Delight Cattle Farm

Delight Cattle Farm Motto is organic milk and meat production.

গাভী /বকনা হীটে না আসলে করনীয়  কোন হলস্টিন বকনা 18 মাস বা যথেষ্ট বয়স হওয়ার পর ও হীটে না আসলে বা হীট থেকে কনসিভ না করলে ক...
14/07/2025

গাভী /বকনা হীটে না আসলে করনীয়

কোন হলস্টিন বকনা 18 মাস বা যথেষ্ট বয়স হওয়ার পর ও হীটে না আসলে বা হীট থেকে কনসিভ না করলে কি কি করনীয় বা আমি কি করে থাকি!!

নীচের হিসাব টা হল স্বাভাবিক; কিছু কিছু ক্ষেত্রে শাল দুধ+ দুধ বেশী খাওয়া ও সুষম দানাদার ও পুষ্ঠিকর ঘাস পেলে আগেও হীটে আসতে পারে।
1)হলস্টিন/ জার্সি হীটে আসে 14-18 মাসে
2)দেশী বকনা হীটে আসে 18-20 মাসে
3)শাহীওয়াল ও গীর বকনা হীটে আসে 23-24 মাসে

আমি সন্দেহ পোষন করছি আপনার বকনার খাবারের রেশন ঠিক নাই!!মনে হচ্ছে, বকনা যথাযথ কাঁচা ঘাস ও পুষ্ঠির অভাবে সঠিক ওজন 200কেজি প্লাস অর্জন করে নাই। মানে হলো আপনার গাভি বা বকনার Body Score index ঠিক করতে অধিকতর মনোযোগ দিতে হবে।খাদ্য ও পুষ্ঠি বাড়াতে হবে।এখন যা যা সবার আগে জুরুরীঃ
এখানে ঔষধ ব্যবসায়ীরা আমার সাথে একমত না ও হতে পারেন!কারন আমার পরামর্শ হলো আপনাকে সার্বিক ভাবে সঠিক পশুপালনে ফিরে আসতে সাহায্য করা।তাহলে এই বিষয়টা সহজ হয়ে যাবে।
1)Deworming যথাযথ ভাবে সঠিক ওজন অনুযায়ী সঠিক ঔষধ প্রয়োগে, নিশ্চিতরূপে,সব রকম কৃমিমুক্ত করা।কলিজা কৃমির জন্য #নাইট্রোনেক্স ইনজেকশন প্রয়োগ করতে পারেন।চামড়ায় ইনফেকশন দূর করতে #আইভারমেকটিন গ্রুপের ভার্মিক প্লাস বা এমেকটিন প্লাস/ আইভিক্লোর/ভার্মিক ইনজেকশন দিতে হবে।
সাধারন রুমেন কৃমির জন্য এনডেক্স,রেনাডেক্স এসব খাওয়ানো।
2)Fodder nutrients ঘাসের জমিতে TSP, জিংক,গোবর ইউরিয়া,ম্যাগনেসিয়াম সার দিয়ে প্রোটিন যুক্ত ঘাস চাষ করে পর্যাপ্ত ঘাস খাওয়ানো।

3)Suppliment minerals বকনার শরীরের লক্ষণ ও খাদ্যের অতীত ইতিহাস জেনে
*ক্যালসিয়াম সিরাপ(ক্যালসিয়াম,ফসফরাস),
*জিংক সিরাপ,
*ভিটামিন AD3E ঘাটতি
চাহিদা পূরন করা,সহজ হলো নিয়মিত
*ডাই ক্যালসিয়াম ফসফেট /DCP/লাইমস্টোন ও *(DB(ভিটামিন ডি ও ভিটামিন বি) পাউডার নিয়মিত খাওয়ানো হীটে আনতে কার্যকর হতে পারে।

4)Concentrate feed ration দানাদার ভূসি জাতীয় খাবারের জন্য একটি গ্রহনযোগ্য ও আদর্শ রেশন/চার্ট ফলো করা যা আমি পোষ্টে সংযুক্ত করেছি।

5)Check Uterus mucus dripping ভাবে এক মাস পর জরায়ু পরীক্ষা করানো, কোন অসঙ্গতি বা সিষ্ট আছে কি না দেখা,সমস্যা থাকলে চিকিৎসা নেওয়া।যোনি দিয়ে সঠিক মিউকাস বের হয় কি না,নাকি জরায়ুতে কোন ইনফেকশন আছে,থাকলে এন্টিবায়োটিক চিকিৎসা নিতে হবে।

6)Quit unwanted feed দানাদারের পরিমান ও এর উপর নির্ভরশীলতা কমিয়ে আনা।বেশী করে কাঁচা ঘাস দেওয়া!বেশী ধানের কুড়া ও লবন বকনার ক্ষতিকর,হীটে আনতে সমস্যা হবে।

7) Herbal remedies এসময় কিছু পাকা কলা,কলমির শাক,সজিনা পাতা,খেসারী কলাই গাছ,অংকুরিত ছোলা বুট,মেথি,কালোজিরা,মিষ্টি কুমড়া,মিষ্টি আলু সিদ্ধ খাদ্য ও মিনারেলস এর চাহিদা পূরনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

8)Physial exercise বকনা\গাভীকে সারাদিন এক জায়গায় বেধে রাখা যাবে না,স্বাভাবিক হাঁটা চলাফেরা ও কিছু সময় ব্যায়াম বা দৌঁড়াতে পারেন।খামারকে জীবাণুমুক্ত মশামাছিমুক্ত ও আরামদায়ক রাখুন।

9)Use Recommended salt বস্তার লবন খাওয়ানো বন্ধ করে রকসল্ট বা মিনারেলস ব্লক'(যাতেরকমারি খনিজ লবন এর মিশ্রন থাকে) খেতে দিলে ভালো ফলাফল পাবেন।

10)24 Hours water support পর্যাপ্ত সাদা পানি গরুর জন্য অত্যন্ত জুরুরী,লবনাক্ত পানি পান করানো একটি বদঅভ্যাস,ধীরে ধীরে পানিতে লবনের পরিমান কমিয়ে আনুন;গরু লবন কতটুকু লাগে সে নিজেই বুঝে!আপনি সামনে রকসল্ট এর পাথর/টুকরা দিয়ে রাখুন।

11)Never empty stomach গাভী,বকনার পেট/রুমেন কখনো খালি রাখা যাবে না,ঘাস না থাকলে খড় দিয়ে হলে ও রুমেন/পেটের বাম পাশ ভর্তি রাখুন।অধিক দানাদার দিয়ে পেঁটফাঁপা রোগ বানাইলে ক্ষতিকর।

12)Veterinary Doctor Suggestions সময় একজন নির্ভর যোগ্য ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে চলা সবচেয়ে নিরাপদ।
মুরগীর ফিড,কচুরীপানা,খুদের জাউ খাওয়ানো র পরামর্শ দেন এমন ডাক্তার বা এ আই কর্মী,ফেসবুকে আজেবাজে পরামর্শ দাতা এড়িয়ে চলুন।
ধন্যবাদ।
সংগৃহিত।

Address

Madrasa Bazar, Nizpara, Nalitabari
Sherpur
2110

Alerts

Be the first to know and let us send you an email when Delight Cattle Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Delight Cattle Farm:

Share

Category