TaJ Farms - তাজ ফার্মস

TaJ Farms - তাজ ফার্মস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TaJ Farms - তাজ ফার্মস, Farm, Chickdair, Raozan.

আপনারা যারা পুষ্টিকর ও সুস্বাদু কোয়েলের ডিম খুঁজছেন, তাদের জন্যই আমরা নিয়ে এসেছি একদম তাজা ও স্ট্যান্ডার্ড কোয়ালিটির কোয়েলের ডিম।
আমাদের স্লোগান একটাই: "ছোট্ট ডিমে, ডাবল পুষ্টি"

অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী মায়েরা একসঙ্গে কয়টি কোয়েলের ডিম খাওয়া ভালো- এ সম্পর্কে কী পরামর্শ দেওয়া হয়েছে, তা জেনে নেওয়...
31/07/2026

অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী মায়েরা একসঙ্গে কয়টি কোয়েলের ডিম খাওয়া ভালো- এ সম্পর্কে কী পরামর্শ দেওয়া হয়েছে, তা জেনে নেওয়া যাক (সূত্র: একসঙ্গে কয়টি কোয়েলের ডিম খাওয়া নিরাপদ, প্রথম আলো, ২৭ জুন ২০২৫)-
"অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী মায়েরা ২ থেকে ৩টি খেতে পারেন। এর বেশি ডিম একসঙ্গে না খাওয়াই ভালো।"
#কোয়েলেরডিম #পুষ্টিগুণ #স্বাস্থ্যটিপস #পুষ্টিবার্তা #স্বাস্থ্যকরজীবন #ডিম #পুষ্টিবিজ্ঞান #সুস্থথাকুন

🚨 জলাবদ্ধতার পানি কমতে শুরু করলে যা অবশ্যই করবেন! 🚨অতি বর্ষণ বা বন্যার পর পানি যখন নামতে শুরু করে, তখনই কিন্তু রোগবালাই ...
16/07/2026

🚨 জলাবদ্ধতার পানি কমতে শুরু করলে যা অবশ্যই করবেন! 🚨
অতি বর্ষণ বা বন্যার পর পানি যখন নামতে শুরু করে, তখনই কিন্তু রোগবালাই আর দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। নিজেদের ও পরিবারের সুরক্ষায় এই ৫টি বিষয় অবশ্যই মাথায় রাখুন:
💧 ১. পানি ফুটিয়ে পান: পানি নেমে গেলেও টিউবওয়েল বা সাপ্লাইয়ের পানি পুরোপুরি নিরাপদ হয় না। পানি অন্তত ২০ মিনিট ফুটিয়ে অথবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে তবেই পান করুন। ভেজা বা নষ্ট খাবার একদম খাবেন না।
🩺 ২. রোগবালাই থেকে সাবধান: এ সময় ডায়রিয়া, টাইফয়েড ও চর্মরোগের প্রকোপ বাড়ে। ঘরে পর্যাপ্ত খাবার স্যালাইন ও জরুরি ওষুধ মজুত রাখুন। যেকোনো সমস্যায় দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।
🐍 ৩. সাপ ও পোকামাকড়ের উপদ্রব: পানি কমলে সাপ ও বিষাক্ত পোকামাকড় শুকনো জায়গার খোঁজে ঘরে আশ্রয় নেয়। তাই ঘরে ঢোকার আগে ও আসবাবপত্র নাড়াচাড়ার সময় লাঠি দিয়ে ভালো করে চারপাশ পরীক্ষা করে নিন।
🔌 ৪. বিদ্যুৎ সংযোগে সতর্কতা: ঘর পুরোপুরি শুকানোর আগে এবং পরীক্ষা না করে মেইন সুইচ অন করবেন না বা কোনো ভেজা তার/বোর্ডে হাত দেবেন না। শর্ট সার্কিট থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
🧹 ৫. ঘর জীবাণুমুক্ত করুন ও মশা তাড়ান: ব্লিচিং পাউডার বা ডিটারজেন্ট দিয়ে ঘর ও আঙিনা ভালোভাবে পরিষ্কার করুন। খালি পায়ে কাদা-ময়লা ধরবেন না। খেয়াল রাখুন বাড়ির কোথাও যেন পানি জমে মশার বংশবৃদ্ধি না হয়।
আসুন, পানি নেমে যাওয়ার এই সময়ে আমরা সচেতন থাকি এবং সুস্থ থাকি।
#সচেতনতা #বন্যা #জলাবদ্ধতা

