Taqbir Foods

Taqbir Foods উৎকৃষ্ট মান,বিশুদ্ধতা আর নির্ভরতা নিয়ে Taqbir Foods আছে আপনাদের পাশে...
(4)

অনেক বছর পর হলেও, আপনি ঠিকই প্রমাণ পাবেন,আল্লাহ আপনাকে যেটা দেয়নি সেটা আপনার জন্য কখনোই কল্যাণকর ছিল না,তাই, না পাওয়া জি...
01/11/2025

অনেক বছর পর হলেও,
আপনি ঠিকই প্রমাণ পাবেন,
আল্লাহ আপনাকে যেটা দেয়নি সেটা আপনার জন্য কখনোই কল্যাণকর ছিল না,
তাই, না পাওয়া জিনিসগুলোর জন্য
আলহামদুলিল্লাহ! 🤲

ডেলিভারি চলে গেল দক্ষিণ সুরমা,সিলেট এ। ডেলিভারিতে ছিল এগ নুডুলস ২ বক্স, নারিকেল ভাজা পুলি ২০ পিস, পাটিসাপটা ২০ পিস।

আলহামদুলিল্লাহ।
আল্লাহুমা বারিক লাহু।

🔸ফ্রোজেন ফুড,পিঠাপুলি ও সব ধরনের হোমমেড খাবার এবং চাপাতা অর্ডার করতে পেইজে দেওয়া নাম্বারে(০১৭২৭৩৯৩৩৫০) যোগাযোগ করুন অথবা পেইজে ইনবক্স করুন🔸

Note: শুধুমাত্র সিলেট সিটির ভিতরে ডেলিভারি দেয়া হয়। কমপক্ষে ২ দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে। কারন অর্ডার কনফার্ম হওয়ার পর আমরা ফুড তৈরি করে থাকি। লোকেশন অনুযায়ী ডেলিভারি চার্জ।

✴️হোমমেড নিরাপদ খাবার গ্রহন করুন ও পরিবারের সবাই মিলে সুস্থ থাকুন ✴️

29/10/2025
""জীবনের প্রকৃত সৌন্দর্য তখনই ফুটে উঠে, যখন আমরা অন্যদের জন্য কিছু করি।একটু ভালবাসা,একটু সহানুভূতি- এগুলোই পৃথিবীকে আরও ...
28/10/2025

""জীবনের প্রকৃত সৌন্দর্য তখনই ফুটে উঠে, যখন আমরা অন্যদের জন্য কিছু করি।
একটু ভালবাসা,একটু সহানুভূতি- এগুলোই পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারে।
আমরা সবাই মিলে এমন একটি পৃথিবী গড়ি যেখানে প্রতিটি হৃদয় ভালবাসায় সিক্ত হয়""

গোটাটিকর,সিলেট থেকে এক আপু কিছু পিঠা নিলেন উনার ভাইয়ের বিয়ের ডালাতে দেওয়ার জন্য। আপু পিঠাগুলো নিজেই আমার বাসা থেকে পিক করেছিলেন। ডেলিভারির সময় ছিল সকালবেলা তাই আপু আসার সময় নিয়ে এসেছিলেন আমার জন্য সকালের নাস্তা ভুনা খিচুড়ি, ছোলা ভুনা, পিয়াজু, বেগুনি। অনেক কৃতজ্ঞতা আপু,আপনাদের মতো আন্তরিক কাস্টমার আছেন বলেই আমরা সেলাররা দিনশেষে টিকে থাকি।
ডেলিভারিতে ছিল মিনি সিংগাড়া ৩০ পিস, মিনি সমুচা ৩০ পিস, মুগপাকন পিঠা ২০ পিস, গোলাপ পিঠা ২০ পিস।

আলহামদুলিল্লাহ।
আল্লাহুমা বারিক লাহু।

🔸ফ্রোজেন ফুড,পিঠাপুলি ও সব ধরনের হোমমেড খাবার এবং চাপাতা অর্ডার করতে পেইজে দেওয়া নাম্বারে(০১৭২৭৩৯৩৩৫০) যোগাযোগ করুন অথবা পেইজে ইনবক্স করুন🔸

