31/05/2026
তুমি একদিন বলেছিলে- তুমি আমাকে হারাতে ভয় পাও, আমি হেসে বলেছিলাম- তাই নাকি? তুমি বলেছিলে, মন থেকে ভালোবাসলে বুঝতে। আরও বলেছিলে- ঝগড়া হোক, কিন্তু বিচ্ছেদ নয়; এই শব্দটা যেন আমাদের মাঝে কখনো না আসে। অথচ আজ এতগুলো দিন কেটে গেল, তোমার বলা কথাগুলো গল্পের মতো, আর তুমি নিজেই স্মৃতি হয়ে গেলে।
কই, এখন কিভাবে আছো আমাকে ছাড়া...!