Al Khidmah Foundation

Directions

Al Khidmah Foundation একটি অরাজনৈতিক ,সামাজিক ,মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ।
রংপুর সিটি কর্পোরেশন ১০ নং ওয়ার্ড
সিটির মোড় , কেরানীরহাট মহানগর রংপুর ।

06/10/2026

নূরজাহানের একটি চোখ নেই, অন্য চোখ দিয়েও তিনি ভালোভাবে দেখতে পান না। 😢
দৃষ্টিশক্তি ফিরে পেতে তাঁর চোখের অপারেশন জরুরি।

মানবিক সহায়তায় এগিয়ে আসুন—নূরজাহানের অপারেশনের জন্য আপনার সামান্য সহযোগিতাও হতে পারে তাঁর নতুন করে পৃথিবী দেখার আশার আলো।

আসুন, আমরা সবাই নূরজাহানের পাশে দাঁড়াই।
মানবতার সেবায় এগিয়ে আসুন। ❤️

05/10/2026

তৎক্ষণাৎ উদ্যোগ নিয়ে ভাঙা অংশটি মেরামতের ব্যবস্থা করায় আমরা সাধারণ পথচারী ও অত্র এলাকাবাসীর পক্ষ থেকে Rangpur City Corporation আন্তরিক ধন্যবাদ জানাই।

পাশাপাশি, কাজটি যেন আরও টেকসই, মানসম্মত ও দীর্ঘস্থায়ীভাবে সম্পন্ন করা হয়—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ রইলো।

জনস্বার্থে এমন উদ্যোগ অব্যাহত থাকুক—এটাই আমাদের প্রত্যাশা।

04/10/2026

আল খিদমাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আমরা আরও দুটি গাছ রোপণ করতে যাচ্ছি। 🌳

আজ সেই গাছগুলো সংগ্রহ করতেই নার্সারিতে এসেছি।
সবুজে ভরে উঠুক আমাদের চারপাশ, সুন্দর হোক আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ। 💚

আল খিদমাহ ফাউন্ডেশন — সেবাই আমাদের অঙ্গীকার।

02/10/2026

আলহামদুলিল্লাহ, টি-শার্ট বিতরণ সম্পন্ন। ❤️
এই মানুষগুলোর মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় আনন্দ। ছোট্ট একটি উপহার, কিন্তু তাদের হাসিতে যে তৃপ্তি—সেটিই আমাদের কাজের অনুপ্রেরণা।

মানুষের পাশে থাকার এই পথচলা অব্যাহত থাকুক।
আল খিদমাহ ফাউন্ডেশন — মানবতার সেবায়, কল্যাণের প্রত্যয়ে।

জুম্মা মোবারক , আল খিদমাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিশ্রমী মানুষদের হাতে টি শার্ট উপহার বিতরণ সম্পন্ন ।
02/10/2026

জুম্মা মোবারক , আল খিদমাহ ফাউন্ডেশনের
পক্ষ থেকে পরিশ্রমী মানুষদের হাতে টি শার্ট উপহার বিতরণ সম্পন্ন ।

আলহামদুলিল্লাহ ❤️ আল খিদমাহ ফাউন্ডেশনের জন্য কিছু টি-শার্ট উপহার হিসেবে এসেছে।ইনশাআল্লাহ, আগামীকাল এগুলো আমাদের প্রিয় ক...
01/10/2026

আলহামদুলিল্লাহ ❤️ আল খিদমাহ ফাউন্ডেশনের জন্য কিছু টি-শার্ট উপহার হিসেবে এসেছে।

ইনশাআল্লাহ, আগামীকাল এগুলো আমাদের প্রিয় কিছু মানুষের মাঝে উপহার হিসেবে তুলে দেওয়া হবে।

যারা ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের উত্তম প্রতিদান দান করুন। 🤲

আল খিদমাহ ফাউন্ডেশন
সেবাই আমাদের অঙ্গীকার ❤️

30/09/2026

আর কত দুর্ঘটনার পর টনক নড়বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের?
মানুষের জীবনের নিরাপত্তা আগে—অবিলম্বে সড়কটি মেরামতের দাবি জানাচ্ছি।

28/09/2026

🎉 আলহামদুলিল্লাহ! আল খিদমাহ ফাউন্ডেশনের ১ বছর পূর্তি ❤️

দেখতে দেখতে মানবতার সেবায় আমাদের পথচলার এক বছর পূর্ণ হলো।
এই এক বছরে মানুষের পাশে থাকার, সমাজের কল্যাণে কাজ করার এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করেছি।

সেবাই আমাদের অঙ্গীকার—মানবতার কল্যাণে পথচলা অব্যাহত থাকুক।
সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করি। 🤲

আল খিদমাহ ফাউন্ডেশন
মানবতার সেবায়, কল্যাণের প্রত্যয়ে ❤️

19/09/2026

🚨 ছোট ছোট গর্তে ভরে উঠেছে আমাদের ক্যান্টনমেন্ট রোড!

প্রতিদিন এই সড়ক দিয়ে অসংখ্য মানুষ চলাচল করেন। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে তৈরি হওয়া ছোট-বড় গর্ত এখন দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রাতে ও বৃষ্টির সময় ঝুঁকি আরও বেড়ে যায়।

একটি ছোট গর্তও হতে পারে বড় দুর্ঘটনার কারণ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ—দ্রুত সড়কটি পরিদর্শন করে গর্তগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হোক।

🛣️ নিরাপদ সড়ক চাই, দুর্ঘটনামুক্ত চলাচল চাই।
জনস্বার্থে বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানাচ্ছি।

Address

Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Khidmah Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share