Note: শুধুমাত্র সিলেট সিটির ভিতরে ডেলিভারি দেয়া হয়। কমপক্ষে ২ দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে। কারন অর্ডার কনফার্ম হওয়ার পর আমরা ফুড তৈরি করে থাকি। লোকেশন অনুযায়ী ডেলিভারি চার্জ।

✴️হোমমেড নিরাপদ খাবার গ্রহন করুন ও পরিবারের সবাই মিলে সুস্থ থাকুন ✴️

""সফলতার পেছনে কারো সাহায্যের দরকার নেইআল্লাহর রহমতই যথেষ্ট, আলহামদুলিল্লাহ ""আসসালামু আলাইকুম। Taqbir Foods এর ফ্যান ফল...
26/10/2025

""সফলতার পেছনে কারো সাহায্যের দরকার নেই
আল্লাহর রহমতই যথেষ্ট, আলহামদুলিল্লাহ ""

আসসালামু আলাইকুম। Taqbir Foods এর ফ্যান ফলোয়ারস,শুভানুধ্যায়ী সবাই কেমন আছেন?
অনেকদিন হয় পেইজে পোস্ট দেয়া হয় না। পারিবারিক কিছু ব্যস্ততা ছিল যার কারনে অনলাইনে নিয়মিত থাকতে পারিনি। অনলাইনে নিয়মিত না থাকলেও অফলাইনে ফুড ডেলিভারির কাজ কন্টিনিউ ছিল।

গতকাল কিছু পিঠার ডেলিভারি ছিল পিঠার ডালার জন্য। সুবিদবাজার,সিলেট থেকে এক খালাম্মা পিঠাগুলো নিলেন উনার মেয়ের বেবি শাওয়ার প্রোগ্রাম এর জন্য। ডেলিভারিতে ছিল নারিকেল ভাজা পুলি ২৫ পিস, নুনগড়া পিঠা ২৫ পিস, মুগ পাকন পিঠা ২৫ পিস, খেজুর পিঠা ২৫ পিস, লাচ্ছা সেমাইয়ের মিষ্টি ১৫ পিস, চই পিঠা ৩৫ পিস, গোলাপ পিঠা ২৫ পিস, পোয়া পিঠা ২৫ পিস, ডালপুরি ১৫ পিস।

আলহামদুলিল্লাহ।
আল্লাহুমা বারিক লাহু।

🔸ফ্রোজেন ফুড,পিঠাপুলি ও সব ধরনের হোমমেড খাবার এবং চাপাতা অর্ডার করতে পেইজে দেওয়া নাম্বারে(০১৭২৭৩৯৩৩৫০) যোগাযোগ করুন অথবা পেইজে ইনবক্স করুন🔸

Note: শুধুমাত্র সিলেট সিটির ভিতরে ডেলিভারি দেয়া হয়। কমপক্ষে ২ দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে। কারন অর্ডার কনফার্ম হওয়ার পর আমরা ফুড তৈরি করে থাকি। লোকেশন অনুযায়ী ডেলিভারি চার্জ।

✴️হোমমেড নিরাপদ খাবার গ্রহন করুন ও পরিবারের সবাই মিলে সুস্থ থাকুন ✴️

আলহামদুলিল্লাহ। কাস্টমারের রিভিউ আমাদের কাজ করার সন্তুষ্টি ❤️
07/07/2025

আলহামদুলিল্লাহ।
কাস্টমারের রিভিউ আমাদের কাজ করার সন্তুষ্টি ❤️

মহান আল্লাহ তায়ালা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দিন,আমিন।
04/07/2025

মহান আল্লাহ তায়ালা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দিন,আমিন।

""অহংকার খুব খারাপ জিনিস। এটা মানুষকে ধ্বংস করে দেয়।আর নিজের যোগ্যতা না থাকলে ভাই কিংবা চাচার অর্জন নিয়ে গর্ব করে কোন ...
02/07/2025

