Negar Food Service

Negar Food Service we provide pure and fresh food to the customer

স্বাদে ও গন্ধে অতুলনীয় নতুন জাতের এ আমের ‘গৌড়মতি’ নামকরণ করেছেন কৃষিবিদ মঞ্জুরুল হক। তিনি বর্তমানে রাজশাহী কৃষি সমপ্রস...
11/08/2024

স্বাদে ও গন্ধে অতুলনীয় নতুন জাতের এ আমের ‘গৌড়মতি’ নামকরণ করেছেন কৃষিবিদ মঞ্জুরুল হক। তিনি বর্তমানে রাজশাহী কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি জানিয়েছেন, আমটির সর্বপ্রথম সন্ধান পাওয়া যায় চাঁপাইনবাবগঞ্জে। তাই বাংলার প্রাচীন এই জনপদের ‘গৌড়’ থেকে ‘গৌড়’ আর মূল্য বিবেচনায় রত্নের সঙ্গে তুলনা করে ‘মতি’ শব্দের সমন্বয়ে নতুন জাতের এই আমটির ২০১৩ সালে নামকরণ করা হয়েছিল ‘গৌড়মতি’।কৃষিবিদ আবু হানিফ মিয়া, পরিচালক,উদ্ভিদ সংগনিরোধ উইং এর সহযোগিতায় গৌড়মতি আমের উদ্ভাবনের জন্য কৃষিবিদ মঞ্জুরুল হক ২০১৮ সালের ফেব্রুয়ারিতে (KIB) কৃষি পদক পেয়েছেন।

গৌড়মতি আমের বৈশিষ্ট্য-
• এই আমের দ্রবণীয় (টিএসএস) প্রায় ২৫ শতাংশ। এই আম নবী জাতের। যদিও নবী জাতটি, অন্যান্য জাতের মতো একই সাথে কুঁড়ি আসে।

• এই আমটি ল্যাংড়া বা খিরসাপাটা অর্থাৎ হিমসাগরের চেয়ে ১৮/২০% বেশি মিষ্টি।

• গৌড়মতির ভোজ্য অংশ প্রায় ৯৩ শতাংশ এবং আমের অন্যান্য ভাল জাতের ভোজ্য অংশ ৭০/৮০ শতাংশ। আম পাকা হয়ে গেলে হলুদ ও সিঁদুর মিশ্রণে দারুণ লাগে। গৌরমাতি আমেতে মিষ্টি পাশাপাশি উচ্চ স্তরের খনিজ রয়েছে।

• এই আমের খোসা এবং আটি দুটোই পাতলা এবং আটি ছোট তাই এই আমের ভোজ্য অংশ বেশি হয়।

কিউজাই আম থাইল্যান্ড এর একটি নতুন ধরনের আম যা উদ্ভিদ প্রেমীদের ক্রমেই সুপরিচিত লাভ করছে। এই আম থাইল্যান্ড এর একটি উন্নত ...
18/07/2024

কিউজাই আম থাইল্যান্ড এর একটি নতুন ধরনের আম যা উদ্ভিদ প্রেমীদের ক্রমেই সুপরিচিত লাভ করছে। এই আম থাইল্যান্ড এর একটি উন্নত জাতের আম। বাংলাদেশে অন্য সকল আমের মতোই চাষ উপযোগী এই আম। এই আমের ছোট বীজ হয় এবং মিষ্টি, সুগন্ধি স্বাদ ।

বারি-৭ আমরঙিন উচ্চ ফলনশীল মাঝ মৌসুমী জাত।২। গাছ মধ্যম আকৃতির ও মধ্যম খাঁড়া।৩। ফাল্গুন মাসে থম দিকে ফল আহরগাছে মুকুল আসে...
17/07/2024

বারি-৭ আম

রঙিন উচ্চ ফলনশীল মাঝ মৌসুমী জাত।
২। গাছ মধ্যম আকৃতির ও মধ্যম খাঁড়া।
৩। ফাল্গুন মাসে থম দিকে ফল আহরগাছে মুকুল আসে এবং জ্যৈষ্ঠ মাসের শেষ থেকে আষাঢ় মাসের মধ্যে উপযোগী হয়।
৪। ফল গোলাকার, লাল আভাসহ হলুদ বর্ণের, গড় ওজন ২৯০ গ্রাম।
৫। ফলের শাঁস হলদে, মধ্যম রসালো, হালকা শাঁস

