01/09/2026
গরুর খাদ্যে এনার্জি এন্ড প্রোটিন এর ব্যালেন্স জরুরি কেন?
পার্ট-০১
আমার এই লেখাটা ডেইরি খামারী, ভেট চিকিৎসক , এনিম্যাল নিউট্রিশন নিয়ে যারা কাজ করেন তাদের সবার কাজে লাগবে। এই লেখায় এমন কিছু সাইন্টিফিক তথ্য দিবো যেটা দিয়ে ডেইরি কাউ এর ৯০% রিপ্রোডাক্শন প্রবলেম সমাধান করতে পারবেন।
প্রথম ২ লাইন পড়ে অনেকে ভাবতে পারেন আমি তো এনিম্যাল নিউট্রিশন এর ছাত্র না আমি আর এমন কি জানি!! শুনেন যারা ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পটভূমি নিয়ে পড়াশোনা করেছেন তারা সিরাজুল আলম খানকে নিশ্চই চিনবেন। এক সময় উনি নিউক্লিয়াস ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন। উনি ম্যাথমেটিক্স এর ছাত্র ছিলেন কিন্তু আমেরিকাতে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে পড়াইতেন।
নেদারল্যান্ডস এর একটা খামারে গরু কনসিভ না করলে তারা ওই গরুর দুধ পরীক্ষা করে সমস্যা চিহ্নিত করে। শুধু তাই না তারা গরুর দুধ টেস্ট এর মাধ্যমে বলে দেয় রেশন ব্যালান্স কিনা, রুমেন সঠিকভাবে ফাঙ্কশন করে কিনা, গরু মেটাবলিক ডিসঅর্ডার এ ভুগছে কিনা, এই খামারের গরু কার্বন ইমিশন করে পরিবেশের ক্ষতি করছে কিনা। ওইটা দেখার পর আমার মাথার ভিতর শুধু ঘুরতেছে এইটা কিভাবে সম্ভব!! যখন এই বিষয়টা নিয়ে পড়া শুরু করলাম ধীরে ধীরে জট খোলা শুরু করছে। এই একটা কেইস এ আমি “টপ টু রুট” মেথড এ পড়াশুনা শুরু করলাম।
“টপ টু রুট মেথড” টা অনেকটা এইরকম, দুধ পরীক্ষা করা হয় দুধে ইউরিয়ার মাত্রা পরিমাপ করার জন্য যাকে বলে MUN (Milk Urea Nitrogen)। MUN এর ভ্যালু হচ্ছে ফলাফল এখান থেকে আমি পিছনের দিকে গিয়েছি।
অর্থাৎ দুধে ইউরিয়া কোথা থেকে আসলো? দুধে ইউরিয়া আসছে BUN (Blood Urea Nitrogen) থেকে।
BUN কোথা থেকে আসছে? BUN আসছে লিভার থেকে।
তাহলে লিভার ইউরিয়া কোথায় পাইলো? রুমেন থেকে ব্লাড স্ট্রিম এ যে অ্যামোনিয়া ঢুকে ওইটা যাতে ব্লাড এ বিষক্রিয়া তৈরি করে গরুর ক্ষতি করতে না পারে এই জন্য লিভার ডিটক্সিফিকেশন এর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে। ওই কার্বন ডাইঅক্সাইড এর সাথে অ্যামোনিয়া কে বিক্রিয়া করে লিভার ইউরিয়া তৈরি করে।
ব্লাড এ অ্যামোনিয়া আসলো কোথা থেকে? ব্লাড এ অ্যামোনিয়া আসছে প্রোটিন থেকে। এই পর্যন্ত আসার পর বাকিটা আমার কমন পড়ছে। বাকি টুকু আমি আগে থেকেই জানি। পরবর্তীতে আমি ডিটেইলস আলোচনা করবো।
এবার আসি মূল আলোচনায়।
দুধে তারা কি পরীক্ষা করে?
তারা সবসময় দুধের MUN পরীক্ষা করে। MUN কি?
MUN (Milk Urea Nitrogen) হলো দুধে কি পরিমাণ ইউরিয়া আছে সেটা পরিমাপ করা হয়। খামারী এবং নিউট্রিশনিস্ট এর জন্য এইটা একটা বাস্তবভিত্তিক, কস্ট ইফেক্টিভ ম্যানেজমেন্ট টুলস যার মাধ্যমে তারা জানতে পারে গরুর ডায়েট এ এনার্জি প্রোটিন এর ব্যালান্স আছে কিনা।
MUN প্রকাশ করা হয় এইভাবে mg/DL মানে মিলিগ্রাম পার ডেসিলিটার । MUN এর নরমাল রেঞ্জ হচ্ছে 10 to 14 mg/DL । এর বেশি হলেও খারাপ এর চেয়ে কম হলেও খারাপ।
ডেইরি খামারের মেইন সমস্যা হচ্ছে ইনফার্টিলিটি। অর্থাৎ সময় মতো হিট এ আসে না, হিট এ আসলে বীজ দেওয়ার পর কনসিভ করে না। MUN ভ্যালু দিয়ে কিভাবে গাভীর স্বাস্থ্য ও ফার্টিলিটি চেক করা হয় তা পরের পোস্টে লিখবো।
©kashful_saead vai