19/07/2026
গত ১৮/০৭/২০২৬ তারিখে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল American Wellness Center – Chattogram Branch।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন American Wellness Center-এর প্রতিষ্ঠাতা প্রফেসর ডা. মজিবুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
ডা. জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন, চট্টগ্রাম।
ডা. SANM কামরুল আহসান (MBBS, PGT, FCGP, MS)।
ডা. মোঃ শহিদুল ইসলাম সোহান (MBBS, RU)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহাবুবুর রহমান, চেয়ারম্যান, American Wellness Center।
চট্টগ্রামে আমাদের এই নতুন শাখার মাধ্যমে এখন থেকে নগরবাসী আন্তর্জাতিক মানের সমন্বিত স্বাস্থ্যসেবা, প্রাকৃতিক চিকিৎসা, পুষ্টি পরামর্শ এবং স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় আধুনিক সেবা আরও সহজে গ্রহণ করতে পারবেন।
নতুন ব্রাঞ্চ উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ অফার!
পুরো মাসজুড়ে ডাক্তার ও পুষ্টিবিদ কনসাল্টেশনে থাকছে ৫০% বিশেষ ছাড়। যারা সুস্থ জীবনযাত্রা শুরু করতে চান কিংবা দীর্ঘদিনের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞের পরামর্শ নিতে চান, তাদের জন্য এটি হতে পারে একটি চমৎকার সুযোগ।
American Wellness Center – Chattogram Branch
📍 ঠিকানা: ২য় তলা, ইয়াহইয়া টাওয়ার, লালখান বাজার, চট্টগ্রাম।
📞 হটলাইন: 09666747470
🗺️ লোকেশন: https://maps.app.goo.gl/e5vAPSwv9tMBvNQ6A
চট্টগ্রামের মানুষের আস্থা ও ভালোবাসার অংশ হতে পেরে আমরা আনন্দিত। আপনাদের দোয়া, সহযোগিতা ও বিশ্বাস নিয়েই সুস্থ, সচেতন ও সুন্দর একটি সমাজ গড়ার লক্ষ্যে আমাদের এই পথচলা অব্যাহত থাকবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।