♻️সুরমা ফজলি মধ্য মৌসুমি জাতের আম। (এর অপর নাম চিনি ফজলি) উৎকৃষ্ট জাতের এই আমটি জুন মাসের মাঝামাঝি পাকা শুরু করে ১৫-২০ দ...
16/07/2024

♻️সুরমা ফজলি মধ্য মৌসুমি জাতের আম। (এর অপর নাম চিনি ফজলি) উৎকৃষ্ট জাতের এই আমটি জুন মাসের মাঝামাঝি পাকা শুরু করে ১৫-২০ দিন থাকে। আমটির আকার লম্বাটে। অনেকটা চ্যাপ্টা।

সুরমা ফজলি- একপ্রকার আম যা আঁশবিহীন, রসালো, সুগন্ধযুক্ত, সুস্বাদু ও মিষ্টি।

✅বেশি আম খেলে কি কি ক্ষতি হতে পারে তা জানেন কি? যদি না জেনে থাকেন তাহলে একজন স্বাস্থ্য সচেতন ব্যাক্তি হিসেবে আপনার এ বিষ...
15/06/2024

✅বেশি আম খেলে কি কি ক্ষতি হতে পারে তা জানেন কি? যদি না জেনে থাকেন তাহলে একজন স্বাস্থ্য সচেতন ব্যাক্তি হিসেবে আপনার এ বিষয়টি জেনে নেয়া জরুরি.........।।

🟢বেশি আম খাওয়া মোটেই স্বাস্থ্যকর নয়। স্বাদে-গন্ধে অতুলনীয় হলেও অতিরিক্ত আম খেয়ে কিন্তু বিপদও ডাকছেন আপনি। ডাক্তারদের মতে শরীরের দিকে খেয়াল না রেখে আম খেলে কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে নানা ক্ষতি।

🔴আমে ভিটামিন সি ও ক্যালোরি দুইয়ের পরিমাণই যথেষ্ট থাকে। মাঝারি সাইজের আমে থাকে ১৩৫ ক্যালোরি। কিন্তু যারা ওবেসিটির সমস্যায় ভুগছেন এবং ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের পক্ষে এই কারণেই আম ক্ষতিকারক হয়ে উঠতে পারে। তাই পরিমাণ বুঝে আম খান।

🟣আম রক্তে চিনির মাত্রা বাড়িয়ে দেয়। এটি ফ্রুকটোজে ভরপুর। তাই যারা ডায়াবেটিসের রোগী, তাদের পক্ষে আম বড় বিপদ হয়ে দেখা দিতে পারে। ব্লাড সুগার আয়ত্তে রাখতে তাই নিয়ম-নীতি ভেঙে ও চিকিৎসকের পরামর্শ ছাড়া আম একেবারেই নয়। খেলেও নিয়ন্ত্রণ রেখে খান।

✅সিজনাল পাকা আম বেশি খেয়ে ফেলেছেন? ভালই ঘুম পাচ্ছে। কিন্ত জানেন না কারন টা কি? তাহলে নিচের কারণগুলাই আপনার ঘুমের জন্য দা...
14/06/2024

✅সিজনাল পাকা আম বেশি খেয়ে ফেলেছেন? ভালই ঘুম পাচ্ছে। কিন্ত জানেন না কারন টা কি? তাহলে নিচের কারণগুলাই আপনার ঘুমের জন্য দায়ী.........।

♻ পাকা আমে অনেক বেশি ট্রিপটোফ্যান থাকায় পর্যাপ্ত সেরোটোনিন তৈরি হয়। আর সেরোটোনিন হচ্ছে ঘুমের জন্য দায়ী একটি নিউরোট্রান্সমিটার। অন্যদিকে ট্রিপটোফ্যান মস্তিষ্কে প্রবেশে সাহায্য করে ইনসুলিন। আর বেশি পরিমাণ ইনসুলিন নিঃসরণের কারণ হলো আমে বিদ্যমান কার্বোহাইড্রেট বা গ্লুকোজ।


🌿সিজনে আম তো সবাই কমবেশি খায়।কিন্ত পাকা আম খাওয়ার অসাধারন কিছু গুনাগুন রয়েছে যা জানলে আপনি অবাক হবেন। চলুন জেনে নেই আমের...
13/06/2024

🌿সিজনে আম তো সবাই কমবেশি খায়।কিন্ত পাকা আম খাওয়ার অসাধারন কিছু গুনাগুন রয়েছে যা জানলে আপনি অবাক হবেন। চলুন জেনে নেই আমের উপকারিতা...............

