Mahti Ahsan

Mahti Ahsan Mahti Ahsan Organico is a Global Brand of OxR Foods. We Determined to Deliver Fresh and Raw Food to Our Customer.

03/04/2026

"India is preparing for war. ⚔️🇮🇳"

03/04/2026

পিছে দেখো পিছে দেখো, ২০০১ - ২০০৮ | ২০০৯ - ২০২৪ | ২০২৪- ২০২৫| ২০২৬ ----- ও থুক্কু ২০০৬ ২ বেশী পড়ে গিয়েছিলো।

এক অবিশ্বাস্য, শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান, রাষ্ট্র নায়ক তারেক রহমান & দাবাং ডিসি মাসুদ!১. কিডন্যাপ হয় সচিবালয়ের কার্মচা...
25/02/2026

এক অবিশ্বাস্য, শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান, রাষ্ট্র নায়ক তারেক রহমান & দাবাং ডিসি মাসুদ!
১. কিডন্যাপ হয় সচিবালয়ের কার্মচারীর সন্তান।
২. কর্মচারী প্রধানমন্ত্রীকে সচিবালয়ে পেয়ে যান।
৩. প্রধানমন্ত্রীর প্রটোকল ভেঙ্গে তাকে ঘটনা বলেন।
৪. প্রধানমন্ত্রী সরাসরি ডিসি মাসুদকে ফোন লাগান।
৫. রমনা জোনের মাসুদ খিলগাঁও থেকে ১ ঘন্টার মাঝে কর্মচারীর সন্তানকে উদ্ধার করেন।
৬. কোনো কিডন্যাপকারী গ্রেফতার হয়নি। তারা পুলিশের উপস্থিতি বুঝে পালিয়ে যেতে সক্ষম হয়।

23/02/2026

অনেকেই নিজেদেরকে “সেলসম্যান” বলতে লজ্জা বোধ করেন। তারা বরং “এডমিন”, “মার্কেটার” কিংবা অন্য কোনো পদবী ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

কিন্তু আমার কাছে সেলস মানে শুধু একটি পেশা নয়—এটি আত্মবিশ্বাস, দক্ষতা, সম্পর্ক গড়ে তোলার ক্ষমতা এবং মানুষের প্রয়োজন বোঝার এক অনন্য শিল্প।

বর্তমানে আমি চারটি প্রতিষ্ঠানের নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছি। তবুও দিনের শেষে নিজেকে “সেলসম্যান” বলতে আমার সবচেয়ে বেশি গর্ব হয়।

কারণ সেলসম্যান আমার কাছে কোনো পদ নয়—
এটি পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি,
একটি পিএইচডি-এর মতো সম্মানিত পরিচয়।

যে বিক্রি করতে পারে, সে মানুষকে বুঝতে পারে।
আর যে মানুষকে বুঝতে পারে, সে-ই প্রকৃত সফল।

08/02/2026

ভুলে যাওয়ার চক্রব্যূহ

আজ ক্ষুদিরামের নাম
হাওয়ার ভিড়ে চাপা পড়ে যায়,
সুভাষের বজ্রকণ্ঠ
ইতিহাসের পাতায় নিঃশব্দে ঘুমায়।

রফিক, শফিক, জব্বার, বরকত—
এই নামগুলো একদিন
ভাষার জন্য রক্ত হয়ে উঠেছিল,
আজ সেগুলো কেবল
একদিনের ফুল, একুশের মালা।

মুক্তিবাহিনীর ধুলো-মাখা পা,
দেশপ্রেমিক বাংলার দামাল সন্তান—
তাদের চোখে ছিল আগামীর স্বপ্ন,
আজ সেই স্বপ্নের জায়গায়
স্ক্রিনে ঝলমলে ব্যস্ততা।

সবাই ছুটছে,
কিন্তু কোথায়—কেউ জানে না,
‘২৪’ নামের এক চক্রান্তের চক্রব্যূহে
আমরা নিজেরাই বন্দী, অজান্তে।

