03/08/2026
কাজের মাঝে হারিয়ে যাওয়া শৈশব! 🍌🛶✨
আজ খামারের পুকুরের কাজের প্রয়োজনে কয়েকটি কলাগাছ কেটে কলাগাছের ভেলা তৈরি করা হলো। আর ভেলাটা পানিতে ভাসানোর সাথে সাথেই এক নিমিষে মনে পড়ে গেল শৈশবের সেই কাটানো দিনগুলোর কথা!
ছোটবেলায় বর্ষা এলেই কলাগাছ কেটে ভেলা বানিয়ে পুকুরে চড়ে বেড়ানোর যে আনন্দ ছিল, তার কোনো তুলনা হয় না। সময়ের সাথে সাথে আমরা বড় হয়েছি, কাজের দায়িত্ব বেড়েছে, কিন্তু কলাগাছের ভেলা দেখে ভেতরের সেই ছোট মানুষটা যেন আজও একমুহূর্তের জন্য জেগে উঠলো।
আমাদের 'স্বপ্ন ছায়া এগ্রো ফার্ম'-এর কাজের ব্যস্ততার মাঝেও আজ শৈশবের সেই মিষ্টি স্মৃতিটা নতুন করে প্রাণ ফিরে পেল। 🌾🐟🦆
from