RB Fresh Dairy

Directions Contact the business

RB Fresh Dairy আজ যা তোমার আছে কাল তা অন্য কারো ছিলো এবং ভবিষ্যতে অন্য কারো হবে সংসার এই নিয়ম

ভালবাসার রংগুলো কত অদ্ভুত। কত রঙেই না এই পৃথিবীর একেকটা মানুষ ভালবাসে, ভালবাসার স্বপ্ন বুনে।সেই রঙ আঁকড়ে ধরে ভালোবাসতে বাসতেই জীবন চলে যায়।

16/08/2026

আজকের এই লাইভ ভিডিওতে আমরা পুকুর থেকে মাছের খাবার হিসেবে ব্যবহৃত ছোট পানা সংগ্রহ করছি। এটি মাছের জন্য একটি প্রাকৃতিক খাবার। পুরো প্রক্রিয়াটি বাস্তবভাবে দেখানো হয়েছে।
আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই 👍 Like করবেন, 💬 Comment করবেন এবং নতুন ভিডিও পেতে 🔔followকরবেন।
#পানা #মাছচাষ #গ্রামেরজীবন

16/08/2026

আগে জানতে হবে তারপর মানতে হবে

গরু আর মানুষের তফাৎ চার পায়ে একটা মানুষের যেমন সুন্দর একটা জায়গা দরকার তেমন দরকার গরুর জন্য ও। পর্যাপ্ত আলো বাতাস এবং মশ...
15/08/2026

গরু আর মানুষের তফাৎ চার পায়ে

একটা মানুষের যেমন সুন্দর একটা জায়গা দরকার তেমন দরকার গরুর জন্য ও। পর্যাপ্ত আলো বাতাস এবং মশামাছী থেকে দুরে রাখতে পারলে গরুর স্বাস্থ্য ভালো থাকবে যেমন তেমন রোগবালাই ও হবে কম।।

একটা ভালো গরুর খামার করতে চাইলে শুধু জায়গা আর গরু থাকলেই হবে না। গরু আরামে থাকলে দুধ-মাংস দুইটাই ভালো দেয়।

সবচেয়ে জরুরি ৩টা বিষয়: পরিষ্কার পানি + ভালো খাবার + আরামে থাকার জায়গা। এই ৩টা ঠিক থাকলে গরু অসুস্থ কম হয়।

এমন ছাগলের বাচ্চা যদি করো কাছে থাকে তাহলে জানাবেন।
21/06/2026

এমন ছাগলের বাচ্চা যদি করো কাছে থাকে তাহলে জানাবেন।

21/06/2026

সফল খামার গড়তে হলে শুধু গরু কেনাই যথেষ্ট নয়, বরং গরুর খাদ্যের স্থায়ী উৎস নিশ্চিত করাও জরুরি। তাই খামারের সাথে পরিকল্পিতভাবে ঘাসের চাষ করা লাভ বৃদ্ধি ও খামারকে টেকসই করার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এআই যে কোথায় চলে যাচ্ছে, এই অ্যাপটা থেকে একটু ধারণা পাবেন।Cowgorithm নামের এই অ্যাপটা খুবই ইন্টারেস্টিং একটা কাজ করে। এট...
14/06/2026

এআই যে কোথায় চলে যাচ্ছে, এই অ্যাপটা থেকে একটু ধারণা পাবেন।

Cowgorithm নামের এই অ্যাপটা খুবই ইন্টারেস্টিং একটা কাজ করে। এটা আপনার ফার্মের গরুর জন্য ভার্চুয়াল ফেন্স তৈরি করে।

আপনাকে জাস্ট প্রতিটা গরুর গলায় একটা করে সোলার পাওয়ার্ড এআই কলার পরিয়ে দিতে হবে। ব্যাস, এরপর স্মার্ট ফোন থেকেই আপনি গরুগুলোকে মনিটর করতে পারবেন।

আপনাকে গরুর জন্য বেড়াও নির্মাণ করতে হবে না। আপনি জাস্ট অ্যাপে ঢুকে ম্যাপ থেকে ভার্চুয়াল একটা ফেন্স এঁকে দিবেন। গরুগুলো ঐ ফেন্স থেকে বের হবে না।

ফেন্সের কাছাকাছি যেতে চাইলেই তাদের গলায় থাকা কলার এক ধরনের সাউন্ড এবং মৃদু ভাইব্রেশন তৈরি করে তাদেরকে সেদিকে যেতে বাধা দিবে।

ফলে আপনার যদি চোরের ভয় না থাকে, জাস্ট গরুগুলো নিজে নিজে দূরে চলে যায় কি না, এরকম ভয় থাকে, তাহলে এই অ্যাপ ব্যবহার করলে আপনার আর কখনও ফেন্স তৈরি করতে হবে না।

এটাকে আপনি গরু চরানোর সময়ও ব্যবহার করতে পারবেন। গরুকে কোনো একটা নির্দিষ্টি দিকে নিতে চাইলে শুধু অ্যাপে ফেন্সটাকে ড্র্যাগ করলেই হবে - গরুগুলো নিজেরাই ঐ পথ ধরে ঐদিকে এগিয়ে যাবে। আপনাকে হই হট হট করে গরু তাড়িয়ে বেড়াতে হবে না।

ফলে ফার্মাররা খুব সহজই গরুকে এক জায়গার ঘাস শেষ হয়ে গেলে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে। দূর থেকে কন্ট্রোল করার মাধ্যমেই।

এই কলারগুলো একইসাথে গরুর শরীরের বিভিন্ন রীডিংও অ্যাপে পাঠাতে থাকবে। ফলে কোনো গরু যদি অসুস্থ হয়, আহত হয়, দুধ দেওয়ার বা বাচ্চা দেওয়ার উপযোগী হয়, সেটাও ইউজার তাৎক্ষণিকভাবে জানতে পারবে।

অ্যাপটাকে নাকি গরুদের আচরণের উপর ৭০০ কোটি ঘন্টার ডেটা দিয়ে ট্রেইন করানো হয়েছে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আমেরিকার কয়েকটা অঙ্গরাজ্যে এই নাকি অলরেডি ১ মিলিয়নের বেশি গরুর উপর ব্যবহার করা হচ্ছে।

দুনিয়া কোথায় যাচ্ছে, ভাবা যায়?

আধুনিকভাবে গরুর শেট তৈরী সঠিক ভাবে খামার।
08/06/2026

আধুনিকভাবে গরুর শেট তৈরী সঠিক ভাবে খামার।

Address

Dhaka
Tangail
1996

Website

Alerts

Be the first to know and let us send you an email when RB Fresh Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RB Fresh Dairy:

Shortcuts

Share

Category