স্মৃতি আজ বোঝা,
ইতিহাস আজ ক্লিকের নিচে চাপা,
দেশপ্রেম আজ ট্রেন্ড না হলে
মূল্যহীন হয়ে যায়।

তবু শোনো—
মাটির নিচে এখনো আগুন আছে,
একটি নাম উচ্চারণ করলেই
রক্ত জেগে ওঠে।

যেদিন আমরা আবার
ভুলে যাওয়া নামগুলো ডাকব,
সেদিনই এই চক্রব্যূহ ভাঙবে,
বাংলা আবার চিনবে
তার নিজের সন্তানদের।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর সে বর্বরতার সাথে জড়িত এদেশীয়...
04/02/2026

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর সে বর্বরতার সাথে জড়িত এদেশীয় দোসরদের অনেকেই আজকাল হয়ে উঠেছেন দেশপ্রেমিক।

ইউনুসকে দুনিয়ার মানুষের কাছে কৃত্রিমভাবে গ্রহণযোগ্য করেছে Epstein. সদ্য রিলিজপ্রাপ্ত 35 লাখ পেইজ ডকুমেন্ট এ সেটাই প্রমাণ...
02/02/2026

ইউনুসকে দুনিয়ার মানুষের কাছে কৃত্রিমভাবে গ্রহণযোগ্য করেছে Epstein.

সদ্য রিলিজপ্রাপ্ত 35 লাখ পেইজ ডকুমেন্ট এ সেটাই প্রমাণ করে। ইউনুসকে পরিচিত করায়ে দিতে সিম্পসনের কার্টুনিস্টের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে Epstein এর সহচররা। ফলে এক সপ্তাহের মধ্যে সিম্পসনের এপিসোডে ইউঞ্জস যায়গা পায়।

ডিপ স্টেটের দালাল ইউনুসকে ডিপ স্টেট এভাবেই বিভিন্ন যায়গায় প্রবেশাধিকার নিশ্চিত করে দেয়। ইউনুসও এদের কথাতে বিভিন্ন যায়গায় যায়, বিভিন্ন মানুষের সাথে দেখা করতে।

বর্তমান বৈশ্বিক রাজনীতির ঘটনাক্রম দেখে পরিস্কার যে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় মার্কিন ডিপ স্টেটের এজেন্টদের। ইউনুসের নোবেলও সেভাবেই দেওয়া হইসিল, সেটার আরেকটা প্রমাণ হিসেবে এই Epstein Files এ তার নাম থাকার ব্যাপারটাকেও বলা যায়।

মাত্র তো একটা পার্ট প্রকাশিত হইলো, আরও ডকুমেন্ট বের হইলে ইউনুসদের লুঙ্গি খুজে পাওয়া যাবেনা। এই ইমেইলটা কাকে পাঠানো হইসে জানলেও আরও অনেক কিছু পরিষ্কার হইতো

‘বিক্ষোভকারীদের ওপর গুলির নির্দেশ দেননি শেখ হাসিনা’—জয়ের দাবির পক্ষে জোরালো যুক্তি বার্গম্যানেরবিশেষ প্রতিবেদকজুলাই অভ্য...
31/01/2026

