Jom jom doi & sweets

Jom jom doi & sweets All kind of dairy products are made in Bogra

𝑱𝒐𝒎 𝑱𝒐𝒎 𝑫𝒐𝒊 & 𝑺𝒘𝒆𝒆𝒕𝒔 𝒊𝒔 𝒂 𝒇𝒓𝒆𝒔𝒉 𝒂𝒏𝒅 𝒂𝒖𝒕𝒉𝒆𝒏𝒕𝒊𝒄 𝒅𝒂𝒊𝒓𝒚 𝒔𝒖𝒑𝒑𝒍𝒚 𝒄𝒐𝒎𝒑𝒂𝒏𝒚. 𝑾𝒆 𝒔𝒑𝒆𝒄𝒊𝒂𝒍𝒊𝒛𝒆 𝒊𝒏 𝒔𝒖𝒑𝒑𝒍𝒚𝒊𝒏𝒈 𝑩𝒐𝒈𝒓𝒂'𝒔 𝒇𝒊𝒏𝒆𝒔𝒕 𝒎𝒊𝒍𝒌 𝒑𝒓𝒐𝒅𝒖𝒄𝒕𝒔 𝒂𝒏𝒅 𝒐𝒕𝒉𝒆𝒓 𝒏𝒖𝒕𝒓𝒊𝒕𝒊𝒐𝒖𝒔 𝒅𝒂𝒊𝒓𝒚 𝒊𝒕𝒆𝒎𝒔 𝒂𝒕 𝒓𝒆𝒂𝒔𝒐𝒏𝒂𝒃𝒍𝒆 𝒑𝒓𝒊𝒄𝒆𝒔.

𝑾𝒆 𝒃𝒆𝒍𝒊𝒆𝒗𝒆 𝒕𝒉𝒂𝒕 𝒆𝒗𝒆𝒓𝒚𝒐𝒏𝒆 𝒅𝒆𝒔𝒆𝒓𝒗𝒆𝒔 𝒕𝒐 𝒉𝒂𝒗𝒆 𝒂𝒄𝒄𝒆𝒔𝒔 𝒕𝒐 𝒕𝒉𝒆 𝒃𝒆𝒔𝒕 𝒒𝒖𝒂𝒍𝒊𝒕𝒚 𝒇𝒐𝒐𝒅𝒔, 𝒏𝒐 𝒎𝒂𝒕𝒕𝒆𝒓 𝒘𝒉𝒂𝒕 𝒕𝒉𝒆𝒊𝒓 𝒃𝒖𝒅𝒈𝒆𝒕 𝒐𝒓 𝒄𝒊𝒓𝒄𝒖𝒎𝒔𝒕𝒂𝒏𝒄𝒆𝒔 𝒂𝒓𝒆. 𝑻𝒉𝒂𝒕'𝒔 𝒘𝒉𝒚 𝒘𝒆 𝒂𝒊𝒎 𝒕𝒐 𝒑𝒓𝒐𝒗𝒊𝒅𝒆 𝒉𝒊𝒈𝒉-𝒒𝒖𝒂𝒍𝒊𝒕𝒚 𝒅𝒂𝒊𝒓𝒚 𝒑𝒓𝒐𝒅𝒖𝒄𝒕𝒔 𝒇𝒓𝒐𝒎 𝑩𝒐𝒈𝒓𝒂 𝒂𝒕 𝒂𝒏 𝒂𝒇𝒇𝒐𝒓𝒅𝒂𝒃𝒍𝒆 𝒑𝒓𝒊𝒄𝒆 𝒇𝒐𝒓 𝒐𝒖𝒓 𝒄𝒖𝒔𝒕𝒐𝒎𝒆𝒓𝒔.

