31/05/2025
বাঁশ হোক আরও টেকসই ও দীর্ঘস্থায়ী
বাঁশ প্রকৃতির এক অসাধারণ দান। ওজনে হালকা, অধিক শক্তিশালী এবংদামে হওয়ায় এর ব্যবহার বহুবিধ। কিন্তু বিভিন্ন কারণে পোকা, ছত্রাক আর আর্দ্রতার আক্রমণে বাঁশ সহজেই নষ্ট হয়ে যায়
তবে চিন্তা নেই! বাঁশের ক্যামিকেল ট্রিটমেন্ট এনে দিতে পারে এর দীর্ঘস্থায়িত্ব ও সুরক্ষা। আসুন জেনে নেই এই প্রক্রিয়ার কিছু চমৎকার সুবিধা:
পোকার আক্রমণ থেকে মুক্তি: ঘুণ পোকা ও উইপোকার মতো ক্ষতিকর পোকামাকড় বাঁশের সবচেয়ে বড় শত্রু। ক্যামিকেল ট্রিটমেন্ট বাঁশেকে এমন করে যাতে পোকারা একে খাদ্য হিসেবে গ্রহণ করতে না পারে। ফলে আপনার বাঁশ থাকে সুরক্ষিত।
ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ: স্যাঁতসেঁতে পরিবেশে বাঁশে সহজেই ছত্রাক জন্মায়, যা ধীরে ধীরে এটিকে দুর্বল করে ফেলে। ক্যামিকেল ট্রিটমেন্ট এই ছত্রাকের বৃদ্ধি রোধ করে এবং বাঁশকে রাখে সতেজ ও মজবুত।
বহুগুণে বাড়ে স্থায়িত্ব: পোকা ও ছত্রাকের হাত থেকে বাঁচানোর ফলে বাঁশের জীবনকাল অনেক বেড়ে যায়। একবার ট্রিটমেন্ট করলে আপনার বাঁশ বছরের পর বছর ব্যবহার করা যায়, যা আপনার খরচ কমায়।
কাঠামোগত শক্তি থাকে অটুট: পোকা ও ছত্রাকের আক্রমণে বাঁশের ভেতরের শক্তি কমে যায়। ক্যামিকেল ট্রিটমেন্ট এই ঝুঁকি কমিয়ে বাঁশের স্বাভাবিক দৃঢ়তা বজায় রাখে।
আর্দ্রতা সহিষ্ণুতা বৃদ্ধি: বৃষ্টি বা ভেজা আবহাওয়ায় বাঁশ দ্রুত নষ্ট হয়ে যায়। ক্যামিকেল ট্রিটমেন্ট বাঁশকে পানি শোষণ করার প্রবণতা কমিয়ে আর্দ্রতা সহিষ্ণু করে তোলে।