""অহংকার খুব খারাপ জিনিস। এটা মানুষকে ধ্বংস করে দেয়।আর নিজের যোগ্যতা না থাকলে ভাই কিংবা চাচার অর্জন নিয়ে গর্ব করে কোন লাভ নাই। নিজের যা আছে তাই শুধু নিজের।পরের যা আছে তা পরেরই। পরের জিনিস কখনোই নিজের হয় না। এটাই সত্যি।এটাই বাস্তবতা""

গত কয়েকদিন এর ডেলিভারি। ব্যস্ততার কারনে পোস্ট করা হয়ে উঠেনি। ডেলিভারিতে ছিল :- ভেজিটেবল সফট রোল ২০ পিস। সাথে ছিল রেগুলার ফুড আলু ভাজি,কাকরোল আলু মিক্সড ভাজি,পটল ফ্রাই,শুকনো ডাল ভুনা,আলু ছোট চিংড়ি চচ্চড়ি,বেগুন ভাজা,মুখি ভর্তা।

আলহামদুলিল্লাহ।
আল্লাহুমা বারিক লাহু।

🔸ফ্রোজেন ফুড,পিঠাপুলি ও সব ধরনের হোমমেড খাবার এবং চাপাতা অর্ডার করতে পেইজে দেওয়া নাম্বারে(০১৭২৭৩৯৩৩৫০) যোগাযোগ করুন অথবা পেইজে ইনবক্স করুন🔸

Note: শুধুমাত্র সিলেট সিটির ভিতরে ডেলিভারি দেয়া হয়। কমপক্ষে ২ দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে। কারন অর্ডার কনফার্ম হওয়ার পর আমরা ফুড তৈরি করে থাকি। লোকেশন অনুযায়ী ডেলিভারি চার্জ।

✴️হোমমেড নিরাপদ খাবার গ্রহন করুন ও পরিবারের সবাই মিলে সুস্থ থাকুন ✴️

আপনাদের দোয়া আর সাপোর্টই আমাদের সবচেয়ে বড় শক্তি ❤️❤️
26/06/2025

আপনাদের দোয়া আর সাপোর্টই আমাদের সবচেয়ে বড় শক্তি ❤️❤️

মৃত্যু অবধারিত জেনেও আমাদের এই স্বল্প জীবনধারায় চলে নানা রঙের স্বপ্ন দেখা, স্বপ্ন বোনা এবং স্বপ্নপূরণ করার পালা। আমরা স...
12/06/2025

মৃত্যু অবধারিত জেনেও আমাদের এই স্বল্প জীবনধারায় চলে নানা রঙের স্বপ্ন দেখা, স্বপ্ন বোনা এবং স্বপ্নপূরণ করার পালা। আমরা সবাই জানি আমাদের এই অস্থায়ী জীবনে যা কিছুই করি না কেন তা একদিন মৃত্যুর মাধ্যমেই শেষ হবে। মৃত্যুর মতো অনিবার্য বাস্তবতা এ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই।

আজ রাতের বেলা আমার একটা ডেলিভারি ছিল। খুব খুব খুবই কষ্ট আর খারাপ লেগেছে আমার এই কাজটি করতে। আমার একজন কাস্টমার আপু আছেন উনি আমেরিকা থাকেন। প্রায় সময় উনি আমার কাছে খাবার অর্ডার করে উনার শ্বশুর বাড়িতে পাঠান। সেই সূত্র ধরে উনার শ্বশুর বাড়ির মানুষের সাথে আমাদেরও মোটামুটি পরিচয়। এই ঈদের আগের দিনও উনার অনেকগুলো অর্ডার ছিল,আমার হাজবেন্ড নিয়ে পৌঁছে দিয়ে এসেছেন উনার শ্বশুর এর কাছে। কিন্তু হঠাৎ করে গতকাল সকালবেলা আপুর শ্বশুর ব্রেইন স্ট্রোক করে মারা যান। খবরটা শুনে এত খারাপ লেগেছে বলার মতো না। আপু গতকাল রাতে নক করেন আজ রাতে মৃত বাড়িতে খাবার পাঠানোর জন্য। আমি অনেক রিস্ক নিয়ে অর্ডারটি গ্রহন করি। কারন বাজার করা,প্রসেসিং করা অনেক কাজ। যাক শেষ পর্যন্ত ঠিকঠাক সময়ের ভিতরে পৌঁছাতে পেরেছি আল্লাহর শুকরিয়া। ডেলিভারিতে ছিল সাদা ভাত,আলু দিয়ে চিকেন,লাউ দিয়ে রুই মাছ,আলু ভাজি ও ডাল। মোট ১৫ জনের খাবার।