23/02/2024

চিনে রাখুন খাটি সরিষার তেল। কেনার পরে নয়, আগেই জেনে-বুঝে ক্রয় করুন জমজম দই & সুইটসের খাটি সরিষার তেল 👌

সরিষার তেল, নাম শুনলেই যেন নাকের ডগায় এক অজানা ঝাঁঝ সুরসুরি দেয়। কিন্তু খাটি সরিষার তেল কোথায় পাই বলুন তো!?জমজম দই & সুই...
19/02/2024

সরিষার তেল, নাম শুনলেই যেন নাকের ডগায় এক অজানা ঝাঁঝ সুরসুরি দেয়। কিন্তু খাটি সরিষার তেল কোথায় পাই বলুন তো!?

জমজম দই & সুইটস নিয়ে এলো খাটি সরিষার তেলের এক বিশাল সমাহার। আমাদের প্রস্তুতকৃত সরিষার তেল সবচেয়ে উৎকৃষ্টমানের সরিষা বীজ, ও তেতুল কাঠের ঘানিতে ভাঙ্গানো, তাই সেরা মান নিশ্চিত হয় শতভাগ। সেই সাথে আস্থাও।

পরিমান: ১ লিটার
মূল্য: ২৮০/-

ঠিকানা: জমজম দই & সুইটস, সোনারপাড়া, উপশহর মেইনরোড

খাটি ঘি খুজে খুজে হয়রান!? জমজম দই & সুইটস নিয়ে এলো গাওয়া ঘি এর বিশাল সমাহার। আমরা বলছিনা যে, ❝আমাদের তৈরিকৃত ঘি-ই সেরা❞ ...
19/02/2024

খাটি ঘি খুজে খুজে হয়রান!? জমজম দই & সুইটস নিয়ে এলো গাওয়া ঘি এর বিশাল সমাহার। আমরা বলছিনা যে, ❝আমাদের তৈরিকৃত ঘি-ই সেরা❞ তবে আমাদের প্রস্তুতকৃত ঘি⬇️

- শুধুমাত্র দেশি গরুর দুধ দ্বারা তৈরি
- সম্পূর্ণ দানাদার মুক্ত
- প্রকৃত ঘি এর ন্যায় কড়া স্বাদযুক্ত
- কোনো ধরনের ভেজাল উপাদান ছাড়াই প্রস্তুতকৃত

বিয়েবাড়ির জামাই আপ্যায়ন কিংবা সুন্নাতে খৎনার মহা আয়োজন। জমজম দই & সুইটসের গাওয়া ঘি এর সাথে আপনার খাবারের ইজ্জত থাকবেই ইনশাআল্লাহ।

মূলতালিকা
১ কেজি- ১২৫০/-
১/২ কেজি- ৬৪০/-
২৫০ গ্রাম- ৩৩০/-
১০০ গ্রাম- ১৪০/-

ঠিকানা : জমজম দই & সুইটস, সোনারপাড়া, উপশহর মেইনরোড, সিলেট।

জমজম দই & সুইটসের উদ্দেশ্য সবসময়ই ভিন্নধর্মী। সেই ভিন্নতার মাত্রা বজায় রাখতে যোগ হলো আরো নতুন কিছু আয়োজন। এখন জমজম দই & ...
25/10/2023

জমজম দই & সুইটসের উদ্দেশ্য সবসময়ই ভিন্নধর্মী। সেই ভিন্নতার মাত্রা বজায় রাখতে যোগ হলো আরো নতুন কিছু আয়োজন। এখন জমজম দই & সুইটসের শিবগঞ্জ আউটলেটে পাচ্ছেন সেনাবাহিনী হতে সরবরাহকৃত উৎকৃষ্টমানের বেকারি সামগ্রী।

সেনাবাহিনীর বেকারি সামগ্রী সবচেয়ে উন্নতমানের কাচামাল ও শতভাগ পরিচ্ছন্নতার সাথে তৈরি হওয়ায় পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারেন নির্দ্বিধায়।

আসসালামুআলাইকুম সিলেটবাসী।জমজম দই ও সুইটস নিয়ে এলো বগুড়ার বিখ্যাত সরাদই। দামঃ ২৩০৳ওজনঃ ৬৫০g (পাত্রসহ ১২০০g)বিএসটিআই নংঃ ...
20/01/2022

