-কে বাদশাহত্ব প্রদান

👁️ আধ্যাত্মিক ব্যাখ্যা:
আত্মিক শক্তি ও ঈমানের ফলে সোলায়মানকে দুনিয়ার উপর প্রভাব দেওয়া হয়। ইঙ্গিত: আত্মার রাজত্ব শুরু হয় যখন অন্তরের রাজা হয় আল্লাহ।

🧬 ৮. আয়ুব (আঃ)-এর রোগ থেকে মুক্তি

🧘‍♂️ আধ্যাত্মিক ব্যাখ্যা:
আত্মিক রোগ — অহংকার, হিংসা, লোভ — সবই ধৈর্য ও দোয়ার মাধ্যমে সারতে হয়। আয়ূব (আঃ)-এর ধৈর্য আধ্যাত্মিক পরিশুদ্ধির চূড়ান্ত নিদর্শন।

🔥 ৯. ইব্রাহিম (আঃ)-এর অগ্নিপরীক্ষা

🔥 আধ্যাত্মিক ব্যাখ্যা:
আত্মা যখন আল্লাহর প্রেমে পুড়ে, তখন দুনিয়ার আগুন তাকে পোড়াতে পারে না। ইব্রাহিমের ঘটনা হল প্রেমের পথে ত্যাগের নিদর্শন।

🪔 ১০. মূসা (আঃ)-এর জন্য সমুদ্র পথ

🌊 আধ্যাত্মিক ব্যাখ্যা:
দুনিয়ার বন্ধ দরজাগুলো খুলে যায়, যখন আল্লাহর উপর নির্ভর করা হয়। আত্মার ভয়ের সমুদ্রও দুই ভাগ হয়ে যায়, যদি ঈমান থাকে।

🧟‍♂️ ১১. ফিরআউনের ধ্বংস

🔨 আধ্যাত্মিক ব্যাখ্যা:
নফস ও অহংকারের প্রতীক ফিরআউনের মৃত্যু শেখায় — যে আত্মা অহংকারে ডুবে, তার পরিণতি ধ্বংস।
🌤️ ১২. ঈসা (আঃ)-এর আসমানে উঠা

🌈 আধ্যাত্মিক ব্যাখ্যা:
আত্মার উৎকর্ষ সাধনের সর্বোচ্চ নমুনা — ঈসা আঃ কে দুনিয়ার চক্র থেকে উঠিয়ে নেয়া হয়। আত্মা শুদ্ধ হলে, সে দুনিয়ার সীমা ছাড়িয়ে যেতে পারে।

🩸 ১৩. ইমাম হুসাইন (আঃ)-এর শাহাদত

❤️‍🔥 আধ্যাত্মিক ব্যাখ্যা:
এই হলো আত্মিক প্রেমের চূড়ান্ত পরীক্ষা — প্রাণ দিয়ে প্রেমের পথ রক্ষা। কারবালার রক্ত আজও অন্তরে প্রেম জাগায়, ভীরু আত্মা জাগ্রত করে।

🔚 সারমর্ম (রূহানিয়াত):

> "এই দিনে এত কিছু ঘটেছে, কারণ এই দিন শুধু সময় নয় — এটি রূহের জাগরণ দিবস।"

এদিনে আত্মা নবজন্ম পায়, যারা হৃদয়ের কান দিয়ে শোনে এবং চোখ দিয়ে দেখে।

15/03/2025

রাসূল (সঃ) বলেছেন,
কিয়ামতের দিন মানুষকে উলঙ্গ দেহে ও খাতনাহীন অবস্থায় কবর থেকে হাশরের ময়দানে জমায়েত করা হবে।'
একথা শুনে আমি জিজ্ঞেস করলাম,
'হে আল্লাহর রাসুল!
নারী পুরুষ সকলেই কি উলঙ্গ হবে?
তারা কি একে অপরের প্রতি তাকাবে? (এরূপ হলে তো খুবই লজ্জার বিষয়)।'
উত্তরে তিনি বললেন, 'হে আয়েশা! কিয়ামতের দিনটি এত কঠিন ও বিপদময় হবে যে,
মানুষের মনে একে অপরের প্রতি তাকাবারও খেয়াল হবে না।’
(বুখারি-মুসলিম)