১. কোলেস্টেরল কমায়

বিশেষজ্ঞরা বলছেন, আম খেলে তা কোলেস্টেরল কমাতে কাজ করে। আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি, পেকটিন এবং ফাইবার রয়েছে যা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে পরিমিত পরিমাণ আম খেতে পারেন।

২. চোখের জন্য উপকারী

এক কাপ কাটা আমের মধ্যে ২৫ শতাংশ ভিটামিন এ থাকে যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং রাতকানা ও শুষ্ক চোখ প্রতিরোধ করে। তাই যারা চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের জন্য আম একটি উপকারী খাবার। নিয়মিত এই ফল খেলে চোখ ভালো রাখা সহজ হয়।

৩. শরীরকে ক্ষারীয় করে

আমের নানা উপকারের মধ্যে এটিও একটি। আমে উপস্থিত ম্যালিক অ্যাসিড, টারটারিক অ্যাসিড এবং কিছু সাইট্রিক অ্যাসিড সহ অ্যাসিড শরীরে ক্ষারীয় উপাদান বজায় রাখতে সাহায্য করে।

৪. হিট স্ট্রোকের বিরুদ্ধে লড়াই করে

আম থেকে তৈরি একটি জুস খেলে তা বাইরের অতিরিক্ত তাপ থেকে শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে। এটি শরীরকে ঠান্ডা রাখে এবং আপনাকে সহজে ক্লান্ত হতে দেয় না। শুধু পাকা আম নয়, কাঁচা আমের শরবতও বেশ এক্ষেত্রে উপকারী।

৫. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

২৫টি বিভিন্ন ধরণের ক্যারোটিনয়েড সহ আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে। যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে সাহায্য করে এবং গ্রীষ্মে শরীরকে অসুস্থ হওয়া থেকে রক্ষা করে।

#আম #পাকাআম #রাসায়নিক্মুক্তআম

✅এক নজরে দেখে নিন ফরমালিনমুক্ত আম চেনার উপায়🌿গাছপাকা আমের উপর অবশ্যই মাছি বসবেঃ আম কিনতে গেলে একটি বিষয় অবশ্যই খেয়াল করব...
24/05/2024

✅এক নজরে দেখে নিন ফরমালিনমুক্ত আম চেনার উপায়

🌿গাছপাকা আমের উপর অবশ্যই মাছি বসবেঃ আম কিনতে গেলে একটি বিষয় অবশ্যই খেয়াল করবেন তা হল- আমের ওপর মাছি বসে কিনা। আমে রাসায়নিক ফরমালিন বা কার্বাইড দেওয়া থাকলে সে আমের উপরে কখনই মাছি বসবে না।

♻গাছপাকা আমের গায়ে সাদাটে ভাব থাকবেঃ গাছপাকা আম হলে দেখবেন, আমের গায়ে এক ধরণের সাদাটে ভাব থাকে, সেরকম রঙিন ভাব থাকেনা। কিন্তু ফরমালিন বা অন্য রাসায়নিকে দেওয়া আম হয় সুন্দর, দাগহীন ও পরিষ্কার।

🟢গাছপাকা আমের গায়ে অনেক দাগ থাকেঃ গাছপাকা আমের ত্বকে দাগ থাকে। রাসায়নিকে পাকানো আমের গা হয় দাগহীন। কারণ কাঁচা অবস্থাতেই পেড়ে ফর্মালিন ও কার্বাইড দিয়ে পাকানো হয়।