‘বিক্ষোভকারীদের ওপর গুলির নির্দেশ দেননি শেখ হাসিনা’—জয়ের দাবির পক্ষে জোরালো যুক্তি বার্গম্যানের
বিশেষ প্রতিবেদক
জুলাই অভ্যুত্থান চলাকালীন ফাঁস হওয়া একটি অডিও কথোপকথন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে যে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছিল, তার বিপরীতে এবার জোরালো যুক্তি উঠে এসেছে। আল-জাজিরা ও বিবিসির মতো সংবাদমাধ্যমগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ‘প্রেক্ষাপট’ ছাড়া উপস্থাপন করায় জনমনে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, তা স্পষ্ট করেছেন বিশিষ্ট ব্রিটিশ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ডেভিড বার্গম্যান। তিনি স্বীকার করেছেন, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যুক্তি মোটেও অযৌক্তিক নয় এবং শেখ হাসিনা প্রকৃতপক্ষে শান্তিপূর্ণ শিক্ষার্থীদের ওপর নয়, বরং সন্ত্রাসীদের দমনেই কঠোর হওয়ার নির্দেশ দিয়েছিলেন।
সম্প্রতি আল-জাজিরায় দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় দাবি করেছিলেন, তার মা কখনোই সাধারণ বিক্ষোভকারীদের ওপর গুলির নির্দেশ দেননি। জয়ের এই দাবির সত্যতা বিশ্লেষণ করতে গিয়ে ডেভিড বার্গম্যান দৈনিক প্রথম আলোতে লেখা এক উপসম্পাদকীয়তে উল্লেখ করেন, ফাঁস হওয়া ফোনালাপটি যদি পূর্ণাঙ্গ প্রেক্ষাপটসহ বিচার করা হয়, তবে এটি স্পষ্ট যে শেখ হাসিনা ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের যে কথা বলেছিলেন, তা ছিল মূলত অগ্নিসংযোগকারী ও রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে, সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে নয়।
বিশ্লেষণে উঠে এসেছে, ওই ফোনালাপের মূল বিষয়বস্তু ছিল দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবনে হামলা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস তৎকালীন প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন যে, ‘সন্ত্রাসীরা’ মোহাম্মদপুর থানার দিকে এগোচ্ছে এবং জাতীয় সচিবালয় ও আবাহনী ক্লাবের মতো জায়গায় হামলা হয়েছে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রের জানমাল রক্ষার্থে এবং সন্ত্রাসীদের সহিংসতা দমনেই শেখ হাসিনা কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছিলেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বলপ্রয়োগের অনুমতির কথা বলার ঠিক আগেই শেখ হাসিনা স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে, তিনি এতদিন ‘ছাত্রদের নিরাপত্তার কথা ভেবে’ নিজেকে সংযত রেখেছিলেন। বার্গম্যানের মতে, শেখ হাসিনার এই বক্তব্য প্রমাণ করে যে তিনি সচেতনভাবেই ‘ছাত্র’ এবং ‘সন্ত্রাসী’—এই দুই শ্রেণির মধ্যে পার্থক্য করেছিলেন এবং শিক্ষার্থীদের সুরক্ষা তার অগ্রাধিকার ছিল।
ডেভিড বার্গম্যান তার লেখায় আরও উল্লেখ করেছেন, বিবিসি ও আল-জাজিরার তথ্যচিত্রগুলোতে শেখ হাসিনার মন্তব্যকে যথাযথ প্রেক্ষাপট ছাড়া উপস্থাপন করা হয়েছে, যা বিভ্রান্তিকর। সেখানে এমনভাবে বিষয়টি দেখানো হয়েছে যেন তিনি ঢালাওভাবে বিক্ষোভকারীদের ওপর গুলির নির্দেশ দিচ্ছেন, যা সত্যের অপলাপ। সজীব ওয়াজেদ জয় সঠিকভাবেই চিহ্নিত করেছেন যে, ওই অডিও ক্লিপগুলো খণ্ডিতভাবে প্রচার করে অর্থ বিকৃত করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, একজন রাষ্ট্রপ্রধান হিসেবে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা শেখ হাসিনার সাংবিধানিক দায়িত্ব ছিল। সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসংযোগের মুখে তিনি যে পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন, তা ছিল পরিস্থিতির ভয়াবহতা মোকাবিলার কৌশল। আন্তর্জাতিক বিশ্লেষক ডেভিড বার্গম্যানের এই পর্যবেক্ষণ সজীব ওয়াজেদ জয়ের দাবিকেই সত্য প্রমাণ করে—শেখ হাসিনা কখনোই শিক্ষার্থীদের প্রতি সহিংস ছিলেন না, বরং তার কঠোরতা ছিল কেবল সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে।

Address

Nalta Sharif, Nalta Mobarak Nagar
Satkhira
9441

Alerts

Be the first to know and let us send you an email when Mahti Ahsan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahti Ahsan:

Share