02/06/2026
আমে সমস্যা পেলে কী করবেন?
আমরা সবাই জানি আম একটি প্রাকৃতিক ও পচনশীল পণ্য। আমকে গাছ থেকে হার্ভেস্ট করার পর সবসময় ১০০% অক্ষত রাখা অনেকটাই অসম্ভব।
মামার বাড়ি প্রজেক্ট থেকে আমরা ক্ষতিকর কেমিক্যালমুক্ত ও শতভাগ নিরাপদ আম সরবরাহ করার চেষ্টা করি, যাতে আপনারা পরিবারের জন্য নিশ্চিন্তে ফল গ্রহণ করতে পারেন।
এছাড়া কুরিয়ারের মাধ্যমে পরিবহন এবং গরম আবহাওয়ার ব্যাপার তো আছেই। এইসব কারণে কিছু কিছু ক্ষেত্রে (প্রায় ৩-৫%) আমে সমস্যা হওয়ার ঝুঁকি থেকেই যায়। যেমন — কোনো আম নরম হয়ে যাওয়া, চাপ লেগে ক্ষতিগ্রস্ত হওয়া বা অতিরিক্ত পেকে যাওয়া। এছাড়াও সর্বোচ্চ বাছাই করার পরেও অনাকাঙ্ক্ষিত কারণে কিছু ত্রুটি হয়ে যায়।
কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো —এই ঝুঁকি গ্রাহকের নয়, আমাদের।
তাই আমে কোনো ধরনের সমস্যা পেলে অনুগ্রহ করে আমাদের কল করে বা ইনবক্সে জানাবেন। সম্ভব হলে সমস্যা হওয়া আমের ছবি বা ভিডিও শেয়ার করবেন। আমাদের টিম দ্রুত বিষয়টি যাচাই করে প্রয়োজন অনুযায়ী রিফান্ড অথবা রিপ্লেসমেন্টের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ।
এমনকি যদি পুরো অর্ডারেও সমস্যা হয়, তবুও দুশ্চিন্তার কিছু নেই। আমরা দায়িত্ব নিয়ে বিষয়টির সমাধান করব ইনশাআল্লাহ।
আমরা বিশ্বাস করি, শুধু ভালো পণ্য পৌঁছে দিলেই দায়িত্ব শেষ হয় না; বরং কোনো সমস্যার সময় গ্রাহকের পাশে দাঁড়ানোই একটি প্রতিষ্ঠানের প্রকৃত দায়িত্ব।
তবে যেহেতু প্রতিদিন অসংখ্য অর্ডার দেশের বিভিন্ন জায়গায় ডেলিভারি করা হয়, তাই কোনো সমস্যা হলে অনুগ্রহ করে আমাদের একটু সময় ও ধৈর্য দিয়ে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতাই আমাদের দ্রুত এবং সঠিকভাবে সমস্যার সমাধান করতে সহায়তা করে।
আপনাদের বিশ্বাস, ধৈর্য এবং সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।