Chakroborty Loft

Chakroborty Loft Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chakroborty Loft, Farm, Sitakund.

শান্তির প্রতীক কবুতর হস্তান্তরের মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়..কারো অভিজ্ঞতা আমার বয়স থেকেও বেশি,, ...
25/09/2025

শান্তির প্রতীক কবুতর হস্তান্তরের মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়..কারো অভিজ্ঞতা আমার বয়স থেকেও বেশি,, তো কারো সবমাত্র হাতেখড়ি.. তবে আপনার সাথে আমার মিলটা হয়েছে অন্যদিকে.. সেটা হলো কবুতরের প্রতি আমাদের শখটা দীর্ঘদিন সুপ্তাবস্থায় লালন-পালন করার পর অবশেষে সেই সুযোগটা পাওয়া..
আপনার সাথে পরিচিত হয়ে,, আমি আমার সেই পুরাতন দিনগুলো স্মৃতিচারণ করতে পারলাম.. "কবুতর পালা অপরাধ " থেকে "কবুতর পালা যায়" এ দীর্ঘ যাত্রাটায় আপনার সাথে আমার ভীষণ রকমের মিল..

এ সুন্দর পরিচয়টা আমি আমার টাইমলাইনে স্মৃতি হিসেবে রেখে দিলাম.. আপনার আতিথেয়তার জন্য আমি কৃতজ্ঞ ভাই.. ♥️♥️
সৃষ্টিকর্তা আপনার মনের সকল আশা পূরণ করুক,, আপনার জীবনকে আরো সাফল্যমন্ডিত করুক.. ♥️♥️

কবুতর ডেলিভারি দেওয়ার আগের দিনটা আমি ভীষণ উপভোগ করি.. কবুতরের জন্য বক্স বানানো,, বক্সে পেপার দেওয়া, নিশ্বাস নেওয়ার জন্য ...
08/09/2025

কবুতর ডেলিভারি দেওয়ার আগের দিনটা আমি ভীষণ উপভোগ করি.. কবুতরের জন্য বক্স বানানো,, বক্সে পেপার দেওয়া, নিশ্বাস নেওয়ার জন্য বক্সে ছিদ্র করা ইত্যাদি ইত্যাদি.. আর ডেলিভারি যদি চট্টগ্রামে হয়, তাহলে কবুতর দেওয়ার সুবাদে নতুন মানুষের সাথে দেখা হওয়া, কুশল বিনিময় হওয়ার একটা অপেক্ষা তো থাকেই.. মোটামুটি প্রায় সব কবুতর ডেলিভারি দেওয়ার আগেই আমি এ অনুভূতির মধ্যে দিয়ে যায়.. তবে এবারের অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যাতিক্রম ছিলো..
না ছিলো কবুতর দেওয়ার আগের দিনের ব্যস্ততা, না ছিলো ডেলিভারি দেওয়ার দিনের উত্তেজনা.. দূরত্বের সাথে অনুভূতির মাত্রা সমানুপাতিক হারে কমতে থাকে.. আমার অনুপস্থিতিতে এ কাজটা এ প্রথমবার আমার "বাবা" সম্পন্ন করলেন..♥️♥️
আপনাকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ ভাই.. কবুতরটা নেওয়ার জন্য আপনি যে পরিমাণ অপেক্ষা করেছেন, আপনার জায়গায় আমি থাকলে হয়তো হাল ছেড়ে দিতাম.. মাসখানেকের বেশি অপেক্ষা করার জন্য আপনাকে ধন্যবাদ.. কবুতরটি যে নিয়তে নিয়েছেন, সৃষ্টিকর্তা তাতে বরকত প্রদান করুক.. এর রেজাল্ট দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি.. পরিশেষে সবকিছুর জন্য সৃষ্টিকর্তার নিকট অশেষ শুকরিয়া.. সকলের ভালোবাসার, পছন্দের জিনিসগুলো ভালো থাকুক, সুস্থ থাকুক..
ভালো থাকবেন ভাই.. ♥️♥️

একটা ক্রিমবার নর হাতবদলের মাধ্যমে ভাইয়ের সাথে পরিচিত হওয়া.. সে পরিচয়ের সূত্র ধরেই নিজের বাসার হোমব্রিড কিছু ভালোবাসা ভাই...
25/08/2025

একটা ক্রিমবার নর হাতবদলের মাধ্যমে ভাইয়ের সাথে পরিচিত হওয়া.. সে পরিচয়ের সূত্র ধরেই নিজের বাসার হোমব্রিড কিছু ভালোবাসা ভাইয়ের কাছে পুনরায় হাতবদল করলাম.. আমার উপর আস্থা রাখার জন্য এবং কবুতর হাতে পেতে মাসখানেক অপেক্ষা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই..

