20/08/2026
কবি লুৎফুর রহমান তারেকের স্বদেশ প্রত্যাবর্তন
সিলেট ওসমানী বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় বরণ
শাহ্ ফুজায়েল আহমদ,
নিজস্ব প্রতিবেদকঃ
ইতালি থেকে সংক্ষিপ্ত সফরে মা, মাটি ও মাতৃভূমির টানে দেশে ফিরেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩ নং মিরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শ্রীরামসী গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট কবি,লেখক,সংগঠক ও গবেষক লুৎফুর রহমান তারেক। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে বরণ করে নেন। লুৎফুর রহমান তারেক সাহিত্যাঙ্গনের পরিচিত মুখ। নবীন-প্রবীণ লেখক, কবি, সাহিত্যিক ও গবেষকদের সঙ্গে সমন্বয়ের পাশাপাশি তিনি বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠা এবং সাহিত্যচর্চার বিকাশে ভূমিকা রেখে আসছেন। তাঁর উদ্যোগ ও নেতৃত্বে বিভিন্ন সংগঠনের কার্যক্রম সাহিত্যাঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে সংশ্লিষ্টরা জানান। ছাত্রজীবন থেকেই সিলেটের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন লুৎফুর রহমান তারেক। উপস্থিত নেতৃবৃন্দের ভাষ্য অনুযায়ী, জুলাই-আগস্ট ২০২৪-এর আন্দোলনেও তিনি সিলেটের রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। সাহিত্যচর্চার পাশাপাশি তাঁর মানবিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেরও প্রশংসা করেন তাঁরা ।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ সাব্বির বাবু, শ্রীরামসী ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকিকুর রহমান অপু,কচরাকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু তাহের চৌধুরী, বিএনপি নেতা শেবলু, মাজহারুল ইসলাম ও কবি ও সংগঠক শাহ্ আব্দুস সালাম,কবি মাহবুব হোসেন নওশাদ,কবি সাদ্দাম হোসেন জুনেদ,কবি জাকির হোসেন, যুক্তরাজ্যপ্রবাসী হাবিবুর রহমান লায়েক,কবি রুবেল আহমদ,কবি ঈসা তালুকদার,কবি মোবারক হোসেন, গ্রান্ড টিভির প্রতিনিধি জাহিদুল ইসলামসহ সাহিত্য ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন,লুৎফুর রহমান তারেকের মতো সাহিত্যপ্রেমী,মানবিক ও সাংগঠনিক ব্যক্তিত্বের স্বদেশ প্রত্যাবর্তন সাহিত্যাঙ্গনের জন্য আনন্দের। তাঁর অভিজ্ঞতা,সৃজনশীলতা ও সাংগঠনিক দক্ষতা দেশের সাহিত্য ও সংস্কৃতির বিকাশে আরও ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।