কিয়ামতের দিন
রাসূল (স:) থাকবেন সবচেয়ে ব্যস্ত মানুষ। পুলসিরাত, মিযানের পাল্লা,হাউসে কাউসার একসাথে ছুটাছুটি করতে থাকবেন 'ইয়া উম্মাতি'! 'ইয়া উম্মাতি'! বলে।
জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম উনাকে তুলবেন কবর থেকে।
রাসূল (স:) জিজ্ঞেস করবেন,'কী ব্যাপার জিব্রাইল! আমার উম্মাত কী উঠেছে?'
ওইদিকে আবার মূসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরশের খুটি ধরে আছেন আর বলছেন 'ইয়া নাফসি! ইয়া নাফসি!'
সেদিন ইমামুল আম্বিয়ার মুখে থাকবে 'উম্মাতি! উম্মাতি!' আর, সেদিন তাঁর পায়ে থাকবে দৌড় আর মুখে থাকবে আওয়াজ!
রাসূল সাল্লাল্লাহু আলাইসি ওয়াসাল্লাম খুব অশান্ত ছোটাছুটি করছেন। হঠাৎ উনার মনে পড়ে, আমার উম্মাত ক্লান্ত, পিপাসার্ত নয়তো! ছুটে যান হাউজে কাউসারে। হ্যাঁ, এইতো পিপাসার্ত উম্মাত। নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আর বলবেন পান করো। আর কখনো তৃষ্ণার্থ হবে না।
হঠাৎ মনে হবে মিযানের সামনে দাড়ানো উম্মাতের কথা। ছুটে যাবেন সেখানে। দেখবেন উম্মাতের বাম পাল্লা ভারি হয়ে যাচ্ছে।
পেরেশান, তিনি হয়রান!!!
অতঃপর দৌড়ে যাবেন দুরূদের পিটারার সামনে। যেখানে তাঁর জন্য পড়া দুরূদ উম্মাতের নামসহ একটা বক্সের মধ্যে জমা আছে। সেখান থেকে দুরূদ নিয়ে ডান পাল্লায় দিতে থাকবেন যতক্ষণ না তা বাম পাল্লা থেকে ভারি হয়ে যায়।
মাক্বামে মাহমুদের পাশে উনার জন্য আসন পাতা থাকবে৷
আল্লাহ বলবেন۔ 'হে নবী বসুন।'
তিনি উত্তরে বলবেন, 'না বসবো না।'
আল্লাহ্ বলবেন - 'জান্নাতে যান!'
নবী (স:) বলবেন- 'না, যাবো না!'
আল্লাহ্ বলবেন- 'জান্নাতের পোশাক পড়ুন!'
নবী (স:) বলবেন- 'না, পড়বো না!'
আল্লাহ্ বলবেন - 'বোরাকে উঠুন!'
নবী (স:) বলবেন- 'না, উঠবো না। আমি চলে গেলে উম্মাতের কী হবে?'
কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে, সন্তান থেকে, পিতা-মাতা থেকে পালিয়ে বেড়াবে।
কিয়ামতের দিন এক রাসূল (স:) ছাড়া কেউ কাউকে চিনবেনা।
অতএব রাসূল এর সূন্নাত ও আদর্শ অনুসারে জীবন তৈরি করা। আমীন।
আল্লাহ পাক হাশরের ময়দানে
আমার নবীর যত উম্মত আছে
সবাইকে যেন বিনা হিসাবে জান্নাতবাসী করেন আমীন সুম্মা আমীন। 🤲🤲🤲🤲🤲

Fruit salad
06/03/2025

Fruit salad

Address

G. L. Roy. Road
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Rangpur Food Buzz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rangpur Food Buzz:

Share