15/07/2026

বন্যা/জলাবদ্ধতার মূল সমস্যা শুরু হয় পানি টানতে শুরু করলেই। আসুন, পানি নেমে যাওয়ার এই সময়ে আমরা সচেতন থাকি এবং সুস্থ থাকি। পোস্টটি শেয়ার করে অন্যদেরও সচেতন করুন।

🚨 জলাবদ্ধতার পানি কমতে শুরু করলে যা অবশ্যই করবেন! 🚨
অতি বর্ষণ বা বন্যার পর পানি যখন নামতে শুরু করে, তখনই কিন্তু রোগবালাই আর দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। নিজেদের ও পরিবারের সুরক্ষায় এই ৫টি বিষয় অবশ্যই মাথায় রাখুন:
💧 ১. পানি ফুটিয়ে পান করা, 🩺 ২. রোগবালাই থেকে সাবধান, 🐍 ৩. সাপ ও পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা, 🔌 ৪. বিদ্যুৎ সংযোগে সতর্কতা, এবং 🧹 ৫. ঘর জীবাণুমুক্ত করুন ও মশা তাড়ানো।

#সচেতনতা #জলাবদ্ধতা #বন্যা

"ভাইরে ভাই, বলের চেয়ে Taj-এর কোয়েল ডিমের ডিমান্ড বেশি!" 🥶লুকাকু নাকি ইয়ামাল— ডিমটা কার পাওয়া উচিত? কমেন্টে জানান!মাঠের ল...
10/07/2026

"ভাইরে ভাই, বলের চেয়ে Taj-এর কোয়েল ডিমের ডিমান্ড বেশি!" 🥶
লুকাকু নাকি ইয়ামাল— ডিমটা কার পাওয়া উচিত? কমেন্টে জানান!

মাঠের লড়াই এবার জমে ক্ষীর! একদিকে তারুণ্যের গতি ইয়ামাল, অন্যদিকে লুকাকুর পাওয়ার— কিন্তু লক্ষ্য একটাই, তাজ ফার্মসের পুষ্টিকর কোয়েলের ডিম! কারণ আসল এনার্জি তো মাঠের বলে না, তাজ ফার্মসের ডিমের পুষ্টিতে। 💪

আপনার সকালের নাস্তায় কিংবা রাতের খাবারে এই সুপারফাস্ট এনার্জি যোগ করেছেন তো? এখনো না করে থাকলে অর্ডার করতে যোগাযোগ করুন- 01742-896909

#রাউজান #চিকদাইর #চট্টগ্রাম

ঝটপট পুষ্টি, চটজলদি এনার্জি! শুরু হয়ে গেল বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চ— কোয়াটার ফাইনাল রাউন্ড! এ পর্বের এই টানটান উত্তেজনার...
09/07/2026

ঝটপট পুষ্টি, চটজলদি এনার্জি! শুরু হয়ে গেল বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চ— কোয়াটার ফাইনাল রাউন্ড! এ পর্বের এই টানটান উত্তেজনার ম্যাচগুলো মিস করা একদমই চলবে না।
খেলা দেখার মাঝরাতে বা আড্ডায় চটজলদি এনার্জি পেতে আপনার পাশে আছে তাজ ফার্মস। ঝটপট সেদ্ধ কোয়েলের ডিম খেতে খেতে— ক্লান্তিহীন খেলা দেখার আনন্দ দ্বিগুণ করতে আজই স্টক রাখুন!
নিচে রইল কোয়াটার ফাইনাল রাউন্ডের সম্পূর্ণ শিডিউল। আপনার প্রিয় দল কোনটি? কমেন্টে জানান! 👇
যোগাযোগ/অর্ডার করতে: 01742-896909

