02/08/2026
আমি সবার সামনে গুছিয়ে কথা বলতে পারি না,মনে অনেক কথা থেকে যায়।
আজ শফিকুর ভাইয়ের বদলিজনিত বিদায়ে মনটা একটু ভারী হয়ে আছে।
অফিসে যোগদানের পর থেকে টানা দুই বছরের উপরে তিনজন ভাইয়ের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। নতুন হিসেবে অনেক কিছুই তাঁদের কাছ থেকে শিখেছি। কাজের চাপ, ব্যস্ততা, হাসি-আড্ডা—সব মিলিয়ে তাঁদের সঙ্গে কাটানো সময়গুলো আমার চাকরি জীবনের খুব সুন্দর স্মৃতি হয়ে থাকবে।
সময়ের নিয়মে একজন, তারপর আরেকজন বদলি হয়ে চলে গেলেন। আজ শফিকুর ভাইও বিদায় নিলেন। কর্মজীবনে বিদায় আসবেই, এটা জানি। তবুও কিছু মানুষের চলে যাওয়া সহজে মেনে নেওয়া যায় না।খুব খারাপ লাগছে।😢😢
ভাইদের সাথে আমার কর্মজীবনের শুরু, এই অধ্যায় সারা জীবন মনে থাকবে।
শফিকুর ভাই, আপনার নতুন কর্মস্থলের জন্য অনেক অনেক শুভকামনা।
কিছু মানুষ কর্মস্থল ছেড়ে চলে যান, কিন্তু তাঁদের কাছ থেকে শেখা শিক্ষা, আন্তরিকতা আর সুন্দর স্মৃতিগুলো কখনো হারিয়ে যায় না। ভালো থাকবেন ভাই। 🌿