আসসালামুআলাইকুম সিলেটবাসী।
জমজম দই ও সুইটস নিয়ে এলো বগুড়ার বিখ্যাত সরাদই।
দামঃ ২৩০৳
ওজনঃ ৬৫০g (পাত্রসহ ১২০০g)
বিএসটিআই নংঃ BDS-CAC-243

বগুড়ার বিখ্যাত জমজম দই & সুইটস এখন সিলেটে। আমাদের কোম্পানির দুগ্বজাত পন্যগুলো সরাসরি বগুড়া হতে তৈরি হয়ে আসে। তাই গুনগতমান নিশ্চিত হয় শতভাগ, সে সাথে আস্থাও। তাই ভালো পন্যটি পেতে আমরা আপনাদের পাশে আছি সবসময়।

ঠিকানাঃ সুরমাগেইট সংলগ্ন ঢাকা-সিলেট বাইপাস, সিলেট।
আপনারা সাদরে আমন্ত্রিত।

বাঙালির পরিচয় তার মিষ্টান্নের পসরায়। আর দই? দাওয়াত বাড়িতে যতই কবজি ডুবিয়ে খান না কেন, শেষ পাতে এই দই না পেলে কিন্তু খাওয়...
19/12/2021

বাঙালির পরিচয় তার মিষ্টান্নের পসরায়। আর দই? দাওয়াত বাড়িতে যতই কবজি ডুবিয়ে খান না কেন, শেষ পাতে এই দই না পেলে কিন্তু খাওয়াটা ঠিক জমে না। বাঙালি যেমন দই খেতে পছন্দ করে তেমনি খাওয়াতেও। বিয়েবাড়িতে হয়তো গলা পর্যন্ত খেয়ে কাহিল, তবুও দেখবেন পাশ থেকে কে যেন পাতে তুলে দিল আরও এক খাবলা দই! এটাই বাঙালির আতিথেয়তার আবহমানকালের রীতি। আর এই রীতির প্রভাবেই আমরা ভেবে নিই দইয়ের উৎপত্তি হয়তো এ মাটিতেই। ভুল!

দইয়ের পরিচিতি পৃথিবীজুড়ে। দুগ্ধজাত এই খাবারটির বয়স চার হাজার বছর। কিন্তু যদি প্রশ্ন করা হয়, প্রথম কোন দেশে দইয়ের উৎপত্তি? দুধ ও ব্যাকটেরিয়ার যুগলবন্দীতে সৃষ্ট এ খাবারটির সঙ্গে পৃথিবীর পরিচয় ঘটেছে কোন দেশের বদৌলতে? জবাবে ঐতিহ্যগত কারণেই আমাদের ভাবনা হয়তো উপমহাদেশের বাইরে যাওয়ার কথা নয়। দুঃখিত, এবারও ভুল!