একসঙ্গে কয়টি কোয়েলের ডিম খাওয়া ভালো- এ সম্পর্কে কী পরামর্শ দেওয়া হয়েছে, তা জেনে নেওয়া যাক (সূত্র: একসঙ্গে কয়টি কোয়েলের ড...
08/07/2026

একসঙ্গে কয়টি কোয়েলের ডিম খাওয়া ভালো- এ সম্পর্কে কী পরামর্শ দেওয়া হয়েছে, তা জেনে নেওয়া যাক (সূত্র: একসঙ্গে কয়টি কোয়েলের ডিম খাওয়া নিরাপদ, প্রথম আলো, ২৭ জুন ২০২৫)-
"একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি দিনে ৩ থেকে ৫টি কোয়েল পাখির ডিম খেতে পারবেন। তবে প্রতিদিন না খেয়ে সপ্তাহে ৩ থেকে ৪ দিন খেলে ভালো। যদি উচ্চ কোলেস্টেরল বা হৃদরোগের সমস্যা থাকে, তাহলে চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ নিয়ে কোয়েলের ডিম খেতে হবে।"
#কোয়েলেরডিম #পুষ্টিগুণ #স্বাস্থ্যটিপস #পুষ্টিবার্তা #স্বাস্থ্যকরজীবন #ডিম #পুষ্টিবিজ্ঞান #সুস্থথাকুন

কোয়েলের ডিমের পুষ্টিগুণ সম্পর্কে পুষ্টিবিদ মাহিনুর ফেরদৌস কী বলেছেন, তা জেনে নেওয়া যাক (সূত্র: দ্য ডেইলি স্টার বাংলা, ১...
07/07/2026

কোয়েলের ডিমের পুষ্টিগুণ সম্পর্কে পুষ্টিবিদ মাহিনুর ফেরদৌস কী বলেছেন, তা জেনে নেওয়া যাক (সূত্র: দ্য ডেইলি স্টার বাংলা, ১৭ ডিসেম্বর ২০২৪)-
"কোয়েলের ডিম একটি পুষ্টিকর খাদ্য, যা অনেক ধরনের পুষ্টি উপাদানসমৃদ্ধ। এটি সাধারণ ডিমের তুলনায় আকারে ছোট হলেও পুষ্টিগুণে অনন্য। কোয়েলের ডিমে প্রোটিন, ভিটামিন, খনিজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান বিদ্যমান, যা স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে কার্যকর।"
#কোয়েলেরডিম #পুষ্টিগুণ #স্বাস্থ্যটিপস #পুষ্টিবিদ

ছোট প্যাকেজে বড় ধামাকা! 🌟অধিক পুষ্টিগুণে ভরপুর ফ্রেশ কোয়েলের ডিম এখন পাচ্ছেন আমাদের কাছে। প্রোটিন, আয়রন আর ভিটামিন বি-১২...
06/07/2026

ছোট প্যাকেজে বড় ধামাকা! 🌟

অধিক পুষ্টিগুণে ভরপুর ফ্রেশ কোয়েলের ডিম এখন পাচ্ছেন আমাদের কাছে। প্রোটিন, আয়রন আর ভিটামিন বি-১২ এর পারফেক্ট কম্বিনেশন, যা আপনার বাচ্চার বাড়ন্ত শরীরের পুষ্টির জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

পরিবারের জন্য শতভাগ খাঁটি ও ফ্রেশ কোয়েলের ডিম অর্ডার 📦 করতে পেইজে মেসেজ দিন অথবা যোগাযোগ করুন: 01742-896909 🛒✨