🔴কেমিক্যাল যুক্ত আমের কোন সুস্বাদ বা টক-মিষ্টি গন্ধ নেইঃ আম কেনার পর সেই আম মুখে দেয়ার পর যদি দেখেন যে আমে কোন সৌরভ নেই কিংবা আমে টক-মিষ্টি কোনো স্বাদই নেই- বুঝবেন যে সে আমে ফর্মালিন জাতীয় কোন রাসায়নিক দ্রব্য দেওয়া হয়েছে।

🟡বদ্ধ জায়গায় আম কিছুক্ষণ রাখুনঃ আম কেনা হলে কিছুক্ষণ রেখে দিন। এমন কোথাও রাখুন যেখানে বাতাস চলাচল করে না। গাছপাকা আম হলে কিছুক্ষণ পর গন্ধে মৌ মৌ করবে চারপাশ। ওষুধ দেয়া আমে এই সুমিষ্ট গন্ধ পাওয়াই যাবে না।

🟣খোসার রঙের ভিন্নতাঃ গাছপাকা আমের গায়ের রঙও আলাদা। গোড়ার দিকে একটু গাঢ় রঙ থাকে গাছপাকা আমে। রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো আমের আগাগোড়া হলদে রঙ হয়ে যায়। হিমসাগর সহ আরও বেশ কিছু জাতের আম পাকলেও সবুজ থাকে। গাছপাকা হলে এসব আমের ত্বকে কালো কালো দাগ পড়ে। রাসায়নিক দিয়ে পাকানো হলে আমের ত্বক হয় মসৃণ ও সুন্দর।

🔵আমের সুমিষ্ট গন্ধ পাওয়া যাবেঃ ফরমালিনমুক্ত আম চেনার উপায় একটি উপায় হচ্ছে গন্ধ শুকে দেখা। আম কেনার আগে নাকের কাছে নিয়ে ভালো করে শুকুন। গাছপাকা আম হলে অবশ্যই বোঁটার কাছে চেনা গন্ধ পাবেন। ওষুধ দেওয়া আমে গন্ধ খুব বেশি থাকে না কিংবা বাজে বা ঝাঁজালো গন্ধ থাকে। ফলে বোঝা যায় যে আমটা আসলে গাছপাকা না।
#গাছপাকা #আম #ফ্রেশ

✅রফিক প্রতিদিন বাসে উঠে দেখে প্রতিবন্ধী সিটে কেউ না কেউ বসে আছে। সেদিন দেখে প্রতিবন্ধী সিটে একটি বস্তা বসানো আছে। সবাই ভ...
21/05/2024

✅রফিক প্রতিদিন বাসে উঠে দেখে প্রতিবন্ধী সিটে কেউ না কেউ বসে আছে। সেদিন দেখে প্রতিবন্ধী সিটে একটি বস্তা বসানো আছে। সবাই ভাবছে কেউ হয়তো সিট রেখে দিয়েছে। সবাই দাঁড়িয়ে আছে।

৫-৬টা স্টপেজ যাওয়ার পর বাসে খুব ভিড়। সবাই খুব চেঁচাচ্ছে- কার বস্তা, হটান সিট থেকে। একজন পাশে দাঁড়িয়ে থাকা লোক বলে উঠলো-

লোক : আমার।

একজন : আপনি নিজে দাঁড়িয়ে থেকে বস্তাটা সিটে রেখেছেন কেন?

লোক : সিটটা প্রতিবন্ধীর জন্য। আর বস্তায় আমার আম আছে। আমগুলো ল্যাংড়া।

মাশাল্লাহ গতবারের হিমসাগর আম।যেমন দেখতে তেমন খেতে।২২ মে.২০২৪ থেকে হিমসাগর আম সংগ্রহের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।এবার ও ...
10/05/2024

মাশাল্লাহ গতবারের হিমসাগর আম।যেমন দেখতে তেমন খেতে।
২২ মে.২০২৪ থেকে হিমসাগর আম সংগ্রহের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।

এবার ও ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটির আম পাবেন।অগ্রিম অর্ডার করতে ইনবক্স করে রাখুন।

Address

Siddhirganj
1430

Telephone

+8801725464322

Website

Alerts

Be the first to know and let us send you an email when Negar Food Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share