09/08/2026
ছবির কেক আর বাস্তবের কেক—একদম ১০০% একই হওয়া কি সম্ভব?
অনেক সময় আমরা কোনো কেকের ছবি দেখে অর্ডার করি এবং আশা করি, হাতে পাওয়া কেকটিও ছবির মতো হুবহু একই হবে। কিন্তু বাস্তবতা হলো, ছবির কেকের সঙ্গে বাস্তবের কেকের ১০০% মিল সবসময় সম্ভব হয় না।
এমনকি মজার বিষয় হলো, একজন বেকার নিজের বানানো একই ডিজাইনের কেকও পরেরবার বানালে হুবহু আগের মতো হয় না।
কারণ প্রতিটি কেকই হাতে তৈরি।
Cream-এর texture, piping, colour shade, lighting, decoration-এর ছোটখাটো পার্থক্য—সবকিছু মিলিয়েই প্রতিটি কেকের মধ্যে একটু আলাদা সৌন্দর্য তৈরি হয়।
তাই প্রিয় কাস্টমারদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ
ছবিকে একটি reference হিসেবে দেখবেন, exact replica হিসেবে নয়।
আমরা অবশ্যই চেষ্টা করি আপনার পছন্দের ডিজাইন, colour ও overall look যতটা সম্ভব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে। কিন্তু handmade কাজের স্বাভাবিক কিছু variation-কে একটু সুবিবেচনা ও ভালোবাসার চোখে দেখবেন।
কারণ প্রতিটি কেক শুধু একটি product নয়, এর পেছনে থাকে একজন বেকারের সময়, শ্রম, যত্ন ও ভালোবাসা।
আপনার সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
আর আপনার একটু বোঝাপড়া আমাদের কাজটাকে আরও আনন্দের করে তোলে।