05/07/2026

খাওয়ায় ব্যস্ত “তাজ ফার্মসের” কোয়েল আর তাদের দেওয়া তাজা ডিম!
আমাদের খামারের স্বাস্থ্যবান ও প্রাণচঞ্চল কোয়েলদের তাজা তাজা ডিম পাড়ার এক ঝলক। বাচ্চাদের মেধা বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোয়েলের ডিমের জুড়ি নেই। শতভাগ তাজা, পুষ্টিকর এবং কেমিক্যালমুক্ত কোয়েলের ডিম পেতে আজই আমাদের ইনবক্স করুন।
📦 অর্ডার করতে পেইজে মেসেজ দিন অথবা যোগাযোগ করুন: 01742-896909
#কোয়েলেরডিম #তাজাউপকরণ #খামারেরডিম

ঝটপট ও সুস্বাদু কোয়েলের ডিম ভুনা! 🥚✨দুপুরের গরম ভাত কিংবা রাতের পরোটার সাথে জমিয়ে খেতে তৈরি করে নিন মজাদার কোয়েলের ডিম ভ...
04/07/2026

ঝটপট ও সুস্বাদু কোয়েলের ডিম ভুনা! 🥚✨

দুপুরের গরম ভাত কিংবা রাতের পরোটার সাথে জমিয়ে খেতে তৈরি করে নিন মজাদার কোয়েলের ডিম ভুনা। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি দারুণ! ছোট-বড় সবাই আঙুল চেটেপুটে খাবে। 😋নিচে রইলো একদম সহজ রেসিপি:

প্রয়োজনীয় উপকরণ:
কোয়েলের ডিম: ১০-১২টি
পেঁয়াজ কুচি: ১ কাপ
আদা ও রসুন বাটা: ১/২ চা চামচ করে
হলুদ ও মরিচ গুঁড়ো: ১/২ চা চামচ করে
জিরা গুঁড়ো: ১/২ চা চামচ
আস্ত গরম মশলা (এলাচ, দারুচিনি) ও তেজপাতা: ১টি করে
টমেটো কুচি: ১টি (ছোট)
তেল ও লবণ: পরিমাণমতো

তৈরির সহজ ধাপ:
১️। ডিম সেদ্ধ: প্রথমে ডিমগুলো ৩-৪ মিনিট সেদ্ধ করে ঠান্ডা পানিতে রেখে খোসা ছাড়িয়ে নিন।
২️। ডিম ভাজা: সামান্য হলুদ ও লবণ মাখিয়ে ডিমগুলো তেলে হালকা সোনালী করে ভেজে তুলে রাখুন।
৩️। মশলা কষানো: ওই তেলেই গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি নরম করে ভাজুন। এরপর আদা-রসুন বাটা, টমেটো, গুঁড়ো মশলা ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন।
৪️। রান্না ও পরিবেশন: মশলা থেকে তেল ভেসে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিন। সামান্য পানি দিয়ে মাখা মাখা হওয়া পর্যন্ত অল্প আঁচে ৫ মিনিট রান্না করে নামিয়ে নিন। ব্যাস! তৈরি হয়ে গেল গরম গরম কোয়েলের ডিম ভুনা। এরপর নিজের পছন্দ মতন সাজিয়ে খাবারের টেবিলে পরিবেশন করুন।

আজই ট্রাই করুন আর কেমন হলো কমেন্টে জানান! 👇❤️

এছাড়া আমাদের থেকে কোয়েলের ডিম অর্ডার করতে হোয়াটস এ্যাপে/সরাসরি সিমে কল করতে- 01742-896909

#কোয়েলেরডিম #ডিমভুনা

Address

Chickdair
Raozan
4342

Website

Alerts

Be the first to know and let us send you an email when TaJ Farms - তাজ ফার্মস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category