আলহামদুলিল্লাহ।
আল্লাহুমা বারিক লাহু।

ঈদুল আযহা আমাদের শুধু কোরবানির কথা মনে করিয়ে দেয় না,এটি আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস, আত্নত্যাগ ও আল্লাহর সন্তুষ্টির জন্...
09/06/2025

ঈদুল আযহা আমাদের শুধু কোরবানির কথা মনে করিয়ে দেয় না,এটি আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস, আত্নত্যাগ ও আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু বিলিয়ে দেওয়ার শিক্ষাও।
হযরত ইব্রাহিম (আঃ) ও ইসমাইল (আঃ) এর ইতিহাস আমাদের শেখায়,সত্যিকারের ভালবাসা মানে ত্যাগ, আর আল্লাহর প্রতি ঈমান মানে নিঃশর্ত আত্নসমর্পণ।

ঈদের এই দিন শুধু আনন্দ নয়,বরং সম্পর্কগুলোকে আরও শক্ত করে তোলার দিন।

ত্যাগ শুধু পশুর নয়,অহংকার ও বিভেদেরও হোক। আসুন আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সম্পর্ককে পবিত্র করি। ঈদ মোবারক।

ঈদ উপলক্ষে বেশ কিছু ডেলিভারি দিয়েছি কিন্তু ব্যস্ততার কারনে পোস্ট করা হয়ে উঠেনি। ঈদের আগের দিন বিকালে ডেলিভারি দিলাম আরফার দিনের রোজার ইফতারের জন্য ভেজিটেবল রোল। আবার ঈদের আগের দিন চাঁদ রাতে ডেলিভারি দিলাম মিনি সিংগাড়া,মিনি সমুচা,পাটিসাপটা,নারিকেল ভাজা পুলি,নুনগড়া,চিকেন হাফমুন পাই ও চটপটি।
ঈদের দিন সকালের নাস্তা হিসাবে দিলাম নারিকেল ভাজা পুলি, নুনগড়া ও দুধ সেমাই। আবার ঈদের দিন রাতে দিলাম কলিজা ভুনা, বিফ ভুনা, সাতকরা দিয়ে বিফ।
সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।
আল্লাহুমা বারিক লাহু।

🔸ফ্রোজেন ফুড,পিঠাপুলি ও সব ধরনের হোমমেড খাবার এবং চাপাতা অর্ডার করতে পেইজে দেওয়া নাম্বারে(০১৭২৭৩৯৩৩৫০) যোগাযোগ করুন অথবা পেইজে ইনবক্স করুন🔸

Note: শুধুমাত্র সিলেট সিটির ভিতরে ডেলিভারি দেয়া হয়। কমপক্ষে ২ দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে। কারন অর্ডার কনফার্ম হওয়ার পর আমরা ফুড তৈরি করে থাকি। লোকেশন অনুযায়ী ডেলিভারি চার্জ।

✴️হোমমেড নিরাপদ খাবার গ্রহন করুন ও পরিবারের সবাই মিলে সুস্থ থাকুন ✴️

ঈদ মোবারক! 🌙✨দেশে ও প্রবাসে থাকা সকল ভাইবোনকে আমার পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 💜এই পব...
06/06/2025

ঈদ মোবারক! 🌙✨
দেশে ও প্রবাসে থাকা সকল ভাইবোনকে আমার পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 💜
এই পবিত্র দিনে ভালোবাসা, শান্তি ও সৌহার্দ্য ছড়িয়ে পড়ুক আমাদের চারপাশে। পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক আনন্দময়। ❤️

Address

Subidbazar
Sylhet
3100

Telephone

+8801727393350

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqbir Foods posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taqbir Foods:

Share