কবুতর আপনার জীবনে মঙ্গলময় বার্তা বয়ে আনুক.. আপনার জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করছি.. ♥️♥️

কবুতর হাতবদলের মাধ্যমে ভালো মানুষদের সাথে পরিচিত হওয়ার তালিকাটা দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত..  কবুতরের আপডেট কিংবা  কোন ছবি না...
25/08/2025

কবুতর হাতবদলের মাধ্যমে ভালো মানুষদের সাথে পরিচিত হওয়ার তালিকাটা দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত.. কবুতরের আপডেট কিংবা কোন ছবি না দেখেই কবুতর প্রায় ১.৫ মাস আগে বুকিং করে রাখা এবং সেসাথে এ দীর্ঘ সময়টা অপেক্ষা করার জন্য আমি আপনার নিকট কৃতজ্ঞ.. কবুতরটি বাসের মাধ্যমে ডেলিভারি দেওয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয় নি.. "ঈশ্বর যা করেন, ভালোর জন্যই করেন".. সে কারণে হয়তো জীবনে প্রথমবারের মত গাজীপুর যাওয়া এবং কবুতর ডেলিভারি দিয়ে আসা-- এ দুই কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি..

আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না.. আপনার জীবন সাফল্যমন্ডিত এবং সুন্দর হউক, এ প্রার্থনায় রইলো.. ভালো থাকবেন, সুস্থ থাকবেন.. ♥️♥️

চট্রগ্রামে যতজনের কাছে আমার শখের  কবুতর গুলো হাতবদল করেছি,, সবক্ষেত্রেই আমি নিজে গিয়ে ডেলিভারি দিয়ে এসেছি.. হাতবদলের মাধ...
30/06/2025

চট্রগ্রামে যতজনের কাছে আমার শখের কবুতর গুলো হাতবদল করেছি,, সবক্ষেত্রেই আমি নিজে গিয়ে ডেলিভারি দিয়ে এসেছি.. হাতবদলের মাধ্যমে নতুন ব্যাক্তির সাথে পরিচিত হতে পারার ইচ্ছেটা আমার প্রচন্ড রকম.. কিন্তু ব্যাস্ততার কারণে, আপনার সাথে সাক্ষাৎ করার সে সৌভাগ্যেটা আমার হয় নি.. আমাকে বিশ্বাস করে, কবুতরটা বাস ডেলিভারির মাধ্যমে সংগ্রহ করার জন্য আপনাকে ধন্যবাদ.. পরের বার সুযোগ হলে অবশ্যই দেখা করবো..

কবুতরটা আপনার বাসায় ভালো রেজাল্ট করুক.. সৃষ্টিকর্তার নিকট আপনার সুস্থতা এবং সফলতা কামনা করছি.. ♥️♥️

"শান্তির প্রতীক" হাতবদলের মাধ্যমে মানুষের সাথে পরিচিত হওয়ার সীমাটা দিন দিন বিস্তৃত হচ্ছে.. ফরিদপুর ডেলিভারির অভিজ্ঞতা প্...
30/06/2025

"শান্তির প্রতীক" হাতবদলের মাধ্যমে মানুষের সাথে পরিচিত হওয়ার সীমাটা দিন দিন বিস্তৃত হচ্ছে.. ফরিদপুর ডেলিভারির অভিজ্ঞতা প্রথম আমার জন্য.. সে সাথে বাসের শিডিউল রাতের দিকে থাকায় বিষয়টা চ্যালেঞ্জিং ছিলো অনেক.. তারউপর ১২ ঘন্টার অধিক কবুতর বক্সে রাখা..এত প্রতিকূলতার পর সৃষ্টিকর্তার কৃপায় সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে.. পুরো যাত্রাটায় আমার উপর বিশ্বাস রাখার জন্য মেহেদী ভাইয়ের উপর আমি কৃতজ্ঞ.. প্রবাসে থেকেও কবুতরের প্রতি আপনার ভালোবাসা এবং আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি.. সূদুর সৌদি থেকে আমার কথার উপর আশ্বস্ত থেকে আমার উপর বিশ্বাস রাখার জন্য আপনাকে ধন্যবাদ.. আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারার জন্য সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া..
ভালো থাকবেন.. সুস্থ থাকবেন.. আপনার জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করছি.. ♥️♥️

Address

Sitakund
4310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chakroborty Loft posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category