স্কুলে থাকতে ড. মুহম্মদ এনামুল হকের ‘গ্যাব্রোভোবাসীর রস-রসিকতা’ প্রবন্ধটি নিশ্চয়ই পড়েছেন? না পড়লে ক্ষতি নেই। ফুটবলপ্রেমী হলে নিশ্চয়ই রিস্টো স্টয়চকভের নাম শুনেছেন? সেই রসাত্মক প্রবন্ধটি যে দেশের মানুষদের কৃপণতা নিয়ে লেখা, স্টয়চকভের জন্ম সেই দেশে—বুলগেরিয়া—যেখানে দই ছাড়া মানুষের একমুহূর্ত চলে না!
দইয়ের বীজাণুর নামটা জানেন? ‘ল্যাক্টোব্যাসিলাস বুলগেরিকুশ’। নামেই তো দেশটির সংস্পর্শ টের পাওয়া যাচ্ছে। শুধু তা-ই নয়, বুলগেরিয়ার প্রায় সব খাবারেই আপনি দইয়ের স্বাদ পাবেন। সেটা শুধু এক পদের দই নয়, নানা পদের নানা স্বাদের দই। যেমন ধরুন, বুলগেরিয়ার ঐতিহ্যবাহী খাবার ‘ট্যারাটর’ নামের ঠান্ডা স্যুপ, যার মূল উপাদান কিন্তু দই। রাজধানী সোফিয়ার বাসিন্দা নিকোলা স্টইকোভ বিবিসি ট্রাভেলকে বলেন, ‘আমরা সবকিছুতে দই ব্যবহার করি। নিজে যেমন প্রতিদিন তিন পাত্র দই খাই। সকালে নাশতায়, দিনে স্ন্যাকসের সঙ্গে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে।’
তা এই বুলগেরিয়ায় দই এল কীভাবে? এখানকার বহু মানুষের দাবি, প্রায় চার হাজার বছর আগে যাযাবর জাতি ‘নোমাডিক’দের হাত ধরে এ দেশে দইয়ের উৎপত্তি। সেটা অবশ্য দুর্ঘটনাক্রমে—‘নোমাডিক’রা দুধ বহন করত প্রাণীর চামড়া দিয়ে বানানো থলেতে। যা ব্যাকটেরিয়া সৃষ্টির আদর্শ পরিবেশ এবং সেই ব্যাকটেরিয়ার সংস্পর্শে গাঁজন প্রক্রিয়ায় থলেতে রাখা দুধ দই হয়ে যেত।
ঐতিহাসিকদের মতে, সমসাময়িককালে একইভাবে হয়তো আরও কিছু অঞ্চলে দইয়ের উৎপত্তি ঘটেছে। প্রথম দই বানানোর দাবিদার দেশটি নিশ্চিতভাবেই মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া আর বুলগেরিয়ার বাইরে নয়। সে যে অঞ্চলই হোক না কেন, বুলগেরিয়া যে বাণিজ্যিকভাবে পশ্চিমা দেশগুলোকে প্রথম দই খাইয়েছে, তা নিয়ে কারও মনে কোনো সন্দেহ নেই। পৃথিবীকে দই চেনানো দেশটিও তো বুলগেরিয়া!

দইয়ের গুপ্ত রহস্য ভেদ করা প্রথম বিজ্ঞানীটি বুলগেরিয়ার। ড. স্টামেন গ্রিগোরভ। ১৯০৪ সালে বিয়ের কিছুদিন পর জেনেভার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফেরেন গ্রিগোরভ। তখন তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সঙ্গে ছিল ‘রুকাটকা’ নামের মাটির পাত্রে বানানো দই। পরীক্ষাগারে সেই দই নিয়ে এক বছর ঘাম ঝরানোর পর গ্রিগোরভ আবিষ্কার করেন, গাঁজন প্রক্রিয়ায় দুধ থেকে দই হতে ঠিক কোন ব্যাকটেরিয়া দায়ী।
গ্রিগোরভ এবং বুলগেরিয়ানদের দইপ্রীতির সম্মানে সেই বীজাণুটির নাম রাখা হয়—‘ল্যাক্টোব্যাসিলাস বুলগেরিকুশ’। এতে দইয়ের সঙ্গে বুলগেরিয়ার সম্পৃক্তি টেকসই ভিত্তি পেয়ে যায় চিরকালের মতো! শুধু তা-ই নয়, গ্রিগোরভের এই আবিষ্কারকে সম্মান করে তাঁর জন্মভূমি বুলগেরিয়ার ত্রার্নে একটা জাদুঘরও বানানো হয়—এটা দই নিয়ে পৃথিবীর একমাত্র জাদুঘর!

তথ্যসূত্রঃ প্রথম আলো

Address

Jomjom Doi & Sweets
Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801828857453

Alerts

Be the first to know and let us send you an email when Jom jom doi & sweets posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category